Sunday, August 26, 2012
তারা সবাই ফ্যাটি সেলিব্রেটি
তারা সবাই ফ্যাটি সেলিব্রেটি:
আন্তর্জাতিক পরিধিতে নিজেদের সেলিব্রেটিতে পরিণত করেছেন এমন অনেকেই ছিলেন দুর্দান্ত মোটাতাজা গড়নের। অনেকে এখনো তেমনই মোটাতাজা আছেন মাশাল্লাহ। কর্মক্ষেত্রে তাদের এই স্ট্যাটাস থেকে বিচ্যুত করতে পারেনি।
যাইহোক আজ আমরা এমন কয়েকজনকে আপনাদের সামনে হাজির করবো যারা কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে ফ্যাটি ইমেজ থেকে বের হয়ে এসেছেন, এখন তাদের অসাধারণ শরীরি কাঠামো দেখে কারো কল্পনাতেও আসবেনা যে কষ্মিনকালে তাদের গোলগাল আলুমার্কা চেহারা ছিল।
অপরাহ্ উইনফ্রে: কিংবদন্তী টক শো’ উপস্থাপিকা অপরাহ্ উইনফ্রে। তিনি বিশ্বের ১০ জন ধনী ব্যক্তির একজন সেইসঙ্গে ফোর্বসের জরিপে ১১ তম ক্ষমতাবান নারী। বর্ণবৈষম্যের দেশে তিনি নিজেকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছেন। সেটা কিন্তু মোটেও চেহারার গুণে নয়। নান্দনিক অথবা গ্যামারাস বলতে যা বোঝায় তার কোনোটাই মেদবহুল অপরাহ্র নেই। অথচ পৃথিবীর আনাচে কানাচে সর্বত্র পরিচিত এক মুখ অপরাহ্ উইনফ্রে।
কুইন লতিফা: আমেরিকান পপসিঙ্গার, মডেল ও অভিনেত্রী কুইন লতিফা। মেদবহুল শরীর নিয়েও স্টেডিয়াম পরিপূর্ণ দর্শক-শ্রোতাদের সামনে জাঁকিয়ে স্টেজ পারফর্মেন্স করেন তিনি। গোল্ডেন গ্লোব ও গ্র্যামী অ্যাওয়ার্ড বিজয়ী কুইন লতিফা। ক্রমাগত বাড়ন্ত ওজন নিয়ে লতিফার কোনো মাথা ব্যথা নেই। ওজন অথবা চেহারায় কি এসে যায়! মস্তিষ্ক ঠিক থাকাটাই জরুরি। কুইন লতিফার ক্ষেত্রে কথাটা সত্যিই খাটে।
সোনাক্ষী সিনহা: অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার ২৫ বছর বয়সী কন্যা সোনাক্ষী সিনহা। জাঙ্ক ফুড ছিল সোনাক্ষীর প্রধান খাদ্যাভ্যাস। আর এরই ফলে সোনাক্ষী হয়ে উঠেছিলেন ছোটখাট মনস্টার। সালমান খান ২০১০ সালে তার ছবি দাবাংয়ে সোনাক্ষীকে কাস্ট করেন। কিন্তু শর্ত জুরে দেন ওজন কমাতে হবে। ফলে ওজনের সঙ্গে উঠে পড়ে লেগে মোট ৩০ কে.জি কমিয়ে ছবিতে অভিনয় করেন সোনাক্ষী। ৩০ কে.জি কমানোর পরেও সোনাক্ষী বলিউডের সবথেকে ফ্যাটি নায়িকা। বোঝেন কি অবস্থা!
কারিনা কাপুর: বলিউডের অভিষেক পেতে কারিনা কাপুরকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। কারণ হলো তার অতি ওজন। বোন কারিশমা কিছুতেই চাননি কারিনা মোটাতাজা ইমেজ নিয়ে দর্শকদের সামনে হাজির হন। সুতরাং আঁটঘাট বেধে ওজন কমানোর প্রজেক্টে নামতে হয়েছিল কারিনাকে। কারিনার প্রথম ছবি রিফিউজি দেখলেই সবার মনে পড়ে যাবে। রিফিউজির পরেও স্থুল শরীর নিয়ে অনেক ছবিতে কাজ করেছেন কারিনা। হঠাৎ করেই তাশান ছবির মাধ্যমে জিরো ফিগার ধারণ করেন কারিনা। বলিউডবাসিদের চোখ তো ছানাবড়া! ভড়কে যান সমসাময়িক নায়িকারা। জিরো ফিগারের বিকিনি বডি জাতীয় হিস্টিরিয়াতে পরিণত হয়। বলিউড দর্শকরাও নায়িকাদের জিরো ফিগার দেখতে উদ্বুদ্ধ হন সেইসঙ্গে অন্যান্য নায়িকাদের উদ্বিগ্নতা বাড়িয়ে দেন।
সোনম কাপুর: ৯৫ কে.জি ওজনের মালিক ছিলেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। কারণ ঐ একই জাঙ্ক ফুড গ্রহণ। মা সুনিতা কাপুর সোনমকে ৩৫ কে.জি ওজন কমাতে টার্গেট বেধে দেন । সোনম তার টার্গেট পূরণ করেছেন। বলিউডের এখনকার সবথেকে স্টাইলিশ মেয়ে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন সোনম।
আদনান সামী: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী আদনান সামী। ‘ভিগি ভিগি রাতও মে, ফির তুম আও না, এয়সি বারসাতও মে, আও না’ গানটির কথা মনে আসলেই চোখে ভাসে ভীষণ মিষ্টি চেহারার নাদুস নুদুস এক শিল্পীর মুখ। সামীর ওজন গিয়ে ঠেকেছিল ২০৬ কে.জিতে। ডাক্তার আল্টিমেটাম দিয়ে দিয়েছিলেন তড়িঘড়ি ওজন না কমালে সামী আর ছয় মাসও টিকবেন না। তাকে মরতে হবে। সুতরাং কি আর করা। বেচারা! ক্র্যাশ ডায়েট ও সার্জারির মাধ্যমে সামী ১০৬ কে.জি ওজন কমাতে সক্ষম হলেন। এখন দেখলে আগের চেহারা কল্পনাও করা যায় না।
রাণী মুখার্জি: আলুর দম’য়ের সঙ্গে রাণী মুখার্জির দারুণ একটা মিল ছিল। এমনিতেই বামনাকৃতি উচ্চতা তার ওপরে আবার রাজ্যের ভার! ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে রাণীকে দেখে সবাই ভীষণ হতাশ হয়েছিলেন। শুধু একটা সম্পদ ছিল পরিপূর্ণ। সেটা নিয়েই রাণী মুখার্জি পরবর্তীতে বলিউডের রাণীতে পরিণত হয়েছিলেন। সেটা হলো দিগন্ত বিন্তির্ণ মোহময়ী হাসি। ওজনটা যদিও কমিয়ে এনেছিলেন ক্যারিয়ারের স্বার্থেই।
অর্জুন কাপুর: ১৭০ কে.জি ওজনধারী অর্জুন প্রযোজক-পরিচালক বনি কাপুরের পূত্র। সালমান খান সবার জন্যেই ত্রানকর্তা হিসেবে আবির্ভুত হন। সালমানের পরামর্শেই অর্জুন ওজন কমাতে উদ্যোগী হন এবং ইশকজাদে ছবির মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন।
দিলরুবা খান: বাংলাদেশের চিরতরুণ মুখশ্রীর গায়িকা দিলরুবা খান। ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ অথবা ‘রেললাইন বহে সমান্তারাল’ গান গেয়ে শ্রোতাদের মনে চিরস্থায়ী আসন দখল করেছেন। ব্যতিক্রমি মাধুর্য্যমণ্ডিত সুরের জাদু তার কন্ঠে অনন্য হয়ে ওঠে। দিলরুবা খান যবে থেকে সেলিব্রেটি হিসেবে পরিচিত হয়ে উঠেছেন তখন থেকে এখন পর্যন্ত ঠিক একই রকম স্থুলকায় আছেন। কোনো নড়চড় হয়নি। তাতে কি! তিনি আমাদের অতি প্রিয় এক শিল্পী। স্থুল শরীরেই তিনি ভক্ত শ্রোতাদের কাছে দুর্দান্ত সুন্দরী।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment