Pages

Friday, January 25, 2013

বিপিএলে হারের স্বাদ পেল ঢাকা

বিপিএলে হারের স্বাদ পেল ঢাকা


ঘড়িতে সময় তখন পাঁচটা চার মিনিট। সিলেটের ব্যাটসম্যান নাজমুল হোসেন মিলন ঢাকার অলরাউন্ডার সাকিবের বলে ছক্কা মারলে ঢাকার হার নিশ্চিত হয়ে যায়।

খুলনা স্টেডিয়ামের দক্ষিণ দিকে মুল ভবনের দিকে মাঠে বসা সিলেটের অন্য ক্রিকেটাররা মুহূর্তেই মাঠে দৌঁড়ে প্রবেশ করল। তাদের শারিরীক ভঙ্গি বলে দিচ্ছিল ঢাকাকে হারানোটা সিলেটের জন্য কত বড় প্রাপ্তি। ১৫৩ রানের টার্গেট স্পর্শ করতে আট বল হাতে রেখে সাত উইকেটে জয়! তারও আবার ঢাকার মতো দলের বিপক্ষে! আনন্দতো হবে।

প্রথম তিন ম্যাচে টানা টস জিতেছে ঢাকার মাশরাফি। তিন ম্যাচে জিতে আজ ৪র্থ ম্যাচে মুশফিকের সিলেটের বিপক্ষে খুলনার উইকেটে জয়ের দেখা পেল না ঢাকা।
বিপিএলে এই প্রথম ঢাকা হারের স্বাদ গ্রহণ করেছে।

আর জয়টা অভ্যাসে পরিণত করল মুশফিকের সিলেট রয়েলস। যৌথভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকার পর্ব শেষ হল আজ। বোলার-ব্যাটিং কোনো বিভাগেই তারকা সমৃদ্ধ কাগজে কলমে শক্তিশালী দল
ঢাকাকে পাত্তা দেয়নি সিলেট রয়েলস।

পয়েন্ট টেবিলের কথা চিন্তা করলে আর পারফরমেন্স আমলে আনলে, প্রশ্ন উঠতে বাধ্য শক্তির বিচারে আসলে কোন দল এগিয়ে আছে? মাশারাফির ঢাকা নাকি মুশফিকুরের সিলেট? সেই প্রশ্নের উত্তর পাবার জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না ক্রিকেটপ্রেমিদের। বিপিএলের দ্বিতীয় আসরের ১৩তম ম্যাচেই দেখা হয়ে গেল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের।

যতোটা কঠিন লড়াই হবে মনে হয়েছে ততোটা হল না। টস জিতে ঢাকা গ্লাডিয়েটরস আগেই ব্যাট হাতে তুলে নিলেও সিলেটের বোলারদের বিপক্ষে আহামরি কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। যে কারণে ২০ ওভারে তারকা সমৃদ্ধ ঢাকার নামের পাশে জমা হয়েছে আট উইকেটে ১৫২ রান! সাকিব, মাশরাফি, মোশারফ রুবেল, আশরাফুল, সাকলাইন সজিব কেউ সিলেটের সামনে দাঁড়াতেই পারেনি। বিশেষ করে সাকিব ৩.৪ ওভারে দেন ৪৩ রান!

নিজেদের সেরা প্রমাণের মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়ে ঢাকারঅধিনায়ক মাশরাফি খুব একটা সুবিধা করতে পারলেন না। টস-এর সাফল্যটা ঢাকার ভাগ্যে জুটলেও বল হাতে উইকেট শিকারের আনন্দটা খুব দ্রুতই আদায় করেছে সিলেট। ইংল্যান্ডের ওপেনার লুক রাইটকে দ্রুত সাঁজঘরের পথ দেখিয়ে সিলেটের সাফল্যের পর্বটা শুরু করেন আরেক অস্ট্রেলিয়ান পেসার ডার্ক ন্যানেস। আগের
ম্যাচে ৫১ রান করা রাইট এই ম্যাচে যোগ করলেন মাত্র পাঁচ রান।

শুরুতে উইকেট হারানোর ক্ষতিটা পুষিয়ে নিতে দ্বিতীয় উইকেটে মারমুখি স্টাইলে ব্যাটিং শুরু করেন মোহাম্মদ আশরাফুল ও এনামুল হক বিজয়। খুব বেশি মারমুখী না হলেও স্কোর বোর্ডে ঠিকই রান জমা করতে থাকেন দুই জনেই। কিন্তু রান তোলার গতিটা বাড়াতে গিয়ে এই জুটির অপমৃত্যু ডেকে আনলেন এনামুল। ক্যাচ তুলে বিদায় নেবার আগে করলেন ২৩ বলে ৩০ রান।

এনামুল ফিরে গেলেও অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যেতে থাকেন আশরাফুল। সঙ্গী হিসেবে পেলেন ইংল্যান্ডের ওয়াইজ শাহকে। তবে শাহ’র সঙ্গে জুটি জমাতে পারলেন না আশরাফুল। বাঁহাতি স্পিনার মমিনুল হককে ছক্কার হাঁকানোর পরের বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়নে জায়গা করে নেন অ্যাশ।

আশরাফুলকে হারানোর পর পরই ঢাকা হারিয়েছে ওয়াউজ শাহকে। এবার মাত্র ১০ রান করে আউট হন তিনি। দুই সেরা ব্যাটসম্যানকে হারিয়ে যখন ঘুড়ে দাঁড়ানোর টার্গেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল ঢাকা ঠিক তখনই প্রতিপক্ষের পথে বাধা হয়ে দাড়ান আফগানিস্তানের মোহাম্মদ নবী। ইংল্যান্ডের জোসুয়া কব ও বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পরপর দুই ওভারে ফিরিয়ে দেন নবী। আর তাতেই ঢাকার বড় সংগ্রহের পথ বন্ধ হয়ে যায়।

ঢাকার তখন স্কোর ছয় উইকেটে ১১৩ রান। তবে শেষদিকে ইংল্যান্ডের ড্যারেন স্টিভেন মাঝারি আকারের বিধ্বংসী ইনিংসে আট উইকেটে ১৫৩ রান করতে সমর্থ হয় ঢাকা। কটি চার ও দুটিটি ছক্কায় ১৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন স্টিভেনস। সিলেটের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন ডার্ক ন্যানেস ও মোহাম্মদ নবী।

১৫৩ রানের টার্গেট নিয়ে যে সিলেট খুব একটা চিন্তা করেনি তা তো সিলেটের ব্যাটিং দেখেই বোঝা গেছে। তবে ওপেনার মাসাকাদজা দলের দুই রানে থমাসের বলে ক্যাচ দিলে শুরুতে একটা ধাক্কা খায় সিলেট। আর দ্বিতীয় উইকেটে দলীয় ১২৩ রানে আরন নিজের ১৮ রানে ওয়ান ডাউনে নামা স্টির্লিং সেই থমাসের বলে বোল্ড হলে মনে হয়েছিল আজ বুঝি ঢাকা টানা ৪র্থ জয় নিয়েই মাঠ ছাড়বে।

কিন্তু তৃতীয় উইকেটে জুটিতে মমিনুল আর মুশফিক জুটি দলের স্কোর ১০২ পর্যন্ত টেনে নিয়ে যোগ করলেন ৭৯ রান। তাতেই মূলত ঢাকার জয়ের প্রদীপ নিভে গেল। সাকলাইন সজিবের বলে ৩৫ বলে ৩৭ রানে মমিনুল ক্যাচ দিয়ে বিদায় নিলেন। তখন সিলেটের টানা ৪র্থ জয় পেতে ৪৩ বলে সাত উইকেটে দরকার ৫১ রান। টি-২০ ম্যাচে যা কিনা ডাল-ভাতের মতোই বিষয়।

অন্য কোনো পরিস্থিতি হতে দেননি মুশফিক আর নাজমুল হোসেন মিলন। মুশফিক যখন ফিফটি পূরন করার পর সিলেট ১৭ ওভার শেষে ১৩১ রানে পা রেখেছে। ৭ উইকেটে ১৮ বলে ২২ রান দরকার। মামুলি একটি হিসাব যাকে বলে। ১৮.৪ ওভারে তিন উইকেটই জমা হয় ১৫৭ রান।

দুর্নীতির রাহুগ্রাসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- প্রয়োজন ছাড়া ভবন নির্মাণ গাড়ি কেনা, টেন্ডারে অনিয়ম

দুর্নীতির রাহুগ্রাসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়- প্রয়োজন ছাড়া ভবন নির্মাণ গাড়ি কেনা, টেন্ডারে অনিয়ম


