Pages

Monday, September 3, 2012

মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির আগে রিট প্রত্যাহার নয় :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

মেডিকেলে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির আগে রিট প্রত্যাহার নয় :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির জন্য পরীক্ষা পদ্ধতি বহাল রাখার দাবিতে হাই কোর্ট বিভাগে আবেদনকারী আইনজীবীরা বলছেন, চলতি শিক্ষাবর্ষের জন্য ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেয়ার পরই তারা এ আবেদন প্রত্যাহার করবেন।

আবেদনটির প্রাথমিক শুনানি করে আদালত ইতিমধ্যে রুলও জারি করেছেন। জিপিএর ভিত্তিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে ভর্তির সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ এ আবেদনটি করেন। রোববার তিনি বার্তা২৪ ডটনেটকে বলেন, সরকার আগের নিয়মে ভর্তিপ্রক্রিয়া শুরু করলে আবেদনটি প্রত্যাহার করা হবে। ভর্তির বিজ্ঞপ্তি দিলেই আমরা বুঝতে পারবো যে কোন নিয়মে যাচ্ছে সরকার।

এ বিষয়ে আরেকটি আবেদন করেছিলেন ভর্তিচ্ছু শিক্ষার্থী জুনায়েদ রহমান ইয়ামের বাবা এ কে মিজানুর রহমান। তার আইনজীবী মো. নজরুল ইসলাম খান বলেন, ‘‘সরকারের সিদ্ধান্ত যদি মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থের পক্ষে যায় এবং তা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হয়, তাহলে আমরা আবেদনটি প্রত্যাহার করবো। শুধু মুখের কথার তো গুরুত্ব নেই।’’

এর আগে রোববার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্দোলনকারী ভর্তিচ্ছুদের সঙ্গে বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের বলেন, “মামলা তুলে নিলে প্রচলিত পদ্ধতিতে ভর্তি করা হবে। মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

আর মামলা তুলে নিলে আগের নিয়মে মেডিকেলে ভর্তি করা হবে স্বাস্থ্যমন্ত্রীর এমন আশ্বাসের ভিত্তিতে আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তবে তারা সরকারের কাছে দু’দফা দাবি পেশ করেছেন। তাদের দাবিগুলো হলো: শুধু এবার নয় সব সময়ই পরীক্ষার ভিত্তিতে মেডিকেলে ভর্তি এবং আইন করে কোচিং ব্যবসা বন্ধ করা।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভর্তিচ্ছুদের এক সংবাদ সম্মেলনে তাদের প্রতিনিধি মোমিনুল ইসলাম বলেন, “একটু দেরিতে হলেও মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। তার পদক্ষেপকে ইতিবাচক হিসেবে নিয়ে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করছি।”

যেকোনো মুহূর্তে পদত্যাগ স্বাস্থ্য উপদেষ্টার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

যেকোনো মুহূর্তে পদত্যাগ স্বাস্থ্য উপদেষ্টার :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 যেকোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা ডা. মোদাচ্ছের আলী। সম্প্রতি হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির সঙ্গে তার সম্পৃক্ততা থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় ইমেজ সংকটে পড়েছেন প্রভাবশালী এই উপদেষ্টা। অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানের পরে এখন তাকে নিয়ে চরম অস্বস্তিতে আছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকারের উচ্চমহল ।
 
এ দিকে হলমার্ক গ্রুপ অর্থ কেলেঙ্কারির সঙ্গে মোদাচ্ছের আলীর নাম আসায়  তাকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের কমিশনার মো. বদিউজ্জামান জানান, যত দ্রুত সম্ভব তাকে তলব করা হবে।
 
আওয়ামী লীগের নীতি-নির্ধারণীরা মনে করেন, সরকারের শেষ সময়ে তীরে এসে তরি না ডুবিয়ে সরকারের ভাবমুর্তি রক্ষায় নিজে থেকেই মোদাচ্ছের আলীর সরে দাঁড়ানো উচিত। প্রভাবশালী উপদেষ্টা হওয়ায় এ ব্যাপারে দলের নেতারা গণমাধ্যমে মুখ খুলতে নারাজ। দু-একদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা সরে দাঁড়াতে পারেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।
 
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণচুক্তি বাতিল করে। প্রকল্পে পরামার্শক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরদ্ধে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমানকে অভিযুক্ত করেছে বিশ্বব্যাংক।
 
আবুল হোসেন সরে দাঁড়ানোর ফলে আলোচনায় আসে ড.মশিউরের পদত্যাগের বিষয়। পরে অর্থ উপদেষ্টা পদত্যাগপত্র জমা দেন, একই সঙ্গে ছুটির আবেদনও করেন তিনি। গণমাধ্যমে কর্মীদের কাছে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে সরে দাঁড়াবেন। তবে আত্মপক্ষের সমর্থনের সুযোগ চান তিনি।
 
সকারর গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিষয়ে পারদর্শী সাত জনকে উপদেষ্টা নিয়োগ দেন। উপদেষ্টাদের রাজনৈতিক দায়বদ্ধতা না থাকায় বিভিন্ন সময়ে সরকারের প্রভাবশালী নেতারা সরাসরি সমালোচনা করেন। এছাড়া মন্ত্রীদের সঙ্গে উপদেষ্টাদের বিরোধিতা চলছে শুরু থেকেই। এছাড়া বিভিন্ন সময়ে নানা কারণে ব্যাপক সমালোচিত হন উপদেষ্টারা।
 
হলমার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত কয়েক দিন ধরে বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোদাচ্ছেরের নামও আসে। এসব প্রতিবেদনে বলা হয়, উপদেষ্টার হস্তক্ষেপেই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা সরিয়েছে।
 
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘উপদেষ্টারা প্রধানমন্ত্রীর কাছেই দায়বদ্ধ। সম্প্রতি উপনেষ্টাদের নিয়ে যে অভিযোগ উঠছে তা প্রধানমন্ত্রীর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে সরকার ও দলের স্বার্থে দ্রুত উপযুক্ত পদক্ষেপ নেয়া উচিত।”
 
এদিকে শনিবার গুজব ছড়িয়ে পড়ে যে সোনালী ব্যাংকে রাজনৈতিক পরিচয়ে নিয়োগপ্রাপ্ত একজন পরিচালক দেশ ছেড়ে চলে গেছেন। ইতিমধ্যে ওই পরিচালককে নিয়ে একটি দৈনিকে বিস্তারিত খবর বেরিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, তিনি কয়েকদিন আগে আমেরিকায় চলে গেছেন এবং আর দেশে ফিরছেন না।

হলমার্ক কেলেঙ্কারি: মোদাচ্ছেরকে তলব করবে দুদক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

হলমার্ক কেলেঙ্কারি: মোদাচ্ছেরকে তলব করবে দুদক :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

  নিয়ম বহির্ভূতভাবে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে হলমার্ক গ্রুপের অর্থ সরানোর ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের কমিশনার মো. বদিউজ্জামান এ কথা জানান। যত দ্রুত সম্ভব তাকে তলব করা হবে বলেও জানান দুদক কমিশনার।

তিনি বলেন, “এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে কেবল উপদেষ্টা মোদাচ্ছের আলীর নাম এসেছে। অন্য কারো নাম এলে তাদেরও দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে।”

সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ওই ব্যাংকের দুই জন জিএমসহ ১৭ জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে।

অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার হস্তক্ষেপেই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা সরিয়েছে।

গ্রামীণ ব্যাংক নিয়ে উন্নয়ন সহযোগীদের উদ্বেগ অমূলক: পররাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

গ্রামীণ ব্যাংক নিয়ে উন্নয়ন সহযোগীদের উদ্বেগ অমূলক: পররাষ্ট্রমন্ত্রী :: জাতীয় :: বার্তা২৪ ডটনেট

 গ্রামীণ ব্যাংক নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের উদ্বেগকে অমূলক আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। তার মতে, যেসব ধারণা ও তথ্যের ভিত্তিতে এ উদ্বেগ প্রকাশ করা করা হচ্ছে, তা ভিত্তিহীন। রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীপু মনি এ মন্তব্য করেন।

সিঙ্গাপুরের সফররত পররাষ্ট্র ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জুলফিকলি মাসাগোসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে দীপু মনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

গ্রামীণ ব্যাংক নিয়ে আমেরিকার যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের উদ্বেগ প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গ্রামীণ ব্যাংক সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান যেভাবে চলার কথা, সেভাবেই চলছে গ্রামীণ ব্যাংক। সরকার আইন ভেঙে কিছু করছে না। গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগী যাদের অধিকাংশ নারী, তাঁদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে, সে ব্যাপারে সরকার সচেষ্ট। গ্রামীণ ব্যাংক খারাপ তো দূরে থাক, আগে যেভাবে চলেছে তার চেয়ে অনেক ভালো চলছে।

দীপু মনি বলেন, ‘কাজেই গ্রামীণ ব্যাংক নিয়ে যে উদ্বেগ রয়েছে, তা অমূলক। কারণ, যে তথ্য ও ধারণার ভিত্তিতে এ উদ্বেগ, তা বস্তুনিষ্ঠ নয়। বিদেশি বন্ধুদের যেসব ধারণা দেওয়া হয়েছে, তা সঠিক নয়।’

গ্রামীণ ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন সরকারকে যে চিঠি দিয়েছে সেটির উত্তর দেওয়া হবে কি না, জানতে চাইলে দীপু মনি চিঠির জবাবের বিষয়টি স্পষ্ট করেননি। তবে তিনি বলেন, ‘বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে।’

প্রসঙ্গত, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ পরিবর্তনের সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে গত ১৪ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন। একই ধরনের উদ্বেগ জানিয়ে জার্মানি ও ফ্রান্স ওই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারকে একটি ই-মেইল দিয়েছে।

নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ
আগামী নির্বাচনের আগে প্রধান দুই দলের মধ্যে সমঝোতা সৃষ্টির জন্য বিদেশি কূটনীতিকেরা কাজ করছেন। আগামী নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের ওপর বিদেশিদের চাপ রয়েছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘সংবিধান অনুসৃত পথেই নির্বাচন হবে। অতীতে নির্বাচনপ্রক্রিয়ার সঙ্গে বিদেশিরা সম্পৃক্ত হয়েছিলেন, কারণ নির্বাচন প্রক্রিয়া ভেঙে পড়েছিল। বর্তমান সরকারের সাড়ে তিন বছরে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে পাঁচ হাজারের বেশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।’’

তিনি বলেন, ‘‘কাজেই নির্বাচন নিয়ে ভেতরের বা বাইরের কোনো উদ্বেগ থাকার কথা নয়। কোনো রাজনৈতিক কারণে কিংবা দলীয় বিবেচনায় উদ্বেগ থাকলে সেটি ঠিক করতে চাপের জায়গা আছে বলে মনে করি না। হয়তো অনেক সময় বিদেশি বন্ধুরা নির্বাচন নিয়ে প্রভাবিত করার চেষ্টা করে। তবে বর্তমান সরকার সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর। কাজেই বর্তমান পরিস্থিতিতে এখানে বাইরের কোনো প্রক্রিয়ার যুক্ত হওয়ার দরকার আছে বলে মনে করি না।’’ সূত্র: প্রথম আলো।

আয়কর বিবরণী দেয়নি গ্রামীণের ৬ সহযোগী প্রতিষ্ঠান: এনবিআর

আয়কর বিবরণী দেয়নি গ্রামীণের ৬ সহযোগী প্রতিষ্ঠান: এনবিআর
 করদাতা কোম্পানি হিসেবে নিবন্ধিত হলেও গ্রামীণ ব্যাংকের ছয়টি সহযোগী প্রতিষ্ঠান কখনোই আয়কর বিবরণী জমা দেয়নি।  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে রোববার। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠানগুলোর আয়কর সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে চাওয়ার সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী মন্ত্রিসভা কমিটি এনবিআরের কাছে চিঠি দেয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে সংশ্লিষ্ট কর অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত তথ্য জানাতে নির্দেশ দেয় এনবিআর। রোববার এনবিআর সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ২৬ প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে উপরোক্ত ছয়টি প্রতিষ্ঠান কখনো আয়কর বিবরণী জমা দেয় নি বলে তথ্য পাওয়া গেছে। প্রতিষ্ঠান ছয়টি হচ্ছে গ্রামীণ শক্তি সামাজিক ব্যবসা, গ্রামীণ শিক্ষা, গ্রামীণ স্টার এডুকেশন, গ্রামীণ ইনফরমেশন হাইওয়ে, গ্রামীণ ইউকিগুনি সাইতাকি কোম্পানি এবং গ্রামীণ ইউনিক্লো। এ ছয়টি সহযোগী প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে করদাতা কোম্পানি হিসাবে নিবন্ধিত, কিন্তু আজ পর্যন্ত আয়কর বিবরণী জমা দেয়নি এরা। রোববার সন্ধ্যায় এ বিষয়ে এনবিআরের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা বার্তা২৪ ডটনেটকে বলেন, ‘‘কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলেই তাকে আয়কর বিবরণী দাখিল করতে হবে আইন অনুসারে। পরে নির্ধারণ করা হবে যে, ওই প্রতিষ্ঠানের আয় করমুক্ত কি না।’’

Saturday, September 1, 2012

টুজি লাইসেন্স নবায়নের টাকা জমা দিলো তিন অপারেটর

টুজি লাইসেন্স নবায়নের টাকা জমা দিলো তিন অপারেটর

  বৃহস্পতিবার রবি ,বাংলালিংক ও গ্রামীণফোন দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স নবায়নের টাকা জমা দিলেও সিটিসেল জমা দেয়নি। তিন অপারেটর লাইসেন্স  নবায়নের মোট টাকা জমা দিয়েছে ২ হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ। কিন্তু বকেয়া টাকার জমা দেওয়ার কথা থাকলেও জমা হয়নি।

এ টাকা জমা দেওয়ার সময় বিটিআরসির সঙ্গে তারা চুক্তি করে। অপারেটরদের যে কোনো ধরণের বকেয়া টাকার ব্যাপারে আদালত যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী তারা বিটিআরসির কাছে জমা দিবে।

১৫ শতাংশ হারে ভ্যাট যোগ গ্রামীণফোন  জমা দিয়েছে  এক হাজার ৮০ কোটি ৯৪ লাখ। বাংলালিংক জমা দিয়েছে ৬৫৭ কোটি ৫২ লাখ টাকা। রবি জমা দিয়েছে ৩৩ কোটি ৯২ লাখ টাকা।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব ) জিয়া আহমেদ বার্তা২৪ ডটনেট-কে বলেন, “সরকারের নির্দেশে টাকা জমা না দিয়ে মোবাইল কোম্পানিগুলো আগে লাইসেন্স নবায়ন করেছে। আজ বৃহস্পতিবার কোম্পানিগুলো লাইসেন্স নবায়নের বকেয়া টাকা জমা দিয়েছে। যদি কোনো অপারেটর লাইসেন্স নবায়নের টাকা জমা না দিয়ে থাকে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অপারেটরদের চিঠি দেয়া হবে ”

বিটিআরসির সত্রে জানা যায়, সিটিসেল লাইসেন্স নবায়নের টাকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি । বিটিআরসির কাছে সিটিসেল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত  জানায়নি।

প্রিন্সেস ডায়ানা, স্বাধীনচেতা এক নারী

প্রিন্সেস ডায়ানা, স্বাধীনচেতা এক নারী

  নান্দনিক সৌন্দর্য্য, অসাধারণ চাহনি আর এক চিলতে লাজুক হাসি দিয়ে পৃথিবীর সব প্রান্তের মানুষের নজর কেড়েছিলেন প্রিন্সেস ডায়ানা। লেডি ডায়ানা স্পেনসারে থেকে হয়েছিলেন রাজবধু প্রিন্সেস ডায়ানা। আজ মোহময়ী প্রিন্সেস ডায়ানার ১৫তম মৃত্যুবার্ষিকী। মাত্র ৩৬ বছর বয়সে ১৯৯৭ সালের ৩১ আগস্ট সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন ডায়ানা।
 
প্রচন্ড স্বাধীনচেতা স্বভাবের কারণে ডায়ানা অপ্রাসঙ্গিক অনেক কিছুই করতেন যা  ছিল রাজকীয় কানুন বহির্ভুত। শাশুড়ি রাণী এলিজাবেথ মোটেও সন্তুষ্ট ছিলেন না ডায়ানার প্রতি। প্রিন্স চার্লসের সঙ্গে ডিভোর্সের পর তার প্রিন্সেস উপাধি কেড়ে নেওয়া হয়। কিন্তু কোন অসসম্ভব জাদুকরী ক্ষমতাবলে ডায়ানা বিশ্বময় সবার চোখে প্রিন্সেস থেকে যান। পৃথিবীময় সবার কাছে অভাবনীয় গ্রহনযোগ্যতা অর্জন করেছিলেন ডায়ানা, এমনকি রয়্যাল পরিবারের যে কোন সদস্যের চেয়েও অনেক গুন বেশি।
 
প্রিন্সেস ডায়ানা মানবিক নানা কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন। বিশ্বব্যাপি ল্যান্ডমাইন বিরোধী সচেতনতা সৃষ্টিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। বিশ্বের যেকোন প্রান্তের মানবিক ডাকে তিনি তৎক্ষনাৎ সাড়া দিয়েছেন সেইসঙ্গে প্রত্যন্ত অঞ্চল সমুহ ভ্রমণ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার কল্যানমুখী মানসিকতা অব্যাহত ছিল।
 
প্যারিসের পন্ট-ডি-আলমা রোড টানেলে মর্মান্তিক দুর্ঘনায় ডায়ানা মৃত্যু হয়। ডায়ানার সঙ্গে মৃত্যুবরণ করেন তার প্রেমিক পুরুষ দোদি আল ফায়েদ। ৬ সেপ্টেম্বর ওয়েবমিনিস্টার অ্যাবেতে প্রিন্সেস ডায়ানার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন ডায়ানার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। প্রিন্স চার্লস সহ আরো ছিলেন রয়্যাল পরিবারের সদস্যরা। বিশ্বের কোটি কোটি শোকাতুর মানুষ সেই শেষকৃত্যানুষ্ঠান টিভির সামনে দেখেন।

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আমির খান


টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আমির খান

 বিশ্বের অসাধারণ মেধাবী সব মানুষদের প্রচ্ছদে তুলে আনেন টাইম ম্যাগাজিন। এই প্রথমবারের মতো আইকনিক টাইম ম্যাগাজিনে কোন বলিউড হিরো প্রচ্ছদ হওয়ার সুযোগ পেলেন। সামাজিক সচেতনতা সৃষ্টিতে অনন্য অবদান তাকে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে সম্মান জনক জায়গা পেতে সাহায্য করেছে। বলিউডের সেই হিরো আর কেউ নন-ওয়ান এন্ড অনলি আমির খান।
 
সামাজিক নানা বিষয়াদী নিয়ে জনসচেতনতা মূলক টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’ করে ভারতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। আর সেই কাজের অতুলনীয় প্রভাব সূত্রেই আমির একাধারে আলোচিত ও সমালোচিত হয়েছেন। 
 
আমির খান প্রথম বলিউড পুরুষ অভিনেতা যিনি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ হওয়ার সম্মান অর্জন করলেন। তবে বলিউডের কোন সেলিব্রেটির জন্য প্রচ্ছদ হবার এটিই প্রথম ঘটনা নয়। বলিউডের দুই অভিনেত্রী পারভিন ববি ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে টাইম প্রচ্ছদ করেছিলেন।
 
একজন অভিনেতা কি একটি জাতিকে পরিবর্তন করতে পারেন? আমিরের টিভি শো’ ‘সত্যমেভ জয়তে’র পর এই প্রশ্নটি সবার মনে উঁকি দিয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানে আমির তুলে এনেছেন এমন সব বিষয়াদী যেদিকে রাষ্ট্র পরিচালকরাও কখনো দৃষ্টি দেননি । টিভিতে আমিরের এই শো’ ১৩ সপ্তাহ ধরে দাপটের সঙ্গে চলেছে।
 
স্বাস্থ্যসেবায় বিভিন্ন অরাজকতা, নির্বিচারে মেয়েশিশু ভ্রুণ হত্যা, সমাজের চোখে অস্পৃশ্য কমিউনিটি থেকে শুরু করে নানাবিধ সমস্যা নিয়ে তাৎক্ষণিক সমাধান চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও আমির সাক্ষাৎ করেছেন। নিজের ট্র্যাক অভিনয়ের বাইরে এসে দুর্দান্ত সফল করে তুলেছেন ছোট পর্দার শো’ সত্যমেভ জয়তে'কে।
 
বিভিন্ন সময় টাইম ম্যাগাজিনে ভারতের রাজিব গান্ধি, নরেন্দ্র মোদী, ইন্দিরা গান্ধি, শচিন টেন্ডুলকার, সানিয়া মির্জা ও ডঃ মনমোহন সিং প্রচ্ছদ পেয়েছেন।

প্লেমেট পুনম

প্লেমেট পুনম
প্লেবয় ম্যাগাজিনের কভারে শারলিন চোপড়ার নগ্ন ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই জ্বলে পুড়ে শেষ হয়ে যচ্ছিল তার হৃদয়। টুইটারে ক্রমাগত নিজের নিরাবরণ ছবি পোস্ট করেও ঠিক যেন স্বস্তি পাচ্ছিলেন না তিনি। তাই শেষমেশ নিজেই প্লেমেট হয়ে গেলেন পুনম পান্ডে।

সম্প্রতি টুইটারে সাদা তোয়ালে পরিহিতা নিজের একটি ছবি পোস্ট করেছেন পুনম। খবর জি নিউজ’র। (উল্লেখ্য, সাম্প্রতিক কালে তার সবথেকে আবৃত ছবি এটি।) মাথায় প্লেবয় বানি ইয়ার্স। সঙ্গে, প্রায় ভীমরুলের কামড়ে ফুলে ওঠা সদৃশ রঞ্জিত ওষ্ঠাধার সম্পূর্ণ করেছে তার মেক আপ। চোখে ইঙ্গিতপূর্ণ আবেদন।
আর কী বা বেশি আশা করেন পুনমের টুইটহার্টসরা? তবে সবথেকে আশ্চর্যের বিষয়, প্লেবয় ম্যাগাজিনের পক্ষ থেকে নাকি পুনমকে কোন প্রস্তাবই দেওয়া হয়নি! সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগেই নিজেকে দেশি প্লেমেট ঘোষণা করেছেন পুনম!

