লক্ষ্মীপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে, ৯ লাশ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জ-রামগঞ্জ সীমানার কাটাখালিতে বরযাত্রীবাহী মাইক্রোবাস
নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে গভীর খাদে পড়ে একই পরিবারের পাঁচজনসহ
কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এখনো নিখোঁজ রয়েছে
পাঁচজন। চারজন সাঁতরিয়ে তীরে উঠেছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা
ঘটে।
নিহতরা হলেন- জয়নাল (৪০), মেয়ে রহিমা (১০), স্ত্রী নাসিমা (৩৫), ভাগ্নি রাজিয়া (২০), আমেনা (৪০), মনোয়ারা (৫৫), তামান্না (১৩), তসলিমা (৩৫) ও নাসিমা (৪৫)। নিহতরা কনের আত্মীয়স্বজন।
ডুবন্ত মাইক্রোবাস থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি লাশ উদ্ধারের চেষ্টা চলছে। মাইক্রোবাসে ড্রাইভারসহ ১৮জন যাত্রী ছিল বলে জানা গেছে।
জানা যায়, চাঁদপুরের ফরিদগঞ্জের নাড়িকেলতলা থেকে বৌ-ভাত খেয়ে দু’টি মাইক্রোতে লক্ষ্মীপুরের রামগঞ্জের নোয়াগাঁওতে মেয়ের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে একটি মাইক্রো এ দুঘর্টনায় পড়ে। তবে বর কনে ভালো আছে বলে জানা গেছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ ঘটনাস্থলে ছুটে যান এবং হতাহত পরিবার সদস্যদের সমবেদনা জানান। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নারিকেলতলা পাটওয়ারীর বাড়ির মরহুম মান্নান পাটওয়ারীর ছেলে মহসিন পাটওয়ারীর সঙ্গে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নোয়াগাঁও মিজি বাড়ির হাফেজ আহমেদ মিজির মেয়ে কুসুম আক্তারের (মুক্তা) সম্প্রতি বিয়ে হয়।

No comments:
Post a Comment