Pages

Saturday, October 6, 2012

শিক্ষিত দানব নয় আলোকিত মানব চাই: রাশেদা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শিক্ষিত দানব নয় আলোকিত মানব চাই: রাশেদা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, ‘‘তথাকথিত শিক্ষিত দানব নয় আমরা আলোকিত মানব চাই। শিক্ষিত সবাই হলেও আমরা আলোকিত মানুষ তৈরি করতে পারছি না। এ জন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।’’

শুক্রবার বিশ্বশিক্ষক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র( টিএসসি) মিলানায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষদের ওপর পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘পুলিশ, র‌্যাব প্রাইমারি শিক্ষদের ওপর হামলা করার আগে কি একবারও ভাবেনা তাদের বর্তমানের অবস্থানের পেছনে এই প্রাইমারি শিক্ষদের অবদান সবচেয়ে বেশি।’’

পদ্মা সেতুর চেয়েও বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করা সবচেয়ে বেশি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. কাজী ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আখতারুজ্জামান ও বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ড. আজিজুল হকসহ প্রায় দেড় শতাধিক শিক্ষক। অনুষ্ঠানে পাঁচজন কৃতী শিক্ষকে পুরস্কৃত করা হয়। এর আগে বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি একটি শোভাযাত্রা বের করে।

শিক্ষকদের সম্মান দেখানোর কেউ নেই: এমাজউদ্দিন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

শিক্ষকদের সম্মান দেখানোর কেউ নেই: এমাজউদ্দিন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমদ বলেছেন, “সরকারের নীতি নির্ধারকদের মধ্যে শিক্ষকদের সম্মান দেখানোর মতো কেউ নেই। যে জাতি শিক্ষকদের প্রতি সম্মান দেখাতে জানে না, সেই জাতির উন্নতি করতে পারে না।”

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রসেফর এম কোরবান আলী।

এমপিওভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকরা দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছে। গত সোমবার থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেন। সবশেষ বৃহস্পাতবার দুপুর সোয়া ১২টার দিকে আন্দোলনকারীরা সচিবায়ল ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। পরে প্রধানমন্ত্রীর আশাসের প্রেক্ষিতে তারা আন্দোলন কর্মসূচি স্থগিত করেন। আগামী সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষকনেতাদের সাক্ষাতের কথা রয়েছে।

ড. এমাজউদ্দিন বলেন, “জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ আরো বাড়াতে হবে। শিক্ষকদের আর্থিক অসচ্ছলতা দূর করতে না পারলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব না।”

মানব জীবনে প্রায়োগিক শিক্ষার সঙ্গে আদর্শিক শিক্ষার সমন্নয় করে শিক্ষার স্রোতধারা এক করতে না পারলে প্রকৃত শিক্ষা সম্ভব নয় বলেও মনে করেন তিনি।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, শিক্ষকদের অধিকার ও মর্যাদা সংরক্ষণ করতে সারা বিশ্ব বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অথচ আমাদের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হচ্ছে। শিক্ষকরা আজ সব দিক থেকে নানা বৈষম্য ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার।

শিক্ষাক্ষেত্রে দলীয়করণের কারণে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

আন্দোলনরত শিক্ষকদের চাকরি জাতীয়করণ, স্বতন্ত্র বেতন স্কেল প্রদান ও পেশাগত মানোন্নয়নে সরকারকে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষকরা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, প্রপেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, প্রফেসর ড. কামরুল আহসান চৌধুরী, প্রফেসর ড. ইলিয়াস মোল্লা, প্রফেসর ড. আবদুল হাই, ড. এবিএম মাহবুবুল ইসলাম, এটিএম ফজলুল হক, ড. মোশাররফ হোসেন ভুঁইয়া, ড. শাহ আবদুর রহীম, ড. সামিউল হক ফারুকী ও অধ্যক্ষ মু. আশাফুল হক।

মহাসড়কের পাশে রেস্তোরাঁর খাবারের দাম-মান নিয়ন্ত্রণের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মহাসড়কের পাশে রেস্তোরাঁর খাবারের দাম-মান নিয়ন্ত্রণের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
মহাসড়কের পাশের রেস্তোরাঁর খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে নাগরিক সংহতি নামের একটি বেসরকারি সংগঠন।

শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশ থেকে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

সমাবেশ সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, ড. আব্দুল হাই মজুমদার, সমাজকর্মী এ বি এম আনিছুজ্জামান, কৃষক নেতা জায়েদ ইকবাল খান, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ইবনুল সাইদ রানা ও ক্যাবের সদস্য মোহাম্মাদ আলী হাজারী।

সমাবেশে বক্তারা বলেন, প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে মানুষকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে হয়। এর মধ্যে সড়ক ও নৌ-পথেই মানুষকে বেশি বিড়ম্বনরা শিকার হতে হয়। অদক্ষ চালক, ভাঙ্গা রাস্তা, অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী বহনের সঙ্গে দূরপাল্লার সড়কপথে যাত্রীদের মাঝ পথে খাবার গ্রহণে নতুন বিড়ম্বনা অতীতের সব সীমা অতিক্রান্ত হয়েছে।

নেতারা বলেন, যাত্রীদের এই বিড়ম্বনার সঙ্গে যুক্ত থাকে বাসের কিছু কর্মচারী। তারা তাদের ইচ্ছামত হোটেল বা রেস্তোরাঁয় নিয়ে বাসটি থামায়। এর বিনিময়ে তারা কমিশন পান। এর সঙ্গে দূরপাল্লার বাস মালিকরা কেউ এককভাবে অথবা সিন্ডিকেট করে যাত্রীদের একটি নির্দিষ্ট খাবার হোটেলের সামনে নামাতে বাস কর্মচারীদের সঙ্গে গোপনে আতাত করেন। এর ফলে আশপাশে অন্য কোনো দোকান বা খাবার ব্যবস্থা না থাকায় ওই হোটেলের খাবার খেতে বাধ্য হচ্ছে। এ সব হোটেলের খাবারের মান যাচাই করার কোনো সুযোগ থাকছে না। একই সঙ্গে নেয়া হচ্ছে অস্বাভাবিক দাম।

তারা বলেন, জেলা শহরের প্রান্তসীমা বা গ্রামের মধ্যে গড়ে ওঠা এই সব রেস্তোরাঁর খাবারের দাম অনেক সময় রাজধানী বা বড় শহরের খাবারের দামকেও হার মানায়। আমরা মাঝে মধ্যে রাজধানী বা বিভাগীয় শহরে খাবারের মান নিয়ন্ত্রণে সরকারি তদারকি লক্ষ্য করি। কিন্তু মহাসড়কের পাশের এ সব রেস্তোরাঁয় কোনো তদারকির ব্যবস্থা নেই। ফলে তারা বেপরোয়াভাবে যাত্রীদের কাছ থেকে খাবারের দাম আদায় করে। মহাসড়কের পাশের এই সব রেস্তোরাঁগুলোর অবস্থান জেলা শহরের প্রান্তসীমায় বা থানা শহরের মহাসড়কগুলোর পাশে রেস্তোরাঁ বা খাবার হোটেলগুলো। এই সব রেস্তোরাঁ যাত্রীদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন সাজে সজ্জিত করে কিছুটা আকর্ষণীয় করে গড়ে তোলা হয়। যার পেছনে থাকে অসৎ ব্যবসার উদ্দেশ্য। কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে এ ধরনের স্বেচ্ছাচারিতা বন্ধে কোনো পদক্ষেপ দেখা যায় না, যদিও ভোক্তার স্বার্থ দেখার জন্য পৌরসভা বা থানা পর্যায়ে সরকারি কর্মচারী থাকলেও তারা এ বিষয়ে মোটেও সক্রিয় নন। মহাসড়কের পাশের এ সব রেস্তোরাঁয় কোনো তদারকিই হয় না। ফলে এ গুলোর মালিকরা বেপরোয়াভাবে যাত্রীদের কাছ থেকে খাবারের দাম আদায় করে।

