এডিবি’র (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক
হুয়ান মিরান্ডা’র সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত দাবি
করেছেন, পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে সুখবর দিয়েছেন অর্থায়নকারী এ
প্রতিষ্ঠানের কর্মকর্তা। মন্ত্রী বলেন, অর্থায়নের ব্যাপারে জাইকা’ও (জাপান
ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি) সুখবর দেবে।
বৃহস্পতিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন পদ্মা সেতু প্রকল্পের অন্যতম অংশীদার এশীয় উন্নয়ন ব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক হুয়ান মিরান্ডা। তিনিও সাংবাদিকদের বলেন, পদ্মা সেতু হবে।
দুপুরে মন্ত্রিসভা কমিটির বৈঠকের পরে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, “আজ সকালে এডিবির সুখবর তো আপনারা পেয়েছেন। কাল জাইকারটাও পেয়ে যাবেন।” অর্থমন্ত্রী প্রত্যয়ের সুরে বলেন, “পদ্মা সেতু হবেই হবে’’।
প্রসঙ্গত, পদ্মা প্রকল্পে এডিবির ঋণচুক্তির মেয়াদ আগামীকাল শেষ হচ্ছে। তবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ইতিবাচক সাড়া পেয়ে চুক্তির মেয়াদ বাড়াতে চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে।
দুর্নীতির অভিযোগে বাতিলকৃত ঋণচুক্তি পুনর্বিবেচনায় সেতু প্রকল্পটিতে প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংককে ফেরাতেও আলোচনা এখনো চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “আমরা একটা নাজুক দরকষাকষি (ডেলিকেট নেগোসিয়েশন) করছি। এই রকম অবস্থায় আমি কথা বলতে চাচ্ছি না।’’
এদিকে বিশ্ব ব্যাংকের সঙ্গে সমঝোতার উদ্যোগের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বুধবার অর্থমন্ত্রীর বিবৃতি প্রকাশের কথা থাকলেও তা হয়নি। ওই বিবৃতি প্রকাশ কবে হবে- জানতে চাইলে মুহিত বৃহস্পতিবার সকালেই ইঙ্গিত দিয়েছিলেন, রোববারের আগে তা হচ্ছে না।

No comments:
Post a Comment