নিয়ম বহির্ভূতভাবে কর্মী ছাঁটাই সম্পর্কে জানতে চেয়ে গ্রামীণফোন’র প্রধান
নির্বাহী টরে জনসেন ও সদ্য বদলি হওয়া প্রধান মানবসম্পদ কর্মকর্তা হারুন
হায়দার ভাট্টি’র প্রতি হাজিরের সমন জারি করেছে শ্রম আদালত।
বৃহস্পতিবার গ্রমীণফোনের চাকরিচ্যুত কর্মী রাসুলুল আমিন মুরাদ ও আদিবা জেরিন বাদী হয়ে ঢাকার প্রথম আদালতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ও মানবসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেন। দণ্ডবিধি ২৯১ ও ৩০৭ নম্বর ধারায় দায়ের করা ওই মামলার শুনানিতে আসামিদের প্রতি সমন জারি করা হয়।
ঢাকা জেলা ও দায়েরা জজ এবং প্রথম শ্রম আদালতের বিচারক মিয়া মোহাম্মদ শরীফ মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে সমনও জারি করেন।
জানা গেছে, শ্রম আইনের ১৮৬ ও ১৯৫ বিধি-বিধান লঙ্ঘনের অভিযোগে গ্রামীণফোন’র প্রধান নির্বাহী টরে জনসেন ও সদস্য বদলি হওয়া প্রধান মানবসম্পদ কর্মকর্তা হারুন হায়দার ভাট্টি’র বিরুদ্ধে এই মামলা করা হয়।
মামলার বাদী পক্ষের আইনজীবী মো. সেলিম আহসান খান বার্তা২৪ ডটনেটকে জানান, আদালত অভিযুক্ত গ্রামীণফোন কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী রোববারের মধ্যে এটি ভাটিয়ারি থানার মাধ্যমে আসামিদের কাছে চলে যাবে বলে আশা করছি।
মামলার বাদী রাসুলুল আমিন মুরাদ জানান, ইউনিয়ন গঠনের একদিন পরই চলতি বছরে ২৪ জুলাই আমাকেসহ ২১৩ জনকে বিনা নোটিশে টার্মিনেট করা হয়। এই আইন বহির্ভূত চাকরিচ্যুতি সংস্কৃতি চর্চা বন্ধের দাবিতে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।

No comments:
Post a Comment