বক্তারা আরো বলেন,  ব্যবসার মূল উদ্দেশ্য হলো মুনাফা করা। কিন্তু অতিরিক্ত মুনাফা করা কোনোভাবেই মেনে নেয়া যায় না। প্রচলিত আইনও এই স্বেচ্ছাচার সমর্থন করে না। আমাদের দেশে ভোক্তা স্বার্থ দেখার জন্য ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ১৮৬০ সালের দণ্ডবিধি, ২০০৯ সালের ট্রেডমার্ক আইন রয়েছে। একইভাবে ১৯৫৭ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের আওতায় পণ্যের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের হাতে যে ক্ষমতা রয়েছে তা অনুসরণ করে এই অতি মুনাফার প্রবণতা রোধ করা যায়।

সমাবেশ তারা আরো বলেন, ওই সব রেস্তোরাঁর বিভিন্ন খাবারের যে মূল্য রাখা হয় তা কোনোভাবেই দেশের অন্যান্য খাবার হোটেল বা রেস্তোরাঁর খাবারের মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ন নয়। দু-একটি খাবারের দাম থেকেই আমরা তা বুঝতে পারি। যেমন, ছোট এক বাটি সবজির দাম রাখা হয় ২৫ টাকা। যা দেশের অন্যান্য স্থানের খাবারের হোটেলে রাখা হয় ১০ টাকা। তারা অতিরিক্ত মুনাফা করে ১৫ টাকা। সেই হিসাবে মহাসড়কের পাশে একটি খাবার হেটেলে যদি বছরে ৫০ হাজার বাটি সবজি বিক্রি হয় তাহলে তারা অতিরিক্ত মুনাফা করছে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা। ঢাকা শহরের একটি ভালো হোটেলে ১০ টাকা দামে চা পাওয়া গেলেও সিরাজগঞ্জ, বগুড়া, ফরিদপুর, ভৈরব বা কুমিল্লার একটি হোটেলে সেই চা বিক্রি হচ্ছে ১৫-২০ টাকায়।

বক্তারা বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি এ সব হোটেলে এক কেজি গরুর মাংস কিনে রান্নার পর তা আট ভাগে ভাগ করে বিক্রি করা হয় এবং প্রতি ভাগের জন্য ৯০-১০০ টাকা দাম রাখা হয়। সেই হিসেবে ২৫০-২৮০ টাকা কেজি হিসাবে কিনে সেই ৭০০-৭৫০ টাকায় বিক্রি করে। এক শ্রেণীর খাবার হোটেল ব্যবসায়ী মানুষের প্রয়োজনকে ব্যবহার করে ব্যবসার নামে অতিরিক্ত মুনাফা আদায় করে যাচ্ছে। যা অগ্রহণযোগ্য ও শাস্তিযোগ্য অপরাধ।

সমাবেশ থেকে গুটিকয়েক ব্যবসায়ীর স্বার্থ না দেখে ব্যাপকসংখ্যক সাধারণ মানুষের স্বার্থে মহাসড়কের পাশের রেস্তোরাঁর খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

প্রশাসন গুরুত্ব দিলে সহিংসতা ব্যাপক হতো না: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রশাসন গুরুত্ব দিলে সহিংসতা ব্যাপক হতো না: ড. মিজান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, রামুতে বৌদ্ধ বসতিতে সহিংসতার ঘটনা পূর্ব পরিকল্পিত। স্থানীয় প্রশাসন যদি গুরুত্ব দিতো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতো তাহলে এতা ব্যাপক সহিংসতা ঘটনতো না।

শুক্রবার দুপুরে রামুর সীমা বিহার ও বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিবদের তিনি এ কথা বলেন। পরিদর্শনকালে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মীয় গুরুদের সঙ্গে কথা বলেন।
বিশ্বে বাংলাদেশের অসাম্প্রদায়িক ভাবমূর্তি নষ্ট করার জন্য এই বর্বরতা ঘটানো হয়েছে উল্লেখ করে ড. মিজান বলেন, “রামু ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি। এখানে আঘাত করতে পারলেই তাদের সুবিধা।”

ড. মিজান রামুর সহিংসতাকে বাংলাদেশের জাতিস্বত্তার বিরুদ্ধে অপরাধ বলে চিহ্নিত করেছেন। তিনি ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ড. মিজান বলেন, “কতজন গ্রেফতার হয়েছে এটা কোনো বিষয় নয়। যাদের গ্রেফতার করা হয়েছে তারা আদৌ ঘটনার সঙ্গে জড়িত কিনা! অতীতে দেখেছি, প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য নিরীহ ও অসহায় মানুষকে শাস্তি দেয়া হয়। কক্সবাজারের এই ঘটনার বেলায়ও যেনো তেমন না হয়।”

প্রধানমন্ত্রীর আসন্ন রামু সফর নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী পরিদর্শন করে যাওয়ার পর যেনো সরকারের চূড়ান্ত প্রদর্শনী না হয়।”

ব্যাপক নিরাপত্তা

এদিকে শুক্রবার দুপুরে থেকে কক্সবাজার শহর, রামু ও উখিয়া-টেকনাফের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জুম্মার নামাজের পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রাখা করা হয়।

এছাড়া রামু শহরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মৌন মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত মন্দির ও পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী

অপরদিকে বিকেলে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বিহার ও বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সকলের প্রতি আহবান জানান। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ৬০ পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা, ২৪ পরিবারের মধ্যে এক লাখ টাকা, ১১ মন্দিরকে এক লাখ টাকা ও দুটি মন্দিরকে ৫০ হাজার করে নগদ অর্থ সাহায্য প্রদান করেন।

নিরাপত্তা চান সুরঞ্জিতের এপিএসের ড্রাইভার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

নিরাপত্তা চান সুরঞ্জিতের এপিএসের ড্রাইভার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 বাংলাদেশের কয়েকজন সরকারি কর্মকর্তাকে কথিত ঘুষের টাকাসহ ধরিয়ে দেয়ার চেষ্টা করেছিলেন যে গাড়িচালক, বহু মাস আত্মগোপনে থাকার পর এই প্রথম তিনি এক টেলিভিশন সাক্ষাৎকারে তার জীবনের নিরাপত্তা চেয়েছেন।

সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারীর গাড়িচালক আজম খান গত এপ্রিল মাসে বস্তা ভর্তি ৭০ লক্ষ টাকা এবং কয়েকজন সরকারি কর্মকর্তাকে বহনকারী একটি গাড়ি ঢাকায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে ঢুকিয়ে দিয়েছিলেন।

তার অভিযোগ ছিল, গাড়ির আরোহীরা রেলওয়েতে লোক নিয়োগের জন্য এই অর্থ ঘুষ হিসেবে নিয়েছেন এবং ঘুষের অর্থ রেলমন্ত্রীর বাড়িতে নেয়া হচ্ছিল।

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি শুক্রবার আবার এসব অভিযোগ সবিস্তারে জানিয়েছেন।

সাক্ষাৎকারে আজম খান আবার দাবি করেন, গত ৯ এপ্রিল বিজিবি কার্যালয়ে গাড়ি নিয়ে ঢুকে পড়ার আগে তিনি টাকা নিয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসার উদ্দেশ্যেই যাচ্ছিলেন।

রেলওয়ের অর্থ কেলেঙ্কারির ঘটনার পর থেকে আজম খানের নিখোঁজ থাকা নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছিল।

রেলওয়ের আলোচিত সেই অর্থ কেলেঙ্কারির ঘটনায় দায়িত্ব গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় শেষপর্যন্ত পদত্যাগ করেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

৯ এপ্রিল রাতের সেই ঘটনার মূল একটি চরিত্র ছিলেন সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুকের গাড়িচালক আজম খান, যিনি বিজিবি কার্যালয়ের সামনে দিয়ে যাবার সময় টাকাসহ গাড়িটি নিয়ে সেখানে ঢুকে পড়েন। তবে বেশ আশ্চর্যজনকভাবেই সেই রাতের থেকে আজম খানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ছয় মাস পর বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বলছে, তারা আজম খানের একটি সাক্ষাৎকার নিয়েছে এবং এ নিয়ে দু পর্বের একটি ধারাবাহিক প্রতিবেদনও প্রচার করছে তারা, যার প্রথমটি ইতোমধ্যেই প্রচারিত হয়েছে।

প্রতিবেদক বায়েজিদ আহমেদ বলছিলেন, আজম খান তাকে বলেছেন যে, ঘটনাটি ঘটার পর জীবনের নিরাপত্তার কথা চিন্তা করেই পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

