Pages

Monday, September 3, 2012

ভ্রাম্যমাণ চক্ষু সেবা’র উদ্বোধন :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

ভ্রাম্যমাণ চক্ষু সেবা’র উদ্বোধন :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

 চক্ষু রোগীদের জন্য ভ্রাম্যমাণ চক্ষু সেবা প্রকল্প চালু করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেল্থ সায়েন্সেস (বিআইএইচএস) হাসপাতাল। এটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি (বাডাস) প্রতিষ্ঠান।

এই প্রকল্পে জেলা পর্যায়ে ডায়াবেটিসজনিত চক্ষু সেবা সহজলভ্য করার মাধ্যমে প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় করা এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা ও দেশে প্রতিরোধযোগ্য অন্ধত্ব নির্মূলে সহায়তা করা হবে বলে জানান আয়োজকরা।

রোববার রাজধানীর মিরপুরে বিআইএইচএস মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাডাসের সভাপতি ও প্রকল্পটির চেয়ারম্যন অধ্যাপক একে আজাদ খান। এতে প্রকল্পের কো-অর্ডিনেটর অধ্যাপক লিয়াকত আলী এবং দেশের চক্ষু সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন চক্ষু হাসপাতাল এবং বাডাসের অধিভুক্ত বিভিন্ন জেলার ডায়াবেটিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শুরুতেই বিভিন্ন জেলায় ডায়াবেটিক সমিতির অধিভুক্ত হাসপাতালের একটি টিমকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এরপর প্রত্যেক হাসপাতাল ডায়াবেটিক রোগীদের চক্ষু পরীক্ষা করে রেটিনোপ্যাথি আছে কী না তা শনাক্ত করে রাখার পর ভ্রাম্যমাণ বাস সেই হাসপাতালে চিহ্নিত রোগীদের উন্নত যন্ত্রপাতির মাধ্যমে পরবর্তী পরীক্ষা-নিরীক্ষাসহ রোখের রেটিনার ছবি তুলবে। প্রয়োজনে চোখের এনজিওগ্রাম করে ডায়াবেটিসজনিত চোখের সমস্যা নির্ণয় করে চোখের লেজার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

No comments:

Post a Comment