Pages

Monday, September 3, 2012

ধানমন্ডিতে শতাধিক ছাত্রীর জামা-চুল কর্তন, তদন্তে ২ কমিটি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

ধানমন্ডিতে শতাধিক ছাত্রীর জামা-চুল কর্তন, তদন্তে ২ কমিটি :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

 রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে নির্যাতনের ঘটনা তদন্তে রোববার দু’টি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়টির এক শিক্ষিকা শতাধিক ছাত্রীর জামা ও চুল কেটে দিয়ে ওড়না রেখে দিলে গত শনিবারই বিকেলে এ বিষেয় খবর দেয় বার্তা২৪ ডটনেট, এছাড়া বার্তা’র বরাতে কয়েকটি পত্রিকা রোববার খবরটি দেয়।

সংশ্লিষ্ট শিক্ষিকা বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কাছের লোক হিসেবে পরিচিত হওয়ায় ছাত্রী-অভিভাবক ও অন্য শিক্ষকরা যখন মুখ খুলতে অস্বস্তিতে ছিলেন, তখন বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে খবরটি আসায় টনক নড়ে বিদ্যালয় কর্তৃপক্ষের।

বিদ্যালয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

মাউশি’র মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ বার্তা২৪ ডটনেটকে জানিয়েছেন, তিন কার্যদিবসের মধ্যে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে কমিটিকে। তদন্তের পর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেল মাহফুজা হোসাইনী জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি দুই দিনের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতেও জমা দেয়া হবে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন অনুসারে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা ধিক্কারজনক। এতে আমি মর্মাহত।

প্রসঙ্গত, বিদ্যালয়ের নির্ধারিত পোশাক না পরার অভিযোগে বিদ্যালয়টির শিক্ষিকা মনজুরা খাতুন শতাধিক ছাত্রীদের  জামা কেটে দিয়েছেন এবং অনেকের ওড়না রেখে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২ থেকে বিকেল ৫ টা পর্যন্ত এটা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানিয়েছেন বলেছেন, ‘‘স্কুল ড্রেস  পরে না আসায় ম্যাডাম ডেকে নিয়ে নিজ হাতে কাঁচি দিয়ে আমাদের গায়ের জামা ও মাথার চুল কেটে দিয়েছে। কারো কারো ওড়না রেখে দিয়েছে।  কাটা জামা-চুল আর ওড়না ছাড়া আমাদের বাসায় ফিরতে হয়েছে।’’

নির্যাযিত ছাত্রীদের নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘ছাত্রীদের ওপর এই ধরনের নির্যাতনের ঘটনা নজিরবিহীন। এটা সত্যিই দু:খজনক।’’

এক সঙ্গে শতাধিক ছাত্রীকে এ ধরনের নির্যাতন করার ঘটনাটি ছড়িয়ে পড়লে বিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত ছাত্রীর অভিভাবক ঘটনার সত্যতা জানতে  বিদ্যালয়ে ফোন করেছে।

অভিযুক্ত শিক্ষিকা মনজুরা খাতুনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় কমাতে তিনটি প্রকল্প হচ্ছে: পরিবেশমন্ত্রী :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

জলবায়ু পরিবর্তনের বিপর্যয় কমাতে তিনটি প্রকল্প হচ্ছে: পরিবেশমন্ত্রী :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

 পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “দেশের তিনটি উপকূলীয় অঞ্চলে জীবনযাত্রার মান উন্নয়নে সরকারের কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে মাছ চাষ, খাদ্যশস্য চাষের জন্য সেচ এবং পতিত জমিকে চাষাবাদের উপযুক্ত করে বহুমুখী জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। এতে স্থানীয় পরিবারগুলোকে সম্পৃক্ত করা হচ্ছে।”

রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “ভারতীয় সংবাদপত্র ‘টাইমস অব ইন্ডিয়া’র সৌজন্যে ‘গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটিজ (জিইএফ)’ এ পদকটি দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়কে। গত ৩১ আগস্ট জিইএফ এ পুরস্কার দেয়ার ঘোষণা দেয়।”

জিইএফ’র স্বল্পোন্নত দেশগুলোর তহবিলের (এলডিসিএফ) অধীনে এক কোটি ডলার (৮২ কোটি টাকা) ব্যয়ে বরগুনা, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় জলবায়ু পরিবর্তনের বিপর্যয় কমাতে একটি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এলডিসিএফ’র এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পায় বাংলাদেশ, বলেন হাছান মাহমুদ।

এ প্রক্রিয়ায় উৎপাদনের মাধ্যমে দেশে বছরে বিপুল পরিমাণ বাড়তি আয় করা সম্ভব হবে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দারিদ্র্যের তীব্রতা হ্রাস পাবে বলে মনে করেন তিনি।

মন্ত্রী বলেন, “বিএনপির নেতারা যে ভাষায় কথা বলেন, এ ধরনের বক্তব্য তাদের ঠিক নয়। সরকারের দুর্নীতি নয়, সরকার দুর্নীতি মুক্ত করতে চাচ্ছে।”

পরিবেশ আইন লঙ্ঘন: জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

পরিবেশ আইন লঙ্ঘন: জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

  একটি ভবনের অনুমতি নিয়ে ২৬টি ভবন নির্মাণ করে পরিবেশ অধিদফতরের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি ও পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
 
অভিযোগে বলা হয়, রাজধানীর কেন্দ্রস্থল মোহাম্মদপুরে ৩০ বিঘা জমিতে জাপান গার্ডেন সিটি লিমিটেড নামক একটি আবাসন প্রকল্প গড়ে তোলা হয়। গত ২০০০ সালে একটি অ্যাপার্টমেন্টের অনুকূলে শুধু অবস্থানগত ছাড়পত্র দেয় পরিবেশ অধিদফতর। কিন্তু গত ১২ বছরে এখানে গড়ে তোলা হয় ২৬টি বহুতল ভবন। তন্মধ্যে ১৬ তলা বিশিষ্ট ভবন ২৪টি এবং ১৪ তলা বিশিষ্ট ভবন দুটি। এর মধ্যে ১৩৫০টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে। কিন্তু এসব ভবনের কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই, অথচ এগুলোতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
 
পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী রোববার সরেজমিনে এ ঘটনা উদ্ঘাটন করে জাপান গার্ডেন সিটির এম.ডি-কে পরিবেশ অধিদফতরে তলব করেন। কিন্তু ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান কানাডায় থাকায় কোম্পানির পক্ষে হাজির হন ডিজিএম প্রকৌশলী শফিকুল ইসলাম এবং ম্যানেজার শওকত ইমরান।
 
তাৎক্ষণিকভাবে জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া জাপান গার্ডেন সিটির ২৬ ভবনের পরিবেশ ছাড়পত্র ফি বাবদ সাড়ে ৬২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনাও উদ্ঘাটন করা হয়। এ অর্থ অবিলম্বে পরিবেশ অধিদফতরে জমা দিতে বলা হয়েছে।
 
এ প্রসঙ্গে পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী বলেন, “রাজধানীর কেন্দ্রস্থলে এ জাতীয় ঘটনা বড় ধরনের অনিয়ম। বিশেষ করে ২৬টি বহুতল ভবনের জন্য নিজস্ব স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকা উচিত। কিন্তু পরিবেশ অধিদফতরের মনিটরিংয়ের অভাবে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। এছাড়াও এত বড়বড় অ্যাপার্টমেন্টে স্বাস্থ্যসম্মত ব্যবস্থা, সবুজ বেষ্টনী এবং রেইন ওয়াটার হার্ভেস্টিং বর্তমান প্রেক্ষাপটে অত্যাবশ্যক।”
 
তিনি আরো বলেন, “পরিবেশ ছাড়পত্র ছাড়া এসব ভবনে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টিও একটি বড় অনিয়ম। এসব অনিয়ম রাজধানীর পরিবেশ রক্ষার পথে অন্তরায়। পরিবেশ অধিদফতরের সঙ্গে রাজউককেও পরিবেশ সুশাসন নিশ্চিত করতে এগিয়ে আসতে হবে।” সূত্র: বিজ্ঞপ্তি

