আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবটি।
দিবসটি উপলক্ষে শিক্ষক-কর্মচারী সংগঠনগুলো দিনব্যাপী বিভিন্ন ধরনের
কর্মসূচি পালন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা,
র্যালি।
ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক ইরিনা বোকোভা, আইএলওর মহাপরিচালক গাইরাইডার, ইউএনডিপির ব্যবস্থাপক হেলেন ক্লার্ক, ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক ও এডুকেশন ইন্টারন্যাশনালের সাধারণ সম্পাদক ফ্রেড ভেন লিউয়েন দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার এক যৌথ বাণীতে শিক্ষকদের পক্ষে অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন।
চলতি বছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যটির বাংলাদেশে ভাবানুবাদ করা হয়েছে-‘শিক্ষার জন্য আমরা, শিক্ষকের পাশে আমরা।’
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে একটি র্যালি বের করেন ছাত্র-শিক্ষকেরা। পরে ঢাকা টিএসসি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠান হবে।
বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও শোভাযাত্রা করবে সকালে। এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদ ফেডারেশন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। শিক্ষক সমিতির উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনার হবে।
প্রসঙ্গত, কয়েক দশক ধরে বিভিন্ন দেশের সরকার ও সংস্থার মধ্যে বৈঠক ও মতবিনিময়ের পর জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো ও আইএলও কর্তৃক ১৯৬৬ সালের ৫ অক্টোবর গৃহীত ঐতিহাসিক সিদ্ধান্ত এবং পরে ১৯৯৭ সালে সংযোজিত প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তরে পাঠদানকারী শিক্ষক ও শিক্ষাকর্মীদের অধিকার, করণীয় ও মর্যাদা-সংক্রান্ত আন্তর্জাতিক সনদের স্মারক হিসেবে দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে বিভিন্ন দেশে পালিত হচ্ছে।

No comments:
Post a Comment