টুজি লাইসেন্স নবায়নের টাকা জমা দিলো তিন অপারেটর
বৃহস্পতিবার রবি ,বাংলালিংক ও গ্রামীণফোন দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স
নবায়নের টাকা জমা দিলেও সিটিসেল জমা দেয়নি। তিন অপারেটর লাইসেন্স নবায়নের
মোট টাকা জমা দিয়েছে ২ হাজার ৩৭২ কোটি ৩৯ লাখ। কিন্তু বকেয়া টাকার জমা
দেওয়ার কথা থাকলেও জমা হয়নি।
এ টাকা জমা দেওয়ার সময় বিটিআরসির সঙ্গে তারা চুক্তি করে। অপারেটরদের যে কোনো ধরণের বকেয়া টাকার ব্যাপারে আদালত যে সিদ্ধান্ত দিবে সে অনুযায়ী তারা বিটিআরসির কাছে জমা দিবে।
১৫ শতাংশ হারে ভ্যাট যোগ গ্রামীণফোন জমা দিয়েছে এক হাজার ৮০ কোটি ৯৪ লাখ। বাংলালিংক জমা দিয়েছে ৬৫৭ কোটি ৫২ লাখ টাকা। রবি জমা দিয়েছে ৩৩ কোটি ৯২ লাখ টাকা।
বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল ( অব ) জিয়া আহমেদ বার্তা২৪ ডটনেট-কে বলেন, “সরকারের নির্দেশে টাকা জমা না দিয়ে মোবাইল কোম্পানিগুলো আগে লাইসেন্স নবায়ন করেছে। আজ বৃহস্পতিবার কোম্পানিগুলো লাইসেন্স নবায়নের বকেয়া টাকা জমা দিয়েছে। যদি কোনো অপারেটর লাইসেন্স নবায়নের টাকা জমা না দিয়ে থাকে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী অপারেটরদের চিঠি দেয়া হবে ”
বিটিআরসির সত্রে জানা যায়, সিটিসেল লাইসেন্স নবায়নের টাকা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি । বিটিআরসির কাছে সিটিসেল এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

No comments:
Post a Comment