Friday, August 24, 2012
অনূর্ধ ১৯ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ
অনূর্ধ ১৯ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ
নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে প্লে-অফে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ।
আনামুল হকের ১২৮ এবং লিটন দাসের ৫৩ রানের ওপর ভর করে জয় নিশ্চিত করে জুনিয়র টাইগাররা। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের আনামুল হক।
আনামুলের ১২৮ রানের মধ্যে ৮টি ছয়ের এবং ৫টি চারের মার রয়েছে। ৫৩ রানের মধ্যে লিটন দাস তিন বার বল মাঠের বাইরে পাঠিয়েছন।
আনামুল ১২৮ রান করার পর মোহাম্মদ নওয়াজের বলে বাবর আজমের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে আসেন। লিদন দাস ৫৩ রানে এহসান আদিলে বলে ক্লিনবোল্ড হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। এছাড়া দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত থেকে ২৬ রান।
পাকিস্তানের এহসান আদিল ৩২ রানে এবং মোহম্মদ নওয়াজ ৪৮ রান খরচায় দুটি করে উইকেট নেন।
টাউন্সভিলের এন্ডেভার পার্কের দুই নম্বর মাঠে বাংলাদেশ দল টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জায়নায়। পাকিস্তান নির্ধানিত ওভারে ৮ উইকেটে ২৩৫ রান করে।
খেলার শুরুর দিকে ৩৩ রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। চতুর্থ উইকেটে ওমর ওয়াহিদের (১৭) সঙ্গে ৩১ ও ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নওয়াজের ৩৭ রানের ছোট দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ফরাজ আলী (৪৩)।
এরপরও বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৫ ওভার পর্যন্ত পাকিস্তানের ব্যাটসম্যানদের বেধেই রেখেছিল। এ সময় দলটির স্কোর ছিল ১৬১/৬। শেষ ৫ ওভারে নওয়াজ ও শহীদ ইলিয়াসের (৪৪) আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭৪ রান সংগ্রহ করে আড়াইশর কাছাকাছি স্কোর গড়ে দলটি।
নওয়াজ ইনিংসের শেষ বলে সাজঘরের পথ ধরার আগে করেন ৮২ রান। তার ৮৬ বলের ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা।
পেসার তাসকিন আহমেদের ১০ ওভারে ৮০ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment