উপকূলীয় অঞ্চলে বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তন থেকে কমিউনিটিভিত্তিক
অভিযোজন কার্যক্রমে অগ্রণী অবদানের জন্য বাংলাদেশের বন ও পরিবেশ মন্ত্রণালয়
‘আর্থ কেয়ার এ্যাওয়ার্ড ২০১২’ লাভ করেছে।
গ্লোবাল এনভায়রনমেন্ট ফেসিলিটিস’র (জিএইএফ) স্বল্পোন্নত দেশগুলোর তহবিলের (এলডিসিএফ) অধীনে এক কোটি ডলার ব্যয়ে বরগুনা, ভোলা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উপজেলাগুলোতে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় কমাতে ওই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
জিইএফ এক বিবৃতিতে জানায়, কমিউনিটি-ভিত্তিক অভিযোজন ও তীব্রতা হ্রাস ক্যাটাগরিতে চলতি বছরের আর্থ কেয়ার অ্যাওয়ার্ড প্রদানে স্পন্সর হয়েছে টাইমস অব ইন্ডিয়া।
জিইএফ জানায়, এ প্রকল্পে মাছ চাষ, শস্য আবাদের জন্য সেচ এবং পতিত জমিকে চাষাবাদের উপযুক্ত জমিতে পরিণত করে বহুমুখী জীবিকা সংস্থানের সংযোগ রাখা হয়েছে এবং এই মডেলে পরিবারগুলোকে সম্পৃক্ত করা হয়েছে। এতে তাদের বার্ষিক অন্তত এক হাজার মার্কিন ডলার বাড়তি আয় হবে।
জিইএফ’র সিইও এবং নাওকো ইসহিই বলেছেন, জলবায়ু পরিবর্তনে অভিযোজনের জরুরি প্রয়োজনে এলডিসিইভুক্ত ৪২টির বেশি দেশে এলডিইএফ অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে।
বাংলাদেশ এ ক্ষেত্রে সম্পৃক্ত সরকার ও কমিউনিটি জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচির আওতায় অর্থায়ন প্রকল্প থেকে প্রত্যাশিত অভিযোজন সুবিধা গ্রহণের বিষয়টি উপলব্ধি করতে পেরেছে।
তিনি বলেন, প্রয়োজনীয় অভিযোজন কার্যক্রম পূর্ণতা দিতে এলডিসিএফ’র দশকব্যাপী প্রচেষ্টা, বাংলাদেশের অঙ্গীকার ও সাফল্যের নজির স্থাপন করায় বাংলাদেশকে ওই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
ইউএনডিপি’র মাধ্যমে ওই উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ জন্য গত বছর ঢাকায় অনুষ্ঠিত কমিউনিটিভিত্তিক অভিযোজন (সিবিএএস) বিষয়ক পঞ্চম আন্তর্জাতিক সম্মেলনে ইউএনডিপি ‘নলেজ কম্পিটিশন অ্যাওয়ার্ড’ লাভ করে। সূত্র: বাসস

No comments:
Post a Comment