বহুকাল ধরেই আলু নামক খাদ্যটি স্থূলতা বাড়িয়ে দেয়- এমন অভিযোগে দুষ্ট।
সত্যিই কি তাই? এ খাবারটি নিয়ে নানা ধরনের গল্পও চালু আছে। এমনকি একে কেউ
সবজি বলতেও রাজি নয়। আলুতে শুধুই শর্করা রয়েছে। এমনসব অভিযোগ থেকে আলুকে
রক্ষা করতে উঠেপড়ে লেগেছেন মার্কিন গবেষকরা।
আলুর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ খণ্ডন করেছেন তারা। ১. আলু রক্তে শর্করার মাত্রা বাড়ায়-সাধারণ এই অভিযোগের
পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছেন, এটি নির্ভর করে কীভাবে আলু খাওয়া হচ্ছে। সাধারণভাবে আলু খেলে কোনো সমস্যা হয় না। তবে ডুবো তেলে ভেজে আলু খেলে শর্করার মাত্রা বাড়তেই পারে।
২. মাসে একবার আলু খাওয়া উচিত: মাসে নয়, দিনে একটি করে মাঝারি আকারের আলু খাওয়া উচিত। যাতে কার্বোহাইড্রেটের কোনো ঘাটতি না হয়।
৩. আলুতে অতিমাত্রায় ক্যালরি আছে: ২৬০ গ্রামের একটি আলুতে মাত্র ২৭৮ ক্যালরি থাকে। নিয়মিত অধিক পরিমাণে খেলেই এই ক্যালরি ক্ষতি করে, নতুবা নয়।
৪. আলু সবজি নয়: টিউব জাতীয় মূল হওয়ার পরও মুলা, গাজর যেখানে সবজি আলু নয় কেন? আলুও একটি সবজি। আলুতেও ভিটামিন, পানি রয়েছে।
৫. আলুতে সাধারণ কার্বোহাইড্রেট থাকে: একদম ভুল তথ্য। আলুতে একটি জটিল ধরনের কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের শক্তির জন্য অতি প্রয়োজনীয়। সূত্র: ইয়াহু নিউজ

No comments:
Post a Comment