দুর্নীতির রাহুগ্রাসে পরিণত হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। প্রয়োজন ছাড়া ভবন নির্মাণ, গাড়ি কেনা, টেন্ডারে অনিয়মসহ নানা ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি। দুর্নীতি ও অনিয়মের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। বিশ্ববিদ্যালয়ের নানা দুর্নীতির বিষয়ে শিক্ষক সমিতি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও ইউজিসির কাছে অভিযোগ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, এসব অভিযোগের কোন প্রমাণ নেই। মনগড়া অভিযোগ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ভবন নির্মাণ, কেনাকাটা, ক্যাম্পাসে অডিটরিয়াম-ট্রেনিং সেন্টার ও ২৫০ শয্যার গেস্ট হাউজ নির্মাণ ও মানিকগঞ্জ, জামালপুর ও গোপালগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) আঞ্চলিক ভবন নির্মাণসহ মুদ্রণ কাজে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ২০১০ সালে কোন কারণ ছাড়াই বিভিন্ন প্রোগ্রামে ছাত্র ভর্তি বন্ধ করা হয়। ফলে ওই বছরই ছাত্র ভর্তির সংখ্যা ৯৬ ভাগ কমে যায়। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অব্যাহত চাপে আবার এসএসসি, এইচএসসি, বিএ/বিএসএস, বিএডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রোগ্রামে ছাত্রভর্তি চালু করা হয়। কিন্তু সময়মতো এসএসসি ও এইচএসসির বইতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংশোধন করার উদ্যোগ না নেয়ায় বছর শেষে তা সেভাবেই পুনঃমুদ্রিত হয়ে ছাত্রছাত্রীদের হাতে চলে যায়।
বাউবি একটি দেশব্যাপী প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানের ১২টি আঞ্চলিক কেন্দ্র এবং ৮০টি স্থানীয় অফিস রয়েছে। সেগুলোতে কয়েক শ’ কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কর্মকর্তা ও কর্মচারীরা বদলি হন। কিন্তু বর্তমান ভিসি বদলির সব রেকর্ড ভঙ্গ করেছেন। তিনি বিভিন্ন সময়ে কোন কারণ ছাড়াই প্রায় এক হাজার কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছেন। নিয়ম-নীতি বহির্ভূত এসব বদলির কারণে বাউবির কয়েক কোটি টাকা অপচয় হয়। এতে বাউবি প্রশাসন স্থবির এবং ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বাউবির পরিবহন স্বল্পতা দূর করতে যানবাহন ক্রয়ের জন্য চলতি বাজেটে দুই কোটি ৫০ লাখ টাকা এবং গত বাজেটে প্রায় ৩০ লাখ টাকা বরাদ্দ ছিল। কিন্তু শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীর জন্য কোন যানবাহন কেনার উদ্যোগ নেয়া হয়নি। তবে গত বছর নাভানার মোটরস থেকে ৫৬ লাখ টাকা দিয়ে দু’টি কাভার্ড ভ্যান কেনা হলেও পরে বিভিন্ন অজুহাতে সেগুলো সরবরাহকারী প্রতিষ্ঠানকে ফেরত দেয়া হয়। শিক্ষক সমিতির অভিযোগ বাউবি ক্যাম্পাসে ২৫০ শয্যার গেস্ট হাউজ নির্মাণে টেন্ডার প্রক্রিয়ার গোপনীয়তা ভঙ্গ করে ভিসি নিজ হাতে টেন্ডার সিডিউলে ভুল সংশোধনের নামে ঘষামাজা করে সর্বনিম্ন দরদাতা মেসার্স এনাম ট্রেডার্সের দর ১০ কোটি ৯৮ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকাকে ১২ কোটি ৯২ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা বানিয়ে সর্বোচ্চ দরদাতা, টেকনো ইন্টারন্যাশনালের দর ১১ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৭৮২ টাকাকে ১২ কোটি ৮৮ লাখ ৩৬ হাজার ৭৮২ টাকা বানিয়ে সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজ পাইয়ে দেয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।
ভিসির গাড়িবিলাস: ৫৬ লাখ টাকা দিয়ে মাত্র চার বছর আগে একটি নিশান পেট্রল গাড়ি কেনা হয়েছিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য। কিন্তু অধ্যাপক ড. আরআইএম আমিনুর রশীদ নিয়োগ পাওয়ার পরপর নিশান গাড়িটি রেখেই ৭৩ লাখ টাকা দিয়ে একটি এবং ২৫ লাখ টাকা দিয়ে প্রায় একই সময়ে আরেকটি টয়োটা গাড়ি কিনেন। টয়োটা গাড়িটি ভিসির স্ত্রী ব্যবহার করছেন। পরে ৭৩ লাখ টাকা মূল্যের গাড়িটি প্রো-ভিসিকে সাময়িক ব্যবহারের জন্য দিয়ে ভিসির জন্য প্রায় কোটি টাকা ব্যয়ে আরেকটি গাড়ি কেনার প্রক্রিয়া চলছে।
আঞ্চলিক কেন্দ্রের টেন্ডার নিয়েও অনিয়ম: বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বমুখী সমপ্রসারণের কাজে একটি প্রতিষ্ঠান মেসার্স স্টারলাইট সার্ভিসেস দর প্রদান করে। টেন্ডার প্রক্রিয়ার গোপনীয়তা ভঙ্গ করে ভুল সংশোধনের নামে তার সাত কোটি ১৭ লাখ ৫১ হাজার ৩৭৫ টাকার দরকে সাত কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৫০ টাকায় উন্নীত করে বাড়তি ৪৭ লাখ ২৯ হাজার ৬৭৫ টাকার হাতিয়ে নিয়েছেন কর্মকর্তারা।
অডিটরিয়াম-কাম ট্রেনিং সেন্টার নির্মাণে দুর্নীতি: অডিটরিয়াম-কাম ট্রেনিং সেন্টার নির্মাণের প্রাক্কলিত নির্ধারিত ১০ কোটি ৩১ লাখ ৪৪ হাজার টাকার স্থলে নিজস্ব ক্ষমতাবলে পিপিআর-২০০৮ এর অনুসরণ না করে মোট ১৯ কোটি ১৬ লাখ ৫৬ হাজার ২৮৯ টাকা বৃদ্ধি করে ব্যয় অনুমোদন করেছে কর্তৃপক্ষ। বাড়তি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এছাড়া পরামর্শক নিয়োগ, কো-অর্ডিনেটিং অফিস নির্মাণ, স্বাধীনতা স্মারক ভাস্কর্য নির্মাণ, ক্যাম্পাসের নিচু জমি ভরাট, ভিসির রান্নাঘর বর্ধিতকরণসহ বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় আর্থিক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের বক্তব্য: এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আরআইএম আমিনুর রশিদ মানবজমিনকে বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোন ভিত্তি নেই। যারা অভিযোগ করেছে তারা বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে চলছে। আমি সবসময় আইনের মধ্যে থেকে কাজ করছি। অতিরিক্ত গাড়ি কেনার বিষয়ে ভিসি বলেন, ভিসি হিসেবে আমি একটি গাড়ি পাই। আগে একটি গাড়ি ছিল এটা সত্য। ওই গাড়ি বিশ্ববিদ্যালয়ের কাজে ব্যবহৃত হয়। তার পরিবারের সদস্যরা আইন মেনেই গাড়ি ব্যবহার করেন বলে জানান তিনি। ভিসি বলেন, আমি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়ার পরই তারা আন্দোলন শুরু করে। এই আন্দোলন আমার বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। তিনি আরও বলেন, উন্নয়ন কাজ নিয়ে আমি একটি পয়সাও দুর্নীতি করিনি। এসব কাজের জন্য বিভিন্ন কমিটি আছে। আমি শুধু কমিটিগুলোর কাজ অনুমোদন করি। এ বিষয়ে বাউবি শিক্ষক সমিতির সভাপতি ড. কেএম রেজানুর রহমান বলেছেন, ভিসির বিরুদ্ধে সব জায়গায় অভিযোগ করা হয়েছে। নানা ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। তিনি বলেন, অবৈধভাবে রেজিস্ট্রারকে অব্যাহতি দিয়ে সর্বকনিষ্ঠ একজন কর্মকর্তাকে রেজিস্ট্রারের দায়িত্ব দিয়েছেন।