“আজম আমাকে বলেছেন যে, সুরঞ্জিত সেনগুপ্ত এবং তার সাবেক এপিএসের লোকজন বিভিন্ন সময়ে তার স্ত্রী, বাবা-মা এবং ভাইকে হুমকি দিত যে কেন সে এই কাজ করেছে এবং সে কেন সমঝোতায় আসছে না। এই ভয়েই সে লুকিয়ে থেকেছে বিভিন্ন জায়গায়। এখন সে প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন এবং দুদকের কাছে নিরাপত্তা চেয়েছে।" বলেন বায়েজিদ আহমেদ।

নিরাপত্তা পেলে আজম খান দুদক এবং গণমাধ্যমের কাছে সব তথ্য দিতে চান বলে বায়েজিদ আহমেদকে জানিয়েছেন।

তবে বাংলাদেশে এ ধরনের দুর্নীতির ঘটনা ফাঁসের পর কোনো ব্যক্তির নিরাপত্তা প্রদান নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায় না।

আজম খান নিখোঁজ থাকার কারণে, এ ঘটনার পর নানা সময়ে অভিযুক্তদের সবার বক্তব্য জানা গেলেও, এরপর গাড়িচালকের বক্তব্য আর জানা যায়নি। তবে আরটিভির সাক্ষাৎকারে আজম খান দাবি করছেন, তিনি সেদিন গাড়িটি নিয়ে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসার দিকেই যাচ্ছিলেন।

তিনি বলেন, “টাকা সুরঞ্জিত সেনগুপ্তের বাসার দিকেই যাচ্ছিল। এর আগেও কয়েকবার টাকা গেছে।”

বিবেকের তাড়নায়ই এই কাজটি তিনি করেছেন বলে দাবি করেন গাড়িচালক আজম খান। সাক্ষাৎকারে তিনি বলেন, ঘটনার সাথে জড়িতরা তাকে নানাসময় ভয় দেখিয়ে এসেছে।

“ঘটনা করেছে মন্ত্রী, তার এপিএস, আর সিন্ডিকেট আছে, রেলের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আছে। আমাকে এখন পলিটিক্যালভাবে এমনভাবে ভয় দেখাতে চায় যে সরকার এটার সাথে জড়িত আছে। এমনভাবে ভয় দেখায় যাতে আমি সেটা প্রকাশ না করি।” বলেছেন আজম খান।

আরটিভি প্রতিবেদক বায়েজিদ আহমেদ বলেন, এ ঘটনার পর দুদকের পক্ষ থেকে আজম খানকে সাক্ষী হিসেবে দেখানো হলেও, তার পরিবারের সাথে দুদক বা পুলিশের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি বলে দাবি করেন আজম খান।

সাক্ষাৎকারে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তসহ রেলের আরো কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ বড় অংকের অর্থের দুর্নীতির অভিযোগ আনেন এই গাড়িচালক।

তবে এবিষয়ে মিঃ সেনগুপ্তের সাথে যোগাযোগ করা হলে তিনি বিবিসিকে বলেন, তিনি প্রতিবেদনটি দেখেননি এবং এ সম্পর্কে কোনো মন্তব্যও তিনি এখন করবেন না। সূত্র: বিবিসি।

ওয়ার্ল্ড ট্যুরে ভ্যাম্পায়ার জুটি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ওয়ার্ল্ড ট্যুরে ভ্যাম্পায়ার জুটি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
  ভাঙতে ভাঙতে জুড়ে যাওয়া, রিল থেকে রিয়াল লাইফ ভ্যাম্পায়ার জুটি রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্ট্যুয়ার্ট 'ব্রেকিং ডন-পার্ট টু'র প্রোমোশানাল ট্যুরে অংশ নেবেন। সাময়িক বিচ্ছেদ কাটিয়ে সম্পর্ক জোড়া লাগার পর এটাই হবে তাদের প্রথম জনসমক্ষে আসা।

নিউ ইয়র্ক পোস্টের রিপোর্ট অনুযায়ী 'টোয়্যালাইট' সিরিজের সব কাস্টদের নিয়ে একটি ওয়ার্ল্ড ট্যুর হওয়ার কথা। প্যাটিনসন-স্ট্যুয়ার্ট জুটি ব্রেকিং ডন টু'র লস আঞ্জেলস প্রিমিয়ারে, লন্ডন, বার্লিন এবং মাদ্রিদ-এ যাবেন।

কিছুদিন আগেই 'স্নো হোয়াইট অ্যান্ড হ্যান্টস্ম্যান'র পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে সম্পর্ক জানাজানি হওয়ার জেরে প্রায় ভাঙতে বসেছিল রবার্টের সঙ্গে তার সম্পর্ক। বন্ধুদের চেষ্টায় সে সম্পর্ক এ যাত্রায় টিকে গেলেও প্রচারের আড়ালেই ছিলেন তারা। এই ট্যুরের খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ফ্যানমহলে। সূত্র: জিনিউজ।

জন্মদিনে রেখা-অমিতাভ একসঙ্গে :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

জন্মদিনে রেখা-অমিতাভ একসঙ্গে :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 দু’হাজার বারো সালকে যদি `চমক`-এর বছর বলি তাহলে বোধহয় খুব একটা ভুল বলা হয় না। সাইফ-কারিনার বিয়ে নাটক, শ্রীদেবীর ক্যামব্যাক, যশ চোপড়ার অবসর...। তবে সবথেকে বড় চমকটা বোধহয় বাকি ছিল। এই বছর অমিতাভ-রেখা জন্মদিন পালন করতে চলেছেন একসঙ্গে !

আগামী ১০ অক্টোবর রেখার জন্মদিন। তার ঠিক একদিন পর ১১ তারিখ জন্মদিন বিগ বির। ১০ অক্টোবর নিজের বাড়িতে পুজোর আয়োজন করেছেন অমিতাভ। সেখানেই বচ্চন পরিবারের সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে উপস্থিত থাকতে চলেছেন রেখাও। তবে সূত্রে খবর, শুধু পুজোই নয়। ওইদিনই অনিল আম্বানি সাবার্বান স্টুডিওয় আয়োজন করা হয়েছে রেড কার্পেট গালারও। যেখানে প্রায় গোটা টিনসেল টাউনের সঙ্গেই থাকবেন রেখা-অমিতাভও। শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে গালা হোস্ট করবেন করন জোহর।

কাজেই বচ্চনদের বাড়িতে পুজোতেই হোক বা আম্বানির পার্টিতে। এবারের জন্মদিনটা অমিতজির সঙ্গেই কাটাতে চলেছেন রেখা। ভক্তদের জন্য এর থেকে বেশি এক্সাইটিং আর কীই বা হতে পারে! সূত্র: জিনিউজ।

পরীক্ষামূলক থ্রিজি চালু করেছে টেলিটক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

পরীক্ষামূলক থ্রিজি চালু করেছে টেলিটক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 দফায় দফায় সময় ঘোষণার পর এবার অনেকটা চুপেচাপেই চালু হলো টেলিটক’র থ্রিজি সেবা। শুক্রবার প্রথম প্রহর থেকেই দ্রুতগতির তৃতীয় প্রজন্মের টেলিকমিউনিকেশন প্রযুক্তি সেবা পেতে শুরু করেছেন দেশিয় মোবাইল অপারেটর টেলটক’র গ্রাভিটি ক্লাব প্যাকেজভুক্ত মুঠোফোন ব্যবহারকারীরা।

পরীক্ষামূলক ভাবে চালু হওয়ায় মাঝে মাঝেই নেটওয়ার্ক পরিবর্তন হয়ে কখনো জিপিআরএস, কখনো এজ (EDGE) বা এইচএসডিপিএ (High-Speed Downlink Packet Access) সাইন আসছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেলিটক কর্তৃপক্ষ কোনো ঘোষণা দেয়নি। একইভাবে প্রতিষ্ঠানটির ওয়েব পেজেও এ সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে টেলিটক’র বিপনন বিভাগের প্রধান হাবিবুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি। তিনি বলেন, বিষয়টি টেকনিক্যাল টিম বলতে পারবে।

