Pages

Saturday, October 6, 2012

সিলেটে বাস-মাইক্রো সংঘর্ষে ১৩ জন নিহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সিলেটে বাস-মাইক্রো সংঘর্ষে ১৩ জন নিহত :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
হজরত শাহজালাল রহ. এর ওরশে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতদের বেশির ভাগ একই পরিবারের বলে জানা গেছে।

ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলীতে শুক্রবার সকাল সাড়ে ছয়টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর জেলা থেকে ভক্তদের নিয়ে সিলেটে আসা গ্রামীণ পরিবহণের একটি বাস তেতলী বাইপাস সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাস চাপা দিলে মাইক্রোবাসটি চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১৩ আরোহীই নিহত হন।

নিহতরার সবাই দক্ষিণ সুরমার হাজরাই চৌধুরীগাঁও গ্রামের বাসিন্দা ও একই পরিবারের সদস্য বলে জানা গেছে। দুর্ঘটনায় বাসযাত্রীদের প্রায় সবাই আহত হন। এদের মধ্যে ২৫ জনকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠান। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আইউবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ ওসমানী হাসপাতালে পাঠায়।

ঘটনার পর শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় জনতা তেতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

No comments:

Post a Comment