Pages

Tuesday, October 2, 2012

১০ বছর পর ইসরাইল নামে কিছু থাকবে না: কিসিঞ্জার :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট

১০ বছর পর ইসরাইল নামে কিছু থাকবে না: কিসিঞ্জার :: বিদেশ :: বার্তা২৪ ডটনেট




 সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছেন, এটা বলতে দ্বিধা নেই যে, আগামী ১০ বছর পর ইসরাইল নামে আর কিছু থাকবে না।



এ সম্পর্কে মার্কিন রাজনৈতিক ভাষ্যকার কেভিন ব্যারেট এক প্রবন্ধে বলেছেন,
“কিসিঞ্জারের এ মন্তব্য সোজাসাপ্টা ও নিষ্ঠুর। তিনি বলছেন না যে, ইসরাইল
বিপদের মধ্যে আছে, তবে এটা বলছেন যে, তাকে রক্ষা করা সম্ভব হতো আরো কয়েক
ট্রিলিয়ন ডলার সহায়তা দিলে এবং আমাদের সামরিক বাহিনী দিয়ে এর শত্রুদেরকে
গুঁড়িয়ে দিলে।”



কেভিন ব্যারেট আরো লিখেছেন, “তিনি সমাধানের কোনো উপায় বলছেন না বরং তিনি শধু বলছেন: আগামী ২০২২ সালের পর ইসরাইল আর টিকে থাকবে না।”



ব্যারেটের এ প্রবন্ধ ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির
ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। মার্কিন ১৬টি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত
স্টাডি কমিশনের তৈরি করা প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনিও কিসিঞ্জারের
বক্তব্যকে সমর্থন করেন। ‘প্রিপেয়ারিং ফর এ পোস্ট-ইসরাইল মিডল ইস্ট’ নামে
গোয়েন্দা কমিশনের এ প্রতিবেদন চলতি বছরের প্রথম দিকে প্রণয়ন করা হয়েছে।



ব্যারেট বলেন, আরব অঞ্চলে ইসলোমি জাগরণের ফলে ফিলিস্তিনিদের আত্মাহুতি এবং
ইসলামি ইরানের জেগে ওঠার ফলে ভবিষ্যত দিনগুলোতে ইসরাইল টিকতে পারবে না।



মার্কিন গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়েছে- একশ' কোটির বেশি
মানুষের মতামতকে উপেক্ষা করে ইসরাইলকে অব্যাহত সমর্থন দেয়ার মতো সামরিক ও
অর্থনৈতিক শক্তি আমেরিকার নেই। এর বিপরীতে মার্কিন সরকারকে তার নিজ স্বার্থ
দেখতে হবে এবং ইসরাইলের লাগাম টেনে ধরা উচিত।



যেসব কারণে ইসরাইলের পতন হবে তার মধ্যে আমেরিকায় বসবাসকারী ইহুদিদের
মধ্যে ইসরাইল ইস্যুতে দিন দিন বেড়ে চলা অনৈক্য, ১/১১'র ঘটনায় ইসরাইল
জড়িত বলে মানুষের মাঝে ধারণা বদ্ধমূল হওয়া এবং ইসরাইলের গোড়াবাদী নীতির
প্রতি মার্কিন জনগণের বিরূপ ধারণা উল্লেখযোগ্য বলে ব্যারেট তার প্রবন্ধে
উল্লেখ করেছেন।



প্রবন্ধের শেষ দিকে তিনি বলেছেন, মার্কিন নীতি-নির্ধারকদের জন্য সহজ পথ
হচ্ছে কিসিঞ্জারের বক্তব্য মেনে নেয়া- ‘ইসরাইল তার আয়ুর শেষ পর্যায়ে
পৌঁছেছে।’ সূত্র: আইআরআইবি

ইসলামাবাদে পরকীয়া রামুতে সহিংসতা :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

ইসলামাবাদে পরকীয়া রামুতে সহিংসতা :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট




 নিউজপেপার রিভিউ সপ্তাহ শুরুর দিন অর্থাৎ গত বুধবার ২৬ সেপ্টেম্বর একটি
পরকীয়ার খবর ছাপিয়ে সবাইকে ছাড়িয়ে যায় ইত্তেফাক। এই কথিত পরকীয়ার
পাত্রপাত্রী গ্ল্যামার জগতের কেউ নন, ফলে খবরটি সহজেই ইত্তেফাকে দ্বিতীয়
শীর্ষ সংবাদের স্থান দখল করে। সংবাদটির শিরোনাম: ‘হিনা-বিলাওয়াল প্রেমের
গুজবে জারদারির সিংহাসনে কাঁপন!’ হিনা অর্থাৎ হিনা রব্বানী খার হচ্ছেন
পাকিস্তানের অপেক্ষাকৃত কমবয়সী, সুন্দরী পররাষ্ট্রমন্ত্রী আর বিলাওয়াল
হচ্ছেন সেদেশের বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও সাবেক
প্রধানমন্ত্রী মরহুমা বেনজির ভুট্টোর জ্যেষ্ঠ পুত্র এবং একই সঙ্গে শাসকদল
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান। অসমবয়সী দুই রাজনীতিকের এই
কথিত প্রেমের খবরটি স্বভাবতই পাঠকের তীব্র কৌতূহলের বিষয় হতে পারে- বিষয়টি
যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছে ইত্তেফাক এবং পপুলার কাভারেজ দিয়েছে। অন্য
পত্রিকাগুলো এক্ষেত্রে পিছিয়ে পড়ে।



সপ্তাহশেষে এই কথিত পরকীয়ার কেচ্ছা মিইয়ে আসে। তবে উল্লেখযোগ্য হলো, এই
কেচ্ছাটির সাথে বাংলাদেশের ‘ব্লিৎস’ নামের একটি অদৃশ্য সাময়িকীর নাম উঠে
এসেছে বার বার। তারাই এই ‘খবর’টি সর্বপ্রথম ফাঁস করে।



একই দিন ইত্তেফাকের প্রথম পৃষ্ঠায় ডাবল কলাম বক্স করে ছাপানো “ধনাঢ্য
‘ভালোমানুষটি’ যখন ডাকাত!” শীর্ষক সংবাদটিও ছিল শিউরে ওঠার মতো। আবদুল ওহাব
নামে ঢাকার ধামরাই উপজেলার এই ব্যক্তি কোটিপতি ব্যবসায়ী। এলাকার সবচাইতে
বড় চাতালের মালিক। যখন যেই দল ক্ষমতায় যায় সেই দলের নেতা বনে যায় সে। পুলিশ
পর্যন্ত সমীহ করে তাকে। অথচ তলে তলে সে একজন ডাকাত! আমাদের সমাজ কতটা পচে
গেলে গেছে, পিনাকি দাসগুপ্তের এই রিপোর্টটি তারই একটি জ্বলন্ত প্রমাণ হয়ে
থাকলো।