এদিকে নেটওয়ার্ক নিয়ে কিছুটা বিড়ম্বনা থাকলেও শুক্রবার থেকেই ইন্টারনেটে দারুণ খোশ মেজাজে আছেন টেলিটক’র গ্রাভিটি ক্লাবের থ্রিজি সেবা প্রাপ্ত সদস্যরা। টেলিটক’র এমন একজন গ্রাহক বাড্ডার মোহাম্মদ আমিনুল ইসলাম টুটুল বার্তা ২৪ ডটেনেটকে জানান, অবেশেষে কাঙ্ক্ষিত থ্রিজি পেলাম। খুবই ভালো লাগছে। তবে ভারতে যে ভাবে এই সেবা উপভোগ করেছি তার স্বাদ এখনো পাইনি। আশা করছি আনুষ্ঠানিক ভাবে চালু হলে এই সমস্যা আর থাকবে না।

টেলিকটক’র কাস্টামার কেয়ার ইউনিটের প্রতি বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, দেশের সবচেয়ে দ্রুত গতির টেলিকম প্রযুক্তি সেবা চালু করলেও মুঠোফোন থেকে কোনো সমস্যা নিয়ে তাদের ফোন করলে কোনো সাড়া পাওয়া যায় না। অন্যান্য বেসরকারি কাস্টমার কেয়ারগুলোর চেয়ে এদের সেবার মান একেবারেই নাজুক।


প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে টেলিটক’র থ্রিজি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


গত জুলাই মাসে ‘এ লড়াই আপনার জন্য নয়’ শিরোনামে একটি বিজ্ঞাপন দিয়ে চার লাখ গ্রাহকের জন্যে থ্রি জি সেবা চালুর প্রস্তুতি শুরু করে টেলিটক। ভ্যালিড গ্রাহক নির্বাচনের জন্য তিন মাসের প্যাকেজ অফারের আওয়তায় গ্রাভিটি ক্লাব নামের একটি বান্ডেল অফার দেয়। 

সূত্রমতে, প্রথমে ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী এলাকায় এই সেবা দেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাভার-আশুলিয়া এবং নারায়নগঞ্জ-গাজীপুর এলাকায়ও প্রথম থেকেই এই সেবা পাওয়া যাবে।

ঢাকার পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামে থ্রি জি সেবা দিতে কাজ চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠনটি। পরিকল্পনা অনুযায়ী জানুয়ারিতে সিলেটেও এই সেবার বিস্তার ঘটাবে টেলিটক। তখন আট লাখ গ্রাহক হবে বলে দাবি করছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক।

অবশ্য জানুয়ারিতে থ্রিজি’র নিলাম অনুষ্ঠিত হলে ফেব্রুয়ারি মাস থেকে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন টেলিটক এর এই সেবা পেতে শুরু করবে অন্যান্য অপারেটরদের সেবা গ্রাহীতারা। আর সেই যুদ্ধে নিজেদের অবস্থান ঠিক রাখতে আগে ভাগেই থ্রিজি’র নিলামে প্রতি মেগাহার্জ তরঙ্গের ভিত্তিমূল্য (ফ্লোর প্রাইস) ৩ কোটি থেকে কমিয়েছে ১ দশমিক ৮ কোটি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটাআরসি।   

চীনের দুটি কোম্পানির কাছ থেকে ঋণ চুক্তিতে থ্রি জি প্রযুক্তি আমদানি করেছে টেলিটক। দ্রুত গতির ইন্টারনেট সেবার এই প্রযুক্তি চালু হলে দেশে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সিলেটে বাস-মাইক্রো সংঘর্ষে ১৩ জন নিহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সিলেটে বাস-মাইক্রো সংঘর্ষে ১৩ জন নিহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
হজরত শাহজালাল রহ. এর ওরশে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতদের বেশির ভাগ একই পরিবারের বলে জানা গেছে।

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে শুক্রবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর জেলা থেকে ভক্তদের নিয়ে সিলেটে আসা গ্রামীণ পরিবহণের একটি বাস তেতলী বাইপাস সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস চাপা দিলে মাইক্রোবাসটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১৩ আরোহীই নিহত হন।

নিহতরার সবাই দক্ষিণ সুরমার হাজরাই চৌধুরীগাঁও গ্রামের বাসিন্দা ও একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় বাসযাত্রীদের প্রায় সবাই আহত হন। এদের মধ্যে ২৫ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আইউবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ ওসমানী হাসপাতালে পাঠায়।

ঘটনার পর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় জনতা তেতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী, সড়কে কোমর পানি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ভারী বর্ষণে বিপর্যস্ত বন্দরনগরী, সড়কে কোমর পানি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
বন্দরনগরী চট্টগ্রামে গত দুই দিনের মাঝারি থেকে ভারী বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা ভারী বর্ষণজনিত জলাবদ্ধতায় নগরীর নিচু এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে গেছে।

আশ্বিনের মধ্য প্রান্তিকের এ বৃষ্টিপাত শুরু হয় বৃহস্পতিবার সকাল থেকে। গতকাল দিনভর থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকে। সন্ধ্যার পর শুরু হয় টানা কয়েক ঘণ্টারে ভারী বর্ষণ। এ সময় জলাবদ্ধতায় নগরীর নিচু এলাকার সড়ক, লেইন, বাই-লেইন হাটু থেকে কোমর পানিতে তলিয়ে যায়।

নগরীর বৃহত্তর বাকলিয়ায় বিভিন্ন অংশ, বহদ্দারহাট, মুরাদপুর, চাক্তাই, খাতুনগঞ্জ, সিডিএ এভিন্যুর ষোলশহর ২ নং গেইট থেকে মুরাদপুরের মধ্যবর্তী এলাকা, চান্দগাঁও বি-ব্লক, চকবাজার, শুলকবহর, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহর, মোগলটুলি, পাথারঘাটা এলাকার অধিকাংশ সড়ক পানিতে ডুবে যায়। সবচেয়ে দুর্ভোগে পড়ে বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্মস্থল থেকে বাসা ফেরত নানা পেশার মানুষ। নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার কারণে সৃষ্ট যানজটে মানুষের ভোগান্তি চরমে উঠে।

এদিকে শুক্রবার সকালে বৃষ্টি আর ঝড়ো হাওয়ার মধ্যে বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নগরীর চকবাজার এলাকায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মানিক দেবনাথ (৩৭)। তিনি পেশায় একজন দর্জি শ্রমিক বলে পুলিশ জানায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, মানিক দেবনাথ চকবাজার কাঁচাবাজার এলাকায় নিজের গুদামে যাওয়ার সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তার উপর পড়লে গুরুতর আহত হন। এরপর তাকে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় যানবাহন চলাচল বন্ধ থাকায় বিশেষ করে শুক্রবার যাত্রী স্বল্পতার কারণে শহর এলাকার বাস-মিনিবাস চলাচল না করায় যাতায়াতের ক্ষেত্রে মারাত্মক দুর্ভোগে পড়ে মানুষজন। এ সুযোগে সিএনজি-চালিত টেক্সি আর রিকশাওয়ারা দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে।

এদিকে রাতভর ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে বন্দর সূত্র জানায়।

নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা শরিফুল নেওয়াজ কবির জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শরিফুল জানান, পতেঙ্গা আবহাওয়া অফিস বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।

নগরীর অধিকাংশ খাল , নালা নর্দমা ভরাট ও বেদখল হয়ে যাবার কারণে অতিবৃষ্টিতে দ্রুত পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটায় জলাবদ্ধতা এখন নগরবাসীর নিত্য দুর্ভোগের প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারেনি বলে নাগরিক সমাজ থেকে বার বার অভিযোগ করা হচ্ছে।

অন্যদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মনজুর আলম এ অভিযোগ অস্বীকার করে বলছেন, সিটি করপোরেশন সীমিত ক্ষমতা নিয়ে জলাবন্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করে আসছে। তবে, নতুন খাল খনন, পুরানো খাল সংস্কার, বেদখল মুক্ত করতে করপোরেশন কর্তৃক নেয়া প্রকল্পগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ দিতে দীর্ঘসূত্রিতার কারণে জলাবদ্ধতা দূরীকরনে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে না।

ছাত্রলীগের ১০ ইউনিটের নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ী ও অছাত্ররা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