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের কালো তেল ছড়িয়ে পড়ছে সাগরে :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের কালো তেল ছড়িয়ে পড়ছে সাগরে :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

 চট্টগ্রামের সীতাকুণ্ড সোনাইছড়ি এলাকার সমুদ্র উপকূলের শিপব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের বর্জ ও কালো তেল রোববার সকালে সমুদ্রে ছড়িয়ে পড়ে। এতে সমুদ্রের বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ মরে সমুদ্রের উপকূলে ভেসে উঠছে।
 
স্থানীয়রা জানান, ইউনাইটেড শিপ ব্রেকিং ইয়ার্ডের স্ক্র্যাপ জাহাজের কালো তেল ও বর্জ্য সমুদ্রে ছড়িয়ে পড়লে এতে পানি দূষিত হয়ে পড়ে। বিভিন্ন প্রজাতির মাছ মরে সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে ভেসে আসে। এ বিষয়ে পরিবেশ অধিদফতরসহ সংশি­ষ্ট কোনো মহল ঘটনাস্থলে আসেনি।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বিধি অনুযায়ী স্ক্র্যাপ জাহাজের বর্জ ও কালো তেল অপসরণ করতে অর্থব্যয় বেশী হওয়ায়ে ইয়ার্ড মালিকরা সমুদ্রের পানিতে তা ফেলে দিলে মালিকদের আর বেশি টাকা ব্যয় করতে হয় না। তাই ইয়ার্ড মালিকেরা স্ক্র্যাপ জাহাজা ভাঙা নীতিমালার তোয়াক্কা না করে এসব বর্জ ও কালো তেল সমুদ্রেই ফেলে দেয়।
 
প্রত্যক্ষদর্শী অছিউর আলম সাংবাদিকদের জানান, রোববার বিকেলে জোয়ারের সময় সমুদ্র উপকূলে অবস্থিত ইউনাইটেড শিপ ব্রেকিং ইয়ার্ড এলাকায় জোয়ারের পানিতে কালো তেল ভেসে উঠে। পরে এই তেল উক্ত ইয়ার্ড ছাড়াও তার আশপাশের প্রায় তিন/চার কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
 
এ বিষয়ে ইউনাইটেড শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মো. মহসিন সাংবাদিকদের জানান, দূষিত কালো তেল ও বর্জ্য তাদের স্ক্র্যাপ জাহাজ থেকে সাগরে ফেলা হয়নি। ছয় মাস পূর্বে তার ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজ আনা হয়েছিল। তবে সব জাহাজ কাটা শেষ হয়ে গেছে। বর্তমানে তার ইয়ার্ডে কোনো জাহাজ নেই।
 
তিনি বলেন, “তার ইয়ার্ডে যে সব কালো তেল দেখা গেছে তা হয়তো কোনো ইয়ার্ড থেকে জাহাজ কাটার সময় সমুদ্রে ছড়িয়ে পড়েছে।”
 
চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের ডেপুটি পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, সাগরে কালো তেল ভাসার বিষয়টি তাদের জানা ছিল না। সাংবাদিকদের থেকে জানার পর পরিবেশ অধিদফতর থেকে একটি তদন্ত টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
 
সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম ও মডেল থানার অফিসার ইনচার্জ সামিউল আলম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে প্রশাসনের উর্ধ্বত লোকদের পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

প্রকৃতি থেকে কার্বন ডাই-অক্সাইড টেনে নিতে নতুন আবিষ্কার :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

প্রকৃতি থেকে কার্বন ডাই-অক্সাইড টেনে নিতে নতুন আবিষ্কার :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

  বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে টেনে নেবে এ রকম একটি ছিদ্রবহুল জিনিস তৈরি করেছেন বিজ্ঞানীরা। এনওটিটি-২০২ নামের এ জিনিসটি স্পঞ্জের মতো কাজ করে। উচ্চ চাপে এনওটিটি-২০২ কয়েক ধরনের গ্যাস টেনে নেয়। কিন্তু, চাপ কমলে কার্বন ডাই-অক্সাইডকে আটকে রেখে বাকি সব গ্যাস ছেড়ে দেয়।

বিজলানীদের আবিষ্কারের এ খবর প্রকাশিত হয়েছে খ্যাতনামা বিজ্ঞান সাময়িকী নেচার-এ। নতুন এ জিনিসটি কার্বন আটকানো, মজুদ এমনকি কল-কারখানা বা বিদ্যুত কেন্দ্র থেকে কার্বন অপসারণের কাজে ব্যবহার করা যাবে।

ধাতব-জৈব কাঠামো দিয়ে গ্যাস আটকানোর বিষয়ে গত কয়েক বছর ধরে চিন্তা-ভাবনা চলছে। এ ধরনের জিনিসের কেন্দ্রে থাকবে ধাতব অণুরাজি এবং একে ঘিরে দীর্ঘ আকারের কার্বন যুক্ত শিকল থাকবে। এ জন্য এ জিনিসের নাম দেয়া হয়েছে ধাতব-জৈব কাঠামো।

এ কথা আজ সবাই জানেন- যেকোনো জৈব রাসায়নিক পর্দাথে কার্বন থাকবে।

এর আগে এ ধরনের যেসব জিনিস বানানো হয়েছে তা দিয়ে যে কোনো গ্যাসকে আটকে দেয়া যেত। কিন্তু, কার্বন আটকে দেয়ার জন্য যেসব জিনিস বানানো হয়েছিলো সেগুলোর ধারণ ক্ষমতা বেশি ছিল না।

তবে, এবার নটিংহ্যাম এবং নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ সংকট সমাধানে নতুন একটি রাসায়নিক পদ্ধতি বের করতে পেরেছেন। ফলে, কার্বন ডাই-অক্সাইড ধরে রাখার ক্ষমতা বেড়ে গেছে। সূত্র: আইআরআইবি

লাইক নিয়ে ভুয়া ব্যবসা কমাতে উদ্যোগী ফেসবুক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

লাইক নিয়ে ভুয়া ব্যবসা কমাতে উদ্যোগী ফেসবুক :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

  এ যেন আক্ষরিক অর্থেই খ্যাতির বিড়ম্বনা।বা বলা ভাল লাইকের বিড়ম্বনা। আর সে বিড়ম্বনা ঠেকাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন প্রোগ্রাম আনতে চলেছে সাইট কর্তৃপক্ষ।

যদিও এর ফলে তাদের আর্থিক লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি বলে ধারণা বিশেষজ্ঞদের।তবে তাতে দমছেন না ফেসবুক কর্তৃপক্ষ।বরং তাদের বিশ্বাস ফেসবুকের আসল ব্যবহারকারীদের কাছে স্বচ্ছতা বজায় রাখতে এটিই উপযুক্ত পদক্ষেপ।

কিন্তু হঠাৎ কী এমন সমস্যা দেখা দিল ফেসবুকের জনপ্রিয় লাইক বোতামটি নিয়ে? আসলে ফেসবুক বেশ অনেক দিন ধরেই ব্যবসায়ীদের কাছে পছন্দের বিজ্ঞাপন-মাধ্যম।পোশাক-পরিচ্ছদ কিংবা গয়না প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোবাইল ফোন সংস্থা সব জিনিসেরই নামি ব্র্যান্ডগুলি তাদের বিজ্ঞাপনের জন্য ব্যবহার করে ফেসবুককে।শুধু বিজ্ঞাপন নয়, কোন ব্র্যান্ড ঠিক কতটা জনপ্রিয়, তারও একটা হিসেব পাওয়া যায় এখান থেকে।

সাধারণ ধারণা অনুযায়ী, যে ব্র্যান্ডে যত বেশি সংখ্যক ‘লাইক’ পড়ে, সেই ব্র্যান্ড ততটাই জনপ্রিয়।বিশেষজ্ঞদের মতে, এটিও এক ধরনের পরোক্ষ বিজ্ঞাপন।আরও বেশি সংখ্যক ব্যবহারকারীর নজর কাড়তে ফেসবুকে নিজেদের জনপ্রিয়তম ব্র্যান্ড হিসেবে দেখাতে এক মাত্র ভরসা ওই ‘লাইক’ বোতামটিই।অবশ্য এবার গোল বেধেছে তাকে ঘিরেই।