এই প্রথম নয়। শারলিনকে নকল করার নিদর্শন আগেও রেখেছেন পুনম। শারলিনই প্রথম নিজের জন্মদিনে টুইটারে নগ্ন ছবি পোস্ট করেন নিজের। আর এখন টুইটারে উত্তেজক ছবি পোস্ট করা পুনমের রোজকার রুটিনের মধ্যে পড়ে।
সে যাই হোক। প্লেবয় থেকে ডাক না পেলেও শারলিনকে যথেষ্টই বেগ দিতে পারেন পুনম। কলকাতা নাইট রাইডার্সের জয় উদ্‍যাপনে পোষাক পরিত্যাগ করে বা রবিবাসরীয় বাবল বাথে টুইটহার্টসদের আমন্ত্রণ জানিয়ে, ইতিমধ্যেই শারলিনের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন তিনি।

চকলেটে পক্ষাঘাতের ঝুঁকি কমে

চকলেটে পক্ষাঘাতের ঝুঁকি কমে
 ধারণা করা হতো, চকলেট খেলে দেহে তার ক্ষতিকর প্রভাব পড়ে। কিন্তু নতুন এক গবেষণায় এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে।গবেষণায় দেখা যায়, সুস্বাদু চকলেট খেলে দীর্ঘদিন পক্ষাঘাতের ঝুঁকি এড়ানো সম্ভব হয়। সুইডেনের একদল গবেষকের গবেষণায় এ দাবি করা হয়েছে।
 
তাদের মতে, যারা প্রতিদিন চকলেট খান তারা ভালো স্বাস্থ্যের অধিকারী হন এবং দীর্ঘদিন তাদের পক্ষাঘাতের ঝুঁকি কম থাকে। গবেষকরা বলেন, ১০ বছর ধরে যে সব ছেলে প্রতি সপ্তাহে অধিক মাত্রায় চকলেট খেয়েছে তাদের পক্ষাঘাতের ঝুঁকি ১৭ শতাংশ কম, যারা একটিও চকলেট খায়নি তাদের তুলনায়। 
 
বিষয়টি নিয়ে গবেষকরা ৪৯ থেকে ৭৫ বছর বয়সী ৩৭ হাজার ১০৩ জন সুইডিশ লোকের ওপর পরীক্ষা চালান। এ সময় তাদের একটি খাদ্য তালিকা মেনে চলতে হয়। প্রায় এক দশক গবেষণার পর দেখা যায়, ১ হাজার ৯৯৫ জন প্রথম পক্ষাঘাতে আক্রান্ত হয়েছেন।
 
ডা. সুসান্না লারসন বলেন, স্বাদ-গন্ধযুক্ত চকলেটের মধ্যে যে উপাদান ব্যবহার করা হয় তা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেহে কার্যকর ভূমিকা রাখে। এতে শরীরে রক্তের চাপ কম হয়, যা হূদরোগের বিরুদ্ধে কাজ করে।
 
তবে কারোলিনাসকা ইনস্টিটিউটের গবেষকরা সতর্ক করে বলেছেন, চকলেটে যেহেতু অতিরিক্ত চিনি, সর্বোচ্চ পরিমাণ চর্বি এবং ক্যালোরি থাকে সেহেতু চকলেট কম খাওয়াই ভালো। সূত্র: দি সান

যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা চায়নি: ইউসুফ হোসেন

যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা চায়নি: ইউসুফ হোসেন

  দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা চায়নি। তাই হেনরি কিসিঞ্জার বলেছিলেন, বাংলাদেশের অভ্যদয়ে তিনি ব্যথিত।”
 
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ৩৭তম শাহাদতবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী সাংস্কৃতিক জোট। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন।
 
হুমায়ুন বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এদেশের যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
 
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “বঙ্গবন্ধু এই করে গেছেন বা হয়ে গেছে’ এমন কথা যারা বলেন, তারা মিথ্যা বলছেন। এদের বিচার বাংলার মাটিতে হবেই।”
 
মুক্তিযুদ্ধকালে যারা মানুষ হত্যা ও নারী ধর্ষণ করেছিল তাদের বিচারের জন্যই ১৯৭৩ সালে বঙ্গবন্ধু আইন করেছিলেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই নেতা।
 
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সংসদ সদস্য বেবি মওদুদ।

সোনালী ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য উপদেষ্টা জড়িত: মির্জা ফখরুল


সোনালী ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারিতে স্বাস্থ্য উপদেষ্টা জড়িত: মির্জা ফখরুল
 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী কথায় কথায় বিএনপি নেতাদের দুর্নীতিবাজ বলছেন। অথচ শুধু বাংলাদেশ নয়, সরকারের দুর্নীতির কারণে এখন সারাবিশ্বের আঙ্গুল এখন প্রধানমন্ত্রীর দিকে । পদ্মা সেতুর পর এখন সোনালী ব্যাংক-হলমার্ক কেলেঙ্কারির টাকা লুটের ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা জড়িত । প্রধানমন্ত্রীকে একদিন এর জবাব দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘প্রমাণ হয়েছে সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও  প্রধানমন্ত্রীর আত্মীয়রা দুর্নীতিগ্রস্ত। তাই নৈতিক কারণে সরকারের পদত্যাগ করা উচিত।’’

শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘‘সরকার বিএনপিকে বাদ দিয়ে নীল নকশার নির্বাচন করতে চায়। তাই যেকোনো ত্যাগের মধ্য দিয়ে বেগম জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে।’’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার আসার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি বলে জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ‘‘সরকার দেশকে দূর্বল করতে এবং সেবাদাসে পরিনত করতে পরিকল্পিতভাবে সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। কিন্তু সরকারের এ ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।’’

‘‘বিএনপি আন্দোলনে পিছিয়ে পড়েছে সরকারি দলের নেতাদের এমন মন্তব্য নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘বিএনপি একটি দায়িত্বশীল দল। আমরা লগি বৈঠার রাজনীতি করে নয়; জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যেতে চায়।’’

তিনি আরো বলেন, ‘‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে ষড়যন্ত্রকারীরা মনে করেছিল দেশে আর কোনো গণতন্ত্রকামী মানুষ থাকবে না। কিন্তু তার যোগ্য উত্তরসূরী বেগম খালেদা জিয়া একজন গৃহবধু হয়েও তিন দশক ধরে দেশের জনগণের জন্য রাজনীতি করছেন । কোনো ষড়যন্ত্রই জিয়াউর রহমানের গড়া দলকে ধ্বংস করতে পারে নাই। আগামী দিনেও পারবে না ’’

বেগম জিয়ার নেতৃত্বে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান মির্জা ফখরুল।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘‘সংবিধান সংশোধনের কারণে সরকার দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। তাই আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসাতে হবে।’’                      

আ স ম হান্নান শাহ বলেন, ‘‘জিয়াউর রহমান যে স্লোগান নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন তা ধারণ করে চলতে পারলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে রুখতে পারবে না। কথায় নয়, কাজের মাধ্যমে বিএনপির কর্মী প্রমাণ করতে সকলের প্রতি আহবান জানান তিনি।’’

এমকে আনোয়ার বলেন, ‘‘নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। সরকার এরশাদকে গৃহপালিত বিরোধী দলে রেখে যে সাজানো নির্বাচন করতে চায় সে ষড়যন্ত্র সফল হবে না।’’

মির্জা আববাস বলেন, ‘‘বিএনপি হলো সভ্য মানুষের দল। আর আওয়ামীলীগ হলো অসভ্য ও দুর্নীতিবাজদের দল ।’’
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ফজলুর রহমান পটল ও এ জেড এম জাহিদ হোসেন।

আলোচনা সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক ও বিরোধীদলীয় চীফ হুইফ জয়নুল আবদিন ফারুক ।

পরে জাতীয়তাবাদী সামাজিত সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিএনপি নেতারা।

