Pages

Thursday, October 25, 2012

ঢাবি চারুকলায় শিক্ষক নিয়োগে অনিয়ম :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ঢাবি চারুকলায় শিক্ষক নিয়োগে অনিয়ম :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
 যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগে শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। চারটি ডিগ্রিতে প্রথম শ্রেণী পাওয়া প্রার্থীকে বাদ দিয়ে তিনটিতে প্রথম শ্রেণী পাওয়া ও বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারীকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

গত মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত পাস হয় বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।

জানা যায়, গত ৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগে প্রভাষক পদে দুজন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে যোগ্যতা হিসেবে শিল্পকলার ইতিহাস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স থাকার কথা উল্লেখ করা হয়। কিন্তু যদি অনার্স ও মাস্টার্সে ডিগ্রিধারী না পাওয়া যায়, তাহলে মাস্টার্সে ডিগ্রি থাকতে হবে। এই দুটি পদের জন্য আবেদন করেন সাতজন। গত শনিবার বাছাই বা সিলেকশন কমিটির সভা ছিল। এই সিলেকশন কমিটিতে মৌখিক পরীক্ষায় অংশ নেন পাঁচজন। বাছাই শেষে সঞ্জয় চক্রবর্তী ও মাসুদা খাতুন জুঁই শিল্পকলার ইতিহাস বিভাগের জন্য প্রভাষক পদে মনোনীত হয়েছেন বলে শোনা গেলেও মঙ্গলবার রাতে সিন্ডিকেট সভায় তা পাস হয়।

সূত্র মতে, সিন্ডিকেটে পাস হওয়া সঞ্জয় চক্রবর্তী ভারতের শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স করেছেন। কিন্তু মাসুদা আক্তার জুঁইয়ের কোনো অনার্স ডিগ্রি নেই। তিনি প্রাচ্যকলা বিভাগ থেকে তিন বছরের ডিগ্রি কোর্স করেছেন।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও সঞ্জয় কুমার দেকে নিয়োগ দেয়া হয়নি। সঞ্জয় কুমার শিল্পকলার ইতিহাস বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। এছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ। বিজ্ঞপ্তিতে দেয়া শর্ত অনুযায়ী যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে নিয়োগ দেয়া হয়েছে কম যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে।

এ বিষয়ে বাছাই কমিটির চেয়ারপারসন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহামদ উত্তেজিতভাবে এ প্রতিবেদককে বলেন, ‘‘চারুকলার বিষয়ে এত ইন্টারেস্ট কেন? এত ফোন কেন?’’

তিনি আরো বলেন, ‘‘এই নিয়োগে কোনো ধরনের অবিচার বা অনিয়ম করা হয়নি। সঞ্জয় কুমারের জন্য আমারও খারাপ লাগছে। তবে তার নামে মামলা রয়েছে। মামলা তো আর এমনি এমনি হয়নি, এর পিছনে কারণও তো আছে। যা কিছু রটে তা কিছু সত্যও তো বটে।’’

খোঁজ নিয়ে জানা যায়, মিথ্যা মামলায় সাক্ষী না দেয়ায় সঞ্জয় কুমার দেকে গৌণ আসামি করে মামলা করা হয়। ওই মামলার তদন্ত শেষে ডিবি সঞ্জয়কে নির্দোষ বলে রিপোর্ট দেয়ার পর তা নিষ্পত্তি হয়ে যায়। গত শনিবার সিলেকশন বোর্ডের আগে তার নামে মামলার উকিল তুষার তালুকদার মামলা পুনরুজ্জীবিত করা হবে বলে প্রো-ভিসিকে চিঠি দেন। সঞ্জয় কুমার দেকে হয়রানি করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা, যিনি জগন্নাথ হলের ছাত্র, তিনি পুনরায় ওই উকিলকে দিয়ে এটি করিয়েছেন বলে জানা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘সিলেকশন কমিটি বিভিন্ন দিক যাচাই-বাছাই করেই এই নিয়োগের সুপারিশ করেছে। সে অনুযায়ী সিন্ডিকেটে শুধু এই নিয়োগ অনুমোদন করা হয়েছে।’’

এবার আইটেম গানে প্রিয়াঙ্কা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

এবার আইটেম গানে প্রিয়াঙ্কা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
কারিনা কাপুর ও কাটরিনার পর এবার বলিউডের আরেক শীর্ষ অভিনেত্রীর অভিষেক হতে চলেছে আইটেম গানে। তিনি আর কেউ নন,  প্রিয়াঙ্কা চোপড়া। খুব শিগগিরই আইটেম গানের মাধ্যমে নিজের জাদু ছড়াতে আসছেন এ অভিনেত্রী। এর আগে বেশ কিছু গানে খোলামেলা পারফর্ম করেছেন প্রিয়াঙ্কা। কিন্ত পরিপূর্ণ আইটেম গানে তাকে অংশ নিতে দেখা যায়নি কখনও।

সম্প্রতি একতা কাপুরের প্রোডাকশনের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্যে একটি হলো ‘শুটআউট এট ওয়াদালা’, যেটি পরিচালনা করছেন সঞ্চয় গুপ্তা। আর অন্য নাম না ঠিক হওয়া ছবিটি পরিচালনা করছেন তিগমানসু ধূলিয়া। এ ছবিটিতে প্রধান নারী চরিত্রে ইমরান খানের বিপরীতে দেখা যাবে তাকে।

এদিকে ‘শুটআউট ওয়াদালা’ ছবিতেই প্রথমবারের মতো একটি আইটেম গানে অংশ নেবেন প্রিয়াঙ্কা। জানা গেছে, আইটেম গানের বাইরে একটি মুজরাও করবেন এ ছবিতে। আর আইটেম গানে প্রিয়াঙ্কা উপস্থাপিত হবেন ব্যাপক খোলামেলাভাবে। গানটিতে প্রিয়াঙ্কার পোশাক, মেকআপ, হেয়ার স্টাইলের জন্য একটি আন্তর্জাতিক টিম নিয়ে আসারও পরিকল্পনা করা হয়েছে।

এখন পর্যন্ত প্রিয়াঙ্কাকে সবচেয়ে গ্ল্যামারাস রূপ দেয়ার জন্য পরিচালকের এই পরিকল্পনা। চলতি বছরেই এই আইটেম গানটির শুটিং হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, আসলে অনেক দিন এই ছবিটির শিডিউল দিতে পারছিলাম না। এতোদিন পর একতা কাপুরের দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ভালো লাগছে। কারণ, দুটি ছবিরই কাহিনী অনেক চমৎকার। আর প্রথমবারের মতো পূর্ণ আইটেম গানে অংশ নিচ্ছি। এখানে হট প্রিয়াঙ্কাকেই দর্শকরা খুঁজে পাবেন, তবে একটু ভিন্ন আঙ্গিকে। আশা করছি ভালো কিছুই হবে।

