মিয়ানমারে মত প্রকাশের অধিকার
মিয়ানমারে এখন অনেকেই প্রার্থনার সময় বলেন, ‘‘এমন মুক্ত হাওয়া ভবিষ্যতেও
যেন থাকে৷’’ তাদের এই প্রার্থনা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে৷
ইয়াঙ্গুনের ঐতিহ্যবাহী শোয়েদগাও বৌদ্ধ মন্দিরে গিয়ে কোথায় তারা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন, তা নয়, অনেকেই কৃতজ্ঞতা জানাচ্ছেন মিয়ানমারের বর্তমান সরকারের প্রতি! কারণ তারা যে এখন কিছুটা হলেও প্রাণ খুলে নিজের সমস্যার কথা বলতে পারছেন, যেটি কিছুদিন আগেও সম্ভব ছিল না। দাবি আদায়ের জন্য মিছিল দূরের কথা, একটু জোরে কোনো সমস্যার কথা কোথাও বলেছেন তো পাকড়াও করবে এসে পুলিশ– এমনই ছিল অবস্থা৷
সে তুলনায় এখন পরিস্থিতি যে অনেক ভালো সে কথা মিয়ানমারের এক নারী চিকিৎসকও মানেন৷ তবে এখনো নিজের নাম প্রকাশ না করার শর্ত দিয়েই তিনি বলেন বদলে যাওয়া অবস্থার কথা৷ এখন যে সাংবাদিকরা অনেক স্বাধীন, কৃষকরা তাদের সমস্যার কথা সম্মিলিতভাবে প্রকাশ্যে জানাতে পারছেন – এর পেছনে ইন্টারনেট, রেডিও, ইউটিউবকে কৃতিত্ব দিলেন তিনি৷
তার মতে, ‘‘আমার মনে হয় লোকজন ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ইত্যাদির মাধ্যমে দেশের বাইরে বিশ্বের কোথায় কী কী হচ্ছে তা বিস্তারিতভাবে জানতে পারেন৷ ওভাবে বাইরের খবর জেনে এবং নিজ দেশের অবস্থার সঙ্গে তুলনা করে বুঝতে পারেন যে নিজেরা কেমন আছেন৷ তখন অবস্থা পরিবর্তনের উদ্যোগও আসে৷''
মিয়ানমারে অবশ্য আরব বসন্তের মতো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে কোনো গণজোয়ার আসেনি৷ তারপরও সেখানে সংসদ নির্বাচনের পর নতুন সরকার মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে উদারতা দেখিয়েছে৷ আগে সাংবাদিকরা স্পর্শকাতর কোনো বিষয় নিয়ে কাজ করলে প্রচারের আগে সরকারের অনুমতি নিতে হতো ৷ সম্প্রতি সরকার জানিয়েছে, তার আর দরকার নেই৷

দ্য মিয়ানমার টাইমস-এর এক সাংবাদিক জানালেন, এ ঘোষণার পরও সরকার
সংবাদমাধ্যমের ওপর ঠিকই কড়া নজর রাখছে৷ আগে রিপোর্ট জমা দিতে হতো, আপত্তি
থাকলে প্রচার করা যেত না৷ কিন্তু এখন প্রচারের পর যদি দেখা যায় যে
আপত্তিকর কিছু আছে, তাহলে মামলা ঠুকে দেয়া হয়৷
এ অবস্থাকেও বড় উন্নতি হিসেবেই দেখছেন ওই সাংবাদিক৷ কয়েক বছর আগে
সাংবাদিকরা চায়ের দোকানে সরকারের সমালোচনা করলেও ধরে নিয়ে যেত পুলিশ৷ এখন
সেখানে তুমুল আড্ডা জমে, সরকারের তীব্র সমালোচনা করলেও গ্রেপ্তার হতে হয়
না– এটাই বা কম কিসে! সূত্র: ডয়েচে ভেলে
No comments:
Post a Comment