ছাত্রলীগের ১০ ইউনিটের নেতৃত্বে ইয়াবা ব্যবসায়ী ও অছাত্ররা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 সদ্য ঘোষিত ছাত্রলীগের ১০টি ইউনিটের নতুন কমিটিতে নেতৃত্বে এসেছেন ইয়াবা ব্যবসায়ী ও অছাত্ররা। এছাড়াও আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা তার এলাকার ১০ ছাত্রনেতাকে রাজধানীর কলেজগুলোর বিভিন্ন পদে বসিয়েছেন নির্বাচনে তার পক্ষে কাজ করানোর শর্তে।

বুধবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম নয়টি ইউনিটে এক বছর মেয়াদী কমিটি ও একটি ইউনিটে তিন মাস মেয়াদী আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে।

জগনাথ বিশ্ববিদ্যালয়ে সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম। এ ইউনিটে নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের বাড়ি শরীয়তপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীমের নির্বাচনী এলাকায়। এজন্য রাজনীতিতে সক্রিয় না থেকেও সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছেন। আর শরিফুল ইসলাম সভাপতি হয়েছেন মোটা অংকের টাকার বিনিময়ে।

ঢাকা কলেজে ফুয়াদ হাসান পল্লব সভাপতি ও সাকিব হাসান সুইন সাধারণ সম্পাদক। ঢাকা কলেজের নবনির্বাচিত সভাপতি পল্লব রাজধানীর কুখ্যাত ইয়াবা বিক্রেতা বলে পরিচিত। ধানমন্ডি থানায় তাকে একাধিকবার ইয়াবাসহ আটক করলেও মহানগর উত্তরের ছাত্রলীগের সাবেক নেতা তাসভীরুল হক অনু তাকে ছাড়িয়ে আনেন। ছাত্রলীগের একাধিক নেতা জানান, পল্লব ২০ লাখ টাকায় তার পদ কিনে নেন। তার গ্রামের বাড়ি বরিশালে। পুরান ঢাকায় বোনের বাড়িতে থাকত সে। ঢাকা কলেজের রাজনীতিতে জোরালো কোনো ভূমিকা তার ছিলনা। কলেজের নতুন সাধারণ সম্পাদক সুইনের বাড়ি চুয়াডাঙ্গায়। সেও টাকার বিনিময়ে পদ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। সুইন আগে ঢাকা কলেজের ক্যাডার টিটুর লোক হিসেবে আশপাশ এলাকায় চাঁদাবাজি করতে।

সরকারি তিতুমীর কলেজের তিন মাস মেয়াদী আহ্বায়ক কমিটির নেতার হলেন- আহ্বায়ক কাজী মিরাজুল ইসলাম ডলার, ১৭ জন যুগ্ম আহ্বায়ক ও আরো ১৯ জনকে করা হয়েছে ওই কমিটির সদস্য। এই ইউনিটের আহ্বায়ক ডলার অনেক টাকার বিনিময়ে আহ্বায়ক পদ বাগিয়ে নিয়েছে বলে অভিযোগ তিতুমীর কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীদের। আর যুগ্ম আহ্বায়করা হলেন শীর্ষ নেতাদের এলাকার।

মিরপুরের সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাঈদুল ইসলাম খান রায়হান, সাধারণ  সম্পাদক মো.রুবেল হাওলাদার। বাংলা কলেজের দুই নেতাই স্থানীয় এমপি আসলামের কাছের লোক। আসলাম অনেক টাকায় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ম্যানেজ করে তাদের পদে বসিয়েছেন বলে জানা গেছে।

পুরান ঢাকার কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. মামুন, সাধারণ  সম্পাদক রাকিব হাসান সোহেল। অভিযোগ রয়েছে সোহেল সদরঘাটে তার বাবার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করত। এর আগে কলেজ থেকে সে বিতাড়িতও হয়েছে। যুবলীগ নেতা নুরুন্নবী চৌধুরী শাওনের এলাকার বলে শাওনের মাধ্যমে সে এ পদটি বাগিয়ে নেয়। সোহেল শাওনের ভোলা লালমোহনের নির্বাচনী এলাকার।

হাবিবুল্লাহ বাহার কলেজে সভাপতি মো. ইউনুস আলী ইমন, সাধারণ  সম্পাদক  উদয় সংকর দে জিতু। সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগের এলাকার। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। এর আগে ইয়াবা ও অস্ত্রসহ জিতু র‌্যাবের হাতে ধরাও পড়েছিল।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে কামরুজ্জামন হিমুকে ও সাধারণ  সম্পাদক  করা হয়েছে কাওসার হককে। হিমু কলেজের ছাত্র নয় বলে অভিযোগ রয়েছে। কলেজের আরেক পদপ্রত্যাশী আমিনুলকে গুলি করে ক্যাম্পাস ছাড়া করেছিল। তাদের দু’জনই টাকার বিনিময়ে পদ বাগিয়ে নিয়েছেন।

আবুজরগিফারী কলেজ শাখা ছাত্রলীগের এক বছর মেয়াদী কমিটির সভাপতি নাহিদ শিশির, সাধারণ  সম্পাদক  শরিফুল আলম। তারা দুইজন ছাত্রলীগের সাবেক এক সভাপতির আর্শিবাদ পুষ্ট হয়ে পদ পেয়েছেন। তারাও কয়েক লাখ টাকা বিনিময়ে পদ বাগিয়ে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

ছাত্রলীগের এসব ইউনিটগুলোর নেতা নির্বাচনে বেশি ভূমিকা রেখেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম। ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদারের মাধ্যমে তিনি নিজের নির্বাচনী এলাকার দশজনকে বিভিন্ন ইউনিটে পদে বসিয়েছেন। আগামী নির্বাচনে তার পক্ষে কাজ করার শর্তে তাদের বিভিন্ন পদে বসান বলে অভিযোগ করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা। রাজধানীর ইডেন মহিলা কলেজের পদপ্রত্যাশীরাও নিয়মিত তাদের বাসায় যাতায়াত করছে বলে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা অভিযোগ করেছেন।

Friday, October 5, 2012

সরকারবিরোধী আন্দোলন ভিন্নখাতে প্রবাহের জন্যই রামুর ঘটনা: মাহবুব :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

সরকারবিরোধী আন্দোলন ভিন্নখাতে প্রবাহের জন্যই রামুর ঘটনা: মাহবুব :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
সরকারের মদদে রামুতে বৌদ্ধ মন্দিরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. অব. মাহবুবুর রহমান। তিনি বলেন, “রামুর এ ঘটনায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে। সরকার পতনের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী যুব ফোরাম আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মাহবুব বলেন, “সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতার কারণে দেশের  শিক্ষা, রাজনীতি ও সাম্প্রদায়িক ঐতিহ্য আজ ধ্বংসের মুখোমুখি। তাই এ সরকারকে বিদায় করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, “স্থানীয় আওয়ামী লীগ নেতার মিছিল থেকে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা করা হয়েছে। অথচ সরকার এর জন্য বিরোধী দলকে দায়ী করছে।”

তিনি বলেন, “পূর্ব পরিকল্পিতভাবে গাড়িতে অগ্নিসংযোগ করে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে পুলিশ। এখন আবার মিথ্যা মামলা দিয়ে এখন নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।”

তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “যতই মামলা দেন এতে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন থামবে না। মামলার জন্য আপনি প্রস্তুত থাকুন। কারণ আপনার বিরুদ্ধে এতো মামলা দেয়া হবে আপনি হিসাব করতে পারবেন না।”

শেষ বেলায় মন্ত্রী পরিবর্তন করে ক্ষমতায় থাকা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

পুলিশকে সরকারের অন্যায় নির্দেশ না মানার আহ্বান জানান ফারুক।

সংগঠনের উপদেষ্টা ফারুক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবুদস সালাম আজাদ, সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ।

সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে: ফখরুল :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে: ফখরুল :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 পুলিশ তিন দিন ধরে দলের কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এমন ঘটনা নজিরবিহীন। এতে মনে হয় সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।”

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসদসহ কয়েকটি দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

সরকারকে সবক্ষেত্রে ব্যর্থ দাবি করে মির্জা ফখরুল বলেন, “তাদের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে মধ্যপ্রাচ্যের পর এবার আরব আমিরাত বাংলাদেশের জনগণের জন্য ভিসা দেয়া বন্ধ করে দিয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “সরকার দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। সে কারণেই ঋণ দেয়ার পর বিশ্বব্যাংক পদ্মা সেতুতে ঋণ প্রত্যাহার করে নিয়েছে। এখন আবার শর্তপূরণ সাপেক্ষে ঋণ দেয়ার কথা বলছে তারা।”

সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বললেও এখন স্থানীয় সরকারের অবস্থা সবচেয়ে খারাপ মন্তব্য করে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে একে শক্তিশালী ও কার্যকর করবে।”

ফখরুল অভিযোগ করে বলেন, “হলমার্কের মাধ্যমে সোনালী ব্যাংকের সাড়ে চার হাজার কোটি টাকা লুটের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে দুদক মামলা করলেও এ ঘটনার জন্য দায়ী সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের কারো বিরুদ্ধে মামলা করেনি। অথচ পরিচালনা পর্ষদকে না জানিয়ে এটা করার কোনো সুযোগ নেই।”

কক্সবাজারের রামুতে সংঘটিত বৌদ্ধ ধর্মালম্বীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, “সরকার এ ঘটনায় বিএনপিকে দায়ী করলেও আওয়ামী লীগের আমলেই দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটে। মন্দির, উপসানালয়গুলোতে তাদের প্রশ্রয়ে হামলা হয়ে থাকে।”

বিএনপির আমলে রোজা ও দূর্গা পূজা একত্রে হয়েছে কিন্তু কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির গঠিত তদন্ত কমিটি রামুর ঘটনা সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জাতির কাছে উপস্থাপন করবে বলেও জানান ফখরুল।

এ সময় বিরোধী দলীয় চিপ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ সেনবাগের বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

পরে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ভাইস চেয়ারম্যান ও জাসদ নেত্রী শাহিনা আক্তার কাননের নেতৃত্বে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

জাবিতে প্রতি আসনে লড়বে ৮৯ জন

জাবিতে প্রতি আসনে লড়বে ৮৯ জন
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এবার মোট দুই লাখ ২০ হাজার ৯২২টি আবেদন পত্র জমা পড়েছে।  গত বারের আসন সংখ্যার হিসেবে প্রতি আসনের বিপরীতে  ৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

সবচেয়ে বেশি আবেদন  জমা পড়েছে কলা ও মানবিক অনুষদে। এঅনুষদে  ৯১ হাজার ১৯৩টি আবেদন জমা পড়েছে। এছাড়া  গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ২৩৯টি, সমাজ বিজ্ঞান অনুষদে ২০ হাজার ৪৯১ টি, জীববিজ্ঞানে ৩৭ হাজার ১৫০ টি, ব্যাবসায় শিক্ষা অনুষদে ২২ হাজার ৯৮৯টি, আইটি ইনস্টিটিউটে ১০ হাজার ৯২৮টি, আইবি ইনস্টিটিউটে ছয় হাজার ৯৪৭টি, এবং আইন অনুষদে ২১ হাজার ৪১৬টি আবেদন জমা পড়েছে।

এদিকে বিভাগ ও আবাসিক হল প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আরো কমানোর সুপারিশ করেছে।

উল্লেখ্য, গত বছর জাবিতে মোট দুই  হাজার পাঁচশ’ শিক্ষার্থী ভর্তি করা হয়। সুপারিশ মেনে যদি আসন সংখ্যা কমানো হয় তবে প্রতিযোগিতা আরো বাড়বে।

তবে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিকি বার্তা২৪ ডটনেটকে জানান, আবাসিক বিশ্ববিদ্যালয় বলেই হলে আসন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। নতুন কয়েকটি বিভাগ চালু হওয়ায় হল ও বিভাগের ওপর বেশ চাপ পড়েছে।

আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর শুক্রবার ব্যতিত প্রতিদিন বিভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পালিত হচ্ছে শিক্ষক দিবস :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

পালিত হচ্ছে শিক্ষক দিবস :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
 আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবটি। দিবসটি উপলক্ষে শিক্ষক-কর্মচারী সংগঠনগুলো দিনব্যাপী বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, র‌্যালি।

ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক ইরিনা বোকোভা, আইএলওর মহাপরিচালক গাইরাইডার, ইউএনডিপির ব্যবস্থাপক হেলেন ক্লার্ক, ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক ও এডুকেশন ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক ফ্রেড ভেন লিউয়েন দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার এক যৌথ বাণীতে শিক্ষকদের পক্ষে অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।

চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যটির বাংলাদেশে ভাবানুবাদ করা হয়েছে-‘শিক্ষার জন্য আমরা, শিক্ষকের পাশে আমরা।’

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে একটি র‌্যালি বের করেন ছাত্র-শিক্ষকেরা। পরে ঢাকা টিএসসি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান হবে।

বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শোভাযাত্রা করবে সকালে। এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনার হবে।

প্রসঙ্গত, কয়েক দশক ধরে বিভিন্ন দেশের সরকার ও সংস্থার মধ্যে বৈঠক ও মতবিনিময়ের পর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো ও আইএলও কর্তৃক ১৯৬৬ সালের ৫ অক্টোবর গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পরে ১৯৯৭ সালে সংযোজিত প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে পাঠদানকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের অধিকার, করণীয় ও মর্যাদা-সংক্রান্ত আন্তর্জাতিক সনদের স্মারক হিসেবে দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে বিভিন্ন দেশে পালিত হচ্ছে।

গাজীপুর পৌর বর্জ্যে তুরাগ তীরে ভয়াবহ দূষণ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

গাজীপুর পৌর বর্জ্যে তুরাগ তীরে ভয়াবহ দূষণ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
তুরাগ দূষণ রোধে গাজীপুর পৌরসভাকে আগামী ১৫ দিনের মধ্যে গাজীপুরের বাইমাইলে  টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। অন্যথায় জরিমানা ও মামলার হুঁশিয়ারী দেয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদফতর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর পৌরসভার গৃস্থলী বর্জ্য ও পলিথিন ফেলায়  টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের বাইমইল ব্রিজ সংলগ্ন এলাকায় তুরাগ নদ ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক দূষণ ছড়িয়ে পরছে।  আগামী ১৫ দিনের সময় বেধে দিয়ে পরিবেশ অধিদফতর ওই বর্জ্য অপসারণের  নির্দেশ দিয়েছে। এসময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা না হলে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে জরিমানা আদায় এবং পরিবেশ আইনে মামলা করা হবে।

পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বৃহস্পতিবার  গাজীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে পরিবেশ অধিদফতরে তলব করে এ আদেশ দেন। পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিম বুধবার সরেজমিন তদন্ত করে দেখতে পায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রকার গৃহস্থলী বর্জ্য এবং পলিথিন ফেলা হচ্ছে। এতে প্রায় দুই একর জায়গায় বিশাল ময়লা স্তুপের সৃষ্টি হয়েছে। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্মক আকার ধারণ করেছে। স্তুপকৃত ময়লা ফেলার স্থান পরিপূর্ণ হয়ে পার্শ্ববর্তী তুরাগ নদীর পানিতে পড়ছে এবং নদী মারাত্মক দূষণের শিকার হচ্ছে। ময়লার স্তুপের  ১৫০ মিটার পশ্চিমে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্লোবাল মার্চেন্টস লিমিটেড  অবস্থিত। ওই এলাকায় অপরিকল্পিতভাবে পৌরবর্জ্য ফেলায় আশেপাশে দুর্গন্ধ ও ব্যাপক পরিবেশ দূষণ ঘটছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত শুনানিতে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান ও প্যানেল মেয়র মো. আকবর হোসেন উপস্থিত হয়ে এ ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করে শিগগিরই আবর্জনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারা জানান, পৌরসভার জনবল ও ডাম্পিং ট্রাকের অভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

বচ্চনের আটটি টুইট, বেদব্রতকে ধন্যবাদ শাহরুখের :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

বচ্চনের আটটি টুইট, বেদব্রতকে ধন্যবাদ শাহরুখের :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
ছিলেন নাসা-র বিজ্ঞানী, হয়ে গেলেন বলিউডের চিত্রপরিচালক। ছিলেন ডিজিটাল ফিল্মের মানচিত্র বদলে দেয়া রেড ক্যামেরার জনক। লেগে পড়লেন সেই রেড ক্যামেরাতেই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের গল্প বলতে।

