Pages

Friday, October 5, 2012

জাবিতে প্রতি আসনে লড়বে ৮৯ জন

জাবিতে প্রতি আসনে লড়বে ৮৯ জন
 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে। এবার মোট দুই লাখ ২০ হাজার ৯২২টি আবেদন পত্র জমা পড়েছে।  গত বারের আসন সংখ্যার হিসেবে প্রতি আসনের বিপরীতে  ৮৯ জন শিক্ষার্থী আবেদন করেছে।

সবচেয়ে বেশি আবেদন  জমা পড়েছে কলা ও মানবিক অনুষদে। এঅনুষদে  ৯১ হাজার ১৯৩টি আবেদন জমা পড়েছে। এছাড়া  গাণিতিক ও পদার্থ বিজ্ঞান বিভাগে ৩১ হাজার ২৩৯টি, সমাজ বিজ্ঞান অনুষদে ২০ হাজার ৪৯১ টি, জীববিজ্ঞানে ৩৭ হাজার ১৫০ টি, ব্যাবসায় শিক্ষা অনুষদে ২২ হাজার ৯৮৯টি, আইটি ইনস্টিটিউটে ১০ হাজার ৯২৮টি, আইবি ইনস্টিটিউটে ছয় হাজার ৯৪৭টি, এবং আইন অনুষদে ২১ হাজার ৪১৬টি আবেদন জমা পড়েছে।

এদিকে বিভাগ ও আবাসিক হল প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা আরো কমানোর সুপারিশ করেছে।

উল্লেখ্য, গত বছর জাবিতে মোট দুই  হাজার পাঁচশ’ শিক্ষার্থী ভর্তি করা হয়। সুপারিশ মেনে যদি আসন সংখ্যা কমানো হয় তবে প্রতিযোগিতা আরো বাড়বে।

তবে বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কমানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার আবু বকর সিদ্দিকি বার্তা২৪ ডটনেটকে জানান, আবাসিক বিশ্ববিদ্যালয় বলেই হলে আসন সংখ্যার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হয়। নতুন কয়েকটি বিভাগ চালু হওয়ায় হল ও বিভাগের ওপর বেশ চাপ পড়েছে।

আগামী ১৩ থেকে ১৯ অক্টোবর শুক্রবার ব্যতিত প্রতিদিন বিভিন্ন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment