গত শুক্রবারই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ ও নন্দিতার নতুন ছবি
`অ্যাক্সিডেন্ট’। সেই উপলক্ষেই শনিবার রাতের পার্টিতে চাঁদের হাট বসছিল
কলকাতার এক নামী রেস্তোরাঁয়। সেই পার্টিতেই হয়ে গেল প্রীতম ডি গুপ্তার নতুন
ছবি `পাঁচ অধ্যায়`-এর মিউজিক রিলিজ। আর তাই পার্টিতে একস্ট্রা গ্ল্যামার
অ্যাড করতে উপস্থিত ছিলেন `পাঁচ অধ্যায়`-এর নায়িকা বলিউড বিউটি দিয়া
মির্জাও।
`ইচ্ছে` এবং `মুক্তধারা`র সাফল্যের পর অ্যাক্সিডেন্ট নিয়েও আত্মবিশ্বাসী পরিচালক শিবু বলেন, “অ্যাক্সিডেন্ট একজন সাধারণ মানুষের গল্পো’। ইতিমধ্যেই হিট ছবির গানও।
গ্ল্যামারস পার্টির মধ্যেই ছিল বাঙালি রসিকতাও। প্রীতমের `এক্সট্রা সাইজ` নিয়ে রসিকতায় মেতে ছিলেন `পাঁচ অধ্যায়`-এর সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র ও দুই গীতিকার অনিন্দ্য-চন্দ্রিল। আমাকে বলা হয়েছিল, “ভালো করে লেখো। টাকা দেবো। পুজোর আগে”-অনিন্দ্যর রসিকতায় হাসিতে ফেটে পড়ছিল ব্যাঙ্কোয়েট হল।
তবে সবকিছুর মধ্যেই `আইসিং অন দ্য টপ` ছিল দিয়ার ভাঙা ভাঙা বাংলা। শান্তনু, দিয়া, অনিন্দ্যরা ছাড়াও পার্টিতে উপস্থিত ছিলেন `অ্যাক্সিডেন্ট`-এর প্রযোজক কৌস্তভ রায়, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়, রুদ্রনীল, সাহেব ও `পাঁচ অধ্যায়`-এর পরিচালক শিবাজি পাঁজা। সূত্র: জি নিউজ

No comments:
Post a Comment