হার্ট সার্জারিতে রোবট! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

হার্ট সার্জারিতে রোবট! :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
শল্যচিকিৎসকদের ছুরি-কাঁচি চালানোর দিন মনে হয় শেষ! অবাক হচ্ছেন? একই সঙ্গে ভাবছেন, তারা কি আর অস্ত্রোপচার করবেন না? না, বিষয়টি এমন নয়। প্রযুক্তি-মাতাল বিশ্বে চিকিৎসকরা এখনো হাত দিয়ে ছুরি-কাঁচি চালাবেন, তা কি আর হয়? ওই কাজটি করার দরকারও নেই। কারণ তাদের সহায়তায় এসে গেছে রোবট সার্জন। এরই মধ্যে রোবট সার্জনের সাহায্যে প্রথমবারের মতো যুক্তরাজ্যের নিউ ক্রস হাসপাতালে সফলতার সঙ্গে বাইপাস সার্জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ২২ বছর বয়সী নাতালিয়া জোন্সের হার্টে একটি ছিদ্র ছিল। তার অস্ত্রোপচারে 'ডা ভিনসি' নামের সার্জারি রোবট ব্যবহার করা হয়। অপারেশনের সময় রোবটটিকে নিয়ন্ত্রণ করেন হার্ট বিশেষজ্ঞরা। তারা থ্রিডি মানের ছবির মাধ্যমে সম্পূর্ণ অপারেশনটি পর্যবেক্ষণ করেন এবং নিয়ন্ত্রণ প্যানেলের সাহায্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

চিকিৎসকরা জানান, প্রচলিত ধারায় রোগীর বুকের একটা অংশ কেটে এ ধরনের অস্ত্রোপচার করা হতো। তবে রোবটের সাহায্যে বুকের পাঁজরের সামান্য অংশ কেটে এ অস্ত্রোপচার করা হয়। তাই প্রচলিত ব্যবস্থার তুলনায় রোবটের সাহায্যে অস্ত্রোপচার বেশি নিরাপদ।

সার্জন স্টিফেন বিলিং বলেন, রোবটের সাহায্যে অস্ত্রোপচারে রোগী তুলনামূলক কম ব্যথা পায়। এ ছাড়া রোগী আগের তুলনায় তাড়াতাড়ি সুস্থও হয়ে উঠবে। জোন্সের হৃৎপিণ্ডের ১ দশমিক ৩ ইঞ্চির ছিদ্রটি মাত্র ৯ ঘণ্টায়ই সেরে ওঠে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরেক সার্জন মনিদ্রার ভাব্রা বলেন, যুক্তরাজ্যে প্রথমবারের মতো রোবটের সাহায্যে বাইপাস সার্জারি করতে পেরে আমরা গর্বিত। সূত্র : বিবিসি।

ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
ঈদের ছুটিতে ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। ২ কোটি ঢাকাবাসীর মধ্যে দেড় কোটিই ঈদ উদযাপন করতে নাড়ির টানে গ্রামের বাড়ি ছুটছে।

রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। আগামীকালের মধ্যে অনেকটা জনশূন্য হয়ে পড়বে রাজধানী। আর জনশূন্য রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ।

সড়কের অবস্থা বেহাল। পথে পথে চরম ভোগান্তি পোহাতে হবে। মহাসড়কে থাকবে দীর্ঘ যানজট। ট্রেনের শিডিউলেও বিপর্যয় ঘটতে পারে এতসব দুর্ভোগের আগাম খবর জেনেও মানুষ ঈদ উৎসবের জন্য নাড়ির টানে বাড়ি ফিরছে। ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। রাজধানীর যানজটের চিত্র এখন মহাসড়কে।

বুধবার সায়দাবাদ বাস টার্মিনাল ও দনিয়া কোরবানির পশুরহাট পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। যানজটের কারণ হিসেবে তিনি রাস্তায় গরুর হাট, মহাসড়কে ‘আনফিট’ গাড়ি বিকল হয়ে যাওয়া এবং গরু পরিবহনকারী ট্রাকগুলো ধীর গতিতে চলাচলকে দায়ী করেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট দূর করতে কী ব্যবস্থা নেয়া হচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ মহাসড়কে বর্তমানে যানজট নেই। সেখানে সড়ক বিভাগ সচিব ও অন্যান্য কর্মকর্তারা রয়েছেন এবং তদারকি করছেন।

যানজট নিয়ে মন্ত্রী বলেন ‘‘যা হওয়ার হয়ে গেছে, যাত্রীদের দুর্ভোগ কমানোর চেষ্টা করা হচ্ছে।’’ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। সড়কের অবস্থা এমন বেহাল হলেও মন্ত্রীর দাবি, দেশের কোনো মহাসড়কের অবস্থা বেহাল নেই।

সকাল সাড়ে ১০টায় সচিবালয় ফাঁকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সকাল সাড়ে ১০টায় সচিবালয় ফাঁকা :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 শেষ কার্যদিবসে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ফাঁকা হয়ে গেছে। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন ঈদের ছুটির কারণে এ অবস্থা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে লক্ষ করা গেছে,  প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে অনেক সচিব এসেছেন, আবার অনেক সচিব আসেননি। অনেক মন্ত্রণালয়ে শুধু  উপ-সচিব থেকে নিম্নশ্রেণীর কর্মকর্তারা রয়েছেন। অনেক কর্মকর্তা গত মঙ্গলবার অফিস করে চলে গেছেন, আবার অনেক কর্মকর্তা তার বসদের বলে চলে গেছেন।

এদিকে আজ সকালে সচিবালয়ে অনেক কর্মকর্তা এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে ১০টার মধ্যে সচিবালয় ত্যাগ করেছেন। অথচ সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করার বিধান রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক সচিব বার্তা২৪ ডটনেটকে বলেন, “ঈদ ও পূজাকে সামনে রেখে অনেক কর্মকর্তা আগেই চলে গেছেন। আর যারা আছেন তারা সকালে অফিসে এসেই স্বাক্ষর করে চলে যাচ্ছেন। তবে এটা নিয়ম নয়।”

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবাহান শিকদারের সাথে কথা হলে তিনি এ বিষয় কোনো মন্তব্য করতে চাননি।

