যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা চায়নি: ইউসুফ হোসেন
দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল দাবি করে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, “মার্কিন
যুক্তরাষ্ট্র আমাদের স্বাধীনতা চায়নি। তাই হেনরি কিসিঞ্জার বলেছিলেন,
বাংলাদেশের অভ্যদয়ে তিনি ব্যথিত।”
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ৩৭তম শাহাদতবার্ষিকীর এক আলোচনা
সভায় তিনি এ কথা বলেন। ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি’ শীর্ষক এই
অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী সাংস্কৃতিক জোট। এতে সভাপতিত্ব করেন সংগঠনের
সভাপতি মোশাররফ হোসেন।
হুমায়ুন বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে এদেশের যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। পলাতক আসামিদেরও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, “বঙ্গবন্ধু এই করে গেছেন বা হয়ে
গেছে’ এমন কথা যারা বলেন, তারা মিথ্যা বলছেন। এদের বিচার বাংলার মাটিতে
হবেই।”
মুক্তিযুদ্ধকালে যারা মানুষ হত্যা ও নারী ধর্ষণ করেছিল তাদের বিচারের
জন্যই ১৯৭৩ সালে বঙ্গবন্ধু আইন করেছিলেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই
নেতা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সংসদ সদস্য বেবি মওদুদ।

No comments:
Post a Comment