Friday, August 24, 2012
জাতীয় ক্রিকেট দলের প্রস্ত্ততি কাল শুরু
জাতীয় ক্রিকেট দলের প্রস্ত্ততি কাল শুরু
ঈদের লম্বা ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার ঢাকা এসেছেন জাতীয় দলের কোচ রিচার্ড পাইবাসও। আর স্পিন কোচ সাকলায়েন মুশতাক ঈদ কাটিয়েছেন টাঙ্গাইলে তাবলিগ জামাতে। টি২০ বিশ্বকাপ ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সফরকে সামনে রেখে কাল থেকে শুরু হচ্ছে জাতীয় দলের দ্বিতীয় পর্বের অনুশীলন।
ঈদের আগে প্রথম পর্বের অনুশীলনে ছিলেন না জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এসএলপিএল তার সঙ্গে থাকায় কোচ পাননি তামিম ইকবাল ও নাসির হোসেনকেও। আর আশরাফুল ছিলেন কাউন্টিতে।
কাল থেকে শুরু হতে যাওয়া অনুশীলনে যোগ দিতে পারছেন না সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। এসএলপিএল থেকে হঠাৎ ডাক পাওয়ায় ঈদের আগেই দেশ ছেড়েছেন রিয়াদ।
ভাগ্য সুপ্রসন্ন হয়েছে আশরাফুলেরও। রুহুনা রয়েলস এর শহিদ আফ্রিদির জায়গায় ডাক পেয়েছেন আশরাফুল। অর্থাৎ সেরা ৫ ক্রিকেটারকে ছাড়াই শনিবার শিষ্যদের নিয়ে প্রস্ত্ততিতে নামছেন পাইবাস। পাওয়া হচ্ছে না কোচিং স্টাফ বোলিং কোচ শেন জার্গেনসনকে। তিনি রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। তবে পাশে পাচ্ছেন গ্রান্ট লুডেন, সাকলায়েন ও বিভব সিংকে। ঈদের ছুটিতে এরা কেউই ঢাকা ছাড়েননি। সাকলায়েন ছাড়া অন্যরা ছিলেন ঢাকায়। ১৮ আগস্ট সকালে কাকরাইল মসজিদ থেকে টাঙ্গাইল পৌছে, সাকলায়েন ঈদ পালন করেছেন তাবলিগ জামাতের সঙ্গে। আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে আগত তাবলিগ জামাত দলের সঙ্গে ছয়দিন কাটিয়ে এ কোচ ঢাকায় ফিরেছেন বৃহষ্পতিবার রাতে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment