নিয়ম বহির্ভূতভাবে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে হলমার্ক গ্রুপের অর্থ
সরানোর ঘটনায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণবিষয়ক উপদেষ্টা সৈয়দ
মোদাচ্ছের আলীকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার এক সংবাদ সম্মেলনে দুদকের কমিশনার মো. বদিউজ্জামান এ কথা জানান। যত দ্রুত সম্ভব তাকে তলব করা হবে বলেও জানান দুদক কমিশনার।
তিনি বলেন, “এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায়ের মধ্যে কেবল উপদেষ্টা মোদাচ্ছের আলীর নাম এসেছে। অন্য কারো নাম এলে তাদেরও দুদকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
সোনালী ব্যাংক রূপসী বাংলা হোটেল শাখা থেকে নিয়ম বহির্ভূতভাবে তিন হাজার ৬০৬ কোটি ৪৮ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ওই ব্যাংকের দুই জন জিএমসহ ১৭ জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে।
অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর ওই উপদেষ্টার হস্তক্ষেপেই হলমার্ক গ্রুপ সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা সরিয়েছে।

No comments:
Post a Comment