ছিলেন লস এঞ্জেলসে। সাজানো দোতলা বাড়ি, সুইমিং পুল। এসে পড়লেন বান্দ্রায় পেয়িং গেস্ট হয়ে। একটা খাট, দু’টো স্যুটকেস, কম্পিউটার আর কয়েকটা হার্ড ড্রাইভ। “ঠিক যেন শিয়ালদহের প্ল্যাটফর্ম,” নিজের মুখেই বলছেন বেদব্রত পাইন।

বেদব্রত...চিটাগঙের এই বাঙালি পরিচালককে নিয়েই বলিউড এখন উচ্ছ্বাসে ভাসছে। বুধবার মুম্বইয়ে ছবিটির বিশেষ প্রদর্শনীর পরে পরপর আটটা টুইট করেছেন অমিতাভ বচ্চন। লিখেছেন, “বেদব্রত পাইন, নতুন পরিচালক, নাসায় কাজ করছিলেন, রেড ক্যামেরা আবিষ্কার করেছেন, তার পর মুম্বইয়ে ছবি বানাবেন বলে সব ছেড়ে দিয়েছেন।” শাহরুখ খান বলছেন, “ছবিটা ডিলাইটফুলি ইনটেন্স। এই অভিজ্ঞতার জন্য ধন্যবাদ বেদ...”।

৪৫ বছর বয়সে ছবি তৈরিতে হাতেখড়ি! যে বয়সে আর পাঁচ জন বাঙালি থিতু হতে চান, সেই বয়সে বেদব্রত সব ছেড়েছুড়ে মুম্বাইয়ে হাজির স্বপ্ন ধাওয়া করতে। নাসা-য় নিজের আবিষ্কারের রয়্যালটিই মূলধন। পাঁচ কোটি টাকা হাতে নিয়ে বেদব্রত নেমে পড়লেন রীতিমতো পিরিয়ড পিস তৈরির কাজে।

“আগে কোনো দিন তো ফিল্মের সেটে যাইনি। সব কিছুই নতুন লাগত।” সে সময় অনেকেই ভাবতেন, নাসার বিজ্ঞানী আবার ছবি কী বানাবে? “আমি যে কাজটা নিয়ে সিরিয়াস, সেটা সকলকে বোঝাতেই অনেক সময় লেগেছে। তবে আমি ভাগ্যবান যে মনোজ বাজপেয়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকি আর ব্যারি জন আমার ওপরে আস্থা রেখেছিলেন।”

চিন্তায় ছিলেন কলকাতায় বেদব্রতর বাবা-মাও। সেন্ট লরেন্স স্কুল আর খড়গপুর আইআইটি-র প্রাক্তন ছাত্রটি একটু বেশিই ঝুঁকি নিচ্ছেন বলে মনে হচ্ছিল ওঁদেরও। ঢাকুরিয়ায় ছোট্ট ফ্ল্যাটে শুয়ে আর্থ্রাইটিসের রোগী, বেদব্রতের বাবা নির্মল পাইন বলেন, “আইআইটি-ফেরত ছেলে সব ছুড়েছুড়ে ছবি করবে শুনে সত্যিই প্রথমে খুশি হইনি। তা-ও আবার নিজের টাকায়!” সায় দেন মা বিজয়াদেবীও, “আত্মীয়স্বজনেরা সবাই বলেছিলেন, মিঠুকে (বেদব্রত) আটকাতে। আমি বলেছিলাম, কোনও দিন যা করিনি, আজ কেন করব?”

বেদব্রতর ছবি করার স্বপ্ন ভাগ করে নেয়ার প্রধান সঙ্গী তখন বেদব্রতর বড় ছেলে, ঈশান। “ছবিটা তো ঈশানেরও স্বপ্ন। বিশ্বব্যাপী মন্দার পরেও আমি যখন নিজের সব দিয়ে ছবি বানাব ভাবলাম, ঈশান ভীষণ ভরসা দিত।” দু’বছর আগে সেই ঈশানই ১৬ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে।

“ট্রিমার দিয়ে শেভ করতে গিয়ে পুড়ে যায় ও। আমাদের ধারণা ট্রিমারে খুঁত ছিল। আদালতে গিয়েছিলাম ওই মাল্টিন্যাশনাল কোম্পানির বিরুদ্ধে। হেরে গেলাম। শুনতে হল যে, ঈশান না থাকায় আমরা নাকি ওর খরচ বাবদ দু’বছরে ৫৮,০০০ ডলার বাঁচিয়েছি!”

প্রায় বেরিয়ে পড়া কান্নাটা গিলে ফেলেন বেদব্রত। ছবি করতে করতেই আদালতে শুনানির তারিখ পড়ত। বেদব্রত মুম্বই থেকে লস এঞ্জেলেস চলে যেতেন। আবার ফিরে এসে ছবির কাজে হাত দিতেন। এ ছবিতে ঈশান বলে একটা গানও আছে, বেদব্রত নিজেই গেয়েছেন সেটা।

১২ অক্টোবর মুক্তি পাচ্ছে চিটাগং। বেদব্রত এখন ভীষণ ব্যস্ত প্রিমিয়ারের তোড়জোড় নিয়ে। তারই মধ্যে শুক্রবার কলকাতা আসার কথা। বাবা বলছিলেন, “দেখা হলে প্রথমেই বলব, কনগ্রাচুলেশন্স।”

ছেলের প্রিয় মাছের ল্যাজা আর ট্যাংরা মাছ কিনে রেখেছেন মা। কলকাতাকে ঘিরেও এখন অনেক পরিকল্পনা বেদব্রতের। একটা ভাল টিম জোগাড় করে সমসাময়িক সাহিত্যনির্ভর বাংলা ছবি করতে চান। যেখানে স্ক্রিপ্টই হবে তারকা। “আমার প্রেরণা ঋত্বিক, সত্যজিৎ, মৃণাল। তবে আমি সব ছবিই দেখি।”

অমিতাভ বচ্চনের ‘জঞ্জির’ যেমন ২০ বার দেখেছেন। সেই অমিতাভ, সেই জয়া আজ বেদব্রতর ছবি দেখে উচ্ছ্বসিত। বচ্চন-তনয় অভিষেকও তো কিছু দিন আগে এই চট্টগ্রাম-কাহিনি নিয়েই খেলে হম জি জানসে নামে একটি ছবি করেছিলেন! বেদব্রত বলছেন, “জয়াজির এসে আমাকে জড়িয়ে ধরা, আমাকে নিয়ে অমিতাভের নাগাড়ে টুইট সব যেন একটা রূপকথা।” টুইটে অমিতাভ লিখেছেন, উনি বেদব্রতর শাশুড়ি জুনি বসুর সঙ্গে থিয়েটার করতেন কলকাতায়। “মারা যাওয়ার আগে যখন শাশুড়ি অসুস্থ ছিলেন, তখন অমিতাভ হাসপাতালে গিয়েছিলেন। এত বছর পেরিয়েও উনি এটা মনে রেখেছেন।”

অমিতাভ একা নন। গোটা বলিউডই বেদব্রতকে ডেকে বলছে, এত দিন কোথায় ছিলেন? অনিল কপূর, বিশাল ভরদ্বাজ, সুধীর মিশ্র, শাবানা আজমি, কঙ্কনা সেনশর্মা ছবি দেখতে এসেছিলেন সবাই। ছবিটির পরিবেশনা-পর্ব থেকেই দেব্রতকে সর্বতোভাবে সাহায্য করে গিয়েছেন অনুরাগ কাশ্যপ। “ফোটোগ্রাফাররা শাহরুখকে ছবি তুলতে অনুরোধ করছিলেন। শাহরুখ আমার দিকে তাকিয়ে বললেন, ওকে ফ্রেমে থাকতেই হবে।”

রাতে অটো ধরে পেয়িং গেস্ট-এর খুপরিতে ফিরতে ফিরতে বুধবার কত কথাই মনে পড়ছিল বেদব্রতর। “যখন চাকরি ছেড়েছিলাম, বাবা বলেছিলেন একটা ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে রেখো নাসা থেকে। তাতে যেন বলা থাকে, তুমি ভালো কাজ কর। আর, তোমাকে নাসা ছাড়িয়ে দেয়নি।” সেই চিঠিটা নিয়ে রাখা হয়নি। তবে অন্য একটা চিঠি আজও সঙ্গে সঙ্গে থাকে। ঈশানের চিঠি।

