সোনালী ব্যাংক প্রশ্নে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রীর সমালোচনা টিআইবি’র
বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সোনালী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা
আত্মসাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি এর নিরপেক্ষ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকে এরূপ অর্থ আত্মসাতের ঘটনা ব্যাংকের ব্যবস্থাপনা ও পরীবিক্ষণে কলঙ্কময় দুর্বলতার প্রমাণ। অন্যদিকে ঘটনার সঙ্গে প্রভাবশালী মহলের যোগসাজশ প্রকারান্তরে রাষ্ট্রক্ষমতা করায়াত্ত করে দুর্নীতি প্রসারের আশঙ্কাজনক ইঙ্গিত বহন করছে।”
বিবৃতিতে বলা হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রীর দ্বান্দ্বিক অবস্থান দুঃখজনক। এটা একদিকে যেমন ঘটনার সুষ্ঠু তদন্তের পক্ষে সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে, অন্যদিকে পুরো ব্যাংকিং ও আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতার সুযোগ সৃষ্টি করবে।
বিবৃতিতে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয়ের অভাব অবিলম্বে দূর করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কোনো ধরনের ভয়-ভীতি বা করুণার প্রভাবমুক্ত হয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানায় টিআইবি।

No comments:
Post a Comment