বিশ্ব সেরা ব্র্যাক

বিশ্ব সেরা ব্র্যাক


সুইজারল্যান্ডের দ্য গ্লোবাল জার্নাল সাময়িকীর বিচারে বিশ্বের সেরা ১০০ এনজিও’র তালিকায় ব্র্যাক প্রথম স্থান লাভ করেছে। প্রভাব, উদ্ভাবন ও স্থায়িত্ব- এ তিন মানদণ্ডের ভিত্তিতে ৪৫০টি এনজিও’র মধ্যে ব্র্যাক তালিকার শীর্ষে স্থান করে নিয়েছে। জার্নালটি এ নিয়ে দ্বিতীয়বার এ তালিকা তৈরি করলো। ২০১২ সালের তালিকায় ব্র্যাকের অবস্থান ছিল চতুর্থ। এবার অক্সফাম, কেয়ার ও সেভ দ্য চিলড্রেনকে পেছনে ফেলে ব্র্যাক শীর্ষস্থান লাভ করেছে। এবারের ঘোষণায় বলা হয়, ব্র্যাকের বিশাল ব্যাপ্তি ও প্রভাব আমাদের মনে বিস্ময় জাগায়। প্রায় ১৩ কোটি জনগণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সংস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছে। এ সংস্থা ১০ কোটি জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে। বর্তমানে তার ১ লাখ ২ হাজার কর্মী রয়েছে। ৫ লাখ ঋণগ্রহীতার কাছে ব্র্যাক প্রায় ১০০০ কোটি ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে। এ সংস্থা বর্তমানে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধের পর ব্র্যাক প্রতিষ্ঠা করেন। বিশ্বের সর্ববৃহৎ এ উন্নয়ন সংস্থাটি বর্তমানে এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে কর্মকাণ্ড পরিচালনা করছে। দ্য গ্লোবাল জার্নাল-এর তালিকায় শীর্ষস্থান প্রাপ্তিতে স্যার ফজলে হাসান আবেদ বলেন, এ স্বীকৃতি দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে আরও উদ্ভাবনী ও দক্ষতার সঙ্গে কাজ করতে ব্র্যাককে উৎসাহিত করবে। ব্র্যাক কর্মীদের কাজের নিষ্ঠা ও আত্মনিবেদনের ফলেই আজকের এ অবস্থানে উন্নীত হওয়া সম্ভব হয়েছে। আমি ব্র্যাক পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। ১৪৩৪ বছর আগে এই দিনে ১২ই রবিউল আউয়াল আরবের পবিত্র মক্কা নগরীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম নেন। ৬৩ বছর পর একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন। তাই মুসলিম উম্মাহর জন্য এ দিনটি যেমন আনন্দের তেমনি শোকের। পবিত্র ঈদে মিলাদুন্নবী যথাযথ মর্যাদায় পালনের জন্য এরই মধ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে পৃথকভাবে বাণী দিয়েছেন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।
হযরত মুহাম্মদ (সা.) ইতিহাসের এক অতুলনীয় ব্যক্তিত্ব। অন্য ধর্মাবলম্বী অনেকেই তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। খ্রিষ্টান ধর্মাবলম্বী বিখ্যাত পণ্ডিত মাইকেল এইচ হার্ট তার বহুল আলোচিত ‘দ্য হান্ড্রেড’ গ্রন্থে হযরত মুহাম্মদ (সা.)-কে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে স্থান দিয়েছেন। সাহিত্যিক জর্জ বার্নার্ড শ বলেছেন, এই অশান্ত পৃথিবীতে তার মতো একজন মানুষের প্রয়োজন। তিনি বেঁচে থাকলে পৃথিবীজুড়ে সুখের সুবাতাস বইতো। তাঁর আগমনে যে বিপ্লবের সূচনা হয়েছিল দুনিয়াজুড়ে তা বিস্তৃত হয়েছে। মহানবী (সা.)-কে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। অর্থাৎ, সব নবী ও রাসুলের নেতা। তিনি নিখিল বিশ্বের নবী। তার জন্মের সময় আরব দেশ অশিক্ষা, অজ্ঞতা, কুসংস্কার ও ঘোর তমসায় নিমজ্জিত ছিল। এ কারণে ওই সময়কে বলা হয় ‘আইয়ামে জাহেলিয়াত বা অন্ধকারের যুগ’। ওই বর্বর যুগে পৈশাচিক স্বভাবের কালিমাতে মানুষের মানবিক গুণাবলির অপমৃত্যু ঘটেছিল। সে অবস্থা থেকে মানব জাতিকে মুক্তি দিতে মহান আল্লাহ হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে পাঠান। এ বিষয়ে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ‘আমি আপনাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি।’ মহান আল্লাহ পুরো মানবজাতির জন্য সর্বাপেক্ষা কল্যাণকর, পরিপূর্ণ জীবন বিধান সংবলিত পবিত্রতম আসমানি কিতাব ‘আল কোরআন’ নাযিল করেন মহানবী (সা.)-র ওপর। প্রতি বছর ১২ই রবিউল আউয়ালকে অতীব গুরুত্বপূর্ণ দিন হিসেবে পালন করে সারা মুসলিম বিশ্ব।

ছেলের গলায় চাপাতি ধরে মাকে হত্যা

ছেলের গলায় চাপাতি ধরে মাকে হত্যা

 


সন্তানের গলায় চাপাতি ধরে মাকে হত্যা করে পালিয়ে গেল অতিথিবেশী চার ঘাতক। নিহতের নাম তাসলিমা আক্তার জেসমিন (৩৮)। গতকাল ভোরে রাজধানীর হাজারীবাগ থানাধীন টালি অফিস গলির ২৯১/বি, তেতলা ভবনের দোতলা থেকে জেসমিনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাসার দুই গৃহকর্মীকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, চার খুনির মধ্যে একজনের নাম আশা। সে নিহত তাসলিমাকে আপা বলে ডাকতো। তার মাধ্যমেই বাকি তিন খুনি ওই বাসায় প্রবেশের সুযোগ পেয়েছিল। পরে শেষ রাতের দিকে ঘুমন্ত অবস্থায় তাসলিমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় তার আট বছর বয়সী ছেলে প্রিন্স দেখে ফেলে। পরে তার গলায় চাপাতি ধরে চুপ থাকতে বলে ঘাতকরা। হত্যা শেষে বাসার গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে তারা। নিহত জেসমিনের স্বামী এনামুল হক পারভেজ গত ছয় মাস ধরে ব্রাজিলে আছেন। হাজারীবাগ থানার এসআই জহিরুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে ‘অতিথি’ বেশে দুই তরুণী ও দুই যুবক জেসমিনের বাসায় রাত কাটায়। পরে কোন এক সময়ে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে খুনিরা একটি লাল, হলুদ-সবুজ রঙের লেডিস চাদর ও দুই জোড়া পুরুষের রেক্সিনের স্যান্ডেল রেখে গেছে। ওই আলামতের সূত্র ধরে খুনিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ক্রাইম সিন বিভাগ ও মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে। ঘটনার রাতে বাসায় থাকা দুই গৃহকর্মী বৃষ্টি বেগম (২৩) ও কাজল বেগম (২২)কে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। নিহতের মেয়ে রুমানা আফরোজ শান্তা বাদী হয়ে কথিত ‘অতিথি’ আশা নামের এক তরুণী ও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় হত্যা মামলা করেছেন। বাসায় থাকা দুই গৃহকর্মী জানান, জেসমিনের এক ছেলে এক মেয়ে। মেয়ে শান্তা বিয়ের পর লালবাগে তার স্বামীর বাসায় থাকেন। জেসমিন তার ৮ বছরের ছেলে প্রিন্স ও দুই গৃহকর্মী বৃষ্টি ও কাজলকে সঙ্গে নিয়ে বাসায় ছিলেন। বুধবার সন্ধ্যায় নিহতের পূর্বপরিচিত আশা তার বন্ধু পরিচয়ে আরেক তরুণী ও দুই যুবককে নিয়ে জেসমিনের বাসায় আসেন। আশা ও অপর তরুণী দু’জনে তাদের সঙ্গে আসা দু’যুবকের সঙ্গে জেসমিনের বাসায় গভীর রাতে বিয়ে করবেন বলে জানানো হয়। জেসমিন তার তিন কক্ষের বাসার একটিতে ওই চারজনকে ঘুমানোর ব্যবস্থা করেন। দুই গৃহকর্মী এক কক্ষে ও ছেলে প্রিন্সকে নিয়ে রাত ১২টার দিকে জেসমিন তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। প্রিন্সের চিৎকারে ভোরে গৃহকর্মীরা ঘুম থেকে জেগে দেখে জেসমিনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে। গৃহকর্মীরা তাৎক্ষণিক বিষয়টি মুঠোফোনে লালবাগে স্বামীর বাড়িতে থাকা তার মেয়ে শান্তাকে জানায়।
শান্তা সাংবাদিকদের জানান, ভোরে ওই চার জন তার মা জেসমিনের ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণ লুট করতে থাকে। এ সময় জেসমিন ও তার শিশুছেলে প্রিন্স জেগে যায়। তাৎক্ষণিক তারা প্রিন্সের গলায় চাপাতি ধরে বলে ‘চিৎকার করলে গলায় কোপ দিয়ে মেরে ফেলবো।’ ভয়ে প্রিন্স চুপচাপ থাকলেও জেসমিন তাদের বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় দুর্বৃত্তরা জেসমিনের হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যার পর টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। হাজারীবাগ থানার ওসি মোহাম্মদ ইকবাল বলেন, টাকা ও স্বর্ণ লুটের উদ্দেশেই পরিকল্পিত এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ঘাতকরা। তার ধারণা, টাকা ও স্বর্ণ লুটের সময় জেসমিন বাধা দেয়ায় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ওসি ইকবাল আরও বলেন, খুনি হিসেবে অভিযুক্ত পূর্বপরিচিত আশা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। প্রিন্সের খালা শামীমা বলেন, ভোর রাতে ওই চার ‘অতিথি’ তাদের কক্ষে ঢোকে এবং তার গলায় চাপাতি ধরে চিৎকার করতে নিষেধ করে। এরপর তার সামনে তার মায়ের পা বেঁধে গলা চেপে ধরে হত্যা করে। শিশুটি ভয়ে তখন লেপের নিচে মুখ ঢেকে ছিল। তিনি বলেন, ওই চার জন চলে গেলে তার ভাগ্নে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা বৃষ্টি ও শিল্পীকে জাগিয়ে ঘটনাটি বলে। তখন রনি ও শিল্পী ঘটনা দেখে জেসমিনের মেয়ে রোমানা আফরোজ শান্তার স্বামী সুমনকে টেলিফোন করে সব জানায়। ওই ভবনের নিচতলার এক বাসিন্দা পুলিশকে জানিয়েছেন, সকাল ৮টার দিকে দুই নারীকে দোতলার বাসা থেকে বের হতে দেখেছেন। এসআই জহির বলেন, দোতলার সিঁড়ি ঘরের গ্রিল ভাঙা রয়েছে। ধারণা করছি, দুই ব্যক্তি রাতে ওই পথ দিয়ে বেরিয়ে যাওয়ার পর দুই নারী বেরিয়ে যায়। তিনি বলেন, আশা নামের তরুণী আগেও ওই বাসায় এসেছিল। ময়না তদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