ফেসবুক কর্তৃপক্ষের দাবি, বিজ্ঞাপনের জন্য ‘লাইক’ বোতামটির অসাধু ব্যবহার করছে কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান।নানা রকম ভূয়া উপায়ে তারা তাদের জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছে ফেসবুকে।যেমন স্প্যাম’র মতো প্রোগ্রামের মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীরা নিজেদের অজান্তেই কোনও একটি বিশেষ ব্র্যান্ডের জন্য ‘লাইক’ বোতাম টিপে ফেলছেন।তারা হয়তো কোনও ভিডিও ফুটেজ দেখতে মাউসে ক্লিক করলেন।সঙ্গে সঙ্গেই লাইক পড়ে গেল কোনও বিশেষ ব্র্যান্ডের পেজে।

অনেক সময় আবার ভুয়া অ্যাকাউন্ট খুলিয়ে একই ব্যক্তিকে দিয়ে একাধিক বার ‘লাইক’ করানো হচ্ছে কোনও নির্দিষ্ট ব্র্যান্ডকে।তাতেই বেড়ে যাচ্ছে লাইকের সংখ্যা।ফলে বাড়ছে ভুয়া জনপ্রিয়তা।
এই অসাধু ব্যবহার রুখতেই এবার তোড়জোড় শুরু করে দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।নিজেদের ব্লগে তারা জানিয়ে দিয়েছেন, “উন্নত নতুন স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এই ধরনের ভুয়া বা সন্দেহজনক লাইক মুছে ফেলা সম্ভব হবে ফেসবুক থেকে।” তারা জানেন, হয়তো এর ফলে গড়ে প্রায় এক শতাংশ এনডোর্সমেন্ট হারাতে পারে ফেসবুক।কিন্তু সংস্থাও অন্তত সাড়ে নয় কোটি ব্যবহারকারী দু’পক্ষের সুবিধার জন্য এটিকেই যথাযথ পদক্ষেপ বলে মনে করছেন তারা।সূত্র: আ.বা

ঢাকায় চলছে আইআরএম ও আইপিভি৬ বিষয়ক চার দিনের কর্মশালা :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ঢাকায় চলছে আইআরএম ও আইপিভি৬ বিষয়ক চার দিনের কর্মশালা :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

 ঢাকার ইঞ্জিনিয়ার’স ইনিস্টিটউট মিলনায়তনের (আইইবি) ইঞ্জিনিয়ার’স রিক্রিয়েশন সেন্টারে (ইআরসি) চলছে ইন্টারনেট রিসোর্স ম্যানেজমেন্ট ও আইপিভি৬ বিষয়ক চার দিনব্যাপী কর্মশালা। ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টার এবং এশিয়া ও প্রশামত্ম মহাসাগরীয় অঞ্চলের তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এপনিক) কর্তৃক যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে আছেন এপনিকের ইন্টারনেট রিসোর্স এনালিস্ট নুরুল ইসলাম রোমান।

শনিবার সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, প্রত্যেকটি কম্পিউটার বা এ ধরনের যন্ত্রকে ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার জন্য একটি নম্বরের দরকার হয়, যাকে বলা হয় আইপি ঠিকানা। এই আইপি ঠিকানার গঠন এবং পরিসর একটি নিয়মের মাধ্যমে পরিচালিত হয় যাকে বলা হয় ইন্টারনেট প্রটোকল। এখনও পর্যন্ত অধিকাংশ কম্পিউটার বা যন্ত্র যারা ইন্টারনেটের সাথে যুক্ত তারা আইপি সংস্করণ৪ ব্যাবহার করে আসছে। এই সংস্করণের সাহায্যে প্রায় চার বিলিয়ন আইপি ঠিকানা তৈরি করা সম্ভব।

কিন্তু বর্তমানে ইন্টারনেটের দ্রুত বিস্তারের কারণে এই ঠিকানাগুলো প্রায় শেষ হয়ে আসছে এবং যে সকল ঠিকানা অবশিষ্ট আছে তা দিয়ে বর্তমান চাহিদা মেটানো সম্ভব নয় মমত্মব্য করে মঞ্জু বলেন, বর্তমান ব্যবস্থায় আর কিছুদিনের মধ্যে নতুন কম্পিউটার বা এ ধরনের যন্ত্রকে আর ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করা সম্ভব হবে না। ফলে আইপি সংস্করণ ৬ এই সমস্যা সমাধানের একটি পন্থা হিসাবে ব্যবহৃত হতে পারে।

তিনি বলেন, ভবিষ্যতে এমন সময় আসবে যখন হয়তো আইপিভি৪ থেকে আইপিভি৬ এ মাইগ্রেট করা যাবে না। তাই আমরা এখন থেকে এ বিষয়ে কাজ না করলে সমস্যা পড়ে যেতে পারি।

কর্মশালায় উপস্থিত ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহ-সভাপতি রহমান খান জন কর্মশালায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং কর্মশালায় প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানে আইপিভি৬ প্রয়োগ করার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মধ্যে বক্তব্য রাখেন আইএসপিএবি’র সহ-সভাপতি সুমন আহমেদ সাবির, এপনিকের ইন্টারনেট রিসোর্স এনালিস্ট নুরুল ইসলাম রোমান ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ ঢাকা চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।

কর্মশালায় মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক গেটওয়ে অপারেটরের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আগামী ৪ সেপ্টেম্বর এ কর্মশালা শেষ হবে। কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। কর্মশালার শেষ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এপনিকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। যার মাধ্যমে এপনিকের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইপিভি৬ বিষয়ক সার্টিফিকেট চালু করা হবে।

প্রিয়াংকার প্রশংসায় শ্রীদেবী :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

প্রিয়াংকার প্রশংসায় শ্রীদেবী :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বরফি’ ছবি প্রিয়াংকার ক্যারিয়ারে অসাধারণ একটি যোগ। ছবিটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত অগণিত প্রশংসিত ফোন ও টুইটারের সিগ্ধ টুইটে প্রিয়াংকা সিক্ত হচ্ছেন। মজার বিষয় হলো শ্রীদেবীর ‘সাদমা’র চরিত্রের সঙ্গে প্রিয়াংকার বরফি ছবিতে অভিনীত চরিত্রের সাদৃশ্য দেখতে পাচ্ছেন। এমনকি খোদ শ্রীদেবী প্রশংসায় ভাসিয়েছেন প্রিয়াংকাকে।

বরফি ছবির ‘আশিয়া’ গানটি ছবি মুক্তির পর থেকে ওয়েবে ঝড় তুলেছে। ছবিতে প্রিয়াংকা চোপড়া মানসিকভাবে ভারসাম্যহীন একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ঠিক একই রকমভাবে মানসিক ভারসাম্যহীন একটি চরিত্রে শ্রীদেবী অভিনয় করেছিলেন সাদমা ছবিতে। সাদমা ছবিটি ১৯৮৩ সালে মুক্তি পেয়েছিল।

প্রিয়াংকার মুখপাত্র বলেন, ‘আশিয়া’ গানটি ওয়েবে রিলিজ হওয়ার পর থেকেই শ্রীদেবীর সাদমা ছবির সঙ্গে তুলনা করে অসংখ্য ফোনকল আসতে থাকে।’

পরিচালক অনুরাগ বাসু বলেন, “মানুষ এটা ভাবছে কারণ সাদমা ছবিতেও প্রধান চরিত্রে অভিনয়কারী একজন অভিনেত্রীকে মানসিক ভারসাম্যহীন ভাবে দেখানো হয়েছে। মানুষজন দুই ছবির তুলনাটা আসলে বরফি ছবির প্রোমো দেখে করেছেন। দর্শক যখন পুরো ছবিটা দেখবেন তখন তাদের কাছে সবকিছু পরিস্কার হয়ে যাবে।”