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
পবিত্র হজ পালিত হচ্ছে আজ। সকাল থেকেই আরাফাতের ময়দান মুখরিত হচ্ছে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে। এভাবে তালবিয়া পাঠ করে মহান সৃষ্টিকর্তার কাছে নিজের উপস্থিতি জানাচ্ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান (হাজি)। মিনা থেকে আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন তারা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে বসে থাকবেন তারা। মসজিদে নামিরা থেকে হজের খুতবা দিচ্ছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ।

বাংলাদেশসহ বিশ্বের ১৫০ টিরও বেশি দেশ থেকে এবার প্রায় ২২ লাখ মুসলিম হজ পালন করছেন। বাংলাদেশ থেকে গেছেন এক লাখ ১১ হাজার ২৭৯ জন হাজি।

আজ আরাফাতের ময়দানে খুতবার পর জোহর ও আসরের নামাজ আদায় করবেন হাজিরা। তারা সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে পাঁচ কিলোমিটার দূরের মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। রাতে সেখানে অবস্থান করবেন খোলা মাঠে শয়তানের প্রতিকৃতিতে পাথর নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর সংগ্রহ করবেন সেখান থেকে।

শুক্রবার মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে হাজিরা কেউ ট্রেনে, কেউ গাড়িতে, কেউ হেঁটে মিনায় যাবেন এবং নিজ নিজ তাঁবুতে ফিরবেন। মিনায় বড় শয়তানকে সাতটি পাথর মারার পর পশু কোরবানি দিয়ে মাথা ন্যাড়া করে গোসল করবেন। সেলাইবিহীন দুই টুকরো কাপড় বদল করবেন।

এরপর স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ সাতবার তাওয়াফ করবেন। কাবার সামনের দুই পাহাড় সাফা ও মারওয়া পাহাড়ে ‘সাঈ’ (সাতবার দৌড়াবেন) করবেন। সেখান থেকে তারা আবার মিনায় যাবেন। সেখানে আরো এক বা দুই দিন অবস্থান করে হজের অন্য আনুষঙ্গিক কাজ শেষ করবেন। মিনার কাজ শেষে আবার মক্কায় বিদায়ী তাওয়াফ করার পর যারা মদিনায় যাননি, তারা মদিনায় যাবেন। যারা আগে মদিনায় গেছেন, তারা নিজ নিজ দেশে ফিরবেন।

Wednesday, October 24, 2012

বেনাপোল সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফের গুলি :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

বেনাপোল সীমান্তে বাংলাদেশীদের লক্ষ্য করে বিএসএফের গুলি :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট


বেনাপোলের বড় আচড়া সীমান্তে বুধবার সন্ধ্যায় বাংলাদেশী চোরাকারবারীদের
লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড গুলি ছুড়েছে। সীমান্ত এলাকায় বর্তমানে বিরাজ
করছে উত্তেজনা।



বেনাপোল চেকপোস্ট বিজিবি নায়েক সুবেদার আব্দুল্লা জানান, গত কয়েকদিন ধরে
বাংলাদেশী চোরাকারবারীদের ভারতে প্রবেশ নিয়ে ভারত সীমান্তে উত্তেজনা বিরাজ
করছে। সন্ধ্যার দিকে চোরাকারবারীদের একটি দল বড় আচড়া সীমান্তের রেললাইনের
পাশ দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে এক রাউন্ড
গুলি ছোড়ে। এ সময় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।



তবে বাংলাদেশ সীমান্তে বিজিবির শক্তি বৃদ্ধি করা হয়েছে। ভারত সীমান্তেও শক্তি বৃদ্ধি করা হয়েছে বলে তিনি জানান।



এ ঘটনায় উভয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সোনারগাঁয়ে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

সোনারগাঁয়ে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় চাঁদার দাবিতে এক স্কুলছাত্রী
অপহৃত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে অপহৃত
স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ করেছেন।



ছাত্রীর নাম মারজু (১৪)। সে কাঁচপুর সিনহা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।



অপহৃত  স্কুলছাত্রীর বাবা রতন জানান, উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকার
আলতাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া তারা। একই বাড়ির ভাড়াটিয়া পলাশ ও তার সহযোগী
জাকির আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে
সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে মঙ্গলবার দুপুরে আমার মেয়ে মারজুকে অপহরণ
করে নিয়ে যায়।



সন্ত্রাসীরা মোবাইল ফোনে আমাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করছে।
দাবিকৃত চাঁদা না দিলে আমার মেয়েকে তারা ফেরত দিবে না বলে হুমকি দিচ্ছে।



সোনারগাঁ থানার অফির্সাস ইনচার্জ (ওসি) হারুন-অর-রশিদ জানান, সিনহা উচ্চ
বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মারজু ও হিন্দু সম্প্রদায়ের পলাশ একই
বাড়িতে ভাড়া থাকতো বলে শুনেছি। স্কুলছাত্রী অপহরণ কিনা এখনও সঠিক বলা
যাচ্ছে না।



এ ঘটনায় থানায় বুধবার রাতে একটি অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীতে শতাধিক অবৈধ পশুর হাট :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রাজধানীতে শতাধিক অবৈধ পশুর হাট :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 দুই সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই রাজধানীতে গড়ে উঠেছে প্রায় শতাধিক ভ্রাম্যমাণ পশুর হাট।

অসাধু ব্যবসায়ীরা রাস্তার মোড়, সরকারি কলোনি, বিভিন্ন স্কুলের ছোট খেলার মাঠকে পশুর হাট হিসেবে বেছে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার দলীয় নেতাকর্মীরা এসব হাট নিয়ন্ত্রণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ঢাকা সিটি কর্পোরেশনের দুই অংশ মহানগরীর বিভিন্ন স্থানে ২০টি পশুর হাট ইজারা দিয়েছে। তবে রাজধানী ঘুরে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। সিটি কর্পেরেশনের দুই অংশেই গড়ে উঠেছে ভ্রাম্যমাণ ছোট ছোট শতাধিক পশুর হাট।

ঢাকা দক্ষিনের কমলাপুর স্টেডিয়াম, মতিঝিল কলোনির কয়েকটি রাস্তার মোড়, ধানমণ্ডির বিভিন্ন সড়ক, আনন্দবাজার ও চানখারপুল, মগবাজার চৌরাস্তা, শান্তিনগর বাজার এলাকায় ছোট ছোট অবৈধ প্রায় অর্ধশত হাট বসেছে।

অবৈধ পশুর হাটে পশু বিক্রির ব্যাপারে মতিঝিল কলোনি বাজারের মোড়ে সিরাজগঞ্জ থেকে পশু বিক্রি করতে আসা মোহাম্মদ আলী বলেন, “এলাকার মানুষের অনুমতি নিয়েই এখানে ভেড়া ও খাসি বিক্রি করছিল। বিক্রি ভালো হলে ওদের মিষ্টি মুখ করাবো।”

