তুরাগ দূষণ রোধে গাজীপুর পৌরসভাকে আগামী ১৫ দিনের মধ্যে গাজীপুরের
বাইমাইলে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বর্জ্য
অপসারণের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। অন্যথায় জরিমানা ও মামলার
হুঁশিয়ারী দেয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবেশ অধিদফতর প্রেরিত এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর পৌরসভার গৃস্থলী বর্জ্য ও পলিথিন ফেলায় টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের বাইমইল ব্রিজ সংলগ্ন এলাকায় তুরাগ নদ ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক দূষণ ছড়িয়ে পরছে। আগামী ১৫ দিনের সময় বেধে দিয়ে পরিবেশ অধিদফতর ওই বর্জ্য অপসারণের নির্দেশ দিয়েছে। এসময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা না হলে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে জরিমানা আদায় এবং পরিবেশ আইনে মামলা করা হবে।
পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বৃহস্পতিবার গাজীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাকে পরিবেশ অধিদফতরে তলব করে এ আদেশ দেন। পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট টিম বুধবার সরেজমিন তদন্ত করে দেখতে পায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রকার গৃহস্থলী বর্জ্য এবং পলিথিন ফেলা হচ্ছে। এতে প্রায় দুই একর জায়গায় বিশাল ময়লা স্তুপের সৃষ্টি হয়েছে। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ মারাত্মক আকার ধারণ করেছে। স্তুপকৃত ময়লা ফেলার স্থান পরিপূর্ণ হয়ে পার্শ্ববর্তী তুরাগ নদীর পানিতে পড়ছে এবং নদী মারাত্মক দূষণের শিকার হচ্ছে। ময়লার স্তুপের ১৫০ মিটার পশ্চিমে বাইমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গ্লোবাল মার্চেন্টস লিমিটেড অবস্থিত। ওই এলাকায় অপরিকল্পিতভাবে পৌরবর্জ্য ফেলায় আশেপাশে দুর্গন্ধ ও ব্যাপক পরিবেশ দূষণ ঘটছে। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
পরিবেশ অধিদফতরে অনুষ্ঠিত শুনানিতে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান ও প্যানেল মেয়র মো. আকবর হোসেন উপস্থিত হয়ে এ ঘটনার দায়-দায়িত্ব স্বীকার করে শিগগিরই আবর্জনা অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারা জানান, পৌরসভার জনবল ও ডাম্পিং ট্রাকের অভাবে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

No comments:
Post a Comment