তাণ্ডব শেষে দুর্বল স্যান্ডি
যুক্তরাষ্ট্রে আঘাত হানা প্রলয়ঙ্করী হারিকেন স্যান্ডি আমেরিকার পূর্বাঞ্চলে
আরো অভ্যন্তরে অগ্রসর হওয়ার পথে মঙ্গলবার সকালে দুর্বল হয়ে পড়েছে। তবে
এখনো ঝড়টির প্রভাবে প্রবল বাতাস ও বন্যা দেখা দেওয়ার শংকা রয়েছে।
গ্রিনিচ সময় ০৯০০টায় মায়ামিভিত্তিক জাতীয় হারিকেন কেন্দ্র জানায়, ঘণ্টায় ৬৫ মাইল (১০৫ কিলোমিটার) বেগে দক্ষিণাঞ্চলীয় পেনসিলভেনিয়ার ওপর দিয়ে ঘূর্ণিঝড়টি প্রবাহিত হচ্ছে। পূর্ব উপকূলের বেশ কটি এলাকার ওপর দিয়ে এখনো দমকা বাতাস বইছে।
সোমবার সন্ধ্যায় নিউ জার্সিতে আঘাত হানার কিছু আগে দুর্বল হয়ে মৌসুমী ঝড়ে পরিণত হলেও ব্যাপক তাণ্ডব চালায় স্যান্ডি ।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ ও বাতাসের সৃষ্টি হয়। ম্যানহাটানের নিম্নাঞ্চলের একটি বড় এলাকা প্লাবিত হয়। ফলে গণপরিবহনগুলো স্থবির হয়ে পড়ে এবং লাখ লাখ মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হয়।
এ ঘটনায় নিউ ইয়র্ককে দুর্যোগ-আক্রান্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এএফপি।

No comments:
Post a Comment