তবে ওরা কারা জানতে চাইলে তিনি কোনো উত্তর না দিয়ে এ প্রতিবেদক কিছু কিনতে এসছেন কিনা জানতে চান।

একাধিক স্থানীয় ও পশু বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “প্রত্যেক ঈদেই এসব অবৈধ হাট বসে। যখন যে দল ক্ষমতায় থাকে, তাদের দলীয় নেতাকর্মীরা এসব অবৈধ হাটের নিয়ন্ত্রণ নেয়। পশুর ধরন বুঝে তারা বিক্রেতাদের থেকে ২০০ হতে সর্ব্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত আদায় করেন। অবশ্য কখনো কখনো অবৈধ হাটে বিক্রির দিন অনুয়ায়ীও চুক্তি হয়। এখানে দুই হাজার হতে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত টাকা নেয়া হয়।”

ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, “শুনেছি এমনটি হচ্ছে। কয়েকটি অবৈধ হাট উচ্ছেদও করা হয়েছে।”

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার গাবতলী এলাকার বেড়িবাধ, বিমান বন্দর সংলগ্ন রাস্তার মোড়, রায়েরবাজার মোড় হতে বাবুবাজার সেতু ও ইংলিশ রোড়ের পার্কেও বসেছে ছোট ছোট পশুর হাট।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা  ফসিউল্লাহ বলেন, “এ ব্যাপারগুলো অত্যন্ত দুঃখজনক। অভিযোগের প্রমাণ পেলে নিয়ম মেনে ব্যবস্থা নেয়া হবে।”

অবৈধ এসব হাট সরিয়ে দিতে পুলিশকেও তেমন কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি বলে স্থানীয়রা জানান। উল্টো এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, “হাটে জায়গা কম। তাই পশু বিক্রেতারা অনেকটা বাধ্য হয়েই হাটের পাশের রাস্তায় বসেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ঘটতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে। অবৈধ পশুর হাট হতে সরকার দলীয় নেতাকর্মীরা চাঁদা আদায় করছেন এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, “কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তাছাড়া এমন কিছু ঘটেছে বলে শুনিনি।”   

পুলিশের বক্তব্যের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল বলেন, “পশু বিক্রেতারা রাস্তায় হয়তো বাধ্য হয়েই পশু বিক্রি করছেন। কেউ চাঁদা নিলে তাদের অধিকাংশই পুলিশকে লিখিত অভিযোগ করতে পারবে না। কারণ, আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা দরকার, অনেকেরই তা নেই। তাই পুলিশ বলেছে, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবে।”

৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ করবে ডিসিসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

৪৮ ঘণ্টায় বর্জ্য অপসারণ করবে ডিসিসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট




 কোরবানীর ঈদের রাজধানীতে প্রায় চার লাখ পশু কোরবানী করা হবে বলে আশা
প্রকাশ করেছেন ঢাকা সিটি কর্পোরেশন। এসব পশু থেকে প্রায় ২০ হাজার মেট্রিকটন
বর্জ্য উৎপাদিত হবে।



কোরবানীর পশুর বর্জ্য অপসারণের জন্য নগরীর প্রতিটি ওয়ার্ডের বর্জ্য
ব্যবস্থাপনা বিভাগের সকল কর্মকর্তা  কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে দুই
সিটি কর্পোরেশন।



উভয় সিটি কর্পোরেশন পাঁচ হাজার ১০০ পরিচ্ছন্ন কর্মীর পাশাপাশি এবার আরো অতিরিক্ত দুই হাজার শ্রমিক নিয়োগ দিবে।



ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা
ক্যাপ্টেন বিপন কুমার সাহা বার্তা২৪ ডটনেটকে জানান, কোরবানীর বর্জ্য ৪৮
ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



তিনি বলেন, “এবার রাজধানীতে ৪ লাখ পশু জবাই হবে। এসব পশু থেকে ২০ হাজার
মেট্রিকটন বর্জ্য উৎপাদতি হবে। কোরবানীর বর্জ্য যাতে দ্রুততম সময়ের অপসারণ
করা যায় সেজন্য ডিএসসিসির আওতাধীন ১০টি পশুরহাট থেকে পশু ক্রয়কারীদের
জবাইকৃত পশুর বর্জ্য সংরক্ষণে মোট ৬০ হাজার পরিবেশ বান্ধব পলিব্যাগ বিতরণের
ব্যবস্থা নেয়া হয়েছে।”



তিনি বেলন, “বর্জ্য অপসারণ কার্যক্রম এবং পশুর হাট পরিচালনার লক্ষে প্রধান
স্বাস্থ্য কর্মকতার নেতৃত্বে ১৮ সদস্যবিশিষ্ট একটি কমিটিসহ দুটি উপ-কমিটি
গঠন করা হয়েছে।”



বিপন কুমার সাহা বলেন, “সাবিকভাবে কোরবানীর বর্জ্য সংগ্রহ কাজে গতিশীলতা
আনার লক্ষে ৬০০ ভ্যান সার্ভিসের  দুই হাজার ৪০০ জনবলও একাজে নিয়োজিত
থাকবে।”



তিনি বলেন, “কোরবানীর পশুর হাটসহ নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষে
ডিএসসিসি ১০টি হাটের জন্য ৬টি পে-লোডার, ৫টি টায়ার ডোলার, ২৫টি ডাম্পার,
৪টি ট্রেইলর, ২টি প্রাইম মোভার ও ১০টি পানির গাড়ি সরবরাহ ব্যবস্থা করা
হয়েছে।”



তিনি বলেন, “এছাড়াও কোরবানীর বর্জ্যের দুগন্ধ-রোগ এবং জীবানুর বিস্তার
রোধে স্যাভলন মিশ্রিত পানি দিয়ে জবাইকৃত স্থানটি ধুয়ে ফেলে সাথে সাথে
ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হয়েছে। এর জন্য ২০১ ড্রাম  বিস্নচিং
পাউটার সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন কাজের জন্য চাঁদরাতসহ ঈদের দিন
পর্যন্ত ১১৮টি খোলা গাড়ি, ৩৪টি কন্টেইনার ক্যারিয়ার নিয়োজিত থাকবে।”



বিপন কুমার সাহা বলেন, “মাতুয়াইলে সেনেটারি ল্যান্ডফিলে পরিবেশ সম্মতভাবে
বর্জ্য অপসারণের জন্য ৩টি একেভেটর, ৩টি বুলডোজার, ২টি টায়ার ডোজার
সাবক্ষণিক নিয়োজিত রাখার ব্যবস্থা করা হয়েছে।”

প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট




  দেশের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। হাইকোর্ট
এলাকায় অবস্থিত জাতীয় ঈদগাহ মাঠ ঈদুল আজহার নামাজের জামাতের জন্য পুরোপুরি
প্রস্তুত করা হচ্ছে। প্রস্তুতি কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন ঢাকা
সিটি করপোরেশন দক্ষিণ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ার অ্যান্ড সন্স।



প্রতি বারের মতো এবারও সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার
সদস্য, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এক
কাতারে নামাজ আদায় করবেন। এছাড়া পুরুষের পাশাপাশি নারীদের জন্যও আলাদা
প্যান্ডেল করা হয়েছে।



অন্যদিকে সিটি করপোরেশনের উদ্যোগে স্থানীয় সময়সূচি অনুযায়ী মহানগরীর ৯০টি ওয়ার্ডে মোট ৩৬১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।



এবার জাতীয় ঈদগাহ ময়দানের প্রায় ৬০ হাজার বর্গফুট জায়গায় একসঙ্গে নামাজ
আদায় করবেন প্রায় দেড় লাখ মুসল্লি। বৃষ্টির কথা মাথায় রেখে পুরো মাঠে
টাঙানো হয়েছে সামিয়ানা।



ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোজাম্মেল হক বলেন, মাঠের ত্রিপল টাঙানোর কাজ
শেষ পর্যায়ে। শামিয়ানা টাঙানোর কাজ শুরু হয়েছে। এসব শেষ করার পর
ফ্যান-লাইট লাগানো হবে। মাঠের ঘাস কাটার কাজ চলছে। ঘাস কাটার পরই কার্পেট
বিছানোর কাজ শুরু হবে।



তিনি আরো বলেন, এবার জাতীয় ঈদগাহে দুই লাখ ৫৭ হাজার ২০৭ বর্গফুট বৃষ্টি
প্রতিরোধক ত্রিপলসহ শামিয়ানা টানানো হয়েছে। এছাড়া ৬৪টি প্যাডাস্টাল ও ৪০০টি
সিলিং ফ্যানও লাগানো হবে।



আয়োজক সূত্র জানিয়েছেন, অজুর পানি সরবরাহ ও ব্যবহৃত পানি অপসারণের
ব্যবস্থা নেওয়া হয়েছে। ময়দানে মুসল্লিদের সুবিধার জন্য ভ্রাম্যমাণ টয়লেট ও
পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ময়দানের আশপাশের এলাকায় সিসি ক্যামরা
লাগানো হয়েছে।



এছাড়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতকে ঘিরে ময়দানে র‌্যাব ও পুলিশের
আলাদা দুটি ক্যাম্প বসানো হয়েছে। পুলিশ ছাড়াও সাদা পোশাকে র‌্যাব ও পুলিশের
গোয়েন্দা দল মোতায়েন থাকবে ঈদগাহ এলাকায়।



জানা গেছে, এবারে ঈদগাহ মাঠ প্রস্তুত করার কাজে ছোট-বড় আটটি প্রতিষ্ঠান ঠিকাদারি কাজ করছে।

প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

প্রতিমা বিসর্জনে শেষ হল শারদীয় দুর্গোৎসব :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট






আনন্দ-বেদনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বুধবার শেষ হলো বাঙালি হিন্দু
সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ভক্তরা সজল চোখে আজ
বিদায় দিয়েছেন দেবী দুর্গাকে।



সকাল থেকেই ঢাকার বিভিন্ন পূজা মণ্ডম থেকে দূর্গা প্রতিমাকে বুড়িগঙ্গার
বাবুবাজার ব্রিজ সংলগ্ন ঘাটে নেয়া শুরু হয়। পুরোহিতদের মন্ত্র পাঠ শেষে
নদীর জলে প্রতিমা বিসর্জন দেয়া শুরু হয়। এ সময় লাখো ভক্ত শ্রদ্ধা ও
ভালবাসায় তাকে বিদায় জানিয়ে আবারও পরের বছর তার ফেরার অপেক্ষায় দিন গোনা
শুরু করেছেন।



শুভ বিজয়ায় সকাল থেকেই ঢাক আর শঙ্খধ্বনিতে মন্ত্র পাঠের মাধ্যমে চলে পূজোর
রীতিনীতি পালনের কাজ। ঢাকেশ্বরী মন্দিরে সকাল ৭টা ৫৫ মিনিটে দেবীর দশমী 
পূজা সমাপ্তি ও দর্পণ বিসর্জন হয়।



বিকেলে বিভিন্ন মন্দির থেকে ভক্তদের শোভাযাত্রায় দেবীকে বুড়িগঙ্গা নদীতে
নিয়ে আসা হয়। ভক্তরা আবির, ধান, দুর্বা, মিষ্টি দিয়ে প্রতিমা বিসর্জন দেন।
ঢাকার  বিভিন্ন মন্দিরের ২০১টি প্রতিমা বিভিন্ন সময়ে বিসর্জন দেয়ার মাধ্যমে
দশমী পূজোর আয়োজন শেষ হয়।



সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণের
আহ্বানে দেবী  ৪ দিনের জন্য পিতৃগৃহে আসেন। আজ বিসর্জনের মাধ্যমে পিতৃগৃহ
পৃথিবী ছেড়ে দেবী মা দূর্গা আবারো স্বামীগৃহে ফিরে যাবেন। এক বছর পর আবারো
কল্যানের ডাকে দেবী মা পিতৃগৃহ পৃথিবীতে ফিরে আসবেন।



প্রতিমাকে বিদায় জানাতে স্বামীসহ নারায়নগঞ্জ থেকে বুড়িগঙ্গার ঘাটে
এসেছিলেন কুমারী দেবী। এ সময় কান্নাভেজা কন্ঠে তিনি বলেন, ‘‘প্রতি বছরে মা
দূর্গা মাত্র একবারই এই পৃথিবীতে আসেন। সারাবছর মাকে পাওয়া সম্ভব না। তাই
যে কটা দিন তিনি এই পৃথিবীতে থাকেন তার পূজো অর্চনার মধ্য দিয়ে ভক্তি
দেখাই।’’



সুমন বড়ুয়া বলেন, ‘‘মা আমাদের দেবী। আমরা মাকে ভালবাসি। বছরে একবারই মা আসেন। আবারো অপেক্ষা করছি।’’



বিজয়া দশমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। বিজয়ার অনুষ্ঠান প্রচারের জন্য
দেশের সবগুলো টেলিভিশনগুলোই ব্যস্ত ছিল। রাজধানীর মন্দিরগুলো ছিল
আলোকসজ্জিত।



