Sunday, August 26, 2012
মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও স্যামসাংয়ের শাস্তি
মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে অ্যাপল ও স্যামসাংয়ের শাস্তি:
মোবাইল তৈরিতে একে অপরের প্যাটেন্ট নকল করার দায়ে ইলেক্ট্রনিকস সামগ্রী নির্মাণ প্রতিষ্ঠান অ্যাপেলের দু’টি এবং স্যামসাংয়ের একটি পণ্যের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি আদালত। আদালতের এই রায়ের ফলে দেশটিতে উভয় প্রতিষ্ঠান তাদের বেশ কিছু পণ্য বিক্রি করতে পারবেনা।
আদালতের ভাষ্যমতে, আমেরিকা ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপেল স্যামসাংয়ের দু’টি প্যাটেন্ট (প্রযুক্তিগত ও বাহ্যিক নমুনা) নকল করেছে। অপর দিকে স্যামসাং অ্যাপেলের একটি প্যাটেন্ট নকল করে।
নিষেধাজ্ঞার আওতায় আছে অ্যাপেলের মোবাইল সেট আইফোন ৩জিএস ও আইফোন৪। এই দু’টি ফরমেটের টেবলেট আইপেড ও আইপেড২ও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
অন্যদিকে স্যামসাংয়ের মোবাইল ফোন গ্যালাক্সি এস১ ও এস২ এবং এর টেবলেট গ্যালাক্সি টেব ১০.১ পিসি।
এ ধরণের দুর্নীতির জন্য আদালত অ্যাপেলকে স্যামসাংয়ের কাছে ৪০ মিলিয়ন সাউথ কোরিয়ান উন বা ৩৫ হাজার আমেরিকান ডলার এবং স্যামসাংকে ২৫ মিলিয়ন উন জরিমান দেয়ার আদেশ দেয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment