Pages

Sunday, October 28, 2012

ইমরান খানকে মার্কিন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ ::

ইমরান খানকে মার্কিন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ :: 
 মার্কিন অভিবাসন কর্মকর্তারা পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমানে রাজনীতিবিদ ইমরান খানকে বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন। তারা পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা সম্পর্কে তার অভিমত সম্পর্কে প্রশ্ন করেন। পার্টি কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-এর নেতা ইমরান খান তার দেশে উপজাতীয় এলাকাগুলোতে সন্দেহভাজন তালেবান ও আল-কায়েদা সক্রিয় কর্মীদের ওপর বিতর্কিত মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে জোর প্রচারাভিযান চালিয়েছেন। তার যুক্তি, এই হামলা বেআইনি ও নিরর্থক। গত মাসে তিনি ড্রোন হামলার প্রতিবাদ জানাতে অশান্ত উপজাতীয় এলাকা অভিমুখে কয়েক হাজার সমর্থক ও একদল মার্কিন শান্তি কর্মীর এক মার্চে নেতৃত্ব দেন।

ইমরান খান টুইটারে লিখেছেন, টরোন্টোতে তাকে মার্কিন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তিনি লিখেছেন, ‘আমাকে বিমান থেকে নামিয়ে কানাডায় মার্কিন অভিবাসন কর্মকর্তারা ড্রোন হামলা সম্পর্কে আমার অভিমত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এ ব্যাপারে আমার ভূমিকা পরিষ্কার। ড্রোন হামলা অবশ্যই বন্ধ করতে হবে। কোনো কিছুই আমার ভূমিকা পরিবর্তন করতে পারবে না।’

ইমরান খান বলেছেন, বিলম্বের ফলে তিনি ফ্লাইট ধরতে এবং নিউইয়র্কে তহবিল সংগ্রহের কর্মসূচিতে যোগ দিতে পারেননি। সূত্র: এএফপি

No comments:

Post a Comment