প্রসঙ্গত, এ বছর সারাদেশে ২৮ হাজারের বেশী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। 


গাজীপুরে ২৫ ঝুট গোডাউন পুড়ে ছাই :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

গাজীপুরে ২৫ ঝুট গোডাউন পুড়ে ছাই :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
 গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ আগুনে ২৫টি গ্রমেন্টস ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার রাত ৯ টার দিকে সিগারেটের ফেলে দেয়া আগুনে টঙ্গীর মিলগেইট এলাকার ঝুট পল্লীতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঝুট ব্যবসায়ী বাদল মিয়া জানান, টেঙ্গীর মিল গেইট এলাকার ঝুট পল্লীতে ফেলা সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশবর্তী অন্যান্য গোডাউনে ছড়িয়ে পড়ে।

সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই প্রায় ২৫ টি গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। এতে কমপক্ষে দুই কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সাভির্সের কমকর্তা ফরহাদ হোসেন জানান, আগুনে প্রায় ২৫টি ঝুটের গোডাউল পুড়ে গেছে। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জে অটো রিকশার চাপায় বাস চালকের মৃত্যু :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট

নারায়ণগঞ্জে অটো রিকশার চাপায় বাস চালকের মৃত্যু :: ঢাকার বাইরে :: বার্তা২৪ ডটনেট
নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় বুধবার সকালে ব্যাটারি চালিত অটো রিকশার চাপায় আলী আহাম্মেদ (৬০) নামে এক বাসে চালকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিক ও জনতা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়িতে আগুন ধরিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত বাসের চালক বন্দর উপজেলার বেপারীপাড়া এলাকার আইউব আলীর ছেলে। তিনি শ্রাবণ পরিবহনের চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে ছিলেন আলী আহাম্মেদ। এ সময় ব্যাটারি চালিত একটি অটো রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে সে মাটিতে লুটিয়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ও পরিবহন শ্রমিকেরা মদনগঞ্জ এলাকায় বিক্ষোভ শুরু করে ও মদনগঞ্জ-মদনপুর সড়ক অবরোধ করে গাছের গুড়িতে আগুন ধরিয়ে বিক্ষোভ মিছিল করে। প্রায় দুই ঘণ্টা এ সড়কে সব ধরনের যানবাহন বন্ধ ছিল।

পরে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে দোষীকে গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর  দুপুর পৌনে ১২ টা থেকে যান চলাচল শুরু করে।

পাইবাসের বদলে শেন জার্গানসেন না রিচার্ড ম্যাকিঞ্জ! :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

পাইবাসের বদলে শেন জার্গানসেন না রিচার্ড ম্যাকিঞ্জ! :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
 মাত্র ৪ মাস আগেই রিচার্ড পাইবাসকে অনেক জল ঘোলা করে মুশফিকদের প্রধান কোচ হিসেবে বিসিবি নিয়োগ দিয়েছিল। আর ৪ মাসের মধ্যেই কিনা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের আসনটি আবারো খালি হয়ে গেছে! পাইবাস যে মুশফিকদের কোচ হিসেবে আর থাকছেন তা তো গত কয়েক দিনে স্পষ্ট হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকতা বাকি ছিল। সেটাও পাইবাস সেরে দিয়েছেন। এখন দেখার বিষয় বিসিবি কি করে!

কারণ এমন এক সময়ে প্রধান কোচের আসনটি শূন্য হয়ে যে, বিসিবি রীতিমতো বিপাকে পড়েছে। কারণ ১০ দিন পরই ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলটি বাংলাদেশে আসছে পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে। এমন একটি সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নেই?

এই সময়টাতেই বিসিরিতে নতুন সভাপতি নাজমুল হাসান পাপন দায়িত্বভার গ্রহণ করলেন। কঠিন সিদ্ধান্ত নিতে হবে নতুন সভাপতিকে। আর সেই সিদ্ধান্ত নিতেই আজ দুপুর ১২টায় মিরপুরে সভাপতি পাপন সহ সকল বোর্ড পরিচালক বৈঠকে বসেছেন।

পাইবাসের বিকল্প নিয়ে সিদ্ধান্তই এই বৈঠকের মূল উদ্দেশ্য। অবশ্য বিসিবি বনাম পাইবাস যুদ্ধ তো শুরু হয়েছে টি২০ বিশ্বকাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাবার আগে থেকেই। তখন থেকেই বিসিবি বিকল্প চিন্ত করে রেখেছে। সেই বিকল্প ভাবনাটা কি হতে পারে বিসিবির? অনুসন্ধান করে জানা গেছে বিসিবি এখন জাতীয় ক্রিকেট দলের বোলিং শেন জার্গানসেনকে অথবা একাডেমি দলের কোচ রিচার্ড ম্যাকিঞ্জকে প্রধান কোচের দায়িত্ব দিতে চাইছে। এবং অবশ্যই তা আসন্ন হোম সিরিজ পর্যন্ত।

এই সিদ্ধান্তটি বোর্ডে অনুমোদনে জন্যেই আজ মিরপুরে ঈদের আগে জরুরি বৈঠক। কারণ ঈদের পর যখন অফিস শুরু হবে তখন আর বৈঠক করে পাইবাসের বিকল্প ঘোষণা করার সময় থাকবে না। ৫ নভেম্বর ঢাকায় পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিসিবির সামনে এই মুহূর্তে এছাড়া কোনো পথ খোলা নেই। তবে সাবেক বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ক্রিকেট একাডেমির কোচ রিচার্ড ম্যাকিঞ্জের বিষয়ে অনিহা প্রকাশ করেছেন। এখন বিকাল পর্যন্ত অপেক্ষা বিসিবি জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কার নাম ঘোষণা করে!

