Friday, August 17, 2012
প্রথম দিনে সর্বকালের রেকর্ড গড়লো ‘এক থা টাইগার’
টাইগার চুপিসারে শিকার খুঁজে বেড়ায়। একটা বড় দলে মধ্যে একটা মাত্র উপাদানকে সবসময় সে নিজের লক্ষ্যবস্ত্ত নির্ধারণ করে। যে কোনো পন্থায় সেটা তাকে বাগে আনতেই হবে! কথা হচ্ছে সালমান খান অভিনীত এক থা টাইগার ছবি প্রসঙ্গে।
ছবির টাইগার সালমান খান তার লক্ষ্যবস্তু ঠিক রেখেছেন। বাগেও আনতে পেরেছেন। বাসত্মবের টাইগারের লক্ষ্যবস্তুটা যদি হয় রেকর্ড! তবে! এখানেই ব্যাতিক্রম ঘটেছে। সালমান খান হন্য হয়ে রেকর্ড খোঁজেন নি, রেকর্ড নিজে এসে তার কাছে ধরা দিয়েছে।
সালমান খান অভিনীত ‘এক থা টাইগার’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসের সব রেকর্ড ব্রেক করেছে। এমনকি সালমান নিজেই নিজেকে হত্যা করেছেন। নিজের করা আগের অনেকগুলো রেকর্ড তিনি ভেঙ্গে ফেলেছেন। প্রথম দিনেই ‘এক থা টাইগার’ ব্যবসা করেছে ৩০ কোটি রূপির উপরে। ঋত্বিক রোশনের ছবি ‘অগ্নিপথ’ সালমান খানের ‘এক থা টাইগার’য়ের কাছাকাছি রেকর্ডধারী। অগ্নিপথ প্রথম দিনে আয় করেছিল ২১.৫ কোটি রূপি।
সালমান খান ও ক্যাটরিনা কাইফের বহুল প্রতিক্ষিত ‘এক থা টাইগার’ এখন বড় বড় প্রেক্ষাগৃহে আপাতত অনির্দিষ্ট কালের জন্য সাঁটা থাকবে। ‘এক থা টাইগারে’র শুরুটা যতটা না আন্দাজ করেছিলেন তার থেকে অনেক অনেক বেশি সাফল্যমণ্ডিত হয়েছে। বক্স অফিস কর্মকর্তারা এখন অপেক্ষা করছেন দেখতে পুরো সপ্তাহান্তে ছবির আয় কি পরিমাণে গিয়ে দাঁড়ায়।
মুম্বাই গেটি গ্যালাক্সির অফিসিয়াল মুখপাত্র জানিয়েছেন, ‘এক থা টাইগারের বড় সড়ো মুক্তি নিয়ে এখন কারো কোন সন্দেহ নেই।’ সূত্র: এনডিটিভি
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment