প্রবাসীরা সেপ্টেম্বর মাসে দেশে ১১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন।
গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৫ কোটি ৫৪ লাখ ডলার। এই হিসাবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের এক হালনাগাদ পরিসংখ্যানে এ সব তথ্য পাওয়া গেছে।
আলোচ্য সময়ে সবচেয়ে বেশি রেমিটন্স এসেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। এর পরিমাণ ৭৫ কোটি ১৬ লাখ ডলার।
আর সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মাধ্যমে। এই ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২৮ কোটি ৮১ লাখ ডলার।
এ সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে ২৯ কোটি ডলার রেমিটেন্স এসেছে। সূত্র: বাসস

No comments:
Post a Comment