শ্রীদেবী বলেছেন, “প্রিয়াংকা একজন ভার্সেটাইল শিল্পী। কামিনী এবং সাত খুন মাফে সে অসাধারণ করেছে। শুধু তাই না এই ছবিতে প্রিয়াংকা পরীক্ষামূলকভাবে নিজেকে গ্ল্যামারহীন করে তুলে ধরেছে।”

অনুরাগ নিজেও স্বীকার করেছেন তিনি এই ছবির প্রোমোতে ভীষণ অস্বস্তিতে ছিলেন এই ভেবে যে দর্শকরা গ্ল্যামারহীন পুরো ছবি কিভাবে গ্রহণ করবেন। প্রিয়াংকা এবং রনবীর দুজনেই বরফিতে গ্ল্যামারহীন চরিত্রে অভিনয় করেছেন।”

বরফি ছবির কিছু দৃশ্য ধারণ করা হয়েছে কলকাতাতে। অনুরাগ বলেন, “ভীষণ হৈ হুল্লোরপূর্ণ এরিয়াতে হিডেন ক্যামেরার সাহায্যে চিত্র ধারণ করা হয়েছে। মানুষজন প্রিয়াংকা রনবীরকে দেখে বিভ্রান্ত হয়েছেন। সূত্র: টাঅই

অবসরে দেখুন চার্লি চ্যাপলিনের ছবি :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

অবসরে দেখুন চার্লি চ্যাপলিনের ছবি ::

 নিয়মিত বিনোদন সম্ভার হিসেবে চার্লি চ্যাপলিনের ছবি আমাদের কাছে খুব আদরের বস্তু। ভাষা নিজের ভাব প্রকাশ করার উল্লেখযোগ্য একটি মাধ্যম। তবে এটা প্রমাণিত যে- মানুষ মুখে বলে যা প্রকাশ করে তার চেয়ে অনেক বেশি প্রকাশ করে না বলে। নিরবতাই কখনো কখনো হয়ে উঠতে পারে প্রতিবাদের ভাষা। আর কে-না জানি আবেগ প্রকাশের ক্ষেত্রে মুখের ভাষার চেয়ে মোক্ষম চোখের ভাষা-ঠিক তেমনি। কেউ তার ছবিগুলো না দেখে থাকলে এখনি জেনে নিন তার উল্লেখযোগ্য ছবিগুলোর নাম এবং দেখে ফেলুন।

দ্য গোল্ড রাশ: চার্লি চ্যাপলিনের ছবিগুলোর মধ্যে ‘দ্য গোল্ড রাশ’ উল্লেখযোগ্য মনোরম একটি ছবি। কমেডি হলেও ভক্ত ও সমালোচক দুধরনের দর্শক দ্বারাই এই ছবি সমাদৃত হয়েছে। এই নির্বাক ছবির অরিজিনাল রিলিজ হয় ১৯২৫ সালে। নতুন ভার্সন রিলিজ হয় ১৯৪২ সালে।

মডার্ন টাইমস্: কিছু কিছু সৃষ্টি কখনো বিম্মৃত হয় না। যে কোনো প্রজন্মের কাছেই সমানভাবে গ্রহণযোগ্যতা পায়। আমরা যাকে বলি এভারগ্রীণ, চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস্ ছবিটি ঠিক তেমনই একটি ছবি। ১৯৩৬ সালে ছবিটি মুক্তি পায়।

মসিঁয়ে ভারডক্স: চার্লি চ্যাপলিনের ছবিগুলোর মধ্যে মসিঁয়ে ভারডস্ক ছবিটি চলচ্চিত্র জগতে রীতিমতো একটি রত্নখঁচিত জায়গা দখল করে আছে। এই ছবিতে একজন বেকারের করুন জীবন কাহিনী বর্ণিত হয়েছে। এই বেকারত্বের পেছনে আছে রাষ্ট্রীয় কিছু নীতিগত অসামঞ্জস্যতা। ছবিতে বিষয়টি দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ১৯৪৭ সালে মসিঁয়ে ভারডক্স মুক্তি পায়।

দ্য কিড: ‘দ্য কিড’ চার্লি চ্যাপলিনের প্রথম পূর্ণ দৈঘ্য ছবি। ছবিটির কাহিনী বর্ণিত হয় চার্লির দত্তক পূত্র সন্তানকে ঘিরে। ১৯২১ সালে ছবিটি মুক্তি পায় এবং মুক্তির পরপরই অস্বাভাবিক ব্যবসা সফল হয়। কমেডি ও ড্রামার কারণে ‘দ্য কিড’ তখন ফেনোমেনালে পরিণত করে। ছবিতে অভিনয়কারী শিশুর অভিনয় শৈলী ব্যাপক সমাদৃত হয়।

দ্য গ্রেট ডিকটেটর: চার্লি চ্যাপলিন ক্ষুরধার লেখনি এবং গতানুগতিক থেকে ব্যতিক্রম পছন্দ করতেন। যেখানে সর্বত্র কথার ঝাপি খুলে সবাই বসে আছে সেখানে চার্লি অনুভুতি প্রকাশ করতেন কথা না বলে। কিন্তু এই প্রথম চার্লি চ্যাপলিন অভিনয় করলেন ভাষা ব্যবহার করে। ‘দ্য গ্রেট ডিকটেটর’ ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে এই ছবির বিষয়বস্তু এডলফ হিটলার ও তার ফ্যাসিজম নিয়ে। কমেডির মাধ্যমে এই ছবিতে এন্টি-ফ্যাসিজমের মেসেজ দেয়া হয়েছে। আমেরিকা যখন জার্মানির সঙ্গে বন্ধুত্ব করতে উন্মুখ ঠিক সেসময় ১৯৪০ সালে মুক্তি পাওয়া চার্লির এই ছবিটি রীতিমত অ্যাটম বোম্ব ফাটিয়েছিল।

দ্য সারকাস: ১৯২৮ সালে মুক্তি পাওয়া দ্য সারকাস একটি নির্বাক কমেডি ছবি। দর্শকদের মনোরঞ্জনের জন্য সার্কাসের পরিচালক একটি জোকার ভাঁড়া করে আনে। এই জোকারকে কেন্দ্র করে মজাদার সব কাহিনী ঘটতে থাকে। সমালোচকদের দৃষ্টিতে ‘দ্য সারকাস’ ছবির অন্তরালে চার্লির নিজের জীবন কাহিনী বর্ণিত হয়েছে। একইভাবে ‘দ্য গোল্ড রাশ’ ছবির কাহিনীও চার্লির নিজের জীবনের সঙ্গে মিলে যায়।

এ ওম্যান অব প্যারিস: এই ছবিতে চার্লি চ্যাপলিন নিজেকে ভেঙ্গে একেবারে নতুনভাবে আবির্ভুত হয়েছেন। এখানে চার্লি তার ট্র্যাডিশনাল চরিত্রের বাইরে অভিনয় করেছেন। সীমাবদ্ধতা থেকে বের হয়ে এসেছেন। ১৯২৩ সালে ছবিটি মুক্তি পায়। ছবিটি সমালোচকদের কাছে তুমুল সমাদৃত হলেও কোনো অজানা কারণে দর্শকপ্রিয়তা পায়নি। হয়তো পরিচিত অবয়ব থেকে বাইরে আসার কারণেই চার্লি দর্শক গ্রহণযোগ্যতা হারিয়েছিলেন।
এ কিং ইন নিউইয়র্ক: ছবটি মুক্তি পায় ১৯৫৭ সালে। এই ছবির কমেডির ভেতরের গুঢ় অর্থ হলো বিদ্রুপাত্মক। আন্তজাতিক প্রেক্ষাপটের সঙ্গে মানানসই এই ছবির সাফল্য মুক্তির ৫৫ বছর পরেও একই রকম আছে

