বিশ্বব্যাংকের ১৪ কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশ
সুনামগঞ্জে বিশ্বব্যাংকের ১৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়
খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কেন ব্যবসস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল
জারি করেছে হাইকোর্ট।
একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত অবকাশকালীন দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।
জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস্ এ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এ্যাডভোকেট মনজিল মোরশেদ রিটটি করেন।
মনজিল মোরশেদ বলেন গত ২৫ অক্টোবর একটি জাতীয় দৈনিকে ‘কাজ না করে বিশ্বব্যাংকের ১৪ কোটি টাকা আত্মসাত’ শিরোনামে প্রকাশিত পত্রিকার কাটিং সংযুক্ত করে রিটটি আদালতে উপস্থপন করা হয়। শুনানি শেষে আদালত এ সংক্রান্ত নির্দেশনা দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে পরিকল্পনা, অর্থ সচিব ও এলজিআরডি সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি দুর্নীতি তদন্তে পাঁচ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পরিবেশ ও অর্থ সচিবকে নির্দেশ দেয়া হয়েছে।

No comments:
Post a Comment