Thursday, January 24, 2013

বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রীর আলটিমেটাম

বিশ্বব্যাংককে প্রধানমন্ত্রীর আলটিমেটাম


অর্থমন্ত্রীর পর এবার প্রধানমন্ত্রীও সময় বেঁধে দিলেন বিশ্বব্যাংককে। স্পষ্ট জানিয়ে দিলেন, জানুয়ারির মধ্যে বিশ্বব্যাংক সিদ্ধান্ত না জানালে বিকল্প অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় কণ্ঠে বললেন, আমরা তাদের কাছ থেকে ফাইনাল কথা চাই। না হলে কাজ শুরু করে দেবো। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে সামপ্রতিক রাশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রী অভিজ্ঞতা বর্ণনা করলেও প্রশ্নোত্তরে উঠে আসে পদ্মা সেতু, জাতীয় নির্বাচন, ছাত্রলীগের সামপ্রতিক কর্মকাণ্ড, রাজনৈতিক ইস্যুসহ নানা বিষয়। দেড় ঘণ্টারও বেশি সময় চলা সংবাদ সম্মেলনে অনেক প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। নির্বাচন পদ্ধতি নিয়ে একজন সিনিয়র সম্পাদকের প্রশ্নের জবাবে তিনি সরকারের মেয়াদকালে অনুষ্ঠিত নির্বাচনের উদাহরণ দিয়েছেন। বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। আর নির্বাচন নিয়ে বিরোধী দলের আলোচনা থাকলে তাদের সংসদে যেতে হবে। তিনি জোর দিয়ে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে। তবে কোন পদ্ধতিতে নির্বাচন হবে এমন প্রশ্ন এড়িয়ে যান।
বৈশাখী টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল প্রশ্নোত্তর পর্বের শুরুতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে আদালত একজনের ফাঁসির রায় দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে জানতে চান, রাশিয়া থেকে অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কোন পরিবর্তন হয়েছে কিনা। এছাড়া, আওয়ামী লীগ এবং সরকারে মস্কোপন্থিদের প্রভাব বাড়ছে বলে আলোচনা আছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি একেবারে স্পষ্ট। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। পাল্টা প্রশ্ন রেখে তিনি বলেন, যে সব দেশ আমাদের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে সহযোগিতা করেছে তারা কি আমাদের বন্ধু হবে না? তিনি বলেন, আমরা কোন বলয়ে বিশ্বাস করি না। আমাদের একটি মাত্র বলয় আছে। আর সেটি বাংলাদেশ। জনগণের স্বার্থে যার যার সঙ্গে সম্পর্ক রাখা দরকার আমরা তা-ই করবো। প্রধানমন্ত্রী বলেন, আমরা আগে আরও অনেক দেশ থেকে অস্ত্র কিনেছি। যে দেশ থেকে আমরা সহজভাবে পাই সে দেশ থেকেই তা ক্রয় করি।
প্রধানমন্ত্রী বলেন, আমার মন্ত্রিসভায় সব পন্থি লোকই আছেন। আর আমরা সবাই তো একই পন্থার লোক। সেটি বাংলাদেশ। এপি’র প্রতিনিধি ফরিদ হোসেন প্রশ্ন করেছিলেন রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয় চুক্তির সুদের হার নিয়ে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, স্টেট ক্রেডিট নেয়ার নজির এটিই প্রথম না। এর আগেও এ ধরনের ক্রয়চুক্তি করা হয়েছে। এমন চুক্তির আওতায় চীন থেকেও অস্ত্র আনা হয়েছিল। এটিএন নিউজের মুন্নী সাহার প্রশ্ন ছিল, রাশিয়া থেকে এর আগে মিগ-২৯ কেনার কারণে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছিল। এবার অস্ত্র ক্রয় চুক্তির আগে সব প্রক্রিয়া সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করি। তাই মামলা নিয়ে চিন্তা করি না। আমরা যখন মিগ কিনেছিলাম তখন সমালোচনা ছিল। আবার এই মিগ যখন আকাশে ওড়ে তখন আবার অনেকে বলে আমাদেরও মিগ আছে। এছাড়া, এই মিগ আমরা কিনেছিলাম একেবারে কম দামে। রাশিয়া কারখানায় এই বিমান তৈরিতে যে খরচ হয় তা-ই নিয়েছিল। একই সময়ে অন্য দেশের কাছে তারা আরও বেশি দামে ওই বিমান বিক্রি করেছে। তিনি বলেন, যারা এসব নিয়ে কথা বলে তারা চায় না সামরিক বাহিনী আধুনিক হোক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় উপযুক্ত বাহিনী হিসেবে গড়ে উঠুক। আমাদের শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘে কাজ করছে। তাদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও সরঞ্জাম দরকার।
প্রধানমন্ত্রী বলেন, এবার রাশিয়া থেকে অস্ত্র কেনার আগে চীন থেকে ট্যাংক আনা হলো। তখন তো কেউ কথা বলেনি। সেটা নিয়ে প্রশ্ন উঠলো না। যারা আমাদের স্বাধীনতার বিরুদ্ধে তিনবার ভেটো দিলো তাদের কাছ থেকে অস্ত্র কিনলে প্রশ্ন ওঠে না কিন্তু যারা সাহায্য করেছে তাদের কাছ থেকে কিনলে প্রশ্ন ওঠে।
শেখ হাসিনা কারও নাম উল্লেখ না করে বলেন, সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় যেতে চাইবেন। তাদের ব্যবহার করবেন। কিন্তু তাদের শক্তিশালী করার ক্ষেত্রে এত অনীহা কেন?
নিউজটুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ জানতে চান প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ে চুক্তি করার আগে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়েছে কিনা। এছাড়া, মধ্যপ্রাচ্যে রাশিয়ার অস্ত্রবাজার সঙ্কুচিত হয়ে আসায় তারা বাংলাদেশের ওপর এই ঋণ চাপিয়েছে কিনা।
প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ক্রয়ের ক্ষেত্রে অতীতে কেবিনেটে আলোচনা হয়নি। তবে ক্রয় সংক্রান্ত যে কমিটি হয় সেখানে কেবিনেটের প্রতিনিধি থাকেন। ওই কমিটি আলোচনা করেই ক্রয় সংক্রান্ত বিষয় চূড়ান্ত করেন। এসব বিষয়ে অতীতে আলোচনা হয়েছে এরকম একটি দৃষ্টান্ত দেখান?
এসময় রিয়াজ উদ্দিন বলেন, অতীতের খারাপ দৃষ্টান্ত দিয়ে তো লাভ নেই। অতীতে আলোচনা হয়নি, আপনি করেন।
ঋণের সুদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, মোটেও উচ্চ সুদ না। চীনের কাছ থেকেও এ ধরনের স্টেট ক্রেডিট নেয়া হয়েছিল। সেটির সুদও প্রায় একই রকম ছিল।
’৭১ টিভির প্রধান মোজাম্মেল বাবু বলেন, যারা ক্রয়চুক্তি নিয়ে সমালোচনা করেন তাদের অন্য উদ্দেশ্য থাকতে পারে। এটি ষড়যন্ত্রও হতে পারে। তিনি জানতে চান পদ্মা সেতু নিয়ে সরকারের পরিকল্পনা কি।
জবাবে প্রধানমন্ত্রী মোজাম্মেল বাবুর বক্তব্য সমর্থন করে বলেন, পদ্মা সেতু- এটিও একটি ষড়যন্ত্র। এ ধরনের ষড়যন্ত্রের অভিযোগের চুলচেরা বিশ্লেষণ করলে তো কিছুই করা যাবে না। তিনি বলেন, আমরা যে দৃষ্টিনন্দন হাতিরঝিল প্রকল্প করেছি। এর কাজ শুরুর পর কম লেখা হয়নি পত্র-পত্রিকায়।
পদ্মা সেতুর কাজ আমরা শুরু করবোই। কারণ আমরা জানি কোন অপরাধ করিনি। মাঝখানে একটি বছর সময় নষ্ট হলো।
তিনি প্রশ্ন রেখে বলেন, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিলো। এই চিঠি দুদকে পৌঁছার আগেই একটি বিশেষ দৈনিকে হুবহু প্রকাশ হয়ে গেল। এর পেছনে আপনারা কোন উদ্দেশ্য দেখতে পান কিনা?
তিনি বলেন, সেতু ইনশাআল্লাহ হবে। বিকল্প ব্যবস্থাও আমাদের করা আছে। এর আগে এই সেতুর জন্য দেশবাসীর কাছে আহ্বান করেছিলাম। তখন অভূতপূর্ব সাড়াও পেয়েছিলাম।
সংবাদ সংস্থা সিনহুয়া’র প্রতিনিধি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন রাশিয়া সরকারের সঙ্গে করা ঋণ চুক্তি পরিমাণে বিশাল কিনা। উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সামরিক বাহিনীকে শক্তিশালী করতে যা যা করা দরকার তা-ই করবো। আমাদের সামরিক বাহিনী থাকবে-আর তা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার হয়ে থাকবে তা তো হয় না। প্রশ্নকর্তা ড. ইউনূসের রাজনীতিতে আসার আগ্রহের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। এ বিষয়ে ক্ষমতাসীন দলের সভানেত্রী বলেন, বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের দেশ। কে রাজনীতি করবেন আর কে করবেন না- তা তো আমার দেখার বিষয় না। আমি বলবো-শত ফুল ফুটতে দাও।
সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি বিরোধী দলের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের উদ্ধতি দিয়ে বলেন, তিনি বলেছেন-কমিশন নেয়ার জন্য রাশিয়ার সঙ্গে অস্ত্রচুক্তি হয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কি?
প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তি অনুযায়ী স্টেট টু স্টেট লেনদেন হবে। এখানে মাঝপথে ধরার উপায় নেই। তবে যাদের কমিশন খাওয়ার অভ্যাস আছে তারা এ বিষয়ে ভাল বোঝে। সমকাল সম্পাদক গোলাম সরওয়ার প্রশ্ন করার সময় যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ টেনে বলেন, যার ফাঁসির রায় হয়েছে তিনি যদি কানাডা বা তুরস্কে চলে যান তাহলে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। তাই এই ফাঁসি কার্যকরের ব্যবস্থা করতে হবে। এছাড়া, যারা দেশে আছে তাদের বিচার দ্রুত করতে হবে। তারা তো পালিয়ে যেতে পারবে না। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকে সন্দেহ, সংশয় প্রকাশ করেন। বিরোধী দল সংসদে যাচ্ছে না। তাদের সংসদে নেয়ার বিষয়ে কোন উদ্যোগ নেয়া হবে কিনা। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল সংসদে যাবে কিনা এটি তাদের বিষয়। আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন আমি তো কথা বলারই সুযোগ পেতাম না। উনি তো (বিরোধী নেত্রী) টানা কথা বলে যেতে পারেন। এত উদারভাবে সংসদ আগে কেউ চালায়নি।
নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সময়ে ৫৫০৯টি নির্বাচন হয়েছে। এ নির্বাচনে ৬৩১৯২ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এত নির্বাচন হলো কিন্তু গণমাধ্যম ভাল করে একটি নিউজও করতে পারলো না। কারণ কোথাও কোন সমস্যা হয়নি। সমস্যা না হলে তো নিউজও হয় না। নির্বাচনে অনেক জায়গায় আমাদের প্রার্থী হেরে গেছে। আমরা কোন হস্তক্ষেপও করিনি।
সংসদীয় গণতন্ত্র যেসব দেশে আছে সেখানে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশেও সেভাবে হবে। আপনাদের মানসিকতা সেভাবে নিয়ে আসুন। নির্বাচনের বিষয়ে বিরোধী দলের বক্তব্য থাকলে তারা সংসদে আসুক। তিনি বলেন, যে যা-ই বলুক যথাসময়ে নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী আগামী বছরের ২৫শে জানুয়ারির মধ্যেই নির্বাচন করতে হবে।
ছাত্রলীগের সামপ্রতিক নেতিবাচক কর্মকাণ্ডের বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। সরকারের নির্বাচনী অঙ্গীকার কতটুকু পূরণ হয়েছে এ প্রশ্নটিও ছিল তার।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেক অঙ্গীকার নিয়ে কাজ করছি। ক্ষেত্রবিশেষে অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেছি।
তিনি বলেন, ছাত্রলীগের নামে যারা এসব করছে তারা ছাত্রলীগে ঢোকার জন্য আবেদন করেছে। তাদের নেয়া হয়নি। এমন ছেলেরা এসব করছে। এছাড়া, এমন না যে আমরা কোলে তুলে তাদের আদর করছি। যেখানেই যা ঘটছে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি। আমাদের স্পষ্ট নীতি- দুষ্ট গুরুর চেয়ে শূন্য গোয়াল ভাল। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এত দুর্বল না যে তাদের দলে নিতে হবে।
প্রধানমন্ত্রী উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের পাল্টা প্রশ্ন করে বলেন, আপনারা ২০০১ সালে যে সব ঘটনা ঘটেছে, যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের অত্যাচার-নির্যাতন করা হয়েছে তার সব ছবি কি ছাপতে পেরেছেন? তখন তো অনেকে ছাত্রদল-শিবিরকে আহ্লাদ করেছে। আমরা গণমাধ্যমকে স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা ভাল। তবে এই স্বাধীনতার সঙ্গে সামাজিক দায়িত্বও তো থাকা উচিত। মিথ্যা সংবাদের জন্য বিবিসি প্রধান পদত্যাগ করেছেন। আমাদের দেশেও তো অনেক মিথ্যা নিউজ হয়। কারও কি পদত্যাগের নজির আছে? সেই গাটস কি কারও আছে? এখন আমাদের অনেকে সবক দেন শুনি। তার আগে আয়নায় নিজেদের চেহারাও তো একটু দেখা উচিত। জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খানের সরাসরি প্রশ্ন ছিল আগামী নির্বাচনে আওয়ামী লীগ জিতবে কিনা। প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন রেখে বলেন, জিতবে না কেন? জনগণ ভোট দিলে জিতবে। না দিলে জিতবে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী তার রাশিয়া সফরকে সব দিক দিয়ে সফল বলে দাবি করেন। তিনি বলেন, এই সফরের মাধ্যমে বন্ধুত্বের যে বন্ধন তৈরি হলো তাতে দীর্ঘমেয়াদি সুফল ভোগ করবেন দেশবাসী। এই বন্ধুত্ব চিরস্থায়ী রূপ নেবে। রাশিয়ার সমর্থনের কারণেই মুক্তিযুদ্ধে বিজয় আরও সহজ হয়েছিল। রাশিয়া আমাদের পরম বন্ধু। দুর্দিনে তারাও আমাদের পাশে দাঁড়িয়ে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে। তিনি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দু’টি চুক্তি হয়েছে। এর একটি কেন্দ্র স্থাপনে প্রস্তুতিমূলক কাজের অর্থায়নের জন্য ৫০০ মিলিয়ন ডলার ঋণচুক্তি হয়েছে। কিন্তু পারমাণবিক বিদ্যুৎ নিয়ে অনেকের ভয়ও আছে। সেই ভয় দূর করার জন্য আমরা তথ্য কেন্দ্র চালুর ব্যবস্থা করেছি। এছাড়া, চুক্তির শর্ত অনুযায়ী পারমাণবিক বর্জ্য রাশিয়া নিয়ে যাবে। এটিতে থাকবে ৫ স্তরের নিরাপত্তা।

