অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে তরুণদের মধ্যে
স্ট্রোকের ঝুঁকি বেড়েছে। গবেষণা শেষে নিউরোলজি ফাউন্ড নামের একটি জার্নালে
প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা একথা জানিয়েছেন।
১৯৯৩-৯৪ সাল পর্যন্ত একজনের যেখানে গড়ে ৭১ বছর বয়সের মধ্যে একবার স্ট্রোকে
আক্রান্ত হওয়ার ঘটনা ঘটত, ২০০৫ সাল পর্যন্ত তা এসে ঠেকেছে ৬৯ বছর বয়সে।
আরো দেখা গেছে, ১৯৯৩-৯৪ সালে ৭১ বছর বয়সের মধ্যে যেখানে ১৩ শতাংশ মানুষ
স্ট্রোকে আক্রান্ত হতো, ২০০৫ সালে তা ১৯ শতাংশে উন্নীত হয়েছে।
প্রধান গবেষক জাপানের ওহিও’র সিনসিন্যাট বিশ্ববিদ্যালয়ের মেডিসিন কলেজের
আমেরিকান একাডেমি অব নিউরোলজি বিভাগের ফেলো ড. ব্রেট কিসেলা জানান, তরুণদের
মধ্যে স্ট্রোকের পাশাপাশি ডায়াবেটিস, স্থূলতা ও উচ্চ কোলেস্টেরল সমস্যা
বৃদ্ধি পাচ্ছে। তবে তিনি একটু আশার কথাও জানিয়েছেন। নিয়মিত ব্যয়াম ও সঠিক
খাদ্যাভ্যাস মানলে তরুণরা এ ধরনের সমস্যা থেকে সহজেই মুক্ত থাকতে পারেন।
সূত্র: ডেইলি মেইল
No comments:
Post a Comment