Friday, August 24, 2012
ব্যবসায়ী শারাপোভা
ব্যবসায়ী শারাপোভা:
টেনিসের পাশাপাশি এবার ব্যবসায়ী হিসেবে নাম লেখালেন রাশিয়ার তারকা খেলোয়াড় মারিয়া শারাপোভা। মিষ্টি জাতীয় চকলেটের দোকান দিয়ে ক্যারিয়ারে নতুন মিশন শুরু করেছেন তিনি।
বিশ্ব টেনিস অঙ্গনে খেলোয়াড় হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত রাশিয়ার মারিয়া শারাপোভার। তবে এবার রুশ সুন্দরীকে অন্য একটি চরিত্রে দেখতে যাচ্ছে টেনিস ভক্তরা। নিজের নামের সাথে মিল রেখে মিষ্টি দিয়ে তৈরি চকলেটের দোকান দিয়েছেন হার্টথ্রব শারাপোভা। ‘সুগারপোভা’ নাম দিয়েছেন ঐ দোকানটির। টেনিস বলের মতো আকার হবে চকলেটগুলোর।
নিউ ইয়র্কে দোকান উদ্বোধনের সময় তিনি বলেছেন, আমার মূল লক্ষ্য হল যে স্বাদে আমি ফিট থাকবো সেই ধরনের চকলেট তৈরি করা। এছাড়া অন্যান্য মেয়েদের চাহিদা মতো ভিন্ন স্বাদেরও প্রাধান্য দেয়া হবে।
প্রায় চার বছর পর চলতি বছর গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জয়ের স্বাদ পান শারাপোভা। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। তৃতীয় বাছাই হয়ে আরো একটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে সামনের সপ্তাহ থেকে ইউএস ওপেনের কোর্টে নামবেন ২৫ বছর বয়সী শারাপোভা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment