ফেসবুকে শাওনকে হুমকির অভিযোগে চিকিৎসক আটক
প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের
আফরোজ শাওনের জন্মদিনে ফেসবুকের মাধ্যমে হুমকি দেয়ার অভিযোগে এক চিকিৎসককে
আটক করেছে র্যাব।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল জানান, রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে এহসানুজ্জামান নামের ওই চিকিৎসককে আটক করা হয়।
তিনি জানান, ১২ জনের একটি ফেসবুক গ্রুপ করে হাসানুজ্জামান ও তার সহযোগীরা শাওনকে হুমকি দেন এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালান। শাওনের অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

র্যাব জানায়, দুপুরে র্যাব সদর দফতরে ডাক্তার এহসানুজ্জামানকে হাজির করা হবে। এখানে শাওনও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
No comments:
Post a Comment