পচাগলা সমাজের আরো একই নমুনা মেলে ওই দিনেরই আমার দেশ-এর শীর্ষ সংবাদে।
আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান হাই কোর্টের বিচারপতি
শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে ২৯টি লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে মানি
লন্ডারিং বা অর্থ পাচার, বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ, সম্পদের হিসাব
গোপন করতে মিথ্যা তথ্য প্রদান, বিচারপতিদের আচরণবিধি ভঙ্গ ইত্যাদি। একজন
বিচারপতির বিরুদ্ধেই যদি এ ধরনের গুরুতর অভিযোগ ওঠে, তাহলে সমাজের কী
অবস্থা, তা কি আর খুলে বলার অপেক্ষা রাখে? কিন্তু সমাজ না হয় পচে গেছে,
মিডিয়ার কী হাল! প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ প্রভৃতি প্রথম সারির
দৈনিক কেন খবরটিকে গুরুত্ব দিল না?- এ প্রশ্ন পাঠক করতেই পারে।



২৭ সেপ্টেম্বরের পত্রপত্রিকা আসে একটি দুঃসংবাদ নিয়ে- বিবিসিখ্যাত বরেণ্য
সাংবাদিক আতাউস সামাদ আর নেই। সব পত্রিকা প্রথম পৃষ্ঠায় খবরটি ছাপায়, তবে
সিঙ্গল কলামে। শুধু আমার দেশ দ্বিতীয় শীর্ষ সংবাদ হিসাবে তিন কলাম বক্স করে
খবরটিকে। এদিন সৈয়দ আবদাল আহমদের রিপোর্ট ‘আতাউস সামাদের শেষ উক্তি: আমি
একজন সুখী মানুষ...’ ছিল ব্যতিক্রমী ও মর্মস্পর্শী।



এছাড়া ওই দিন সব পত্রিকার শীর্ষ সংবাদ ছিল পদ্মা সেতু বিতর্ক। বোঝাই
যাচ্ছিল, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নে বিশ্বব্যাংক ‘ফিরে আসছে’ বলা হলেও
বিষয়টি এতো সোজা নয়, বরং বড়ই জটপাকানো। যেমন জটপাকানো হলমার্ক-সোনালী
ব্যাংক ঋণ কেলেঙ্কারিও। এদিন পত্রপত্রিকায় সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের
কয়েকজন সাবেক সদস্যের দুদকে দেয়া বক্তব্য ছাপা হয়। তারা দুদককে সাফ বলে
দিয়েছেন, সব দোষ ব্যাংক কর্তৃপক্ষের। আগের দিন ব্যাংক কর্তৃপক্ষ বলেছে,
হলমার্কের বিরুদ্ধে মামলা করবে না সোনালী ব্যাংক। মামলা করতে হলে করবে
দুদক।



২৭ সেপ্টেম্বর ইত্তেফাকে জামিউল আহসান সিপু রিপোর্ট করেছেন ‘সপ্তাহের
ছুটির দিনেই হত্যাযজ্ঞ’। এই রিপোর্টে জানা যায়, ঢাকায় সিরিয়াল কিলারের
আবির্ভাব ঘটেছে। তার হাতেই খুনের শিকার হচ্ছে পুলিশের সোর্স, ডিশ লাইনের
কর্মচারি অথবা নিম্ন আয়ের অন্য কোনো মানুষ। এক্ষেত্রে সন্দেহভাজন হিসাবে
নাম উঠে এসেছে জনৈক সালাউদ্দিনের। যাত্রাবাড়ি থানার ওসি বলেছেন,
‘সালাউদ্দিন থানার তালিকার এক নম্বর সন্ত্রাসী’। কিন্তু মজার ব্যাপার হলো,
এক নম্বর সন্ত্রাসীটির কোনো ছবিই নাকি যাত্রাবাড়ি থানায় নেই। অথচ ওসি
বলেছেন, ‘সালাউদ্দিনকে গ্রেফতার করতে সোর্স লাগানো হয়েছে’।



২৮ সেপ্টেম্বর ইত্তেফাক শীর্ষ সংবাদ করে ‘আন্দোলনের প্রস্তুতি থাকলেও
সমঝোতায় আগ্রহী ১৮ দল’। রিপোর্টের উপশিরোনাম ‘ফের ওয়ান-ইলেভেন চায় না কেউ,
আওয়ামী লীগের প্রস্তাবের অপেক্ষায় বিএনপি’। রিপোর্টটি করেছেন শামছুদ্দীন
আহমেদ। একই দিন বিপরীত বক্তব্য পাওয়া যায় কালের কণ্ঠের এক রিপোর্টে।
মোশাররফ বাবলুর করা ওই রিপোর্টের শিরোনাম ‘আন্দোলনেই জোর দিচ্ছে বিএনপি’।
অবশ্য বিএনপি নেতারা সমঝোতা ও সংলাপের চিন্তাও মাথায় রেখেছেন, সেকথাও বলা
হয় রিপোর্টে।



একই দিন আমার দেশ-এ কাদের গনি চৌধুরীর রিপোর্ট ‘সরকারের শেষ বছরে
রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রির হিড়িক’ ছিল উদ্বেগজনক। এতে বলা হয়, পানির দামে
এসব সম্পত্তি তুলে দেয়া হচ্ছে সরকারি দলের নেতা ও ব্যবসায়ীদের হাতে।
রাষ্ট্রীয় সম্পত্তি বিক্রিতে এগিয়ে আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।



ওই দিন বিভিন্ন পত্রিকায় চট্টগ্রাম বন্দর নিয়ে চট্টগ্রাম আওয়ামী লীগের দুই
পক্ষের হানাহানির খবর ও ছবি ছাপায় বিভিন্ন পত্রিকা। এক্ষেত্রে সবচাইতে
ভালো কাভারেজটি ছিল প্রথম আলোর। তারা পাঁচ কলাম ছবি ও দুই কলাম খবর ছাড়াও
এর নেপথ্য কাহিনী ছাপায় সিঙ্গল কলামে। ‘নেপথ্যে নৌ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ’
শীর্ষক রিপোর্টটি করেছেন চট্টগ্রাম থেকে মাসুদ মিলাদ।