কোচের দায়িত্বে থাকছেন না পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

কোচের দায়িত্বে থাকছেন না পাইবাস :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট
অবশেষে বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকা নিয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন রিচার্ড পাইবাস। এতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে কোচের দায়িত্বে দেখা যাবে না ৪৭ বছর বয়সী এই অস্টেলিয়ানকে।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের সঙ্গে দেশে ফিরলেও ছুটি নিয়ে চলে যান তার নিজ দেশে। কিন্তু সেখানে কতদিন অবস্থান করবেন তা নিয়ে স্পস্ট করে কিছু বলেননি।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি তার সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করলেও পাইবাসের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

উল্লেখ্য, চারমাস আগে বিসিবির সাথে চুক্তিবদ্ধ হোন পাইবাস। এর আগে পাকিস্তান দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। তার কোচিংয়ে দায়িত্বের সময় এশিয়া কাপে ফাইনাল খেলার সুযোগ পায় বাংলাদেশ।

কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

কোস্টারিকায় শক্তিশালী ভূমিকম্প :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট
 কোস্টারিকায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৬। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সেখানে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্প স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী সানজোসের ১৪০ কিলোমিটার পশ্চিমে হোজাঙ্কা শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে।

মধ্য আমেরিকান দেশ কোস্টারিকার বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা টেলিভিশন ও বেতার কেন্দ্রকে জানায়, তারা শক্তিশালী ভূমিকম্পের আঘাত টের পেয়েছে। স্থানীয় ভূ-কম্পনবিদরা জানান, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.২।

ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠের ৪০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে বড় ধরনের সুনামির কোনো আশঙ্কা নেই।
তবে তারা সতর্ক করে বলেছে, এ ধরনের তীব্রতার ভূমিকম্প স্থানীয় সুনামির সৃষ্টি করতে পারে। এর ফলে সুনামি উৎপত্তির একশ’ কিলোমিটারের মধ্যে উপকূলবর্তী এলাকার ক্ষতি হতে পারে।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে কোষ্টারিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে রিখটার স্কেলে ৭.৬ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন্ন এবং ঘরবাড়ির অনেক ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: এএফপি।

আবারো সাংবাদিক খুন, আন্দোলন জোরদারের আহ্বান নেতাদের :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

আবারো সাংবাদিক খুন, আন্দোলন জোরদারের আহ্বান নেতাদের :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট
 আরেক সাংবাদিক খুন হলেন নরসিংদীতে। নিহত টি এ কাবিদ জয় ছিলেন নরসিংদীর স্থানীয় দৈনিক ‘নরসিংদীর বাণী’র পৌর প্রতিনিধি । মঙ্গলবার সন্ধ্যায় শহরের শালিধা এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

এ ঘটনায় সাংবাদিক নেতারা তাদের চলমান আন্দোলন জোরদারে দেশের সব সংবাদকর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন। মূলত পেশাগত কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না সেটিও পর্যবেক্ষণ করছেন তারা।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বার্তা২৪ ডটনেটকে বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত আছে। আর নরসিংদীতে সাংবদিক জয়কে আসলে পেশাগত কারণে নাকি অন্য কোনো কারণে হত্যা করা হয়েছে সেটিও আমরা দেখছি।”

বিএফইউজের মহাসচিব শওকত মাহমুদ বলেন, “এত আন্দোলনের পরও কীভাবে আবারো সাংবদিক খুন হয়, সে ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আন্দোলন জোরদারে শিগগিরই আমরা (সাংবাদিক নেতারা) সভায় বসব।”

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিক হত্যার ঘটনা দিন দিন বাড়ছে। স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য এ ব্যাপারে সরকারের কঠোর পদক্ষেপ নেয়া উচিত। নয়তো আমাদের পেশাগত ঝুঁকি অনেক বেড়ে যাবে। আর গণমাধ্যমের স্বাধীনতা না থাকলে দেশের গণতন্ত্রও বিপণ্ন হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্দোলন জোরদারে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”

২০১০ সালের ১ জুন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে তেজগাঁও থানা পুলিশ মামলা করেছিল। গত রোববার ওই মামলায় জামিনে থাকা সাংবাদিকদের জামিন বাতিলের আবেদন করে পুলিশ। সোমবার শুনানি শেষে আগামী ৩ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “আমার দেশের ওই সাংবাদিকরা সবাই নিয়মিত অফিস করছেন। এ অবস্থায় তাদের স্থায়ী ঠিকানা জানতে পুলিশের এই রিমান্ড আবেদন সম্পূর্ণ অযৌক্তিক। এটি মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় এক প্রকার বাধা।”

সাংবাদিকতায় নবাগতদের উদ্দেশে এই সাংবাদিক নেতা বলেন, “এই পেশাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তারপর এসব হত্যাকাণ্ডে তরুণ সংবাদকর্মীদের মাঝে আতঙ্ক বাড়ছে। তবু হতাশ হওয়া যাবে না। সাহসের সঙ্গে ঝুঁকি মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।”

গত ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের পর সব সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি। অভ্যন্তরীণ বিভিন্ন কারণে সাংবাদিকদের বিভক্তি থাকলেও সাংবাদিক হত্যা-নির্যাতন ইস্যুতে তারা প্রথমবারের মতো এক হয়ে রাজপথে আন্দোলনে নামেন।

ব্যর্থতার বেড়াজালে শাবির প্রক্টরিয়াল বডি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ব্যর্থতার বেড়াজালে শাবির প্রক্টরিয়াল বডি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনভিজ্ঞ ও অকর্মান্যদের দিয়ে। ফলে ভেঙে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কার্যক্রম।

গত চার বছরে একের পর এক অনিয়ম ও ব্যর্থতায় প্রকাশ পেলেও এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি আওয়ামী লীগপন্থী প্রশাসন। প্রক্টরিয়াল বডির মত গুরুত্বপূর্ণ পদে দলীয় নীতি বাস্তবায়ন ও রদবদলে ব্যস্ত থাকায় বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১১ হাজার শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না প্রক্টরিয়াল বডির সদস্যরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, মহাজোট সরকারের ক্ষমতা লাভের পর থেকে শাবির প্রশাসনিকের গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হয়। এর মধ্যে কাজে দক্ষতা ও ‘সিনিয়রিটি’ বিচার না করে এসব পদে অদক্ষ ও অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষকদের দিয়ে এক ধরনের ‘খামোখা’ প্রক্টরিয়াল বডি গঠন করেছেন কর্তৃপক্ষ।

সূত্র জানায়, মহাজোটের মদদপুষ্ট ও নিয়োগ প্রাপ্ত প্রক্টরিয়াল বডির সদস্যদের অধিকাংশই নিয়মিত অফিস কিংবা ক্যাম্পাসের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহণে তৎপরতা নেই। বরং অনেকে একটি ছাত্র সংগঠনের পেটুয়া হিসেবে ব্যবহৃত হচ্ছেন। অনেক সদস্য মাসের পর মাস সুবিধা নিলেও বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বজায় রাখায় তাদের মাথা ব্যথা নেই।

এর মধ্যে বিগত বছরগুলিতে ক্যাম্পাসে কারণ ছাড়াই বিভিন্ন সময় হোস্টেল ও মেসের নিরীহ শিক্ষার্থীরা পুলিশী তল্লাশি ও গ্রেফতারের শিকার হলেও প্রক্টরিয়াল বডি ছিলেন নিরব।

