টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আমির খান
বিশ্বের অসাধারণ মেধাবী সব মানুষদের প্রচ্ছদে তুলে আনেন টাইম ম্যাগাজিন।
এই প্রথমবারের মতো আইকনিক টাইম ম্যাগাজিনে কোন বলিউড হিরো প্রচ্ছদ হওয়ার
সুযোগ পেলেন। সামাজিক সচেতনতা সৃষ্টিতে অনন্য অবদান তাকে টাইম ম্যাগাজিনের
প্রচ্ছদে সম্মান জনক জায়গা পেতে সাহায্য করেছে। বলিউডের সেই হিরো আর কেউ
নন-ওয়ান এন্ড অনলি আমির খান।
সামাজিক নানা বিষয়াদী নিয়ে জনসচেতনতা মূলক টিভি অনুষ্ঠান ‘সত্যমেভ জয়তে’
করে ভারতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। আর সেই
কাজের অতুলনীয় প্রভাব সূত্রেই আমির একাধারে আলোচিত ও সমালোচিত হয়েছেন।
আমির খান প্রথম বলিউড পুরুষ অভিনেতা যিনি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ হওয়ার
সম্মান অর্জন করলেন। তবে বলিউডের কোন সেলিব্রেটির জন্য প্রচ্ছদ হবার এটিই
প্রথম ঘটনা নয়। বলিউডের দুই অভিনেত্রী পারভিন ববি ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে
নিয়ে টাইম প্রচ্ছদ করেছিলেন।
একজন অভিনেতা কি একটি জাতিকে পরিবর্তন করতে পারেন? আমিরের টিভি শো’
‘সত্যমেভ জয়তে’র পর এই প্রশ্নটি সবার মনে উঁকি দিয়েছে। সামাজিক দায়বদ্ধতা
থেকে এই অনুষ্ঠানে আমির তুলে এনেছেন এমন সব বিষয়াদী যেদিকে রাষ্ট্র
পরিচালকরাও কখনো দৃষ্টি দেননি । টিভিতে আমিরের এই শো’ ১৩ সপ্তাহ ধরে দাপটের
সঙ্গে চলেছে।
স্বাস্থ্যসেবায় বিভিন্ন অরাজকতা, নির্বিচারে মেয়েশিশু ভ্রুণ হত্যা, সমাজের
চোখে অস্পৃশ্য কমিউনিটি থেকে শুরু করে নানাবিধ সমস্যা নিয়ে তাৎক্ষণিক
সমাধান চেয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও আমির সাক্ষাৎ করেছেন।
নিজের ট্র্যাক অভিনয়ের বাইরে এসে দুর্দান্ত সফল করে তুলেছেন ছোট পর্দার শো’
সত্যমেভ জয়তে'কে।
বিভিন্ন সময় টাইম ম্যাগাজিনে ভারতের রাজিব গান্ধি, নরেন্দ্র মোদী, ইন্দিরা
গান্ধি, শচিন টেন্ডুলকার, সানিয়া মির্জা ও ডঃ মনমোহন সিং প্রচ্ছদ পেয়েছেন।

No comments:
Post a Comment