ব্যবসায়ীদের নিযুক্ত দালালরা ক্রেতা সেজে রাজধানীতে কুরবানির পশুর দাম বাড়িয়ে দিচ্ছে।
বৃহস্পতিবার গাবতলীতে কুরবানির পশুর হাটে গিয়ে দেখা গেল, ট্রাক থেকে গরু নামানোর আগেই বাজারে চালু দামের চেয়ে বেশি দাম দিয়ে গরু কিনে নিচ্ছে একদল লোক। সেখানে দাঁড়িয়ে অসহায়ের মত তা দেখছিলেন ফার্মগেট থেকে আসা ক্রেতা ফজলে আবেদ। জনাব আবেদ বললেন, এরা গরু ব্যবসায়ী নয়, ক্রেতাও নয়। এরা মৌসুমি দালাল। বাজারে আসা সব গরুই যেহেতু এখন এদের হাতে পড়ছে, তাই আমরা এদের কাছ থেকে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি।
এই দালালরা গরু কিনলেও, অন্য এক ধরনের দালাল দেখা গেল- যারা কিনছেন না, তবে ক্রেতাদের কাছে গরুর দাম বেশি বলে প্রচারণা চালাচ্ছেন।
আফতাবনগর বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বললেন, এদেরকে আমাদের অনেক ব্যবসায়ীরা টাকা দিয়ে রেখেছেন। এদের কাজ শুধু ক্রেতাদের কাছে গিয়ে বেশি দাম বলা।
এই ধরনের কত লোক রয়েছে জানতে চাইলে বলেন, এটাতো এক একটা গ্রুপের লোক। কোনো গ্রুপে কত আছে বলা যাচ্ছে না। তবে এক একটা বাজারে পাঁচশতের বেশি লোক কাজ করে।

No comments:
Post a Comment