জনপ্রিয় সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ফেসবুকের সবচেয়ে প্রবীণ ব্যবহারকারীর
পরিচয় প্রকাশ করেছে সংস্থাটি। তিনি হচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া
অঙ্গরাজ্যের ১০১ বছর বয়সী এক নারী ফ্লোরেন্স ডেটলর।
বয়স বাড়লেও, মনের দিক থেকে তিনি এখনো নবীন। সিলিকন ভ্যালিতে অবস্থিত ফেসবুকের সদরদফতরে এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সঙ্গে সাক্ষাত করেছেন তিনি। জুকারবার্গের সঙ্গে ছিলেন ফেইসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ। ডেটলর, জুকারবার্গ ও স্যান্ডবার্গের একসঙ্গে তোলা একটি ছবি এরই মধ্যে পোস্ট করা হয়েছে ফেসবুকে।
১০১ বছর বয়সী ডেটলরের সংক্ষিপ্ত পরিচিতিও তুলে ধরেছে ফেসবুক। লস অ্যাঞ্জেলেসের অক্সিডেন্টাল কলেজ থেকে স্নাতক ডিগ্রি নিয়েছিলেন ১৯৩২ সালে। ২০০৯ সালের আগস্টে ফেসবুকে যোগ দেন। গত মঙ্গলবার সকাল পর্যন্ত ফেসবুকে ডেটলরের বন্ধুর সংখ্যা ৬৫২ জন।
গত সোমবারের পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, নতুন বন্ধুদের সম্পর্কে ভাবতে ভালো লাগে আমার।

No comments:
Post a Comment