সিটি লাইফ: ১৯৩১ সালে মুক্তি পাওয়া সিটি লাইফ ছবিটি চার্লি চ্যাপলিনের উল্লেখযোগ্য সৃজনশীল কাজগুলোর মধ্যে অন্যতম। এই ছবির কাহিনী লেখা এবং পরিচালনা দুটোই চার্লির করা। এখানে অন্য ছবিগুলোর মতোই হাস্যরসের কোনো কমতি নেই তবে এই ছবির প্রতিটা সিকোয়েন্স অর্থবোধক। দর্শকদের কাছে ছবির  প্রসংশিত হয়।

দ্য পিলগ্রিম: ১৯২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য পিলগ্রিম’ চার্লির আরেকটি অনবদ্য একটি নির্বাক ছবি। কাহিনী লেখা এবং পরিচালনায় চার্লি নিজেই করেছেন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন চার্লি নিজেই, শেষের দিকে এসেছেন অভিনেতা এডনা পারভিয়েন্স। এই ছবিতে চার্লির পারফর্মেন্স ভক্ত দর্শক থেকে শুরু করে সমালোচক নির্বিশেষে গ্রহণ করে।

‘ব্লাড অ্যান্ড সিমেন’ গাগা’র পারফিউম :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

‘ব্লাড অ্যান্ড সিমেন’ গাগা’র পারফিউম :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

  কি অদ্ভুত হিসাব! নিজের লাইফস্টাইল মনস্টার টাইপ হলেই কি জীবনের ধাপে ধাপে সবকিছুতেই একই উপদ্রব মেনে চলতে হবে! কাকে নিয়ে কথা হচ্ছে বুঝতে পারছেন না? তিনি হলেন পপ সুপারস্টার লেডি গাগা। অসম্ভব জনপ্রিয় এই শিল্পী নিজের নামের সঠিক ব্যবহার করতে সবসময় প্রস্তুত। সম্প্রতি গাগার নামের ব্যানারে তার পছন্দের ফ্র্যাগ্রেন্সের পারফিউম বাজারে এসেছে। ব্ল্যাক অ্যান্ড গোল্ড মোড়কের বোতলে ইউনিক টেকনোলজির এই পারফিউম এখনকার আলোচনার বিষয়। যেকোনো মানুষ আঁতকে উঠবে গন্ধের ধরণ জেনে।

পপস্টারদের মধ্যে পারফিউম মাদকতা লক্ষ্য করার মতো। এর আগে ম্যাডোনা ও বিয়োন্সের ব্যানারে পারফিউম বাজারজাত করা হয়েছে। কিন্তু তাদের সঙ্গে গাগার তো পাথর্ক্য থাকবেই। তা না হলে চলবে কেন! সুতরাং গাগা মহিলাদের জন্য নিয়ে এলেন ‘ব্লাড অ্যান্ড সিমেন’ ঘ্রাণওয়ালা পারফিউম। আর উদ্ভট ধারণার এই বদখত গন্ধের পারফিউমটি বেস্ট সেলিংয়ের যোগ্যতা অর্জন করেছে। ইতিমধ্যে  ২৩.৯৯ পাউন্ড পারফিউম বিক্রি হয়ে গেছে। বিক্রির হার ম্যাডোনা ও বিয়োন্সের চেয়ে বহুগুণ বেশি।

২৬ বছর বয়সী গাগা সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। অন্যেরা যা করে তার থেকেও বেশি কিছু করে দেখাতে তিনি উন্মুখ থাকেন। এই প্রথম তিনি পারফিউম বাজারজাত করলেন এবং অভিভহত হয়েছেন বিক্রি-বাট্টা দেখে। যে হারে তার মধ্যে মুগ্ধতা কাজ করছে এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আরো কি আজব আজব বিষয়বস্তু দর্শকদের জন্য নিয়ে আসবেন সেটা দেখার জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। সূত্র: জিএন

ভারতবাসী আমাকে প্রচণ্ড ভালোবাসে: রুনা লায়লা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

ভারতবাসী আমাকে প্রচণ্ড ভালোবাসে: রুনা লায়লা :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 ভারতে এই প্রথমবারের মতো ইউনিক একটি রিয়েলিটি শো’ অনুষ্টিত হতে যাচ্ছে। ‘সুর ক্ষেত্র’ নামের এই শো'তে বিচারক হিসেবে থাকবেন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের কয়েকজন প্রখ্যাত সংগীত শিল্পী। সম্মানিত সেই বিচারকরা হলেন- আবিদা পারভিন, গুলাম আলি, আতিফ আসলাম, রুনা লায়লা ও আশা ভোঁশলে।

বিচারকদের প্রত্যেকেই যে যার দেশে বিরল সম্মানের অধিকারী একেকজন মানুষ। ‘সুর ক্ষেত্র’ রিয়েলিটি শো'কে কেন্দ্র করে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠেকারি বিদ্রুপের বান ছুঁড়েছেন গায়িকা আশা ভোঁশলের দিকে। রাজ উম্মা প্রকাশ করে বলেছেন, আশা ভোঁশলের উচিত হয়নি বিশেষ করে পাকিস্তানের গায়কদের সঙ্গে অনুষ্ঠান করার ব্যাপারে সম্মতি দেয়া। বাংলাদেশ ও পাকিস্তান ভারতকে ধ্বংস করার প্রয়াসে লিপ্ত। বিষয়টি আশা ভোঁশলের কানে পৌঁছালে তিনি বিনয়ের সঙ্গে জানান ‘অতিথি দেব ভবে’। রাজ ঠেকারি আশার দিকে পাল্টা বিদ্রুপ ছুঁড়ে দেন -অতিথি দেব ভবে নাকি পয়সা দেব ভবে’!

যাই হোক! বিতর্কের বিষয়ে অনুভূতি জানতে চেয়ে ইন্ডিয়ার সর্বাধিক পাঠক পঠিত সংবাদপত্র টাইমস্ অব ইন্ডিয়া বাংলাদেশের গানের পাখি রুনা লায়লার মুখোমুখি হয়েছেন।

সবচেয়ে উঁচুতে ভালোবাসার আধিপত্য: রুনা লায়লা রাজ ঠেকারে বিষয়ক বিতর্ক নিয়ে টাইমস্ অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে রুনা বলেন, “আমি নিয়মিত ভারতে যাতায়াত করি এবং নিঃদ্বিধায় বলতে চাই ভারতবাসী আমার প্রতি প্রচণ্ড ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন। সেজন্যে আমি সত্যিই কৃতজ্ঞ। সেইসঙ্গে আমি এটাও বলতে চাই- যখনই কোনো ভারতীয় স্টার বাংলাদেশে যান বাংলাদেশী মানুষও ঠিক একইভাবে তাদের আপ্যায়িত করেন। লোগ উনে আপনি পালকি পে বেঠাতে হ্যায়।’’

আশা’জির সঙ্গে বোঝাপড়া: সহ-বিচারক আশা ভোঁশলের সঙ্গে রুনা লায়লার বোঝাপড়া কতখানি জিজ্ঞাসা করা হলে রুনা লায়লা বলেন, আগে আশাজি’র সঙ্গে আমার খুব কম যোগাযোগ ও সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে কিন্তু পরবর্তীতে অনেকবার সাক্ষাত হওয়ার ফলে সেই জড়তা কেটে যায়। আমরা এখন ঠিক দুবোনের মতো। যখন তিনি ঢাকা আসলেন সেসময় আমার বাড়িতে নৈশভোজের অংশ নিয়েছেন। আমরা ঘণ্টাব্যাপি গান পরিবেশন করেছি। সময়টা বেশ উপভোগ করেছি। আবার আমি ভারতে আসলে আশা’জি আমার জন্য চিংড়ি ও ভুনা মাংস রান্না করেছেন। আমি সত্যিই অভিভূত হয়েছি। পরবর্তীতে তার হাতের মারাঠি কিউজিন রান্না খেতে চাই।

গনেশ আমার বন্ধু: এখন রুনা লায়লা এই রিয়েলিটি শো'য়ের জন্যে ভারতে অবস্থান করছেন। টাইমস্ অব ইন্ডিয়া তার শপিং প্ল্যান জানতে চান। রুনা জানান, আমি ভেবে রেখেছি একটা গণপতি বাড়িতে নিয়ে যাব। বিভিন্ন আকৃতির উল্লেখযোগ্য সংখ্যক গণেশের সংগ্রহ আছে আমার কাছে। সুতরাং সেই সংগ্রহশালায় আমি আরেকটি গণেশ যোগ করতে চাই।

পঞ্চাশ হাজার টাকার চেক পেলেন আনোয়ার হোসেন ও সুফিয়া :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

পঞ্চাশ হাজার টাকার চেক পেলেন আনোয়ার হোসেন ও সুফিয়া :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 জনপ্রিয় অভিনেতা আনোয়ার হোসেন ও কণ্ঠশিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে বাংলাভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’ এবং এই অনুষ্ঠানের স্পন্সর ‘প্রিয় প্রাঙ্গন’-এর পক্ষ থেকে সম্মননা প্রদান করা হয়েছে।
 
গত শনিবার সম্মাননা স্বরূপ পঞ্চাশ হাজার টাকার দুটি চেক আনোয়ার হোসেন ও কাঙ্গালিনী সুফিয়া’র হাতে তুলে দেন অনুষ্ঠানের উপস্থাপক বিপাশা হায়াত। শিল্পীরা অসুস্থ থাকায় তাদের বাড়িতে গিয়ে তাদের হাতে সম্মানপূর্বক পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
 
বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তাদের অবদানের জন্য শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর লক্ষে এই সম্মাননা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এবং অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ। ‘আমার এই রকম অবস্থায় এই সম্মননা পেয়ে খুব ভালো লাগছে। আমি যে কিভাবে আমার কৃতজ্ঞতা জানাবো তা বুঝতে পারছি না’ তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন কাঙ্গালিনী সুফিয়া। এই সম্মননায় অনেকটা নির্বাকই ছিলেন আনোয়ার হোসেন।
 
বিপাশা হায়াত জানালেন- ‘আমাদের অনুষ্ঠানের সঙ্গে যখন প্রিয়-প্রাঙ্গন যুক্ত হতে চাইল তখন আমি ভাবলাম একটা মহৎ কিছুর মধ্যদিয়েই তারা যুক্ত হোক। তাই ঠিক করলাম বিপাশার অতিথি অনুষ্ঠানের প্রতিটি পর্ব থেকে আমরা কিছু সঞ্চয় এবং সেই সঞ্চয় কয়েক পর্ব পরপর একজন সম্মানীত শিল্পীর হাতে তুলে দেব। এই ভাবনা থেকেই উদ্দোগটি নেয়া। বাংলাভিশন এবং প্রিয়-প্রাঙ্গনকে আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগে কিংবদন্তী অভিনেত্রী রানী সরকারকে সম্মননা প্রদান করা হয়।’

পশ্চিমবঙ্গের প্রচারমূলক তথ্যচিত্রে শাহরুখ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

পশ্চিমবঙ্গের প্রচারমূলক তথ্যচিত্রে শাহরুখ :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

 অবশেষে দিদি মমতার আবদার রাখলেন ভাই শাহরুখ। পারিশ্রমিক হিসেবে কিং খানের চাওয়া ছিলো কেবল একটি মাছভাজা।উপরের কথাগুলোর মানে হলো পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কিং খানকে এবার দেখা যাবে রাজ্যের ৩ মিনিটের প্রচারমূলক তথ্যচিত্রে। ছবিটির নাম বিউটিফুল বেঙ্গল।

সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটি দেখেছেন বলে জানা গেছে।

ভারতের স্বাধীনতা-উত্তর পশ্চিমবঙ্গে এই প্রথম রাজ্য সরকার এমন ছবি তৈরি করলো। ইংরেজি ও হিন্দিতে তৈরি ছবিটিতে শাহরুখের মুখে বাংলা শোনা যাবে।ছবিটি আপাতত পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পে গতি আনার চেষ্টায় ব্যবহার হবে।

ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী।রাজ্যের বেশ কিছু এলাকায় শুটিং হয়েছে।এতে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের নানা সাফল্যের ছবি।যাতে জঙ্গলমহল থেকে দার্জিলিং সবই থাকছে। এছাড়া দিঘা, শান্তিনিকেতন, সুন্দরবন, দক্ষিণেশ্বর, ফুরফুরা শরিফ, সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, বেলুড় মঠও রয়েছে।

অনিরুদ্ধ জানান, ‘ছবিটি আসলে বিশেষ ভাবনামূলক চলচ্চিত্র (আইডিয়া ফিল্ম)।বেশির ভাগ শুটিং পশ্চিমবঙ্গে হলেও শাহরুখের অংশের কাজ হয়েছে মুম্বাইয়ে।’ তবে শুটিং কোথায় কোথায় হয়েছে তা নিয়ে একেবারেই মুখ খোলেননি অনিরুদ্ধ।

শাহরুখের সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত অনিরুদ্ধ।এ বিষয়ে তিনি বলেন, ‘শাহরুখের সঙ্গে শুটিং করে দারুণ লাগল।বাংলার সংস্কৃতির প্রতি ওর যে শ্রদ্ধা কাজের ক্ষেত্রে যে প্রস্তুতি দেখলাম, না দেখলে বিশ্বাস হয় না।’

আইপিলের সময়ে কলকাতার মহাকরণে মমতার সঙ্গে দেখা করেন কলকাতা নাইট রাইডার্সের মালিক।তখনই শাহরুখ মমতাকে এমন একটি ছবির কথা বলেন বলে ওয়াকিবহাল মহল জানায়।পারিশ্রমিক কি নেবেন প্রশ্ন করায় শাহরুখ বলেন, “একটি মাছভাজা চাই।”

হাড়ের ক্ষয় রোধে জলপাই তেল :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

হাড়ের ক্ষয় রোধে জলপাই তেল :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

 জলপাই তেলসমৃদ্ধ খাদ্য হাড়ের শক্তি বাড়ায় বলে জানিয়েছেন বৃটেনের একদল গবেষক।  এ ব্যাপারে স্পেনের জিরোনা হাসপাতালের গবেষক ডা. জোসেপ ট্রুটা বলেন, ডায়টা মেডিটেরানান গবেষণা কেন্দ্রে দুই বছর গবেষণায় দেখা যায় জলপাই তেল হাড়ের ক্ষয় রোধে সহায়ক।

গবেষণার নেতৃত্বদানকারী জোস ম্যানুয়েল ফারনানডেজ রিয়াল জানান, পরীক্ষামূলকভাবে দেখা যায় জলপাই তেলে যে উপাদান রয়েছে তা গেঁটেবাত রোধে সাহায্য করে।

এক বিবৃতিতে জোস বলেন, জলপাই তেলে যে হাড়ের ক্ষয় অপরিবর্তিত থাকে এই প্রথম তা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত  হলো, বিষয়টি নিয়ে ৫৫ থেকে ৮০ বছর বয়সী ১২৭ জনের ওপর গবেষণা করা হয়। এরা প্রত্যেকেই দুই বছর ধরে ডায়টা মেডিটেরানান (পিআরইডিআইএমইডি) গবেষণা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিলেন। মেডিটেরিনান ডায়েটের মধ্যে গ্লুকোজ, মোট কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইসডের জৈব রাসায়নিকযুক্ত খাবার দেয়া হয়। অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করা হয়।

প্রথম দলকে মেডিটেরানান ডায়েটের সঙ্গে মিশ্র বাদাম, দ্বিতীয় দলকে মেডিটেরানান ডায়েটের সঙ্গে জলপাই তেল এবং তৃতীয় দলকে মেডিটেরানান ডায়েটের সঙ্গে কম চর্বিযুক্ত খাবার দেয়া হয়। এক্ষেত্রে দেখা যায়, যাদের জলপাই তেলসমৃদ্ধ খাবার দেয়া হয়েছে তাদের। সূত্র: জিনিউজ

ভ্রাম্যমাণ চক্ষু সেবা’র উদ্বোধন :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ভ্রাম্যমাণ চক্ষু সেবা’র উদ্বোধন :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