অভিযোগ রয়েছে, শিক্ষার্থীরা হল ও ক্যাম্পাসের বাইরে কোনো সমস্যায় পড়লে প্রক্টরিয়াল বডিকে ফোন দিলে পান না। এর মধ্যে সাবেক প্রক্টর ড. সাইফুল ইসলামের রেকর্ট ছিল সবচেয়ে বেশি। শিক্ষার্থীরা তাকে ফোন দিলে তিনি ধমক দিয়ে ফোন কেটে দিতেন।

অপরদিকে প্রক্টরিয়াল বডির সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের উদাসিনতা এবং তাদের ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয়ে মাদক, ইভটিজিং ও যৌন হয়রানিমূলক অপরাধ বৃদ্ধি পায়। সন্ধ্যার হলেই শহীদ মিনার, ছাত্রী হল ও আশপাশ এলাকায় বখাটেরদের দৌরাত্ব বেড়ে যায়।

তাছাড়া ক্যাম্পাস বন্ধ হলে শিক্ষার্থীরা আতঙ্কে থাকেন। এসব স্থানে বখাটেরা ফেনসিডিল ও মদ্য পানের নিরাপদ স্থান হিসেবে বেছে নেয়। গত সাড়ে তিন বছরে পুলিশ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা থেকে একাধিক বখাটে, মদ্যপ, ফেনসিডিল ও জুয়াখোরদের আটক করে।

অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা, ক্যাম্পাসের সাংবাদিকদের সম্পর্কে বিষেদগার ও বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়ার হুমকি দেয়ায় ক্যাম্পাস ও সিলেট শহরে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। এর মধ্যে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সাবেক প্রক্টর অধ্যাপক ড. এস এম সাইফুল নিজেই শ্যামলী পরিবহন শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন।

নানা অনিয়ম ও ব্যর্থতার কারণে ভিসি ড. মো. সালেহ উদ্দিনের তোপের মুখে পড়লে ভিসি বিরোধী ড. সুশান্ত ও ড. ইউনুসের নেতৃত্বাধীন শিক্ষকদের ওই প্যানেলের প্রক্টর ড. এস এম সাইফুল ইসলামসহ অপর চার সহকারী প্রক্টর চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী রবিন, ইসরাত ইবনে ইসমাঈল,  সাঈদ আরেফিন খান নোবেল, আসিফ ইকবাল পদত্যাগ করতে বাধ্য হন।

পরে প্রশাসন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়কে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়। তবে নিয়োগের পরপরই তিনিও ব্যর্থ হন আইনশৃঙ্খলা রক্ষায়।

গত বছরের ডিসেম্বরে  বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অনিক ও খাইরুল হত্যার জের ধরে ক্যাম্পাসে ব্যাপক তাণ্ডবলীলা চালায় শিক্ষার্থীরা। অথচ তাঁর নেতৃত্বাধীন প্রক্টরিয়াল বডি কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

বিভিন্ন দাবিতে ছাত্রলীগ উপাচার্যকে প্রশাসনিক ভবনে দিনভর অবরুদ্ধ করে রাখলেও ব্যবস্থা নেয়নি এই আইন শৃঙ্খলা বাহিনী বরং এ ক্ষেত্রে তারা ছিলেন টুনো সরদারের ভূমিকায়।

তাছাড়া জানুয়ারিতে ছাত্রলীগ-শিবিরের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় প্রক্টরিয়াল বডির ব্যর্থতার কারণে সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে।

শাবির প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগের শেষ নেই। ক্যাম্পাস বা বাইরে কোনো শিক্ষার্থী বিপদে পড়লে প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদেরকে ফোন দিলে অধিকাংশ সময়েই ফোন বন্ধ পান শিক্ষার্থীরা। আবার অনেক সময় বাড়িতে থাকলে প্রক্টরিয়াল বডি স্ত্রীদের দিয়ে ফোনে কথা বলানোরও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সিনিয়র শিক্ষাকগণ আশঙ্কা পোষণ করে বলেন, অতীতের তুলনায় শাবির আইন শৃঙ্খলার মেরুদণ্ড ভেঙ্গে গেছে। যারা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে নিয়োজিত, তারা এ কাজে এক্সট্রা সম্মানি পান। তবে কাজের দায়বদ্ধতা না থাকায় দায়িত্ব ও কর্তব্য পালনে অবহেলায় তারাও আইন ভঙ্গে লিপ্ত।

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

পঞ্চগড়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 পঞ্চগড়ে ধানক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থানীয় কৃষকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। অতিরিক্ত টাকা খরচ করে কীটনাশক ব্যবহার না করে কম খরচের এই পদ্ধতিতে উপকৃত হচ্ছেন গ্রামের সাধারণ কৃষকরা।

আলোক ফাঁদ পদ্ধতি অনেক পুরনো হলেও পঞ্চগড় জেলায় নতুন করে এটা চালু হয়েছে। এতে কৃষকরা কীটনাশক ব্যবহার না করে ফসল ফলানোর নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এখন থেকে জমিতে ধানসহ যে কোনো ফসল ফলাতে কৃষকদের অতিরিক্তি টাকা খরচ করে কীটনাশক ব্যবহার করতে হবে না। পঞ্চগড় সদরের মীরগড় ব্লকের বিভিন্ন কৃষি জমিতে এই পদ্ধতি ব্যবহার করে ভালো ফল পাওয়া গেছে।

এই পদ্ধতিতে কৃষি জমির এক অংশে বিদুৎ অথবা চার্জার লাইটের আলো এবং তার নিচের একটি পাত্রে পানি দিয়ে বিশেষ পদ্ধতিতে আলোক ফাঁদ বানানো হচ্ছে। এতে যে জমিতে ক্ষতিকর পোকার সংখ্যা বেশি, সেই জমিতে পরপর কয়েক দিন ফাঁদ পাতার মাধ্যমে পোকা নিধন করা সম্ভব হচ্ছে।

কমলাপুর এলাকার কৃষক নজরল ইসলাম জানান, এই পদ্ধতিতে সামান্য ডিটারজেন্ট ও পানি মিশিয়ে পোকা দমন করা যায়।

সদর উপজেলার মীরগড় ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা গুলজার রহমান আনসারী বলেন, যে এলাকায় বিদ্যুৎ সরবরাহ নেই সেখানে টর্চ লাইটের আলো বা অন্য কোনো আলো ফেলে এ ফাঁদ ব্যবহার করা যায়। এতে কৃষকদের যেমন উৎপাদন ব্যয় কমবে, তেমনি বিষমুক্ত ফসল পাবেন সাধারণ মানুষ। এ ফাঁদ ইতিমধ্যে জেলার প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়েছে।