জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অস্ট্রেলিয়া বাংলাদেশকে আরো অর্থ সহায়তা দেবে।
মঙ্গলবার অসএইড-এর দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সহকারী মহাপরিচালক স্কট
ডাওসন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সচিবালয়ে দেখা করে এ কথা
জানান।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গঠিত ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ
রেজিলিয়েন্স ফান্ড’ (বিসিসিআরএফ)-এ অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ মিলিয়ন মার্কিন
ডলার অর্থ সহায়তা দিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন আলোচনা হয়।
হাছান মাহমুদ অসএইড কর্মকর্তাকে বলেন, বিসিসিআরএফ-এ বিভিন্ন দেশ থেকে
ইতোমধ্যে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া গেছে। এর মধ্যে বিভিন্ন
মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার
ব্যয় হয়েছে।
স্কট ডাওসন জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা
বৃদ্ধিতে সহায়তা করতে অত্যন্ত আগ্রহী। খুব শীঘ্রই অস্ট্রেলিয়া বাংলাদেশকে এ
খাতে আরো অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে।
No comments:
Post a Comment