ভারতের উদ্বেগ অমূলক, বিএনপি’ই জঙ্গি দমাতে পারবে: মোশাররফ

ভারতের উদ্বেগ অমূলক, বিএনপি’ই জঙ্গি দমাতে পারবে: মোশাররফ
 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘‘বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশে আবারো জঙ্গিদের উত্থান হবে বলে টাইমস অব ইনডিয়া যে সংবাদ প্রচার করেছে তা অযৌক্তিক ও অমূলক।’’ তবে জনগণের রায়ে বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে পত্রিকাটির এমন সংবাদকে স্বাগত জানান খন্দকার মোশাররফ। তিনি বলেন, তবে জঙ্গি উত্থানের মতো কোনো ঘটনা ঘটলে বিএনপি’ই তা দমন করতে পারবে।
 
সম্প্রতি এক নিবন্ধে ভারতের সর্বাধিক প্রচারিত দৈনিক টাইমস অফ ইনডিয়া জানায়, ভারতীয় ইন্টেলিজেন্স ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা কমছেই- অন্যদিকে আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির জনপ্রিয় বৃদ্ধির আলামত ‘ক্রমশ বেশি পরিমাণে দৃশ্যমান হচ্ছে’- ফলে বিএনপির ক্ষমতায় আসার ’সম্ভাবনা নিয়ে দুঃশ্চিন্তাগ্রস্ত’ হয়ে পড়েছে ভারত।   বলা হয়, ‘মৌলবাদী সংগঠনগুলোর এবং বিএনপির জোটের অংশীদার জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্কযুক্ত নাশকতামূলক উপাদানগুলো’ নিয়েই ‘ভয় ভারতের নিরাপত্তা সংস্থাগুলো’র। ভয়ের বিবরণ দিয়ে নিবন্ধে বলা হয়, এরা ‘পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসী সংগঠনগুলোকে ভারতে অনুপ্রবেশের সুযোগ করে দেয়া ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের (সাতবোন অঞ্চল) অন্তর্ঘাতী গোষ্ঠিগুলোকে পৃষ্ঠপোষকতা ও আশ্রয় দেয়ার কাজ আবারো শুরু করবে।’
 
এ প্রেক্ষিতে খন্দকার মোশাররফ বলেন, ‘‘এ দেশে জঙ্গিদের উত্থানের শুরুতেই বিএনপি তা দমন করেছে। আগামী দিনে এমন ঘটনা আবার ঘটলে অন্য কোনো দল নয়, আমরাই তা দমন করতে পারবো।’’
 
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বদেশ জাগরণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে সরকারের প্রস্তাবনা ও বাস্তবতা র্শীষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের সভাপতি কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন, ও নির্বাহী কমিটির সদস্য হেলেন জেরিন খান।
 
মোশাররফ হোসেন বলেন, ‘‘আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি স্পষ্ট অবস্থানে থাকলেও সরকার এখনো দোদূল্যমান অবস্থায় আছে। লন্ডনে বিবিসিকে দেয়া সাক্ষাতকারে প্রধানমন্ত্রী সকল দলের অংশগ্রহণে আগামী নির্বাচনের কথা বললেও তাদের আচরণে মনে হচ্ছে বিএনপিকে বাদ দিয়েই নির্বাচন করতে চায়। কিন্তু তাদের এ দ্বিবা স্বপ্ন পূরণ হবে না।’’
 
তিনি বলেন, ‘‘আগামী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের খোঁড়া অজুহাত আমরা মানিনা। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। কারণ এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে।’’
 
‘সংবিধানের ১৬তম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহবান’ জানিয়ে তিনি বলেন, ‘‘এ সরকার ব্যবস্থার কাঠামো বা রূপরেখা নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত আছি।’’
 
১৮ দলের ঘোষিত কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ নেতাদের খুশি না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘এটাকে নরম কর্মসূচি বলে খুশি হওয়ার কিছু নেই। কারণ আন্দোলনের কৌশল অবলম্বন করতে এমন কর্মসূচি দেয়া হয়েছে। জনগণকে আন্দোলনের কর্মসূচিতে সম্পৃক্ত করতে আগামীতে ধাপে ধাপে কর্মসূচি দেয়া হবে।’’
 
এরশাদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ বলেন, ‘‘দুই নেত্রীর করুণায় এ পর্যন্ত রাজনীতি করার সুযোগ পেলেও এখন দুই নেত্রী জীবিত থাকাবস্থায় এ দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। শুধু তাই নয়, গৃহপালিত বিরোধীদল হওয়ার স্বপ্নও পূরণ হবে না।’’

ইরানকে পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশ, খামেনিকে হাসিনা

ইরানকে পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশ, খামেনিকে হাসিনা

আগামী তিন বছর ন্যামের চেয়ারম্যান থাকাকালে ইরানের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন থাকবে বলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি হুসেইন খামেনিকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসস’র।

১৬তম ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরান সফররত প্রধানমন্ত্রী শুক্রবার খামেনির সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মুসলিম উম্মাহর মধ্য সংহতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রধানমন্ত্রী এবং আশা প্রকাশ করেন ওআইসি মুসলিম দেশগুলোর মধ্যে আলোচনা করে উম্মাহর মধ্যকার সমস্যার সমাধানে উদ্যোগী হবে।

আয়াতুল্লাহ খামেনি এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান এবং ন্যাম শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

দু’টি ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্কের বিষয় তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং জাতিসংঘ ন্যাম, ওআইসি ও ডি-৮-এর মতো বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

পরে তিনি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন যে, অভিন্ন স্বার্থে উভয় দেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এক সঙ্গে কাজ করতে পারে।

তিনি আশা প্রকাশ করেন যে, ন্যামের নতুন সভাপতি হিসেবে ইরান সদস্য দেশগুলোর মধ্যে সংহতি জোরদারে কার্যকর ভূমিকা পালনে সক্ষম হবে। এ বিষয়ে তিনি বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।

তেহরানের শীর্ষ নেতা দু'দেশের মধ্যে বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বিস্তৃত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রধানমন্ত্রী ইরানী নেতাকে ধন্যবাদ জানান এবং ১৬তম ন্যাম শীর্ষসম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তার প্রেরণামূলক বক্তব্যের প্রশংসা করেন।

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী স্মরণ করেন যে, এই আগস্ট মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন। আয়াতুল্লাহ খামেনী এ সময় বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ প্রার্থনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি, এ্যাম্বাসেডর এটলার্জ মো. জিয়াউদ্দিন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার আব্দুস সাত্তার।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ইরানের প্রেসিডেন্ট ও ন্যামের বর্তমান চেয়ারম্যান মাহমুদ আহমদিনেজাদের সঙ্গে বৈঠক করেন।

Friday, August 31, 2012

আইসিসি পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

আইসিসি পুরস্কারের জন্য মনোনয়ন তালিকা :: স্পোর্টস :: বার্তা২৪ ডটনেট

 ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া  খেলোয়াড়দের নামের তালিকা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বৃহস্পতিবার প্রকাশ করে। তালিকাটি নিম্নরূপ:

বর্ষসেরা ক্রিকেটার:
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার:
হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া), ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার:
মহেন্দ্র সিং ধোনি (ভারত), বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)।

বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার :
লিডিয়া গ্রীনওয়ে (ইংল্যান্ড), আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ), সারাহ টেলর (ইংল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)।

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:
ডাগ ব্রেসওয়েল (নিউজিল্যান্ড), দিনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), জেমস প্যাটিনসন (অস্ট্রেলিয়া)।

