নির্দলীয় সরকারের দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত সোয়া ৯ টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে মতবিনিময় শুরু হয়ে সোয়া ১১টায় শেষ হয়।
খালেদা জিয়ার সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপি
সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,
সহ-সভাপতি মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক
সম্পাদক রোকন উদ্দিন বাবুল, সদর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান
সরকার, সদর উপজেলা সভাপতি নগেন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক একেএম মবিনুল
হক, আদিতমারি উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আমিনুল
ইসলাম, কালিগঞ্জ উপজেলা সভাপতি নুরুন্নবী মিয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর
আলম, হাতিবান্ধা উপজেলা সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল
হোসেন, পাটগ্রাম উপজেলা সভাপতি আব্দুল করিম প্রধান, সাধারণ সম্পাদক আমীর
হামজা প্রমুখ।

No comments:
Post a Comment