Facebook and us: রামুর ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ক্রান্তি শিল্পগোষ...: কক্সবাজারের রামুতে বৌদ্ধপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর
হামলা, ধর্মীয় উপাশনালয়, বসতবাড়িতে অগ্নিসংযোগকারী সাম্প্রদায়িক
উগ্রপন্থিদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ক্রান্তি শিল্পগোষ্ঠী।
শুক্রবার সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘রামুর বৌদ্ধপল্লী’
ধ্বংসকারীদের বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জনিয়েছে সংগঠনটি।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘‘রামুসহ দেশের
বিভিন্ন স্থানে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলায় আমরা খুবই লজ্জিত ও ব্যথিত।
বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে কলম্বোতে বাংলাদেশ দূতাবাসে হামলা
হয়েছে। এই হামলার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশ সব ধর্মের লোকের
বসবাসের জন্য উপযোগী নয়। তাই এই ঘটনার আড়ালে কারা জড়িত আছে তাদের খোঁজে বের
করে শাস্তি নিশ্চিত করতে হবে।’’
তিনি আরো বলেন, ‘‘রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়ে জঙ্গিবাদের আস্তানা
গড়তে চাচ্ছে। তাই কঠোর হস্তে এদের দমন করতে হবে যাতে কোনো ধরনের
সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিয়ে ওঠতে পারে।’’
রামুর ঘটনায় যদি জনপ্রতিনিধিও জড়িত থাকে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
সম্মিলিত সাংস্কৃতি জোট শুক্রবার রামুর উদ্দেশ্য যাত্রা করবে, সেখানে গিয়ে
বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনার নিন্দা জ্ঞাপন করা হবে বলেও জানান তিনি।
আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাভোকেট আফজাল হোসেন বলেন, ‘‘
স্বাধীনাতা বিরোধীরাই এই কাজ করছে। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে
পারে না, সেই অপশক্তি বিএনপি-জামায়াত এই হামলার পেছনে থাকতে পারে। তাই এই
অপশক্তির পেছনে কারা আছে তা বের করতেই হবে।’’
তিনি আরো বলেন, ‘‘রামুর ঘটনার সময় প্রশাসন ও গোয়েন্দাদের ভূমিকা নিয়ে
প্রশ্ন ওঠেছে। তাই যদি এদের কোনো ধরনের অবহেলা থাকে তাও সরকারকে খতিয়ে
দেখতে হবে।’’
আমরা বৌদ্ধ-আমরা হিন্দু-আমরা খৃস্টান-আমরা মুসলিম আমরা সবাই বাঙালি,
রামুতে হামলাকারীদের ফাঁসি চাই; সাম্প্রদায়িক গোষ্ঠীর চক্রান্ত রুখে
দাঁড়াও; মানবতার অপমান সহ্য করা হবে না; সাম্প্রদায়িক সম্প্রীতি
বিনষ্টকারীদের রুখে দাঁড়াও; বর্বর হামলাকারীদের শাস্তি চাই প্রভৃতি
প্ল্যাকার্ড বহন করা হয়।
মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতি জোট; উদীচী; চারুবাকসহ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নীলুফার জাহান চিনুর সভাপতিত্বে মানবন্ধনে আরো
উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ঝর্ণা আলমগীর, কোষাধ্যক্ষ জিয়াউর
রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
No comments:
Post a Comment