২৯ সেপ্টেম্বর আমার দেশ শীর্ষ সংবাদ করে জাতিসংঘ সাধারণ পরিষদে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে। শিরোনাম: ‘বিশ্বব্যাংকের সংস্কার
চাইলেন শেখ হাসিনা’। নিঃসন্দেহে সাহসী চাওয়া। কিন্তু এধরনের সাহসী
বক্তব্যকে প্রথম আলো ও কালের কণ্ঠ সিঙ্গল কলামে ছাপালো কেন, সে প্রশ্ন পাঠক
করতেই পারে। একই খবরের সাথে পার্শ্বসংবাদ হিসেবে আরেকটি খবর
‘প্রধানমন্ত্রীর নির্ধারিত আসনে বসে ভাষণ শুনলেন জয়’ দিয়েছে আমার দেশ। তারা
প্রধানমন্ত্রীর আসনে বসে থাকা তার পুত্রের ছবিও ছেপেছে। সরকারের কেউ
না-হয়েও সরকারপ্রধানের আসনে বসে পড়াও নিঃসন্দেহে সাহসী কাজ। আর সেই কাজের
খবর ও ছবি ছাপানোও কম দুঃসাহসের কাজ নয়। এজন্য ধন্যবাদ পেতে পারে আমার দেশ।



আগের দিন চট্টগ্রাম আওয়ামী লীগের মহিউদ্দিন ও লতিফ গ্রুপের ছবি ছাপিয়েছিল
সব পত্রিকা। পরদিন ২৯ সেপ্টেম্বর ফলোআপে বাজিমাত করে কালের কণ্ঠ। তারা ২০১০
সালের ১৩ জুন মহিউদ্দিন-লতিফ আলিঙ্গন ও চুম্বন এবং আগের দিনের হানাহানির
ছবি পাশাপাশি ছাপায়। সঙ্গে চট্টগ্রাম থেকে রফিকুল বাহারের তিন কলাম রিপোর্ট
‘ওর মাথায় সিট আছে: মহিউদ্দিন, তার আসল রূপ বেরিয়েছে: লতিফ’ ভালো ফলোআপ,
তবে শিরোনামে ‘সিট’ শব্দটি দেখে পাঠক মজা পেয়ে প্রশ্ন করতে পারেন, মাথায়
‘ছিট’ থাকে, ‘সিট’ (আসন) এলো কোত্থেকে?



একই দিন ইত্তেফাকের শীর্ষ সংবাদে আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল
আহমদের বক্তব্যটি পড়েও ‘মজা’ পেতে পারেন পাঠক। তোফায়েল আহমদ বলেছেন ‘আফসার
বিএনপিরই এজেন্ট’। উল্লেখ্য, এই আফসার হচ্ছেন আওয়ামী লীগেরই মরহুম নেতা,
মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের
ভাই। তাকেই যদি বিএনপি ‘এজেন্ট’ বানিয়ে ফেলতে পারে, তাহলে তো বলতে হয়,
রাজনীতির খেলায় আওয়ামী লীগকে পেছনে ফেলে বিএনপি অনেক এগিয়ে গেছে।



একই দিন ইত্তেফাক-এর দ্বিতীয় শীর্ষ সংবাদ ‘কমে যাচ্ছে নদীনির্ভর জীবিকা’ ছিল সুন্দর। রিপোর্টটি করেছেন রফিকুল বাসার ও লিটন বাশার।



এ দিন সবচাইতে তাৎপর্যপূর্ণ রিপোর্টটি ছিল নয়া দিগন্তে। আশরাফুল ইসলামের
করা রিপোর্টটির শিরোনাম ‘নিজের কূপ উচ্চমূল্যে গ্যাজপ্রমকে দিয়ে অন্যের
কাজে ব্যস্ত বাপেক্স’। এতে বলা হয়, নিজেদের পাঁচটি গ্যাসকূপ খননের কাজ
রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমকে ছেড়ে দিয়ে ‘ঠিকাদারিতে’ ব্যস্ত
হয়ে পড়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স। এ পাঁচ কূপ খননের জন্য রুশ
প্রতিষ্ঠানটিকে বাপেক্সের দিতে হবে ৮০০ কোটি টাকা। জমি অধিগ্রহণ, রাস্তাঘাট
নির্মাণ ইত্যাদিতে ব্যয় হবে আরো ২০০ কোটি টাকা। সবমিলিয়ে ব্যয় ১০০০ কোটি
টাকা। একই সময়ে অন্যের কূপ খনন করে বাপেক্সের আয় হবে ২০০ কোটি টাকা।



৩০ সেপ্টেম্বর আরো একজন বিশিষ্ট সাংবাদিকের মৃত্যুসংবাদ ছাপা হয়
পত্রপত্রিকায়। তিনি ফাজলে রশীদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। দীর্ঘ
দিন যাবৎ নিউ ইয়র্ক প্রবাসী ছিলেন তিনি। নিউ এজ, আমার দেশ ও নয়া দিগন্ত তার
ইন্তেকালের খবরটি প্রথম পৃষ্ঠায় ছাপলেও ‘শীর্ষস্থানীয়’ কয়েকটি পত্রিকা
ছেপেছে ভেতরের পাতায়; হেলাফেলা করে। এ কী অসচেতনতা নাকি অজ্ঞতা- কে বলবে?



০১ অক্টোবরের সংবাদপত্রগুলো আসে একটি বড় দুঃসংবাদ নিয়ে। ইত্তেফাক লিখেছে,
কক্সবাজারের রামু উপজেলায় উত্তম কুমার বড়ুয়া নামে এক যুবক তার ফেসবুক
অ্যাকাউন্টে পবিত্র কোরআনের অবমাননাকর ১৭টি ছবি পোস্ট করলে উত্তেজনার
সূত্রপাত হয়। একটি পোস্টে নিজের ছবি ও মোবাইল ফোন নম্বরও দেয় উত্তম। বিষয়টি
নজরে এলে স্থানীয় কয়েকজন যুবক উত্তমকে ফোন করেন। জবাবে উত্তম অশ্রাব্য
ভাষায় গালিগালাজ করে। এদিকে মোবাইল ফোনে খবরটি ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা
রামু উপজেলা সদরে সমবেত হতে থাকে এবং এর পরবর্তী ঘটনাগুলো (বৌদ্ধপল্লীতে
হামলা, বৌদ্ধবিহারে আগুন ইত্যাদি) ঘটতে থাকে।



