এবারের ঈদে মুক্তি পাচ্ছে চারটি ছবি :: এন্টারটেইনমেন্ট
বেশ ক বছর ধরেই ঈদে ছবি মুক্তি পাওয়া কমে যাচ্ছে। গত ঈদুল ফিতরে সবচে
কমসংখ্যক মাত্র পাঁচটি ছবি মুক্তি পেয়েছিল। ঈদুল আজহায় তা আরও নেমে এসেছে। এ
ঈদে মুক্তি দেওয়া হচ্ছে মোট চারটি ছবি।
এ ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো হলো শাহাদৎ হোসেন লিটনের ‘জিদ্দি মামা’, বদিউল আলম খোকনের দুটি ছবি ‘ডন নম্বর ওয়ান’ ও ‘১০০% লাভ- বুক ফাটে তো মুখ ফোটে না’ এবং এফ আই মানিকের ‘স্বামী ভাগ্য’। গত কয়েক বছরের মতো এবারের ঈদেও প্রধান নায়কের আসন ধরে রেখেছেন শাকিব খান।
বেশ কিছুদিন ধরে শাকিবের বিপরীতে অপু বিশ্বাসকেই নায়িকা হিসেবে বেশি দেখা গেছে। তবে গত ঈদে একটি মাত্র ছবি মুক্তি পেলেও এবার অপু বিশ্বাসের অভিনীত দুটি ছবি মুক্তি পাচ্ছে। ‘জিদ্দি মামা’ ও ‘১০০% লাভ...’।
অন্যদিকে শাকিবের বিপরীতে ছবি দুটিতে নায়িকা হিসেবে আসছেন রোমানা। এই প্রথম একসঙ্গে তার অভিনীত তিনটি ছবি মুক্তি পাচ্ছে।
অ্যাকশনধর্মী ‘ডন নম্বর ওয়ান’ ছবিতে শাকিবের সঙ্গে নায়িকা হয়েছেন সাহারা।

No comments:
Post a Comment