ঘাড়ের ব্যথায় মালিশ নয়
ঘাড় এবং মেরুদণ্ডের নিচের অংশে ব্যথায় ভোগেন অনেকেই। ঘাড়ের ব্যথা কমাতে
একটি সাধারণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে মেরুদণ্ডজুড়ে ধীরে ধীরে চাপ প্রয়োগ করে
মেরুদণ্ডকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা।
এ পদ্ধতিতে (স্পাইনাল ম্যানিপুলেশন) মেরুদণ্ডজুড়ে চাপ প্রয়োগ এবং সংলগ্ন
মাংসপেশিগুলোক জোরে চাপ দিয়ে দিয়ে মালিশ করা হয়। নতুন এক গবেষণায় জানা
গেছে, এ পদ্ধতি ঝুঁকিপূর্ণ। এতে ঘাড়ের ধমনিগুলো ক্ষতিগ্রস্ত এবং স্ট্রোকের
ঝুঁকি সৃষ্টি হতে পারে।
বৃটিশ মেডিকেল জার্নালে এক নিবন্ধে গবেষক নেল ও'কনেল এবং তার সহকর্মীরা
লিখেছেন, এ পদ্ধতিতে মালিশ করলে কিছু সময়ের জন্য আরাম পাওয়া যায়, সমস্যার
স্থায়ী সমাধান হয় না। লাভের চেয়ে ক্ষতিই বেশি। এতে স্নায়ুবিক সমস্যা সৃষ্টি
হতে পারে।
এর চেয়ে বরং নির্দিষ্ট কিছু ব্যায়ামসহ অন্যান্য পদ্ধতি বেশি কার্যকর।
তাদের এ বক্তব্যের সঙ্গে একমত নন অন্য অনেক বিশেষজ্ঞ। সূত্র: বিবিসি
No comments:
Post a Comment