প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ মঙ্গলবার প্রধানমন্ত্রী
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তার দেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শুভেচ্ছা বার্তা কাছে পৌঁছে দেন।
এ সময় তিনি জানান, ভারতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ জনগণের সমৃদ্ধির জন্য বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও যোগ্য নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
হাইকমিশনার একই সঙ্গে তার দেশের নেতৃবৃন্দের ঈদ শুভেচ্ছা বার্তাও প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ভারতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের জনগণের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন।

ভারতীয় নেতৃবৃন্দ বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নে
বিশেষ করে ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতির হার কম হওয়ায়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী ও হাইকমিশনার ভারতের শিলিগুড়ি থেকে রংপুর হয়ে গ্যাস আমদানি এবং সিলেট ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মেঘালয়কে সংযুক্ত করে দ্বিতীয় বিদ্যুৎ গ্রিড নির্মাণের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আরো অনেক বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে বৈঠকে দু দেশের সীমান্তের জমি বিনিময়ে ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির ভিত্তিতে ঢাকা-দিল্লির মধ্যে স্বাক্ষরিত সীমান্ত প্রোটোকলের বাস্তবায়ন ও ভারতীয় ঋণে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। বাসস

No comments:
Post a Comment