Pages

Sunday, October 28, 2012

এই ঈদেও সুস্থ থাকুন

এই ঈদেও সুস্থ থাকুন

ঈদের অনেকেরই কমবেশি  গরু, খাসি ও অন্যান্য পশুর মাংস খাওয়া হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, এ সময়ও আপনি চাইলেই মাংস খাওয়ার ব্যাপারে একটু সচেতন হয়ে ঈদকে করে তুলতে পারেন স্বাস্থ্যসম্মত ও আনন্দময়।

 কোরবানির মাংস এক-দুই দিন খেলে যে শরীরের মারাত্মক ক্ষতি হবে তা নয়, তবে যারা চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন, বিশেষ করে করোনারি হৃদরোগী, ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা ডিসপেপসিয়ার রোগী, তারা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ঈদের সময় খাওয়াদাওয়ার পরিকল্পনা করলে ভালো হয়।

যারা স্থূল শরীরের অধিকারী তারা ঈদের সময় খাওয়ার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকবেন। নিয়মিত ওজন পরীক্ষা করবেন। কোরবানির মাংসে জীবাণুর সংক্রমণ হলে মারাত্মক অ্যান্টারাইটিস হতে পারে। এটি পেটের এক ধরনের সংক্রামক, যা খুবই ভয়াবহ।

পশুচর্বি এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কোরবানির সময়ও এ বিষয়টি খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা খাবার সুস্বাদু হবে এমন ভুল ধারণা পোষণ করে কোরবানির মাংসে আলাদাভাবে চর্বি যোগ করি। এটা একাবেরই ঠিক নয়, বরং যতটুকু সম্ভব মাংসের চর্বি অপসারণ করে খাওয়া ভালো।

এই ঈদে অতিভোজন আর হঠাৎ বিশ্রামে স্বাস্থ্য-সচেতনেরাও হঠাৎ মুটিয়ে যেতে পারেন। আর যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তাদের কোরবানির ঈদে স্বাস্থ্য-সচেতন থাকা বেশি জরুরি।
অবশ্যই অধিক চর্বিযুক্ত মাংস খাবেন না। সেই সঙ্গে উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত সেবন করতেও ভুলবেন না।

দাঁতের দিকে খেয়াল অবশ্যই রাখবেন, কেননা শুধু মাংস নয়, হাড় চিবানোর মজাও অনেকেই ছাড়তে চান না। কিন্তু এতে দাঁত ভাঙার বিড়ম্বনাতেও  পড়তে পারেন অনেকে। সূত্র: স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট।

 

No comments:

Post a Comment