স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংর্ঘষের সঙ্গে জামায়াত-শিবির জড়িত।”
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আগামী ৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও
বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ নষ্ট করার জন্য তারা এ ঘটনা ঘটিয়েছে।”
প্রতিমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক।”
তিনি বলেন, “এ ঘটনার সঙ্গে অন্য কোনো রাজনৈতিক দল জড়িত আছে কিনা তা খতিয়ে
দেখা হচ্ছে। এছাড়া রামুর সঙ্গে এ ঘটনার কোনো সম্পৃক্তা আছে কিনা তাও দেখা
হবে।”
ওই ঘটনার তদন্তে কোনো গাফলাতি পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাতিল হবে কিনা এমন প্রশ্নে নিরুত্তর থাকেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

No comments:
Post a Comment