প্রধানমন্ত্রী বললে পদত্যাগ করবেন মসিউর
প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, তার পদত্যাগে
পদ্মা সেতুর জন্য বিশ্ব ব্যাংকের প্রতিশ্রুত ঋণের বিষয়টির সুরাহা হলে তিনি
একবার কেন দশবার পদত্যাগ করতে রাজি আছেন। তবে প্রধানমন্ত্রী বললেই তিনি
পদত্যাগ করবেন।
রোববার বিকেলে রাজধানীর হেয়ার রোডে সরকারি বাসভবনের সামনে মসিউর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।
মসিউর জানান, বিশ্ব ব্যাংক তার বিরুদ্ধে যেসব নালিশ করেছে, সেগুলোর সাক্ষ্য-প্রমাণ দিতে হবে।
তিনি আরো বলেন, “আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কারণ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া বিশ্বজুড়ে সভ্য আচরণ।”
উল্লেখ্য, পদ্মা সেতুর বাতিলকৃত ঋণ চুক্তি পুনর্বিবেচনার শর্ত হিসেবে বিশ্বব্যাংক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে।

No comments:
Post a Comment