Pages

Tuesday, October 2, 2012

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট
 আমেরিকায় নয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল আটটা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান।

রোববার স্থানীয় সময় রাত ১১টা ২৫ (বাংলাদেশ সময় সোমবার ৯টা ২০ মিনিট) মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে।

আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আবদুল মোমেন ও সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ঢাকায় আসার পথে প্রধানমন্ত্রী দুবাই আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রাবিরতি করেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান গত ২৩ সেপ্টেম্বর। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ২৭ সেপ্টেম্বর এবং এ সফরকালে উচ্চ পর্যায়ের বেশ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দম্পতির দেয়া নৈশভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, বেসরকাররি বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত ড্যান মজিনা।

অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

No comments:

Post a Comment