ইন্দো-আমেরিকান লেখকের ডকুমেন্টরি ‘২০১৬: ওবামা’স আমেরিকা’ বক্স অফিসে
তুমুল ঝড় তুলেছে। ঝড় উঠবেই বা না কেন! খোদ বিশ্বের মাথা আমেরিকার
প্রেসিডেন্টকে নিয়ে যদি ইচিং বিচিং খেলা হয়, আর সেই খেলাতে রেফারি যদি
ইচ্ছেমতো ন্যায্য অন্যায্য নানা রকমের সিদ্ধান্ত নেন, তবে! তাহলে তো কথাই
নেই। শুধু ঝড় কেন সাইক্লোন ঘটে যাবে। বিষয়টা আসলে কারো পক্ষে অথবা কারো
বিপক্ষে যাবে। ওবামার এই ছবির ক্ষেত্রেও সেটাই ঘটেছে।
মুম্বাইয়ে জন্মগ্রহণকারী দিনেশ ডিসুজা আমেরিকার প্রেসিডেন্ট ওবামাকে বিষয়বস্ত করে নির্মাণ করলেন একটি এন্টি ওবামা ফিল্ম। ২০১৬ সালে ওবামাকে নির্বাচনে জয়ী করা উচিত কি না- আর জয়ী হলেও ওমাবা কতটুকু সফলতা ছিনিয়ে আনতে পারবেন -এটিই মূলত ছবির প্রেক্ষাপট। ছবিতে পরস্পর বিরোধী বিশ্লেষণ উঠে এসেছে। যার কারণে রিপাবলিকান ও কনজারভেটিভ দুপক্ষের মতাবলম্বিরাই আলোচনার তীব্র বিতর্কে যোগ দিচ্ছেন।
আগামী শুক্রবার থেকে ছবিটি বিশ্বব্যাপি মোটিএক হাজার ৮০০ থিয়েটারে বর্ধিত সময়ের জন্য প্রদর্শিত হবে। প্রায় এক হাজার ১০০ থিয়েটারে এটি প্রদর্শিত হয়েছে এবং সপ্তাহ শেষে অর্থ উঠিয়ে এনেছে ৬.২ মিলিয়ন ডলার। শুক্র ও শনি শুধু এই দুদিনেই ছবিটি আয় করেছে হাজার ৯৪০ ডলার। যেটা অন্যান্য যেকোনো বাণিজ্যিক ছবির তুলনায় অনেক বেশি। রকি মাউন্টেন পিকচারের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে।
ছবিটি নির্মাণে খরচ পড়েছে ২.১ মিলিয়ন ডলার। দিনেশ ডিসুজার ‘ দ্য রুটস্ অব ওবামা’স রেজ’ বইটি অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন ডিসুজা ও জন সুলিভান। এখানে উল্লেখযোগ্যভাবে আলোকপাত করা হয়েছে প্রেসিডেন্ট ওবামার উত্তরাধীকার সূত্রে পাওয়া তৃতীয় বিশ্বের তথাকথিত মানসিকতার যেটা তিনি পেয়েছেন তার কেনিয়ান বাবার কাছ থেকে। আর এই মানসিকতা বলেই ওবামা সক্রিয়ভাবে একান্ত চেষ্টায় কাজ করছেন আমেরিকাকে অগ্রাধিকারের সঙ্গে বিশ্বে প্রতিষ্ঠা করতে।
তুমূল বিতর্ক এবং আলোচনার ঝড় উঠেছে ওবামাকে নিয়ে নির্মিত এই ছবিকে কেন্দ্র করে। সূত্র: এনডিটিভি

No comments:
Post a Comment