বিভিন্ন পত্রিকা খবরটিকে শীর্ষ সংবাদ করলেও এর সূত্রপাতের কারণটি সবাচইতে
স্পষ্ট ও বিস্তারিতভাবে লিখতে পেরেছে ইত্তেফাক। অন্য পত্রিকাগুলো
এক-দু’লাইনে কারণ বর্ণনা করে দায় সেরেছে। কালের কণ্ঠের রিপোর্টটি ছিল এদিক
থেকে সবচাইতে অসম্পূর্ণ। ঘটনার জন্য দায়ী উত্তমের ছবি ছেপেছে নয়া দিগন্ত।
আমার দেশ-এর শিরোনাম ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা’
ছিল যথার্থ। ইত্তেফাক-এর আরেকটি শিরোনাম ছিল উল্লেখযোগ্য- ‘হামলায় বিএনপি
এমপি জড়িত থাকার প্রমাণ পেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী’। পরদিন অর্থাৎ আজ
মঙ্গলবার প্রথম আলোর শীর্ষ সংবাদের শিরোনাম: ‘বৌদ্ধপল্লীতে হামলা: সন্দেহে
রোহিঙ্গাজঙ্গিরা’। স্বরাষ্ট্রমন্ত্রী যখন দাবি করছেন বিএনপি এমপি জড়িত
থাকার প্রমাণ তার কাছে আছে এবং প্রথম আলো যখন সন্দেহের তীর ছুঁড়ছে
‘রোহিঙ্গা জঙ্গিদের’ দিকে, ঠিক তখনই একটি ছবি ছেপে টেক্কা দিয়েছে আমার দেশ।
আজ ০২ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় দুই কলামে ছাপা ছবিটির ক্যাপশনে (ছবি
পরিচিতি) বলা হয়: ‘২৯ সেপ্টেম্বর রাত ১০টায় এই মিছিলটি বের করেন আওয়ামী
মৎস্যজীবী লীগের রামু উপজেলা সভাপতি আনছারুল হক ভূট্টো। পরে ওই মিছিলই হয়ে
ওঠে সহিংসতার কারণ। মিছিলটির শুরুতে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের নেতা
সাদ্দাম হোসেন (বাঁ থেকে চতুর্থ, গেঞ্জি পরা), তার বাঁ পাশে যুবলীগ নেতার
ভাই হাফেজ মুহাম্মদ (কালো পাঞ্জাবি)। ওই সমাবেশ থেকে হরতালের মতো কর্মসূচিও
ঘোষণা দেয়া হয়েছিল’।



০১ সেপ্টেম্বর কাপাসিয়া উপনির্বাচনের ফলও ছাপায় বিভিন্ন পত্রিকা। এতে জয়ী
হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি। সব পত্রিকা রিমি অথবা আওয়ামী
লীগ প্রার্থী জয়ী শিরোনাম করলেও প্রথম আলো লিখেছে, ‘তাজউদ্দীন-কন্যার
বিজয়’। ‘ভোটারবিহীন নির্বাচন’ শব্দ ব্যবহার করেছে কালের কণ্ঠ ও আমার দেশ।
কালের কণ্ঠের শিরোনাম ‘ভোটারবিহীন নির্বাচনে রিমির জয়, চাচার
প্রত্যাখ্যান’ এবং আমার দেশ শিরোনাম দিয়েছে ‘ভোটারবিহীন তামাশার নির্বাচন,
প্রথম পরীক্ষায় ইসি ফেল’। প্রথম আলো ‘ভোটারবিহীন’ শব্দটি ব্যবহার না করলেও
সিঙ্গল কলামে রিপোর্ট করেছে ‘ভোটার উপস্থিতি কম হওয়ার যত কারণ’।


নিউ ইয়র্ক প্রেস ক্লাবে দেয়া সংবর্ধনায় শাবান মাহমুদ যা বলেছিলেন :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট

নিউ ইয়র্ক প্রেস ক্লাবে দেয়া সংবর্ধনায় শাবান মাহমুদ যা বলেছিলেন :: মিডিয়া :: বার্তা২৪ ডটনেট




  সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের
সাধারণ সম্পাদক শাবান মাহমুদকে নিউ ইয়র্ক প্রেস ক্লাবে দেয়া সংবর্ধনায় তার
একটি বক্তব্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।



জাতিসংঘের ৬৭তম অধিবেশনের খবর কভার করতে সম্প্রতি তিনি ইয়র্ক সফরে যান।



ওই সময় নিউ ইয়র্ক প্রেস ক্লাবে দেয়া সংবর্ধনায় শাবান মাহমুদ এক প্রশ্নের
জবাবে বলেন, গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতার স্বার্থে  আগামী জাতীয়
নির্বাচন অনুষ্ঠিত হতে হবে র্নিদলীয় নিরোপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের
অধীনে। কিন্তু অনলাইন নিউজপেপার বার্তা টুয়েন্টিফোর ডটনেট পরিবেশিত নিউ
ইয়র্ক প্রতিনিধির পাঠানো খবরে ‘অন্তর্বর্তীকালীন সরকারের’ পরিবর্তে
‘তত্ত্বাবধায়ক সরকার’ বলা হয়েছে। বিষয়টি নিয়ে পাঠকমহলে বিভ্রান্তি সৃষ্টি
হওয়ায় নিউ ইয়র্ক থেকে ফিরে এসে শাবান মাহমুদ তার দেয়া ব্যাখ্যায় বলেছেন,
“বার্তা২৪ ডটনেট’র প্রতিনিধির মিস কোট’র কারণে পাঠকমহলে বিভ্রান্তির সৃষ্টি
হলেও কার্যত আমি সেদিন ‘তত্ত্বাবধায়ক’ নয়, “অন্তর্বর্তীকালীন’ সরকারের কথা
বলেছি।


রাবি’র ঘটনায় জামায়াত-শিবির জড়িত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

রাবি’র ঘটনায় জামায়াত-শিবির জড়িত: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট




 স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংর্ঘষের সঙ্গে জামায়াত-শিবির জড়িত।”



মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।



তিনি বলেন, “আগামী ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও
বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ নষ্ট করার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে।”



প্রতিমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক।”



তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা খতিয়ে
দেখা হচ্ছে। এছাড়া রামুর সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্তা আছে কিনা তাও দেখা
হবে।”



ওই ঘটনার তদন্তে কোনো গাফলাতি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।



এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিল হবে কিনা এমন প্রশ্নে নিরুত্তর থাকেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৩০ :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ, আহত ৩০ :: শিক্ষাঙ্গন :: বার্তা২৪ ডটনেট




 আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ ও
ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকসহ পাঁচজন
গুলিবিদ্ধ হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীসহ উভয় সংগঠনের কমপক্ষে ৩০
নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয়
মেডিকেল সেন্টার এবং নগরীর বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।



গুলিবিদ্ধ শিবির নেতাকর্মীরা হলেন, শিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন
ইয়াহিয়া, ফোকলোর ৩য় বর্ষের জাহাঙ্গীর আলম, ইসলামিক স্টাডিজের শরীফ এবং
ব্যবস্থাপনা বিভাগের আরিফ। গুলিবিদ্ধ আরেকজনের নাম একনো পাওয়া যায়নি।