 চক্ষু রোগীদের জন্য ভ্রাম্যমাণ চক্ষু সেবা প্রকল্প চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেল্থ সায়েন্সেস (বিআইএইচএস) হাসপাতাল। এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি (বাডাস) প্রতিষ্ঠান।

এই প্রকল্পে জেলা পর্যায়ে ডায়াবেটিসজনিত চক্ষু সেবা সহজলভ্য করার মাধ্যমে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও দেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব নির্মূলে সহায়তা করা হবে বলে জানান আয়োজকরা।

রোববার রাজধানীর মিরপুরে বিআইএইচএস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাডাসের সভাপতি ও প্রকল্পটির চেয়ারম্যন অধ্যাপক একে আজাদ খান। এতে প্রকল্পের কো-অর্ডিনেটর অধ্যাপক লিয়াকত আলী এবং দেশের চক্ষু সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন চক্ষু হাসপাতাল এবং বাডাসের অধিভুক্ত বিভিন্ন জেলার ডায়াবেটিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতেই বিভিন্ন জেলায় ডায়াবেটিক সমিতির অধিভুক্ত হাসপাতালের একটি টিমকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এরপর প্রত্যেক হাসপাতাল ডায়াবেটিক রোগীদের চক্ষু পরীক্ষা করে রেটিনোপ্যাথি আছে কী না তা শনাক্ত করে রাখার পর ভ্রাম্যমাণ বাস সেই হাসপাতালে চিহ্নিত রোগীদের উন্নত যন্ত্রপাতির মাধ্যমে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষাসহ রোখের রেটিনার ছবি তুলবে। প্রয়োজনে চোখের এনজিওগ্রাম করে ডায়াবেটিসজনিত চোখের সমস্যা নির্ণয় করে চোখের লেজার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সসীমা ৩২ করার সুপারিশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সরকারি চাকরিপ্রার্থীদের বয়সসীমা ৩২ করার সুপারিশ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

সরকারি চাকরিতে প্রবেশের সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩২ বছর করার সুপারিশ করেছে জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। রোববার কমিটির ২১তম বৈঠক এ সুপারিশ করা  হয়।
 
বিষয়টি  পরীক্ষা-নিরীক্ষা আগামী বৈঠকে কমিটিতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
কমিটির সভাপতি খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. বরকত উল্লাহ্ বুলু, এ.বি.এম. গোলাম মোস্তফা, মো. আবু তালহা ও জাহানারা বেগম অংশ নেন।
 
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার কৃষি মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন ও  জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (মানব সম্পদ) ও কমিটি সচিব ভীম চরণ রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এছাড়া ৪র্থ শ্রেণী কর্মচারী নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস এর বিধান করাসহ ৩য় শ্রেণীর সাধারণ ও কারিগরি পদে জনবল নিয়োগ প্রক্রিয়ার যোগ্যতা যুগোপযোগী করার খসড়া আগামী বৈঠকে কমিটিতে উপস্থাপন করতে বলা হয়।
 
সংসদ সচিবারয় সূত্রে জানা গেছে, গত ২০তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন ও আলোচনা হয় এ বৈঠকে।
 
বেশ কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়। এগুলো হচ্ছে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের উপ-সহকারী প্রকৌশলীদের মতো ২য় শ্রেণীর পদমর্যাদা ও ১০ নং গ্রেড দেয়া যায় কি না এবং অফিস সহকারী/অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বেতন বৈষম্য দূর করা এবং সিলেকশন গ্রেড কার্যকর করা যায় কি না।

মঙ্গলবার সংসদের চতুর্দশ বৈঠক শুরু :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মঙ্গলবার সংসদের চতুর্দশ বৈঠক শুরু :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

  নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের বৈঠক মঙ্গলবার বিকেল থেকে শুরু হতে যাচ্ছে। ওই দিন বিকেল পাঁচটায় এ বৈঠক শুরু হবে।

সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা যায়। সংসদ সচিবালয়  ইতিমধ্যে বৈঠক শুরুর প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

তবে এ বৈঠকের কার্যদিবস এখনো চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার বিকেল চারটার সময় সংসদের স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বৈঠকের কার্য দিবস নির্ধারণ করা হবে।

সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ ধারায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ বৈঠকের আহ্বান করেন।

এ বৈঠক বেশ সংক্ষিপ্ত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এ বৈঠক ডাকা হয়েছে। তবে এ বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আইন পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা যায়।

এ বৈঠকে প্রধান বিরোধী দল বিএনপি যোগ দেবে কিনা তা এখনো জানা যায়নি। সোমবারের মধ্যে দলটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে দলীয় সূত্র জানায়।

উল্লেখ্য, সংসদের সর্বশেষ ত্রয়োদশ বৈঠকে চলতি অর্থবছরের বাজেট পাস হয়। সে বৈঠকেও বিরোধী দল যোগ দেয়নি।

বিদ্যুতের দাম না কমালে মন্ত্রণালয় ঘেরাও: আনু মুহাম্মদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

বিদ্যুতের দাম না কমালে মন্ত্রণালয় ঘেরাও: আনু মুহাম্মদ :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 নতুন করে বিদ্যুতের দাম বাড়ানো বিষয়ে সরকারকে আল্টিমেটাম দিয়ে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, “৬ সেপ্টেম্বরের মধ্যে বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহার করা না হলে আগামী সপ্তাহে জালানি মন্ত্রণালয় ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘেরাওয়ের কর্মসূচি দিতে বাধ্য হবো।”

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এই আল্টিমেটাম দেন। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সংগঠনটি এই সমাবেশের আয়োজন করে।

আনু মুহাম্মদ বলেন, “৬ সেপ্টেম্বরের মধ্যে বর্ধিত বিদ্যুতের দাম প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে অতীতে যত বার বিদুত্যের দাম বাড়ান হয়েছে তা এনার্জি রেগুলেটরি কমিশন ও বিদ্যুৎ মন্ত্রণালয়কে পুনঃ বিবেচনা করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন ছাড়া আর কোনো উপায় থাকবে না।”

কনকো ফিলিপসের সঙ্গে সরকারের করা চুক্তি বাতিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বহুজাতিক কোম্পানিগুলো মাথার ওপর বসিয়ে না রাখা হলে এবং প্রভাবমুক্ত করা গেলে নিজেদের সম্পদ দিয়েই সমস্যা মেটানো সম্ভব।”

তিনি বলেন, “রাষ্ট্রীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো সুষ্ঠু পরিকল্পনায় আনা এবং মেরামত করা হলে উৎপাদন বাড়ানো সম্ভব। তা না করার করণে ২ টাকার বিদ্যুৎ কুইক রেন্টালের মাধ্যমে ১৫ টাকায় জনগণকে কিনতে হচ্ছে। এভাবে চলতে থাকলে আগামীতে বিদ্যুতের দাম আরো বাড়বে।’’

এনার্জি রেগুলেটরি কমিশন এখন তামাশা ও প্রহসনে পরিণত হয়েছে উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, “এই কমিশন তামাশা ও প্রহসন ছাড়া আর কিছুই না। সরকার সিদ্ধান্ত নিলেই তারা গণআদালতে শুনানি করে। আর সুযোগ না থাকলে শুনানি ছাড়াই দাম বাড়িয়ে দেয়। এই কমিশনের কোনো প্রয়োজন নেই।”

বিইআরসি’র কর্মকর্তাদের পেছনে রাষ্ট্রীয় অর্থ খরচ না করে সেই অর্থে দু’জন ভূ-তাত্ত্বিক প্রকৌশলীকে বাপেক্সে নিয়োগ দিলে বিদ্যুতের আরো উন্নতি সম্ভব বলেও মনে করেন তিনি।

‘বাপেক্সকে ঠিক মতো কাজ করতে দেয়া হচ্ছে না’ এমন অভিযোগ করে তিনি বলেন, ‘‘বাপেক্সকে কাজের সুযোগ দেয়া হলে উত্তলিত গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ সমস্যা সমাধান করা যাবে। এ ছাড়াও উত্তলিত কয়লা বিদুৎ উৎপাদনে কাজে লাগাতে হবে।’’

