Pages

Thursday, August 23, 2012

লিমনের মা-ভাইয়ের বিরুদ্ধে ‘র‌্যাব সোর্স’ ইব্রাহিমের হত্যা মামলা

লিমনের মা-ভাইয়ের বিরুদ্ধে ‘র‌্যাব সোর্স’ ইব্রাহিমের হত্যা মামলা:
র‌্যাবের ক্রসফায়ারে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমনের মা ও ভাইসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম হাওলাদার। বৃহস্পতিবার ঝালকাঠি সিনিয়র বিচারিক হাকিমের আদালতে ইব্রাহিম মামলাটি দায়ের করেন। এতে ইব্রাহিম তার শ্যালক ফোরকান হাওলাদারকে হত্যার অভিযোগ এনেছেন। এতে লিমনের মা হেনোয়ারা বেগম ও বড় ভাই সুমন হোসেনসহ ১০ জনকে আসামি করা হয়। হাকিম নুসরাত জাহান অভিযোগ তদন্ত করে রাজাপুর থানা পুলিশকে প্রতিবেদন দিতে বলেছেন। ঈদের দিন বিকেলে লিমন ও তার মায়ের ওপর হামলার অভিযোগে ইব্রাহিমের বিরুদ্ধে মঙ্গলবার রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এতে লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করেন, র‌্যাবের সোর্স হিসেবে পরিচিত ইব্রাহিম তাদের মারধর করে ভয়ভীতি দেখিয়েছেন। ওই হামলার ঘটনার কিছুক্ষণ পর ইব্রাহিমের শ্যালক ফোরকানের (৩৫) লাশ উদ্ধার করা হয় কাছাকাছি এলাকা থেকে। লিমনের ভাই ও তার আত্মীয়-স্বজনদের হামলায় ফোরকান মারা গেছেন দাবি করে ইব্রাহিমের স্ত্রী লিলি বেগম মঙ্গলবার থানায় একটি অভিযোগ করলেও পুলিশ তা অপমৃত্যু মামলা হিসেবে গ্রহণ করে। পরে লিমন ও তার মাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সময়ে হাসপাতালে ভর্তি হন ইব্রাহিমও। তিনি লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা মামলার ১৭ নম্বর সাক্ষী। এদিকে লিমন নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুধবার রাজাপুর থানায় একটি লিখিত আবেদন করলেও তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করা হয়নি।

No comments:

Post a Comment