আহত শিবিরের অন্য কর্মীরা হলেন, আমির হুসাইন, ওয়াহিদ, ইব্রাহীম হোসাইন,
জহির, আল-আমিন, মামুন এবং ছাত্রলীগের আখেরুজ্জামান তাকিম (বহিষ্কৃত), তৌহিদ
আল তুহিন (বহিষ্কৃত) ও পাঁচজন সাধারণ শিক্ষার্থীসহ কমপক্ষে ৩০ জন।



প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে কয়েকজন শিবিরকর্মী
বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভবনের সামনে অবস্থান করছিল। এ সময় ছাত্রলীগ
কর্মীরা অস্ত্রশস্ত্রসহ শিবিরকর্মীদের ধাওয়া করলে তারা শহীদুল্লাহ কলা
ভবনের সামনে অবস্থান নেয়। এরপর দুই শতাধিক শিবিরকর্মী সেখানে জড়ো হলে
ছাত্রলীগকর্মীরা পিস্তল, হাসুয়া, রামদা, কিরিস, চাইনিজ কুড়াল, রড, হকিস্টিক
ও লাঠিসোঠাসহ শিবিরকর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। শিবিরকর্মীরাও
পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় ছাত্রলীগ কর্মীরা প্রায় ৫০ রাউন্ড
গুলি ছোড়ে। ছাত্রলীগের অস্ত্রের মুখে টিকে থাকলে না পেরে শিবিরকর্মীরা
পিছু হটে বিশ্ববিদ্যালয় মূল ফটক দিয়ে বেরিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর
এলাকায় অবস্থান নেয়।



পরে ছাত্রলীগকর্মীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় বিভিন্ন ভবনে অবস্থানরত
কয়েকজন সাধারণ শিক্ষার্থীকে শিবির সন্দেহে মারধর করে। তারা প্রশাসনিক ভবন-১
এ হামলা চালিয়ে জনসংযোগ দফতরে এবং বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করে। এ
সময় তাদের শান্ত করতে গেলে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সহকারী
প্রক্টরকে লাঞ্ছিত করে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
ছাত্রলীগ হলে হলে অবস্থান নিয়েছে।



বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জুলফিকার আলী বার্তা২৪ ডটনেটকে বলেন,
“আমরা ছাত্রলীগকে বাধা দিতে গেলে তারা উল্টো আমাদের ছয় সদস্যকে লাঞ্ছিত
করে।”



এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু হোসাইন দিপু বলেন,
“শিবিরকর্মীরা পুলিশের উপস্থিতে ছাত্রলীগের ওপর হামলা চালিয়েছে। বর্তমান
প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।”



এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি আশরাফুল আলম ইমন বার্তা২৪
ডটনেটকে বলেন, “ছাত্রলীগ সন্ত্রাসীরা শিবিরকর্মীদের ওপর অতর্কিত সশস্ত্র
হামলা চালিয়েছে।”  তিনি হামলাকারীদের শাস্তি দাবি করেন।



ছাত্র উপদেষ্টা গোলাম সাত্তার তাপু বার্তা২৪ ডটনেটকে বলেন, “আমরা
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে
অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।”


জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরো অর্থ দেবে অস্ট্রেলিয়া :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আরো অর্থ দেবে অস্ট্রেলিয়া :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট


জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অস্ট্রেলিয়া বাংলাদেশকে আরো অর্থ সহায়তা দেবে।



মঙ্গলবার অসএইড-এর দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সহকারী মহাপরিচালক স্কট
ডাওসন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সচিবালয়ে দেখা করে এ কথা
জানান।



জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গঠিত ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ
রেজিলিয়েন্স ফান্ড’ (বিসিসিআরএফ)-এ অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ মিলিয়ন মার্কিন
ডলার অর্থ সহায়তা দিয়েছে।



মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।



হাছান মাহমুদ অসএইড কর্মকর্তাকে বলেন, বিসিসিআরএফ-এ বিভিন্ন দেশ থেকে
ইতোমধ্যে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন
মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার
ব্যয় হয়েছে।



স্কট ডাওসন জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা
বৃদ্ধিতে সহায়তা করতে অত্যন্ত আগ্রহী। খুব শীঘ্রই অস্ট্রেলিয়া বাংলাদেশকে এ
খাতে আরো অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।

হারিয়ে যাচ্ছে বৃটেনের প্রাকৃতিক সৌন্দর্য :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

হারিয়ে যাচ্ছে বৃটেনের প্রাকৃতিক সৌন্দর্য :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
বৃটেনের আবহাওয়া সম্প্রতি ভালো যাচ্ছে না। গত মাসে দেশটির উত্তরাঞ্চলের কোনো কোনো এলাকায় ৫০ শতাংশ বৃষ্টিপাত বৃদ্ধি পেয়েছিল। বেশ কয়েকটি স্থানে সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা এক থেকে দেড় ডিগ্রিতে ওঠানামা করেছে।

গত সপ্তাহে দক্ষিণের কিছু স্থানে প্রবল ঝড় বয়ে গেছে। বুধবার ছিল কখনো বৃষ্টি, কখনো রোদ। তবে বৃহস্পতিবার ও শুক্রবার আবহাওয়া কিছুটা ভালো ছিল। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটির সমুদ্রের আশপাশের এলাকায় এখনো বিপদসঙ্কেত অব্যাহত রয়েছে। সেখানে বন্যার পানি বেড়ে গেছে। আবার বৃষ্টি হলে তলিয়ে যেতে পারে বহু এলাকা।

বৃটেনের সবুজ ও সতেজ প্রকৃতি হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। বৃটেনের নজরকাড়া পর্যটন স্পটগুলোর মধ্যে কনউই নদীর সৈকত দেশী-বিদেশী পর্যটকদের বেশি টানে। সৈকতের পাশেই রয়েছে পঞ্চদশ শতাব্দীর পুরনো একটি বাড়ি। দেখতে খুবই সুন্দর। সবুজ, লাল ও হলুদ রংয়ের গাছপালা দিয়ে আবৃত বাড়িটি। শরতের বিকেলের মিষ্টি রোদ এসে ভবনটিতে পড়লে চমত্কার লাগে। সকালের সূর্যের আলোতে বাড়িটিতে যেন রংধনুর সৃষ্টি হয়। শরত্কালে এখানে পর্যটকদের ভিড় জমে। সৌন্দর্যপ্রিয় মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ওই বাড়িটি।

পর্যটন ব্যবসায়ীদের ধারণা, প্রতিকূল আবহাওয়ায় এবার পর্যটকদের সমাগম কমে যেতে পারে। পাশাপাশি পর্যটন স্থানগুলোর সৌন্দর্য ম্লান হয়ে যেতে পারে।

জানা যায়, ওই বাড়িটি বৃটেন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। টিম মিডস্ক নামে এক ব্যক্তি সরকারের কাছ থেকে বাড়িটি নিলামে নিয়ে নাম দিয়েছেন হোয়ান্ট টি রোম।

দর্শনার্থীরা জানিয়েছেন-গাছপালা, পাহাড় ও নদীর মিলনস্থলে বাড়িটি অবস্থিত। এর সৌন্দর্য সত্যিই অবিশ্বাস্য। সূত্র: ডেইলি মেইল
 

মন্ত্রীর হুঙ্কারে বৈধ ভিওআইপি বেড়েছে :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

মন্ত্রীর হুঙ্কারে বৈধ ভিওআইপি বেড়েছে :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট
 মন্ত্রীর জেহাদ ঘোষণার পরই কমতে শুরু করেছে অবৈধ ভিওআইপি কল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বৈধ পথে আন্তর্জাতিক কলের সংখ্যা বেড়েছে ৪২ লাখ ৩৮ হাজার ৮৪২ মিনিট।

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ‘বিটিসিএল’র যোগশাজশে ভিওআইপির কোটি কোটি টাকা লুট’ শিরোনামে বার্তা২৪ ডটনেট-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর থেকেই বিষয়টি সরকারকে ভাবিয়ে তোলে। এরপর কয়েকটি দৈনিক পত্রিকাও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করলে বিব্রত অবাস্থার মুখোমুখি হয় টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
অবৈধ ভিওআইপি সংশ্লিষ্ট সংবাদ নিয়ে গত রোববার বিটিসিএল পরিদর্শনে গিয়ে সেখানকার কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। এসময় অবৈধ ভিওআইপি’র সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা দেন তিনি।

এর আগে বিটিআরসিতে গিয়েও তিনি সেখানকার কর্মকর্তাদের অবৈধ ভিওআইপির বিরুদ্ধে তার অবস্থানের কথা পরিষ্কার করেন। এর পর থেকে প্রতিদিনই নিয়ন্ত্রক সংস্থায় ভিওআইপি কলের সংখ্যা জানতে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে খোঁজ নেন মন্ত্রী।
এই ধারাবাহিকতায় সোমবারও নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ ফোন করেন টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন। বিটিআরসি চেয়ারম্যানের কাছে তিনি জানতে চান, বৈধ পথে আসা আন্তর্জাতিক কলের সংখ্যা বেড়েছে কি-না।

মন্ত্রীর প্রশ্নের জবাবে গিয়াস উদ্দিন জানিয়েছেন, রোববার বৈধ পথে কল এসেছে তিন কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ৮৪২ মিনিট। এর আগের দিন শনিবার এসেছিল তিন কোটি ৩১ লাখ মিনিট। আর শুক্রবার ছুটির দিনে এই কলের পরিমাণ ছিল তিন কোটি ৬১ লাখ মিনিট।

মন্ত্রী হুঁশিয়ার করার সঙ্গে সঙ্গেই কল বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে সরাসরি কোনো জবাব না দিয়ে অবৈধ ভিওআইপি রোধে দায়িত্ব গ্রহণের পর থেকেই গৃহীত নানা উদ্যোগের কথা জানান বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, “প্রতিদিনই অপারেশন চলছে, অবৈধ সিম উদ্ধার হচ্ছে।”

তবে অবৈধ ভিওআইপিতে জড়িত বিটিসিএল ও টেলিটকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি গিয়াস উদ্দিন।

অবশ্য আগামীতে নুতন কিছু অভিনব পরিকল্পনা হাতে নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, “আর যদি ১৪/১৫টা দিন এই পদে থাকতে পারি তাহলে বৈধ কলের সংখ্যা চার কোটি মিনিটের ওপরে রেখে যেতে পারবো।”

অ্যাক্সিডেন্ট পার্টিতে পাঁচ অধ্যায়ের মিউজিক :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট

অ্যাক্সিডেন্ট পার্টিতে পাঁচ অধ্যায়ের মিউজিক :: এন্টারটেইনমেন্ট :: বার্তা২৪ ডটনেট
 গত শুক্রবারই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ ও নন্দিতার নতুন ছবি `অ্যাক্সিডেন্ট’। সেই উপলক্ষেই শনিবার রাতের পার্টিতে চাঁদের হাট বসছিল কলকাতার এক নামী রেস্তোরাঁয়। সেই পার্টিতেই হয়ে গেল প্রীতম ডি গুপ্তার নতুন ছবি `পাঁচ অধ্যায়`-এর মিউজিক রিলিজ। আর তাই পার্টিতে একস্ট্রা গ্ল্যামার অ্যাড করতে উপস্থিত ছিলেন `পাঁচ অধ্যায়`-এর নায়িকা বলিউড বিউটি দিয়া মির্জাও।

`ইচ্ছে` এবং `মুক্তধারা`র সাফল্যের পর অ্যাক্সিডেন্ট নিয়েও আত্মবিশ্বাসী পরিচালক শিবু বলেন, “অ্যাক্সিডেন্ট একজন সাধারণ মানুষের গল্পো’। ইতিমধ্যেই হিট ছবির গানও।

গ্ল্যামারস পার্টির মধ্যেই ছিল বাঙালি রসিকতাও। প্রীতমের `এক্সট্রা সাইজ` নিয়ে রসিকতায় মেতে ছিলেন `পাঁচ অধ্যায়`-এর সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র ও দুই গীতিকার অনিন্দ্য-চন্দ্রিল। আমাকে বলা হয়েছিল, “ভালো করে লেখো। টাকা দেবো। পুজোর আগে”-অনিন্দ্যর রসিকতায় হাসিতে ফেটে পড়ছিল ব্যাঙ্কোয়েট হল।

তবে সবকিছুর মধ্যেই `আইসিং অন দ্য টপ` ছিল দিয়ার ভাঙা ভাঙা বাংলা। শান্তনু, দিয়া, অনিন্দ্যরা ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন `অ্যাক্সিডেন্ট`-এর প্রযোজক কৌস্তভ রায়, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, রুদ্রনীল, সাহেব ও `পাঁচ অধ্যায়`-এর পরিচালক শিবাজি পাঁজা। সূত্র: জি নিউজ

