নবম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের বৈঠক মঙ্গলবার বিকেল থেকে শুরু হতে যাচ্ছে। ওই দিন বিকেল পাঁচটায় এ বৈঠক শুরু হবে।
সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা যায়। সংসদ সচিবালয় ইতিমধ্যে বৈঠক শুরুর প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।
তবে এ বৈঠকের কার্যদিবস এখনো চূড়ান্ত করা হয়নি। মঙ্গলবার বিকেল চারটার সময় সংসদের স্পিকার আব্দুল হামিদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বৈঠকের কার্য দিবস নির্ধারণ করা হবে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ ধারায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ বৈঠকের আহ্বান করেন।
এ বৈঠক বেশ সংক্ষিপ্ত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণের জন্যই এ বৈঠক ডাকা হয়েছে। তবে এ বৈঠকে অনেকগুলো গুরুত্বপূর্ণ আইন পাস হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা যায়।
এ বৈঠকে প্রধান বিরোধী দল বিএনপি যোগ দেবে কিনা তা এখনো জানা যায়নি। সোমবারের মধ্যে দলটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে দলীয় সূত্র জানায়।
উল্লেখ্য, সংসদের সর্বশেষ ত্রয়োদশ বৈঠকে চলতি অর্থবছরের বাজেট পাস হয়। সে বৈঠকেও বিরোধী দল যোগ দেয়নি।

No comments:
Post a Comment