Wednesday, January 23, 2013

অপহরণের পর হোটেল কক্ষে ব্যবসায়ীর লাশ

অপহরণের পর হোটেল কক্ষে ব্যবসায়ীর লাশ


প্রথমে অপহরণ। তারপর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি। ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে প্রাণভিক্ষা প্রার্থনা। শেষে তিন দিন পর রাজধানীর এক আবাসিক হোটেল থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা চান মিয়া (৩৮) নামের এক ব্যবসায়ীর। তিনি হোটেল ও জমির ব্যবসা করতেন। গতকাল বিকাল চারটায় বড় মগবাজার হোটেল আল-আকসার ৩৮৬ নম্বর রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমনা থানা পুলিশ এর মধ্যে গ্রেপ্তার করেছে তিন জনকে।
নিহত চান মিয়ার বাড়ি রাজধানীর পাশে আশুলিয়া এলাকায়। সেখানে তার দু’টি হোটেল আছে। পাশাপাশি জমির ব্যবসা করেন। গত ১৯শে জানুয়ারি জমির দলিল করার জন্য আশুলিয়া থেকে ঢাকায় আসেন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। নিহতের স্ত্রী ডলি বেগম ২০শে জানুয়ারি রমনা থানায় একটি জিডি করেন। নিহতের ভাগ্নিজামাই মিন্টু বলেন, চান মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার আশঙ্কা জমিজমা ও হোটেল ব্যবসার বিরোধ নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করেছে তাকে। হোটেল সূত্র জানায়, ১৯শে জানুয়ারি চান মিয়া হোটেল রুম ভাড়া নিয়েছিলেন। তিনি একাই ছিলেন ওই রুমে। তবে তার রুমে আরও কোন লোকজন আসা-যাওয়া করেছে কিনা তা জানতে পারেনি তারা। বাইরে থেকে তালাবদ্ধ ছিল। গতকাল দুপুরের পর থেকেই রুম থেকে দুর্গন্ধ ছড়ালে হোটেল কর্মকর্তা-কর্মচারীদের সন্দেহ হয়। তারা পুলিশকে খবর দিলে রুমের তালা ভেঙে লাশ উদ্ধার করে তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিআইডি ও ডিবি পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার মোবাইল ফোন কলের সূত্র ধরে তিনজনকে আটক করা হয়েছে। হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্বজনরা জানান, চান মিয়াকে অপহরণ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। তাদের দাবি মেটাতে গিয়ে দু’দফায় ১ লাখ ৩০ হাজার টাকা দেয়া হয়েছিল। ২০শে জানুয়ারি পোস্ট অফিসের মাধ্যমে ৩০ হাজার ও ২১শে জানুয়ারি বিকাশ-এর মাধ্যমে এক লাখ টাকা দেয়া হয়েছিল। কিন্তু ওরা চান মিয়াকে বাঁচতে দেয়নি। শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মুখে গেঞ্জি গোঁজা ছিল। চোখ ও মুখে আঘাতের জখম ফোলা ছিল। রমনা থানার ওসি মো. শাহ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ৩ জন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। বলেছে, তাদের বসের নির্দেশে এ হত্যাকাণ্ড। তবে কি কারণে হত্যা করেছে সে বিষয়ে মুখ খোলেনি।

‘ফারুককে পেটানোর কারণেই হারুনকে পদক দেয়া হয়েছে’

‘ফারুককে পেটানোর কারণেই হারুনকে পদক দেয়া হয়েছে’

 


বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে পেটানোর কারণেই লালবাগের উপ-কমিশনার হারুন-অর-রশীদকে ২০১৩ সালের পুলিশ পদকে ভূষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। গতকাল দুপুরে রাজধানীর রাজারবাগ টেলিকম ভবন অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওইদিন পুলিশের ওপর নির্দেশ ছিল রাজপথে কোন ধরনের জনসমাবেশ যেন না করতে দেয়া হয়। কারণ তারা সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। ডিসি হারুন নিজের জীবন বাজি রেখে সেদিন ফারুকের নেতৃত্বে রাজপথের বিশৃঙ্খলা রুখে দিয়েছিলেন। চিফ হুইপ ফারুককে পেটানোর ঘটনা ২০১১ সালের। তবে তাকে ২০১২ সালের কার্যক্রম বিবেচনায় ২০১৩ সালে পুলিশ পদক দেয়া হলো এমন জবাবে কোন সদুত্তর না দিয়ে তিনি বলেন, ২০১২ সালে তার অনেক উল্লেখযোগ্য কার্যক্রম রয়েছে। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজির আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Monday, January 21, 2013

আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ

আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ


স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় এ আদেশ দেন ট্রাইব্যুনাল-২। মাওলানা আযাদ বর্তমানে পলাতক রয়েছেন।

সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলার রায় পাঠ শুরু হয়। ১১২ পৃষ্ঠার ৩৩টি অনুচ্ছেদে বিভক্ত রায়টির সারসংক্ষেপ পাঠ করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন।

স্বাধীনতার ৪১ বছর পর কোনো মানবতাবিরোধী অপরাধের মামলার এই প্রথম রায় ঘোষণা হলো।

সোমবার সকাল পৌনে ১১টায় কোর্ট বসে। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন আদালত শুরুর আগেই সবার সহযোগিতা কামনা করেন। জনাকীর্ণ আদালতকক্ষে ট্রাইব্যুনাল চেয়ারম্যান রায় পাঠ করেন। তার সঙ্গে ছিলেন অপর দুই সদস্য। ট্রাইব্যুনাল-২ এ স্থান সংকুলান না হওয়ায় আজকের আদালত বসে ট্রাইব্যুনাল-১ এ।

২৬ ডিসেম্বর এ মামলায় উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। মামলায় আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী। এরপর আসামিরপক্ষের আইনজীবী আবদুশ শুকুর খান তার যুক্তি উপস্থাপন শেষ করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলার রায় যেকোনো দিন দেয়া হবে মর্মে বিএভি’তে রেখে দেন।

মাওলানা আযাদের পরিচয়: নাম মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু, পিতার নাম মৃত আবদুস সালাম মিয়া, মায়ের নাম মৃত মাগফুরা খাতুন।
স্থায় ঠিকানা: বড়খাড়দিয়া (ছয়আনি), থানা সালথা, জেলা ফরিদপুর। বর্তমান ঠিকানা: আযাদ ভিলা ২৭৯/৬ চানপাড়া, উত্তরখান, ঢাকা।

১৯৪৭ সালের ৫ মার্চ ফরিদপুরের বড়খাড়দিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবুল কালাম আযাদ। তিনি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেছেন।

গত বছরের ৩ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক।

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো: আযাদের বিরুদ্ধে ছয় ধরনের আটটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনে প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, একাত্তরে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত আযাদ পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন।

পাকিস্তানি হানাদারদের সঙ্গে মিলে আযাদ স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতাপক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংস নির্যাতন চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তার বিরুদ্ধে আনা আট অভিযোগের মধ্যে প্রথম, দ্বিতীয় ও অষ্টম অভিযোগে মুক্তিযুদ্ধকালে অপহরণ, আটকে রাখা ও নির্যাতনের কথা বলা হয়েছে। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ অভিযোগ হত্যার, পঞ্চমটি ধর্ষণ আর সপ্তম অভিযোগ হলো গণহত্যার।

প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের জুন মাসের প্রথম সপ্তাহে সকাল ১০টার দিকে আযাদ ও তার সহযোগীরা ফরিদপুর শহরের খাবাশপুরের রণজিৎনাথ ওরফে বাবুনাথকে ধরে নির্যাতন করা হয়।
তবে গভীর রাতে রণজিৎ জানালা ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়।

দ্বিতীয় অভিযোগ, ১৯৭১ সালের ২৬ জুলাই সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা থেকে ধরে আনা আবু ইউসুফকে ফরিদপুর স্টেডিয়ামে আটকে রেখে আযাদ অমানবিক নির্যাতন করেন।

অষ্টম অভিযোগ, ১৯৭১ সালের ১৮ মে সকাল ১০টার দিকে আযাদ সাত-আটজন রাজাকার সদস্যকে নিয়ে সালথা থানার উজিরপুর বাজারপাড়া গ্রাম থেকে হিন্দু এক তরুণীকে অপহরণ করে খাড়দিয়া গ্রামের চান কাজীর বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন। সাত-আট দিন পর মুক্তি পান ওই তরুণী।

তৃতীয় অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৪ মে আযাদ ১০-১২ জন রাজাকার সদস্যসহ বোয়ালমারী থানার কলারন গ্রামের সুধাংশু মোহন রায়কে গুলি করে হত্যা করেন। এ সময় সুধাংশুর বড় ছেলে মনিময় রায় গুলিতে গুরুতর আহত হন।

চতুর্থ অভিযোগ হচ্ছে, ১৬ মে বেলা ৩টার দিকে আযাদ ১০-১২ জন রাজাকার সদস্যকে নিয়ে সালথা থানার (সাবেক নগরকান্দা) পুরুরা নমপাড়া গ্রামে যান এবং মাধবচন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা করেন।

৩ জুন আযাদের নেতৃত্বে ১০-১২ জন রাজাকার সদস্য সালথার ফুলবাড়িয়া গ্রামে হিন্দুপাড়ায় লুটপাট চালায়। সেখানে তারা চিত্তরঞ্জন দাসকে গুলি করে হত্যা করে বলে ষষ্ঠ অভিযোগে বলা হয়।

পঞ্চম অভিযোগ হচ্ছে, একাত্তরের ৮ জুন দুপুর ১২টার দিকে আযাদ রাজাকার সদস্যদের নিয়ে বোয়ালমারী থানার নতিবদিয়া গ্রামের এক হিন্দু বাড়িতে হামলা চালান। আযাদ ও তার সহযোগীরা ওই বাড়ির দুই নারীকে ধর্ষণ করেন।

সপ্তম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৭ মে রাজাকার বাহিনীর ৩০-৩৫ সদস্যকে নিয়ে আযাদ বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় লুটপাট চালান এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেন।

পরে নির্বিচারে গুলি চালিয়ে শরৎচন্দ্র পোদ্দার, সুরেশ পোদ্দার, শ্যামাপদ পোদ্দার, যতীন্দ্র মোহন সাহা, নীল রতন সমাদ্দার, সুবল কয়াল ও মল্লিক চক্রবর্তীকে হত্যার অভিযোগ আনা হয়।

এ মামলায় আযাদের বিরুদ্ধে প্রসিকিউশনের ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এসব সাক্ষীকে রাষ্ট্র নিয়োগ দেয়া আইনজীবী আবদুশ শুকুর খান জেরা করেছেন।

আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় এ মামলার কার্যক্রম অতিদ্রুত শেষ হয়েছে।

গত বছরের ২২ মার্চ চিফ প্রসিকিউটরের মাধ্যমে তার বিরুদ্ধে গ্রেফতারের আবেদন করা হয়। এর প্রেক্ষিতে ৩ এপ্রিল ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তখন থেকে তিনি পলাতক।

গত ৭ অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মো. আবদুশ শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয়।

এরপর তার বিরুদ্ধে আনীত অভিযোগের কয়েকদফা শুনানি শেষে গত বছরের ৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ গঠন করা হয়। এর আগে প্রসিকিউশন তার বিরুদ্ধে ১০টি ঘটনায় ২২টি অভিযোগের ভিত্তিতে মোট ৪৪৮ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে।

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, “আমারা গভীর প্রত্যাশা নিয়ে অধীর আগ্রহ ভরে বসেছিলাম। আমাদের প্রত্যয়দীপ্ত বিশ্বাস আগামীকাল মাওলানা আবুল কালাম আযাদের বিরুদ্ধে প্রত্যাশিত রায় ঘোষণা করা হবে।”

এ বিষয়ে মামলার দায়িত্বেরত প্রসিকিউটর সাহিদুর রহমান বলে, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কুখ্যাত রাজাকার মাওলানা আবুল কালাম আযাদের রায় ঘোষণা করা হবে।”

২২ ডিসেম্বর থেকে আবুল কালাম আযাদের মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলে এ মামলার রায়ের জন্য নির্দিষ্ট দিন ধার্য না করে সিএভিতে রেখে দেন।

৭ অক্টোবর ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদের অনুপস্থিতিতে বিচার শুরুর আদেশ দিয়ে তার পক্ষে আইনি লড়াই করতে সরকারের খরচে মো. আবদুশ শুকুর খানকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

গত ১১ অক্টোবর এ মামলার নথিপত্র (ডকুমেন্ট) ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে বুঝে নেন। ৯ সেপ্টেম্বর বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

গত ২৬ জুলাই তদন্ত সংস্থা বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্তকাজ শেষ করে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেয়। এর আগে গত ৩ এপ্রিল বাচ্চু রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এরপর থেকে তিনি পলাতক। পরে গত ২৫ সেপ্টেম্বর ডেইলি স্টার ও জনকণ্ঠ পত্রিকায় তাকে আদালতে হাজির হওয়ার হুলিয়া জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেন ট্রাইব্যুনাল।