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, ওয়ার্কার্স পার্টির নেতা রাগিব হাসান মুন্নু, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, জোনায়েদ সাকি, মোস্তফা মিশু।

আটক ৬ জনই নিতাই হত্যায় জড়িত, র‌্যাবের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

আটক ৬ জনই নিতাই হত্যায় জড়িত, র‌্যাবের দাবি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক ও স্বাচিপ নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত ওরফে নিতাই হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের দাবি এদের ৩ জন হত্যা পরিকল্পনাকারী ও তিন জন হত্যাকারী।

আটককৃতদের মধ্যে নিতাইয়ের ব্যক্তিগত গাড়িচালক ড্রাইভার মো. কামরুল হাসান (২৭),  তার কম্পাউন্ডার মো. তরিকুল ইসলাম (২৪) ও রিলায়েন্স মেডিকেল অ্যান্ড সার্ভিসের ম্যানেজার মো. সাইফুর রহমানকে (৩৬) পরিকল্পনাকারী এবং মো. বকুল মিয়া (২৬), মো. রফিকুল ইসলাম (২৪) ও  মো. সাঈদকে হত্যাকারী সন্দেহ করছে র‌্যাব।

রোববার বেলা আড়াইটার দিকে র‌্যাব হেড কোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব।

সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, গত ২৩ আগস্ট বক্ষব্যাধি ইনষ্টিটিউট ও হাসপালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত  ওরফে ডা. নিতাই রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের ডক্টরস কোয়ার্টারের নিজ বাসায় নৃশংসভাবে খুন হন হওয়ার পর থেকেই র‌্যাব হত্যাকারীদের খুজে বের করার ব্যাপারে তৎপর ছিল। র‌্যাব-১ ও র‌্যাবের গোয়েন্দা শাখার দলসমূহ যৌথভাবে গোয়েন্দ তথ্য বিশেস্নষনপূর্বক হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদেরকের শনাক্ত করতে সক্ষম হয়। হত্যাকারীদের আটকের উদ্দেশ্যে অভিযান অব্যাহত রাখে।

অভিযানের একপর্যায়ে গত ১ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ডা. নারায়ণ চন্দ্রের ব্যক্তিগত গাড়িচালক ও হত্যাকান্ডের অন্যতম পরিকল্পনাকারী মো. কামরুল হাসানকে (২৭)  বনানী এলাকার সাততলা বস্তি থেকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্য মতে ঘটনার মূল পরিকল্পনাকারী রিলায়েন্স মেডিক্যাল অ্যান্ড সার্ভিসেসের ম্যানেজার মো. সাইফুর রহমান (৩৬) ও ডা. নিতাইয়ের কম্পাউন্ডার মো. তারিকুল ইসলামকে (২৪) আটক করে।

পরবর্তীতে হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী মো. বকুল মিয়া (২৬), মো. রফিকুল ইসলাম (২৪) ও মো. সাঈদকে আটক করা হয় বলে জানায় র‌্যাব।

র‌্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হত্যার পরিকল্পনাকারী রিলায়েন্স মেডিক্যাল সার্ভিসের ম্যানেজার সাইদুর রহমান ৯ থেকে ১০ মাস পূর্বে কামরুলকে ডা. নিতাইয়ের গাড়িচালক হিসেবে নিয়োগ প্রাপ্তিতে সহায়তা করেছিল। ম্যানেজার সাইদুর, কম্পাউন্ডার তারিক এবং গাড়িচালক কামরুল নিহতের টাকা-পয়সাসহ পারিবারিক ও রাজনৈতিক সকল বিষয়ে জ্ঞাত ছিল।

র‌্যাবের ভাষ্যমতে, গাড়িচালক কামরুল জানায় আনুমানিক ২ মাস আগে ম্যানেজার সাইদুর ও কম্পাউন্ডার তারিক গাড়িচালক কামরুলকে ডা. নিতাইয়ের বাসায় পেশাদার খুনি বা ডাকাত পাঠানোর প্রস্তাব দেয়।

ম্যানেজার সাইদুর ও কম্পাউন্ডার তারিক ড্রাইভার কামরুলকে আরো বলে, ডাক্তারের বাসায় ১০৮ ভরি স্বর্ণালংকার ও ২০ লক্ষ নগদ টাকা আছে, এগুলো ডাকাতি করে এনে নিজেরা ভাগ বাটোয়ারা করে নিবে। পরবর্তীতে কামরুলের পরিচিত পেশাদার খুনি রফিক ও তার অন্যান্য পেশাদার খুনি  বকুল, মিন্টু, হোসেন, সাঈদ ও কামালকে নিয়ে ডাকাতির উদ্দেশ্যে এ হত্যাকান্ড ঘটায়।

আটককৃতদের ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

ঘুষ নেই, তাই সোহরাওয়ার্দীর অর্ধশত নার্সের বেতন নেই :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

ঘুষ নেই, তাই সোহরাওয়ার্দীর অর্ধশত নার্সের বেতন নেই :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 হাসপাতালের প্রধান হিসাব রক্ষক কর্মকর্তাকে ঘুষ দিতে রাজি না হওয়ায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৪৬ জন নার্স চার মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। গত ঈদুল ফিতরের আগে হাসপাতালটির পরিচালক ড. একেএম মুজিবুর রহমান বার্তা২৪ ডটনেটকে বলেছিলেন যে ব্যবস্থা নেয়া হয়েছে এবং ঈদের আগেই বেতন হয়ে যাবার কথা। কিন্তু ঈদের ছুটির পর রোববার পর্যন্ত বেতন হয়নি তাদের।

হাসপাতালটির  ৪৬ জন স্টাফ নার্স তাদের জুন থেকে সেপ্টেম্বর মাসের বেতন পাননি। হাসপাতাসের হিসাব সংরক্ষণ কর্মকর্তা কাজী মুরাদ হোসেন নার্সদের বেতনসংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করেন। বেতন সমস্যার সমাধান করে দেবেন বলে তিনি নার্সপ্রতি ৬০০ টাকা ঘুষ দাবি করেছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ নিয়ে নার্সদের মধ্যে আলোচনা হয়। কেউ কেউ বাড়তি ঝামেলা এড়াতে ঘুষ দিতে রাজিও হন। তবে সবাই ঘুষ দিতে রাজি না হওয়ায় বাকিরা এ ব্যাপারে পিছিয়ে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্টাফ নার্স বার্তা২৪ ডটনেটের কাছে এমন অভিযোগ করেছেন।

নার্সরা অভিযোগ করে বলেন, মুরাদ সাহেব স্টাফ নার্সদের বেতনের নথি সময় মতো মহাহিসাব নিরীক্ষকের অফিসে পাঠায়নি। তাই আমরা বেতন পাচ্ছেন না। ঈদেও বেতনবিহীন অবস্থায় নানা দুর্ভোগের মধ্যে পালন করতে বাধ্য হয়েছি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নার্স দাবি করেন, বেতনের ব্যাপারে কাউকে কিছু বলার সাহস পাচ্ছেন না। যদি কেউ জানতে পারে নার্সরা তাদের দুঃখের কথা কাউকে বলেছেন, তাহলে নানাভাবে তাদের ওপর নির্যাতন চালানো হবে। এমন অনেক নজির হাসপাতালে আছে বলেও তারা জানান।

হাসপাতালের হিসাবরক্ষন শাখার ঊর্ধমান সহকারী ইকবাল হোসেন বলেন, “হাসপাতালে ৪৬ জন স্টাফ নার্স আছেন। তাদের চাকরি অস্থায়ী। তারা জুন মাস থেকে বেতন পান না। মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া তারা বেতন পাবেন না।’’

ঈদের আগে ব্যবস্থা নেয়া হয়েছে বলেছিলেন, এ কথা স্মরণ করিয়ে দিলে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ড. একেএম মুজিবুর রহমান রোববার আবারো বললেন, ‘‘নার্সদের বেতন কেন হয় না তা জানতে অফিসে আসুন।’’