সহযোগী ও অনুমোদিত দেশগুলোর বর্ষসেরা ক্রিকেটার:
জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), এড জয়েস (আয়ারল্যান্ড), কেভিন ও’ ব্রায়ান (আয়ারল্যান্ড), পল স্টারলিং (আয়ারল্যান্ড) ও দৌলত জাদরান (আফগানিস্তান)।

আন্তর্জাতিক টি-২০ বর্ষসেরা পারফরম্যান্স:
তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)-৫৭ বলে অপরাজিত ১০৪ রান, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৫২ বলে অপরাজিত ৮৫ রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
রিচার্ড লেভি (দক্ষিণ আফ্রিকা)-৫১ বলে অপরাজিত ১১৭ রান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
অজন্তা মেন্ডিজ (শ্রীলঙ্কা)-১৬ রানে ৬ উইকেট, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

মহিলা বর্ষসেরা টি-২০ ক্রিকেটার:
আলিসা হিলি (অস্ট্রেলিয়া), লিসা স্তালেকার (অস্ট্রেলিয়া), সারা টেলর (ইংল্যান্ড), স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)।

বর্ষসেরা আম্পায়ার:
বিলি বাউডেন (নিউজিল্যান্ড), আলিমদার (পাকিস্তান), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), রিচার্ড কেটলব্রো (ইংল্যান্ড), সায়মন টাফেল (অস্ট্রেলিয়া), রডনি টাকার (অস্ট্রেলিয়া)।

স্পিরিট অব ক্রিকেট পুরস্কার:
মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)।

পিপলস চয়েজ অ্যাওয়ার্ড :
জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), শচিন টেন্ডুলকার (ভারত)।

আগামি ১৫ সেপ্টেম্বর কলম্বোতে অ্যাওয়ার্ড নাইটে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বাংলাদেশের জলবায়ু প্রকল্পের ‘আর্থ কেয়ার এ্যাওয়ার্ড’ লাভ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

বাংলাদেশের জলবায়ু প্রকল্পের ‘আর্থ কেয়ার এ্যাওয়ার্ড’ লাভ :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট
 উপকূলীয় অঞ্চলে বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন থেকে কমিউনিটিভিত্তিক অভিযোজন কার্যক্রমে অগ্রণী অবদানের জন্য বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয় ‘আর্থ কেয়ার এ্যাওয়ার্ড ২০১২’ লাভ করেছে।

গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটিস’র (জিএইএফ) স্বল্পোন্নত দেশগুলোর তহবিলের (এলডিসিএফ) অধীনে এক কোটি ডলার ব্যয়ে বরগুনা, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপজেলাগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় কমাতে ওই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জিইএফ এক বিবৃতিতে জানায়, কমিউনিটি-ভিত্তিক অভিযোজন ও তীব্রতা হ্রাস ক্যাটাগরিতে চলতি বছরের আর্থ কেয়ার অ্যাওয়ার্ড প্রদানে স্পন্সর হয়েছে টাইমস অব ইন্ডিয়া।

জিইএফ জানায়, এ প্রকল্পে মাছ চাষ, শস্য আবাদের জন্য সেচ এবং পতিত জমিকে চাষাবাদের উপযুক্ত জমিতে পরিণত করে বহুমুখী জীবিকা সংস্থানের সংযোগ রাখা হয়েছে এবং এই মডেলে পরিবারগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। এতে তাদের বার্ষিক অন্তত এক হাজার মার্কিন ডলার বাড়তি আয় হবে।

জিইএফ’র সিইও এবং নাওকো ইসহিই বলেছেন, জলবায়ু পরিবর্তনে অভিযোজনের জরুরি প্রয়োজনে এলডিসিইভুক্ত ৪২টির বেশি দেশে এলডিইএফ অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে।

বাংলাদেশ এ ক্ষেত্রে সম্পৃক্ত সরকার ও কমিউনিটি জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচির আওতায় অর্থায়ন প্রকল্প থেকে প্রত্যাশিত অভিযোজন সুবিধা গ্রহণের বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।

তিনি বলেন, প্রয়োজনীয় অভিযোজন কার্যক্রম পূর্ণতা দিতে এলডিসিএফ’র দশকব্যাপী প্রচেষ্টা, বাংলাদেশের অঙ্গীকার ও সাফল্যের নজির স্থাপন করায় বাংলাদেশকে ওই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।

ইউএনডিপি’র মাধ্যমে ওই উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য গত বছর ঢাকায় অনুষ্ঠিত কমিউনিটিভিত্তিক অভিযোজন (সিবিএএস) বিষয়ক পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে ইউএনডিপি ‘নলেজ কম্পিটিশন অ্যাওয়ার্ড’ লাভ করে। সূত্র: বাসস

হুমকির মুখে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট

হুমকির মুখে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য :: পরিবেশ :: বার্তা২৪ ডটনেট


 জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য৷ গত এক বছরে বিলুপ্ত হয়েছে ৫০টি প্রজাতি৷ অম্লতা বাড়তে থাকলে আরো অনেক প্রজাতি বিপন্ন হবে৷
 
গত দেড়শ' বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে প্রায় ৩০ ভাগ৷ প্রতিদিন বায়ুমণ্ডল থেকে ২২ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড শুষে নিচ্ছে সাগরের বিস্তীর্ণ জলরাশি৷ সাগরে এখন কার্বন কনসেন্ট্রেশনের মাত্রা ৩৮০ পিপিএম৷
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমি এবং পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. রেজাউল ইসলাম ভূইয়া জানান, পানিতে কার্বন মিশে পিএইচের পরিমাণ কমে যাওয়ায় অস্বাভাবিক হারে বাড়ছে সাগরের অম্লতা৷ ফলে অস্তিত্ব সংকটে পড়ছে এর জীববৈচিত্র্য৷ ভেঙে পড়ছে ইকো সিস্টেম৷ এ থেকে মুক্ত নয় বঙ্গোপসাগরও৷ অম্লতা বেড়ে যাওয়ায় বঙ্গোপসাগরে সামুদ্রিক প্রাণীর গায়ে পচন ধরেছে৷ পাল্টে যাচ্ছে জীবন প্রক্রিয়া৷
 
তিনি জানান, বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আছে ১৯ প্রজাতির জীবাশ্ম, ৩৬ প্রজাতির কঠিন এবং ১৩ প্রজাতির কোমল প্রবাল৷ আছে ১৯১ প্রজাতির শামুক ও ঝিনুক৷ ১০ প্রজাতির কাকড়া ছাড়াও ১৫৩ প্রজাতির শৈবাল৷ আছে ১৩৪ প্রজাতির মাছ৷ এর মধ্যে গত এক বছরে বিলুপ্ত হয়েছে কমপক্ষে ৫০ টি প্রজাতি৷ এসিড যত বাড়বে আরো নতুন নতুন প্রজাতি বিপন্ন হবে৷
 
এদিকে সুনামির পর ভারত মহাসাগরের তলদেশে দেখা গেছে বেশ কয়েকটি বড় ধরনের আগ্নেয় বিস্ফোরণ৷
 
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভূমি এবং পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. দিলীপ দত্ত জানান, বঙ্গোপসাগরও এ ধরনের বিস্ফোরণের আশঙ্কার মধ্যে রয়েছে৷ আর বঙ্গোপসাগরে এমন বিস্ফোরণ হলে জীববৈচিত্র্য পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে৷ সূত্র: ডিডব্লিউ

বৈশ্বিক ইন্টারনেট সংযোগের সফল পরীক্ষণ সম্পন্ন :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

বৈশ্বিক ইন্টারনেট সংযোগের সফল পরীক্ষণ সম্পন্ন :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

 ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার (টিআরএআই) সম্মতি পত্র (এনওসি) হাতে না পাওয়ায় নির্ধারিত দিনের (২৭ আগস্ট) একদিন পর স্থলপথে আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) সংযোগের সফল পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে ওয়ান এশিয়া (বিডি) লিমিটেড।
 