“ওদের স্কুলে একটা নিয়ম ছিল, সবাইকে একটা চিঠি লিখতে হয়। নিজেকে। স্কুল কর্তৃপক্ষের কাছে সেই চিঠি থাকে। স্কুল শেষে তা তাঁরা ফিরিয়ে দেন।” ঈশানের মৃত্যুর পর বেদব্রত চিঠিটা পান। তাতে লেখা ছিল, “চিটাগঙকে নিয়ে আমার একটু চিন্তা আছে। তবে আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে।’
ঈশানকে এখন একটাই কথা প্রাণপণে বলতে চাইছেন বেদব্রত। “চিটাগঙের জন্য হয়তো সত্যিই সব ঠিক হয়ে আসছে।” সূত্র: আনন্দবাজার

ফাস্টফুডে শিশুদের আইকিউ বাড়ে কম :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ফাস্টফুডে শিশুদের আইকিউ বাড়ে কম :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 অতিরিক্ত ফাস্টফুড খায় যেসব শিশু তাদের আইকিউ বাড়ে কম। তুলনামূলক যেসব শিশু ঘরে রান্না করা খাবার খায় তাদের আইকিউ স্বাভাবিকভাবে বিকাশ লাভ করে। সম্প্রতি পুষ্টিবিজ্ঞানীরা এসব তথ্য জানিয়েছেন।

তারা জানান, পুষ্টি গ্রহণের সঙ্গে শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধির বিষয়টি জড়িত। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আওতায় চার হাজার স্কটিশ শিশুকে নিয়ে গবেষণা করা হয়। এসব শিশুর বেশিরভাগের বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। এদের মধ্যে একাংশকে ঘরে রান্না করা খাবার দেয়া হয়। অন্যদের ফাস্টফুড খেতে দেয়া হতো নিয়মিত।

বছরখানেক এভাবে খাদ্য পরিবেশনের পর দেখা যায়, যেসব শিশু ফাস্টফুড খেয়েছে তাদের বুদ্ধি ও দৈহিক বৃদ্ধির হার স্বাভাবিকের চেয়ে কম ছিল। এছাড়া যে শিশুদের ঘরের খাবার দেয়া হয়েছিল, তাদের শারীরিক সুস্থতা ও মানসিক বৃদ্ধি অনেক সুগঠিত ও তীক্ষ্ণ। সূত্র: ডেইলি মেইল

Facebook and us: রামুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ক্রান্তি শিল্পগোষ...

Facebook and us: রামুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ক্রান্তি শিল্পগোষ...: কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, ধর্মীয় উপাশনালয়, বসতবাড়িতে অগ্নিসংযোগকারী সাম্প্রদায়িক উগ্রপন্থিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ক্রান্তি শিল্পগোষ্ঠী।

শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘রামুর বৌদ্ধপল্লী’ ধ্বংসকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জনিয়েছে সংগঠনটি।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘‘রামুসহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলায় আমরা খুবই লজ্জিত ও ব্যথিত। বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে হামলা হয়েছে। এই হামলার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশ সব ধর্মের লোকের বসবাসের জন্য উপযোগী নয়। তাই এই ঘটনার আড়ালে কারা জড়িত আছে তাদের খোঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।’’

তিনি আরো বলেন, ‘‘রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়ে জঙ্গিবাদের আস্তানা গড়তে চাচ্ছে। তাই কঠোর হস্তে এদের দমন করতে হবে যাতে কোনো ধরনের সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে ওঠতে পারে।’’
রামুর ঘটনায় যদি জনপ্রতিনিধিও জড়িত থাকে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

সম্মিলিত সাংস্কৃতি জোট শুক্রবার রামুর উদ্দেশ্য যাত্রা করবে, সেখানে গিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনার নিন্দা জ্ঞাপন করা হবে বলেও জানান তিনি।

আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাভোকেট আফজাল হোসেন বলেন, ‘‘ স্বাধীনাতা বিরোধীরাই এই কাজ করছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, সেই অপশক্তি বিএনপি-জামায়াত এই হামলার পেছনে থাকতে পারে। তাই এই অপশক্তির পেছনে কারা আছে তা বের করতেই হবে।’’

তিনি আরো বলেন, ‘‘রামুর ঘটনার সময় প্রশাসন ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠেছে। তাই যদি এদের কোনো ধরনের অবহেলা থাকে তাও সরকারকে খতিয়ে দেখতে হবে।’’

আমরা বৌদ্ধ-আমরা হিন্দু-আমরা খৃস্টান-আমরা মুসলিম আমরা সবাই বাঙালি, রামুতে হামলাকারীদের ফাঁসি চাই; সাম্প্রদায়িক গোষ্ঠীর চক্রান্ত রুখে দাঁড়াও; মানবতার অপমান সহ্য করা হবে না; সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রুখে দাঁড়াও; বর্বর হামলাকারীদের শাস্তি চাই প্রভৃতি প্ল্যাকার্ড বহন করা হয়।

মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতি জোট; উদীচী; চারুবাকসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নীলুফার জাহান চিনুর সভাপতিত্বে মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর, কোষাধ্যক্ষ জিয়াউর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 টি২০ বিশ্বকাপের চতুর্থ আসরে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম দল হিসেবে ফাইনালে ওঠেছে। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লঙ্কানরা। এই নিয়ে চার আসরে দুইবার ফাইনালে ওঠলো শ্রীলঙ্কা।

১৪০ রানে জয়ের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রানের বেশি এগুতে না পারায় সেমিফাইনাল থেকেই বিদায় নেয় হোয়াটমোরের শিষ্যরা।

লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ একাই তিন উইকেটের পতন ঘটান পাকিস্তানের। এছাড়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অজন্তা মেন্ডিস নেন দুটি করে উইকেট। পেসার মালিঙ্গা চার ওভার বল করে কোনো উইকেট না পেলেও রান দেন মাত্র ১৯।

৩১ রানে ইমরান নাজিরের বিদায়ের পর ৫৫ রানে নাসির জামশেদ, ৫৭ রানে কামরান আকমল এবং ৬৪ রানে বিদায় নেন শোয়েব মালিক। ইমরান নাজির ২০ রান করলেও নাসির জামশেদ ৪, কামরান আকমল ১ এবং শোয়েব মালিক মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন।

পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক মোহাম্মদ হাফিজ। তার ৪০ বলের ইনিংসে চারটি চার ও একটি ছক্কার মার রয়েছে। এছাড়া ওপেনার ইমরান নাজির ২০ এবং উমর আকমল ২৯ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা সাজঘরে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন। নাসির জামশেদ ৪, কামরান আকমল ১, শোয়েব মালিক ৬, সোহেল তানভীর ৮ রান করলেও অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি কোনো রান না করেই প্যাভিলিয়নে ফেরত যান।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করে ১৩৯ রান।

শুরু থেকেই লঙ্কান ইনিংসের লাগাম টেনে ধরেন পাকিস্তানী পেসার সোহেল তানভীর। তানভীরের বোলিংয়ের বিরুদ্ধে খেলতেই পারছিলেন না লঙ্কান দুই ওপেনার মাহেলা জয়াবর্ধনে এবং তিলকরত্নে দিলশান। সোহেল তানভীর কোনো উইকেট পাননি। উইকেট না পেলে কি হবে, তিন ওভার বল করে মাত্র ১১ রান দেন সোহেল তানভীর।

অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে করেন সর্বোচ্চ ৪২ রান। তার ৩৬ বলের ইনিংসে সাতটি চারের মার রয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন দিলশান। ৪৩ বলে তিনটি চারের সাহায্যে ওই রান করেন তিনি।

কুমার সাঙ্গাকারা ১৮ এবং জীবান মেন্ডিস ১৫ রান করে আউট হন। শেষদিকে থিসারা পেরেরা ৭ বলে অপ: ১১ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ ৬ বলে ১০ রানে অপরাজিত থাকলে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা পড়ে ৪ উইকেটে ১৩৯।

লঙ্কানদের যে চারটি উইকেটের পতন ঘটেছে তিনটি নিয়েছেন পাকিস্তানের স্পিনাররা। সাঈদ আজমল, শহীদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজ একটি করে। অপর উইকেটটি নেন পেসার উমর গুল।