আলুর গুণাগুণ :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট

আলুর গুণাগুণ :: স্বাস্থ্য :: বার্তা২৪ ডটনেট
 বহুকাল ধরেই আলু নামক খাদ্যটি স্থূলতা বাড়িয়ে দেয়- এমন অভিযোগে দুষ্ট। সত্যিই কি তাই? এ খাবারটি নিয়ে নানা ধরনের গল্পও চালু আছে। এমনকি একে কেউ সবজি বলতেও রাজি নয়। আলুতে শুধুই শর্করা রয়েছে। এমনসব অভিযোগ থেকে আলুকে রক্ষা করতে উঠেপড়ে লেগেছেন মার্কিন গবেষকরা।

আলুর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ খণ্ডন করেছেন তারা। ১. আলু রক্তে শর্করার মাত্রা বাড়ায়-সাধারণ এই অভিযোগের
পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছেন, এটি নির্ভর করে কীভাবে আলু খাওয়া হচ্ছে। সাধারণভাবে আলু খেলে কোনো সমস্যা হয় না। তবে ডুবো তেলে ভেজে আলু খেলে শর্করার মাত্রা বাড়তেই পারে।

২. মাসে একবার আলু খাওয়া উচিত: মাসে নয়, দিনে একটি করে মাঝারি আকারের আলু খাওয়া উচিত। যাতে কার্বোহাইড্রেটের কোনো ঘাটতি না হয়।

৩. আলুতে অতিমাত্রায় ক্যালরি আছে: ২৬০ গ্রামের একটি আলুতে মাত্র ২৭৮ ক্যালরি থাকে। নিয়মিত অধিক পরিমাণে খেলেই এই ক্যালরি ক্ষতি করে, নতুবা নয়।

৪. আলু সবজি নয়: টিউব জাতীয় মূল হওয়ার পরও মুলা, গাজর যেখানে সবজি আলু নয় কেন? আলুও একটি সবজি। আলুতেও ভিটামিন, পানি রয়েছে।

৫. আলুতে সাধারণ কার্বোহাইড্রেট থাকে: একদম ভুল তথ্য। আলুতে একটি জটিল ধরনের কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের শক্তির জন্য অতি প্রয়োজনীয়। সূত্র: ইয়াহু নিউজ

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট
 বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতে মহাত্মাগান্ধীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে আমদানি রফতানি বন্ধ রাখা হয়েছে। আমদানি-রফতানি বন্ধ থাকায় দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পন্যবোঝাই ট্রাক।

ভারতের পেট্রাপোল বন্দরর সিঅ্যান্ডএফ  এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, ভারতে মহাত্মাগান্ধী জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সারাদিন আমদানি রফতানি বন্ধ রাখা হয়েছে।
   
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল আওয়াল হাওলাদার জানান, বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে। বন্দরে মালামাল লোড আনলোডসহ পণ্য খালাশ প্রক্রিয়া অব্যাহত আছে।
কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আকবর হোসেন জানান, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কাস্টম হাউজের শুল্কায়নের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে।

বেনাপোল চেকপোস্ট কাম কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকার কারণে উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। দেশের সিংহভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিল্প কল কারখানার কাঁচা মাল আমাদনি হয়ে তাকে বেনাপোল বন্দর দিয়ে।

সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ৩৫ শতাংশ :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট

সেপ্টেম্বরে রেমিটেন্স বেড়েছে ৩৫ শতাংশ :: অর্থ ও বাণিজ্য :: বার্তা২৪ ডটনেট
 প্রবাসীরা সেপ্টেম্বর মাসে দেশে ১১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।

গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। এই হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ পরিসংখ্যানে এ সব তথ্য পাওয়া গেছে।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি রেমিটন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এর পরিমাণ ৭৫ কোটি ১৬ লাখ ডলার।

আর সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২৮ কোটি ৮১ লাখ ডলার।

এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে। সূত্র: বাসস

পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের ওপর হামলা করেছে: রিজভী :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের ওপর হামলা করেছে: রিজভী :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পল্টনের দলীয় কার‌্যালয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, “সোমবার নেত্রকোনায় বিএনপি নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে সরকারসমর্থিত দলের নেতা-কর্মীরা হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পল্টনে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বিনা উস্কানিতে নেতা-কর্মীদের উপর হামলা করে তাদের আটক করে।”

গাড়িতে অগ্নিসংযোগ ও হামলার বিষয়ে দলীয় কর্মীদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে পুলিশই এ ঘটনা ঘটিয়েছে।”

লালমনিরহাট জেলা নেতাদের সঙ্গে বৈঠক করলেন খালেদা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট

লালমনিরহাট জেলা নেতাদের সঙ্গে বৈঠক করলেন খালেদা :: রাজনীতি :: বার্তা২৪ ডটনেট
 নির্দলীয় সরকারের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
সোমবার রাত সোয়া ৯ টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মতবিনিময় শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়।
 
খালেদা জিয়ার সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সদর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান সরকার, সদর উপজেলা সভাপতি নগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক একেএম মবিনুল হক, আদিতমারি উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা সভাপতি নুরুন্নবী মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হাতিবান্ধা উপজেলা সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, পাটগ্রাম উপজেলা সভাপতি আব্দুল করিম প্রধান, সাধারণ সম্পাদক আমীর হামজা প্রমুখ।

চলতি মাসেই রংপুর সিটি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

চলতি মাসেই রংপুর সিটি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি: সিইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমদ বলেছেন, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য নিবাচন কমিশন সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার রাতে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, ২৫ ডিসেম্বরের মধ্যেই রংপুর সিটি করপোরেশন নির্বাচনের জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিলসহ প্রয়োজনীয় সব বিষয়ে চূড়ান্ত করা হবে। এছাড়া রংপুরে নির্বাচনের জন্য যানবাহনসহ কিছু সমস্যা আছে। সেগুলোও আমরা খুব শিগগির সমাধান করবো।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় আমরা ইলেকশনে ইভিএম ব্যবহার করেছি। রংপুরের জনগণ, সুশীল সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে এই নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে কি-না।

কাপাসিয়ায় নির্বাচন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের মন্তব্য সম্পর্কে তিনি বলেন, ওনার মন্তব্য রাজনৈতিক। এই নির্বাচন ফ্রি ফেয়ার ও নিরপেক্ষ হয়েছে। মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে। তাছাড়া ১৮টি আন্তর্জাতিক সংস্থা এই নির্বাচন পর্যবেক্ষেণ করেছে।

এ সময় যুগ্ম সচিব জেসমিন টুলি, অতিরিক্ত সচিব সেরাজুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‌্যালি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশানাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) মঙ্গলবার সকালে এক র‌্যালি বের করে।