মঙ্গলবার বিকেলে বেনাপোল সীমান্ত সংযোগ ক্যাবল দিয়ে এসিটিএম-৬৪ লেবেলে ডেটা আদান-প্রদান করে সিঙ্গাপুর ভিত্তিক এই স্বদেশী কোম্পানিটি। এসময় প্রতিসেকেন্ড ১০জিবি তথ্য-আদান প্রদানে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করার মিশনে স্থাপিত হার্ডওয়্যারের সক্ষমতা যাচাই করা হয়।
 
পরীক্ষামূলক অপারেশন সম্পর্কে বার্তা২৪ ডটনেট এর সঙ্গে আলাপকালে ওয়ান এশিয়া কমিউনিকেশন’র প্রেসিডেন্ট সৈয়দ আব্বাস আলী সিরাজি জানন, নতুন এ সংযোগ ব্যবস্থায় বাংলাদেশ সিমিইউ(৪) সাবমেরিন কেবল ছাড়াও সাতটি চ্যানেলে ইন্টারনেট সংযোগ সুবিধা পাবেন ইন্টারনেট ব্যাবহারকারীরা।
 
দেশে অবিচ্ছেদ্য ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে এ জন্য যে চ্যানেলটি তৈরি করা হয়েছে তা বেনাপোল-কলকাতার সঙ্গে যুক্ত হয়ে মুম্বাই এবং চেন্নাইয়ের ল্যান্ডিং স্টেশনের সঙ্গে যুক্ত হবে বলে তিনি জানান।
 
তিনি বলেন, “আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চলকেও ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আমরা ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান গুলোকে সাশ্রয়ী মূল্যে ব্যান্ডউইথ দেয়ার চেষ্টা করবো।” তবে এ জন্য সরকারের পক্ষ থেকে ট্যারিফ প্লান রিভিশন করার পাশাপাশি ভারতকেও ভাড়া মূল্য কমানোর প্রতি অনুরোধ জানানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
 
সিরাজি বলেন, “এখন পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে সকলের সহযোগিতা পাওয়ায় আমরা বেশ দ্রুততার সঙ্গে কাজ এগিয়ে নিতে সক্ষম হচ্ছি। শুধুমাত্র ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার (টিআরএআই), টেরিস্টারিয়েল সংযোগ দাতা প্রতিষ্ঠান টাটা কমিউনিকেশন ও ভারতী এয়ারটেলের কারণে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।”  

তবে ইতিমধ্যেই বেনাপোল বন্দর দিয়ে সংযোগ স্থাপনের কাজ শেষ হয়েছে জানিয়ে ওয়ান এশিয়া কমিউনিকেশন’র নির্বাহী কর্মকর্তা মির্জা মোহাম্মাদ হেলাল বার্তা২৪ ডটনেটকে বলেন, “এরই মধ্যে দেশের বিকল্প ইন্টারনেট মাধ্যম হিসেবে আইসিটির কারিগরি সংযোগের (ফিজিক্যাল কানেক্টিভিটি) কাজ সম্পন্ন হয়েছে। আগামী সেপ্টেম্বরের শেষদিকে কিংবা বড়জোর আগস্টের প্রথম সপ্তাহে স্থলপথে বিকল্প ইন্টারনেটের সংযোগের সুবিধা বাংলাদেশের জন্য বাণিজ্যিকভাবে অবমুক্ত করা সম্ভব হবে।”
 
আনুষ্ঠানিক পরীক্ষায় বেনাপোল দিয়ে স্থাপিত ক্যাবল সংযোগটির যথার্ততা প্রমাণের পর এবার আমরা দর্শনা সীমান্ত দিয়েও আরেকটি সংযোগ ক্যাবল স্থাপনের কাজ হাতে নিয়েছি। এরপরপরই আখউড়া ও মেহেরপুর সীমান্ত দিয়ে আরো দুইটি বিকল্প সংযোগ ক্যাবল স্থাপনের পরিকল্পনা রয়েছে।”
 
অবিচ্ছেদ্য ইন্টারনেট সুবিধাভুক্ত হতে বাংলাদেশের ইন্টারনেট ভোক্তাদের আর খুব বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না এমন আশাবাদ ব্যাক্ত করে তিনি বলেন, “চলতি বছরের জানুয়ারি মাসে আইটিসি লাইসেন্স হাতে পাবার পর থেকেই আমরা কাজ শুরু করে দিই। কিন্তু ভারতের পক্ষ থেকে সময় মতো সাড়া না পাওয়ায় নির্ধারিত ছয় মাসের মধ্যে আমরা দেশের ইতিহাসে প্রথম স্থলপথে সংযুক্ত এই বৈশ্বিক ইন্টারনেট সেবা কাজ শেষ করতে পারিনি। এজন্য সরকার আরো অতিরিক্ত তিন মাস সময় বাড়িয়ে দেয়। এই সময়ে লাইসেন্স পাওয়া ছয়টি কোম্পানির মধ্যে আমরাই প্রথম অপারেশন শুরু করতে সক্ষম হয়েছি।”
 
তিনি আরো বলেন, “পরীক্ষামূলক পর্ব চূড়ান্ত করার পরও বাণিজ্যিক বিপণন শুরু করতে এক মাসের মতো সময় লাগে। এই সময়ের মধ্যে ভারতীয় টাটা কমিউনিকেশন আমাদের বাণিজ্যিক ভাবে সংযোগ চালুর অনুমতি প্রদানে ভারতীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থার (টিআরএআই) এবং মন্ত্রণালয় কমিটির কাছ থেকে পৃথক অনাপত্তি সনদ সংগ্রহ করবে। এরপরই আমরা বাণিজ্যিকভাবে বিকল্প এই ইন্টারনেট সংযোগ চালু করতে পারবো।”
 
বাংলাদেশকে আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ নিরবিচ্ছিন্ন ভাবে সংযুক্ত রাখতে কক্সবাজার দিয়ে মিয়ানমার হয়ে এই ক্যাবল সংযোগটি সিংগাপুর পর্যন্ত বর্ধিত করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং আব্দুর রাজ্জাক।
 
তিনি জানান, বাংলাদেশের ইন্টারনেট সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে টাটা কমিউনিকেশন সব সময় তিনটি চ্যানেল লাইভ রাখার কথা প্রাথমিকভাবে জানিয়েছে। এর ফলে দেশের করপোরেট সেবাভুক্তরা অপেক্ষাকৃত কমমূল্যে বিকল্প ইন্টারনেটের এ সুবিধা পাবেন। তবে সাধারণ ভোক্তা পর্যায়ে কি ধরনের সেবাব্যয় কমবে তা বিটিআরসি এবং আইএসপি সেবাদাতাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানান তিনি।
 
তিনি আরো জানান, কর্পোরেট পর্যায়ে জিপিআইটি, ভোক্তা পর্যায়ে ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠান অগ্নি সিস্টেম লিমিটেড ও আমরা নেওয়ার্ক এর মতো দেশী প্রতিষ্ঠানগুলো সংযোগ পেতে মুখিয়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফা সাবমেরিন কেবল কাটা পড়া ও কারিগরি উন্নয়নে রিপিটার প্রতিস্থাপন ইত্যাদি কারণে সংযোগ বিচ্ছিন্ন হওয়া ছাড়াও ইন্টারনেটর কচ্ছপ গতিতে হাঁপিয়ে উঠেছে দেশের নেটিজেনরা। তাই স্থল পথে ইন্টারনেট সংযোগের এই বিকল্প এই ক্যাবল স্থাপনের খবরে ইন্টারনেট ব্যাবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
নতুন এই সংযোগ চালু হলে দেশের কলসেন্টারগুলো জীবন ফিরে পাবে এবং সেই সাথে আউট সোর্সিং-এও আসবে গতি।
 