ওডিআই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল ভারত

ওডিআই র‌্যাংকিংয়ের শীর্ষে উঠল ভারত


মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আবারো র্যাং কিংয়ের শীর্ষে ফিরল ভারতীয় ক্রিকেট দল। ২০০৯ সালের ডিসেম্বর মাসে তার নেতৃত্বেই টেস্ট র্যাং কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। একই নেতার হাত ধরে এবার ওডিআই র্যাং কিংয়েরও শীর্ষে উঠল তারা।

ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওডিআই সিরিজের তৃতীয়টিতে ধোনির নিজের শহর রাঁচিতে সাত উইকেটের জয়ের আগে কোচিতে ১২৭ রানের জয়ের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ওডিআই র্যাং কিংয়ে ১১৯ পয়েন্ট অর্জন করে। র্যাং কিংয়ের দুই নম্বর স্থানে নেমে যাওয়া ইংল্যান্ডের পয়েন্ট ১১৮।

সিরিজ শুরুর আগেও দুই দলের মধ্যে র্যাং কিংয়ের শীর্ষে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই চলছিল। ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে দক্ষিণ আফ্রিকানরা ছিল শীর্ষে। দুই নম্বর স্থানে থাকা বৃটিশদের পেছনে তিন নম্বরে ছিল ভারত।

সিরিজের প্রথম ম্যাচে রাজকোটে ভারতকে হারিয়ে ওডিআই র্যাং কিংয়ের শীর্ষে ওঠে ইংল্যান্ড। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকানদের পরাজয়ের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটো জয়ে ভারত উঠে যায় শীর্ষে।

উল্লেখ্য যে, শ্রীলংকার মাটিতে ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত তিনজাতি টুর্নামেন্টের মধ্য দিয়ে কিছুদিনের জন্য ওডিআই রর্যাং কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল ভারত। ধোনিদের সমর্থকরা চাইছেন, এবার যেন এই স্থানটা কিছুদিনের জন্য তাদের দখলে থাকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

অভিনব ছিনতাই

অভিনব ছিনতাই

 

ছোরা নয়, পিস্তল নয়, এবার ছিনতাইকারীদের হাতে সেপ্র মেশিন। ময়লা ছিটিয়ে অভিনব কৌশলে ছিনতাই করছে। ঘটনাটি গত রোববারের। সকালে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ বারডেমের সামনে গাড়ি থেকে নামেন এক ভদ্রমহিলা। হাসপাতালে ঢুকতেই কে বা কারা তার চোখে-মুখে দুর্গন্ধযুক্ত মল সেপ্র করে। উৎকট গন্ধে বিব্রত হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ছদ্মবেশী কয়েকজন মহিলা তার সহায়তায় এগিয়ে আসেন। হাতে থাকা তার ব্যাগ, মোবাইল ফোন ও টাকা পয়সা কৌশলে নিজেদের হেফাজতে রেখে বারডেমের বাথরুমে নিয়ে যান। ময়লা ধুয়ে মুছে বের হয়েই মহিলা দেখতে পান-ওরা আসলে সাহায্যকারী নয়, ছিনতাইকারী। সবকিছু নিয়ে চম্পট দিয়েছে। বারডেমের সিকিউরিটি বিভাগের সিনিয়র সুপারভাইজার মো. মানিক মোল্লা বলেন, এটি ছিনতাইকারীদের কৌশল। যাকে যেভাবে কাবু করতে পারে, সেভাবেই মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। এ কারণে পকেটমার, প্রতারক ও ছিনতাইকারীদের হাত থেকে রোগীদের বাঁচাতে প্রতিদিনই মাইকিং করা হচ্ছে। যাতে অপরিচিত কারও সহায়তা নিয়ে মোবাইল ফোন ও টাকা পয়সা না খোয়ান। পুলিশ ও হাসপাতাল সূত্রমতে, শাহবাগের ৫টি পয়েন্টে নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এগুলো হচ্ছে- শাহবাগ থানার বিপরীত পাশে জাদুঘরের সামনে, বিএসএমএমইউ হাসপাতাল, বারডেম, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ও শাহবাগ মোড়ে। প্রতিদিনই এসব পয়েন্টে পকেটমার ও ছিনতাইকারীদের টার্গেটে পড়ছেন পথচারী, যাত্রী ও রোগীরা। এমনকি হাসাপাতালের নিরাপত্তাকর্মীরাও ছিনতাইকারীদের দাপটে কোনঠাসা। বিএসএমএমইউ হাসপাতালের এক নিরাপত্তাকর্মী বলেন, শাহবাগের ছিনতাই ও পকেটমার চক্র পুলিশের চেনা। এরা রাত কাটায় বিভিন্ন পার্কে। ঘুরে বেড়ায় পুলিশের গাড়িতে। ভোর হওয়ার আগ থেকেই ওঁতপেতে অপেক্ষা করে বিভিন্ন পয়েন্টে। কাউকে একা পেলেই ছুরি কিংবা পিস্তলের মুখে মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। বারডেমের কর্মচারীরা জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বারডেমের ক্যাশ কালেক্টর মৌসুমী আজিমপুর থেকে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। পথে জাদুঘরের সামনে আসার সঙ্গে সঙ্গে পেছন দিক থেকে একটি প্রাইভেটকার রিকশার গতিরোধ করে। ছোঁ মেরে ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়। তিনি চিৎকার দেয়ার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। শাহবাগ থানা সূত্রমতে, গত দুই সপ্তাহে শাহবাগ থানাধীন বিভিন্ন এলাকায় ৩৫-৪০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে রেকর্ড করা হয়েছে ১৮টি ছিনতাই ও চুরির ঘটনা। ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী সোহেল মাহমুদ বলেন, গত বৃহস্পতিবার সকালে ফুলার রোডে তিন ছিনতাইকারী আমার মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যায়। ওই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে পুলিশ আমলে নেয়নি। থানা থেকে ডিউটি অফিসার বলে দেন, ভাই আপনাকে সত্য পরামর্শ দিচ্ছি। মামলা কিংবা জিডি করতে গেলে আরও এক শ’ টাকা নষ্ট হবে। কিন্তু ওগুলো কখনই উদ্ধার হবে না। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, এসব অভিযোগ সত্য নয়। ময়লা সেপ্র করে ছিনতাইয়ের ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। তবে গত সপ্তাহে দু-একটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখন ঘটছে না। শাহবাগের এক ফুল ব্যবসায়ী বলেন, বেশির ভাগ ছিনতাইকারী নেশাখোর। তারা পুলিশের সোর্স পরিচয় দিয়ে সারা রাত কাটায় ছবির হাট ও রমনা পার্কে। ভোর বেলায় ছিনতাই করতে নামে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে ছিনতাই করতে নামে। এদের সঙ্গে প্রভাবশালী লোকজনের যোগাযোগ রয়েছে। এছাড়া একাধিক প্রতারক চক্র রয়েছে, যারা ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের পরিচয়পত্র পকেটে রেখে চুরি করতে নামে। ধরা পড়লেই ওই পরিচয়পত্র বের করে সাধু সেজে বাঁচার চেষ্টা করে। গতকাল দুপুরে সেগুন বাগিচা রিপোর্টার্স ইউনিটি সংলগ্ন এলাকায় এমন কৌশলে পার্কিং করা গাড়ির গ্লাস চুরি করতে গিয়ে জনতার গণপিটুনি খেয়েছে সুমন ও রকিব নামে দু’জন। পরে পল্টন থানা ছাত্রলীগের কুপন দেখিয়ে ছাড়া পেয়ে যায় তারা।

‘ও আমার ওপর পশুর মতো হামলে পড়ে’

‘ও আমার ওপর পশুর মতো হামলে পড়ে’