র‌্যালিটি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন গেট থেকে শুরু হয়ে আবদুল গণি রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া র‌্যালির নেতৃত্ব দেন।

র‌্যালিতে অন্যান্যের মধ্যে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, শিল্পমন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সেক্টর-কর্পোরেশন ও সংস্থার প্রধান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এনপিও, এপিও সোসাইটি ফর বাংলাদেশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন।

র‌্যালি শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক পথসভার আয়োজন করা হয়। এতে বক্তৃতাকালে শিল্পমন্ত্রী বলেন, “২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বিষয়ক জনসচেতনতা বাড়াতে হবে। উৎপাদনে উৎকর্ষতা এনে পণ্য ও সেবার গুণগতমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এর মাধ্যমে বাংলাদেশে উৎপাদিত পণ্য দিয়ে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রফতানি বাড়ানো সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।”

তিনি বলেন, “মহাজোট সরকার শ্রমিক, মালিক, কর্মচারি, ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের মাঝে উৎপাদনশীলতা বিষয়ক ধারনার প্রসারে ২ অক্টোবরকে জাতীয় উৎপাদনশীলতা দিবস হিসেবে ঘোষণা করেছে। তিনি শিল্পখাতে উৎপাদনশীলতা বাড়াতে সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্বে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আমেরিকায় নয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল আটটা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।

রোববার স্থানীয় সময় রাত ১১টা ২৫ (বাংলাদেশ সময় সোমবার ৯টা ২০ মিনিট) মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।

আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ও সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ঢাকায় আসার পথে প্রধানমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রাবিরতি করেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান গত ২৩ সেপ্টেম্বর। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ২৭ সেপ্টেম্বর এবং এ সফরকালে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দম্পতির দেয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বেসরকাররি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

রামুর ঘটনার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

রামুর ঘটনার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
কক্সবাজারের রামুতে বৌদ্ধমন্দির ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ‍ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও ছাত্ররা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার সকালে অপরাজেয় বাংলার পাদদেশ এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং রামু থানার ওসির অপসারণ দাবি করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইলিয়াস এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী নুরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি কুচক্রি মহল তা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। যুযদ্ধাপরাধের বিচার নৎসাতেও এই ঘটনা ঘটানো হতে পাবে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তরা আরো বলেন, রামুতে এ ধরনের ঘটনা ঘটার পরও ঢাকা বিধ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কোনো বিবৃতি দেয়নি। অবিলম্বে ঢাবির শিক্ষকদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানানো হয়।

কাপাসিয়ার অভিজ্ঞতা আগামী নির্বাচনে কাজে লাগাবে ইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

কাপাসিয়ার অভিজ্ঞতা আগামী নির্বাচনে কাজে লাগাবে ইসি :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 গাজীপুর-৪ আসনের উপ-নির্বাচনের অভিজ্ঞতা আগামী নির্বাচনগুলোতে কাজ লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এটি বর্তমান ইসির অধীনে অনুষ্ঠিত হওয়া প্রথম নির্বাচন। সুষ্ঠুভাবে এ নির্বাচন অনুষ্ঠান হওয়াকে ইসি তাদের সফলতা হিসেবেই দেখছে।

ইসি সটিবালয় সূত্র থেকে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কাপাসিয়া আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও প্রস্ত্ততি নিয়ে কমিশনের কোনো ঘাটতি ছিলনা। তাছাড়া পুরো নির্বাচনে বড় ধরনের কোনো গোলাযোগের ঘটনা ঘটেনি। প্রতিটি কেন্দ্রের প্রয়োজনের তুলনায় বেশি আইনশৃংখলা বাহিনী সদস্য মোতায়েন করেছিল কমিশন।

এছাড়া স্কাইপের মাধ্যমে ইসি সচিবালয় থেকে সরাসরি পর্যবেক্ষণ, ইসি সচিবালয় থেকে নিজস্ব পর্যবেক্ষণ মোতায়েন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ও দেশী বিদেশী ১৬০ পর্যবেক্ষককে এ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দিয়েছে কমিশন।

এ সব পদক্ষেপের কারণে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মনে করে কমিশন। এ নির্বাচন কমিশনের জন্যও একটি পরীক্ষা ছিল মনে করে নির্বাচন কমিশনারগণ। সে পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে।

এ নির্বাচনের অভিজ্ঞতা পরবর্তী নির্বাচগুলোকে আরো ভালোভাবে অনুষ্ঠানে কমিশনের কাজে লাগবে বলেও মনে করেন তারা।

নির্বাচন সুষ্ঠু করতে কমিশন কোনো উদ্যোগই বাদ রাখেনি বলে জানায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ।

এ নির্বাচনে কমিশনের ভূমিকা নিরপেক্ষ ছিল বলে জানায় নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

এরই ধারাবাহিকতায় আগামী নভেম্বরের মধ্যে শূন্য ঘোষিত টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর চলতি মাসের শেষের দিকে এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

গত ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইল-১৩২ (ঘাটাইল) আসনটি শূন্য ঘোষণা করা হয়। সরকার দলীয় সংসদ সদস্য ডা. মতিউর রহমানের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষিত হয়।

ইসি এ নির্বাচনটিকেও সফলতার সঙ্গে অনুষ্ঠান করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে চায়।

পল্টন মোড় ছেড়ে শিক্ষকরা আবরো প্রেস ক্লাবের সামনে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

পল্টন মোড় ছেড়ে শিক্ষকরা আবরো প্রেস ক্লাবের সামনে :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
স্বীকৃতপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষককেরা পল্টন মোড়ে রাস্তা থেকে সরে গিয়ে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে আপন্দোলনরত শিক্ষকেরা বেলা সাড়ে ১১টার দিকে পল্টন মোড়ে অবস্থন নেন। তাদের একাংশ সেখানে অবস্থান করে এবং অপর অংশ দৈনিক বাংলা মোড় ঘুরে এসে পল্টন মোড়ে অবস্থান করেন। এর পর বেলা সাড়ে ১২ টার দিকে শিক্ষকেরা পল্টন মোড় ছেড়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে।

মঙ্গলবার সকালে শিক্ষকেরা তাদের আন্দোলনের দ্বিতীয় দিনে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে । এর পর শিক্ষকেরা বিক্ষাভ মিছিল নিয়ে পল্টন মোড়ে এসে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধরে কারণে পল্টন মোড়ের সব দিকের যান চলাচল বন্ধ থাকায় রাস্তায তীব্র যানযটের সৃষ্টি হয়।

শিক্ষকেরা সরে আসায় ওই এলাকার রাস্তায় আবারো যানচলাচল শুরু হয়েছে।