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে এমনটাই আশা করছেন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের বিদায়ী সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।
 
বার্তা২৪ ডটনেট প্রতিবেদকের সঙ্গে আলাপকালে দেশের প্রত্যন্ত অঞলে ইন্টারনেট সেবা পৌছে দিতে এবার ভোক্তা পর্যায়ে এর মূল্য কমানোর প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
 
তিনি বলেন, “একজন কৃষক কিংবা শিক্ষার্থীও যেন ইন্টারনেট ব্যাবহারের মাধ্যমে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে সেদিকটায় নজর দেয়া দরকার। তার মতে, এখন থ্রি জি সেবাকে যত দ্রুত চালু ও সবার জন্য উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে জাতি ততটাই উপকৃত হবে।”
   
একই বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান জিয়া আহমেদ জানান, ‘কল সেন্টারগুলোর জন্য দেশের একমাত্র সাবমেরিন ক্যাবলের ব্যাকআপ অত্যন্ত জরুরি হয়ে গিয়েছিল। ইন্টারনেটের এই স্থলপথ সংযোগটি নিঃসন্দেহে সময়োপোযোগী ও যুগান্তকারী। এর ফলে দেশে ব্যান্ডউইথ মূল্যের ক্ষেত্রে প্রতিযোগিতার বাড়বে। বিশেষ করে দেশের কল সেন্টারের জন্য। একইসঙ্গে  দেশের ব্যান্ডইউথের দাম কিছু কমে যাবে।’
 
এদিকে দেশীয় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ইতিমধ্যেই নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কাছ থেকে ভারত, নেপাল, ভুটান ও মায়ানমারের মতো পার্শ্ববর্তী দেশে ব্যান্ডউইথ রফতানি করার অনুমোদন পেয়েছে আইটিসি কোম্পানিগুলি। পাশাপাশি গত এপ্রিলে বাংলাদেশের মধ্যে দিয়ে ত্রিপুরা এবং চেন্নাইয়ের মধ্যে সংযোগ দেবার জন্য 'ভার্চুয়াল ট্রানজিট' সুবিধা প্রদানের অনুরোধ জানিয়েছে ভারত সরকার। সব মিলিয়ে ভি-স্যাট নির্ভরতা কমিয়ে সঙ্কুচিত বিকল্প পথে সংযুক্ত বৈশ্বিক ইন্টারনেট সংযোগ চালুর আগেই এর চাহিদা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গেছে।
 
তাই বাণিজ্যিকভাবে সংযোগ চালুর আগেই ওয়ান এশিয়া কমিউনিকেশন’র সঙ্গে যোগাযোগ করেছে বাংলেদেশস্থ ভূটান দূতাবাস। ইতিমধ্যেই সংযোগ পেতে প্রতিষ্ঠানিটির ব্যাবস্থাপনা পর্ষদের সঙ্গে বৈঠক করেছেন দূতাবাসের কনসেলর/ডেপুটি চিফ অব মিশন কারমা এস টিওসার।
 
জানাগেছে, এই বিকল্প এই পথে ভারতের কলকাতা হয়ে মুম্বাই ও চেন্নাইয়ের ইন্টারন্যাশনাল টেরিস্টারিয়েল কানেক্টিভিটি ও সাবমেরিন উভয় পথেই সংযুক্ত হচ্ছে বাংলাদেশ।
 
নিরবিচ্ছিন্নভাবে অত্যন্ত দ্রুততার সঙ্গে বিপুল তথ্য-আদান প্রদান নিশ্চিত করতে ৯৬ কোর ক্যাবল স্থাপন করা হয়েছে। ফলে ইন্টারনেট সংযোগে দেশে অচিরেই ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ের রেনেসাঁর উদ্ভব ঘটবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

গ্রামীণফোন সিইওকে হাজিরের নির্দেশ শ্রম আদালতের :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

গ্রামীণফোন সিইওকে হাজিরের নির্দেশ শ্রম আদালতের :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট


 নিয়ম বহির্ভূতভাবে কর্মী ছাঁটাই সম্পর্কে জানতে চেয়ে গ্রামীণফোন’র প্রধান নির্বাহী টরে জনসেন ও সদ্য বদলি হওয়া প্রধান মানবসম্পদ কর্মকর্তা হারুন হায়দার ভাট্টি’র প্রতি হাজিরের সমন জারি করেছে শ্রম আদালত।

বৃহস্পতিবার গ্রমীণফোনের চাকরিচ্যুত কর্মী রাসুলুল আমিন মুরাদ ও আদিবা জেরিন বাদী হয়ে ঢাকার প্রথম আদালতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও মানবসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেন। দণ্ডবিধি ২৯১ ও ৩০৭ নম্বর ধারায় দায়ের করা ওই মামলার শুনানিতে আসামিদের প্রতি সমন জারি করা হয়।

ঢাকা জেলা ও দায়েরা জজ এবং প্রথম শ্রম আদালতের বিচারক মিয়া মোহাম্মদ শরীফ মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে সমনও জারি করেন।

জানা গেছে, শ্রম আইনের ১৮৬ ও ১৯৫ বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রামীণফোন’র প্রধান নির্বাহী টরে জনসেন ও সদস্য বদলি হওয়া প্রধান মানবসম্পদ কর্মকর্তা হারুন হায়দার ভাট্টি’র বিরুদ্ধে এই মামলা করা হয়।

মামলার বাদী পক্ষের আইনজীবী মো. সেলিম আহসান খান বার্তা২৪ ডটনেটকে জানান, আদালত অভিযুক্ত গ্রামীণফোন কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী রোববারের মধ্যে এটি ভাটিয়ারি থানার মাধ্যমে আসামিদের কাছে চলে যাবে বলে আশা করছি।

মামলার বাদী রাসুলুল আমিন মুরাদ জানান, ইউনিয়ন গঠনের একদিন পরই চলতি বছরে ২৪ জুলাই আমাকেসহ ২১৩ জনকে বিনা নোটিশে টার্মিনেট করা হয়। এই আইন বহির্ভূত চাকরিচ্যুতি সংস্কৃতি চর্চা বন্ধের দাবিতে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।

ফেসবুকের সবচেয়ে প্রবীণ ব্যবহারকারী :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

ফেসবুকের সবচেয়ে প্রবীণ ব্যবহারকারী :: সাই-টেক :: বার্তা২৪ ডটনেট

 
  জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের সবচেয়ে প্রবীণ ব্যবহারকারীর পরিচয় প্রকাশ করেছে সংস্থাটি। তিনি হচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ১০১ বছর বয়সী এক নারী ফ্লোরেন্স ডেটলর।

বয়স বাড়লেও, মনের দিক থেকে তিনি এখনো নবীন। সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুকের সদরদফতরে এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি। জুকারবার্গের সঙ্গে ছিলেন ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। ডেটলর, জুকারবার্গ ও স্যান্ডবার্গের একসঙ্গে তোলা একটি ছবি এরই মধ্যে পোস্ট করা হয়েছে ফেসবুকে।

১০১ বছর বয়সী ডেটলরের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরেছে ফেসবুক। লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছিলেন ১৯৩২ সালে। ২০০৯ সালের আগস্টে ফেসবুকে যোগ দেন। গত মঙ্গলবার সকাল পর্যন্ত ফেসবুকে ডেটলরের বন্ধুর সংখ্যা ৬৫২ জন।

গত সোমবারের পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, নতুন বন্ধুদের সম্পর্কে ভাবতে ভালো লাগে আমার।