 ‘ও আমার ওপর পশুর মতো হামলে পড়ে। কত অনুনয় করে বললাম, ছেড়ে দিন। কোন কথাই শুনলো না। পশুর মতো আমার মুখে কাপড় বেঁধে নির্যাতন করে। এর আগে ধারালো ছুরি ধরে রাখে গলায়। এতে আমি অজ্ঞান হয়ে পড়ি’-এ কথাগুলো বলে বার বার মূর্ছা যাচ্ছিলেন সিলেটের নির্যাতিতা তরুণীটি। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নারী নির্যাতিতা কেন্দ্রে তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে এসব কথা জানান। তরুণীটির অবস্থা ভালো নয়। ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর তার রক্তক্ষরণ বন্ধ হলেও নির্যাতনের নির্মম দৃশ্য মনে হলেই আঁতকে উঠে। ফুলের মতো এই তরুণীর সঙ্গে নির্মম ও নিষ্ঠুর আচরণ করেছে সিলেটের এক পাষণ্ড। ঘুমন্ত অবস্থায় মুখে কাপড় বেঁধে তার ওপর চালিয়েছে অমানুষিক নির্যাতন। আর এই নির্যাতনে তছনছ হয়ে গেছে একটি জীবন। স্বাভাবিক হতে পারছেন না মেয়েটি। সিলেট শহরতলীর দাউদপুরের মাঝপাড়া গ্রামে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১০ ঘণ্টা পর ওই মেয়েকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে বাড়িতে রেখে আপসে বিষয়টির মীমাংসা চালানোর চেষ্টা হয়। কিন্তু স্থানীয়রা কোন মীমাংসা করতে পারেন নি। তার বয়স পনেরো। পিতা রিকশা চালক। তিন ভাই ও দুই বোনের মধ্যে ওই তরুণী ৩য়। মাঝপাড়া গ্রামের হাওরের পাশে নতুন বাড়ি করেছেন পিতা। প্রতিদিনের মতো ওইদিনও বাড়ি থেকে সকালেই রিকশা নিয়ে বের হয়ে যান পিতা। পরিবারের অন্য সদস্যরাও যে যার কাজে চলে যান। বাড়িতে ছিল তরুণীটি ও তার ভাবী। ভাবী গৃহস্থালি কাজে বাড়ি থেকে প্রায় ৩শ’ ফুট দূরে জমিতে কাজ করছিলেন। আর তরুণীটি দরোজা খোলা রেখে ঘরের মধ্যে ঘুমাচ্ছিলো। এমন সময় ফাঁকা বাড়িতে ঢুকে মাঝপাড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম শামীম। শামীমের বয়স ২৪। সিলেট নগরীর লামাবাজারের ইউসিবি ব্যাংকের গার্ড। সে একই গ্রামের রিকব আলীর ছেলে। শামীম বাড়িতে ঢুকে ঘুমন্ত তরুণীকে একা পেয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর তরুণীটির ভাবী ও তার বড় বোন বাড়িতে প্রবেশ করে। এ সময় তাদের দেখে ঘরের ভেতর থেকে দৌড়ে পালাতে থাকে শামীম। এ দৃশ্য দেখে ভাবী ও বোন দৌড়ে ঘরে ঢুকে দেখেন তরুণীটির দেহ পড়ে আছে খাটের উপর। গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। তার মুখ বাঁধা। অচেতন অবস্থায় পড়ে আছে সে। এ দৃশ্য দেখে চিৎকার শুরু করে ভাবী ও বোন। তারা মুখের বাঁধন খুলে দিয়ে তার মাথায় পানি দেন। প্রায় ৫ মিনিট পর জ্ঞান ফিরে আসে তার। এরপর সে জানায়, শামীমের নির্যাতনের কথা। এদিকে, ঘটনার পর থেকে বার বার মূর্ছা যাচ্ছিলো তরুণীটি। বিষয়টি গোটা গ্রাম জানাজানি হলে তোলপাড় শুরু হয়। তরুণীর বড় বোনের স্বামী জানান, পশুও পশুর ওপর এরকম আচরণ করে না। হাসপাতালে ভর্তি করা পর্যন্ত তরুণীটির অবিরাম রক্ত ঝরছিলো বলে জানান তিনি। বিষয়টি স্থানীয়ভাবে শেষ করতে দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, স্থানীয় মেম্বার সেলিম আহমদ সহ এলাকার লোকজন চেষ্টা চালান। তারা সন্ধ্যায় বিষয়টি নিয়ে এলাকায় সালিশি বৈঠক ডাকেন। এবং ওই বৈঠকের মাধ্যমে নির্যাতিতা মেয়েটিকে শামীমের সঙ্গে বিয়ে দেয়ার প্রক্রিয়া চালান। মেয়েটির পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় বিয়ের বিষয়টি মেনে নিলেও শামীমের পরিবার বিয়ে মানে নি। মধ্যরাত পর্যন্ত সমঝোতার চেষ্টা বিফলে যায়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম আলম জানিয়েছেন, বিষয়টিকে বিয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হয়। এতে স্থানীয় মেম্বার সহ তিনি সমঝোতার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত শামীমের পরিবার বিষয়টি মানেনি। পরে রাত ১টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। চিকিৎসা প্রদান করা হলে ভোরের দিকে তার রক্তক্ষরণ বন্ধ হয়ে আসে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। তবে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে সে। ঘটনার চিত্র তার চোখের সামনে ভেসে এলেই আতঁকে উঠে। তরুণীর স্বজনরা জানিয়েছেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে সে। ডাক্তাররা বলেছেন, পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লাগবে। এদিকে, খবর পেয়ে গতকাল সকালে হাসপাতালের ওসিসিতে দেখতে আসেন মোগলাবাজার থানার ওসি মো. মুরছালিন। তিনি জানান, এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি শামীম। মামলা দায়েরের পর পুলিশ শামীমকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে খুঁজে পায়নি। পিতা হাসপাতালের ওসিসি’র বাইরে বসে কাঁদছিলেন। মেয়ের ওপর এ অত্যাচারের বিচার চান তিনি। বলেন, কোন মানুষ ফুলের মতো এতটুকু মেয়ের ওপর এরকম নির্যাতন চালাতে পারে না। এদিকে, সকালে গোটাটিকর এলাকার একটি বস্তিতে শামীম নামের এক যুবক ১৪ বছরের এক কিশোরীকে ডেকে নেয়। পরে ঘরে আটকে রেখে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পুলিশ শামীম ও ধর্ষণে সহযোগিতাকারী অভিনা নামের আরেক তরুণীকে গ্রেপ্তার করেছে।

Sunday, January 20, 2013

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছে পেশাদার অপরাধীরা

পুলিশের চোখ ফাঁকি দিয়ে কারাগার থেকে বেরিয়ে আসছে পেশাদার অপরাধীরা

সরকারের শেষ সময়ে এসে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় শতাধিক পেশাদার অপরাধী কারাগার থেকে বেরিয়ে এসেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ছয় মাস ধরে কারাগার কর্তৃপক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পর্কে ভাটা পড়েছে। ফলে বন্ধ হয়ে গেছে নজরদারি।

গত তিন বছর শীর্ষ সন্ত্রাসী ও সন্ত্রাসীদের তালিকা ধরে কারা কর্তৃপক্ষের সহায়তায় কারাবন্দি পেশাদার অপরাধীদের মুক্তির বিষয়টি মনিটর করছিল।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা মনে করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী একটি মহলের চাপে এমনটি হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তারা বলছেন, এই প্রক্রিয়ায় গত ছয় মাসে মাদারীপুরের পেশাদার অপহরণকারী ও খুনি হাকিম, পুলিশ শাহীন গ্রুপের মজিবর পেশাদার অপহরণকারী টিঅ্যান্ডটি কলোনির শাওন, ছিনতাইকারী রমজান ও সুমন,যাত্রাবাড়ীর সানডে গ্রুপের ছিনতাইকারী আলী, ধোলাইপাড়ের ছোট হান্নু, কারা থেকে মুক্তি পেয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক কার্যালয় সূত্র বলছেন, পুরান ঢাকার বাণিজ্যিক এলাকায় সানডে গ্রুপের ছিনতাইকারীদের বিচরণ, এদের হোতা আলী। এই দলটি মূলত রোববারে ছিনতাই করে। শুক্র ও শনিবার ব্যংক বন্ধ থাকায় ব্যবসায়ীরা রোববার সকালে দুইদিনের ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে যায়। এ সময়ই তাদের শিকার বানায় এই দলটি। আলীর গ্রেফতারের পর এই ধরনের ছিনতাই প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। এখন আলীসহ আরো ডজনখানেক পেশাদার ছিনতাইকারী মুক্তি পেয়েছেন। এরাই পরে বিভিন্ন বড় সন্ত্রাসীর দলে যোগ দিয়ে চুক্তিতে খুন, চাঁদাবাজি করে থাকে।

জানা গেছে, সরকারের একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী জামিন পেতে সন্ত্রাসীদের জন্য সুপারিশ করছেন। আরেকজন প্রভাবশালী মন্ত্রী কারা কর্তৃপক্ষকে প্রভাবিত করে ত্বরান্বিত মুক্তির বিষয়টি নিশ্চিত করছেন। আবার কিছু সন্ত্রাসী ডিবির চোখ ফাঁকি দিতে কারাগার বদল করে ঢাকার বাইরের কারাগারে চলে যাচ্ছেন।

কারাবিধি অনুযায়ী কারাবন্দিদের নিজ জেলার কারাগারে স্থানান্তরের সুযোগ রয়েছে।সন্ত্রাসীরা সেই বিধির সুযোগ নিয়ে কারাবাস শেষে ঢাকার বাইরের কারাগার থেকে নির্বিঘে বের হয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি এড়িয়ে গেছেন কারা মহাপরিদর্শকও।

আইসিসির সভায় মাথা উচু করে কথা বলতে পারব: পাপন

আইসিসির সভায় মাথা উচু করে কথা বলতে পারব: পাপন


বাংলাদেশ ক্রিকেট রোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, “পাকিস্তানি ক্রিকেটাররা না আসলেও বিপিএল সফলভাবে এগিয়ে চলছে।তাই আইসিসি মিটিংয়ে মাথা উচু করে কথা বলতে পারব।”

রোববার বিকেলে বরিশাল আর খুলনার ম্যাচ চলাকালে প্রেস বক্সে এসে বিসিবি সভাপতি একথা বলেন।

এদিকে বিপিএলের আয়োজক স্বত্ব কেনা গেম অন স্পোটর্সের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পি বলেলেন বিপিএলের টিকিটের দাম কমানোর কথা।

পাপন বলেন, “৮-১০ বছর হল আমরা ভারতের খেলতে যাই না। এটা তো হতে পারে না। এক তরফা কিছু হতে পারে না। এ বছরের মধ্যেই আমি ভারতের খেলতে যাবার বিষয়টিচ চূড়ান্ত করব। এভাবে চলতে পারে না।”

তিনি বলেন, “২৭,২৮ ও ২৯ জানুয়ারি দুবাইতে আইসিসির মিটিংয় আছে। তাতে আমি এবার অনেক কিছুই বলব। পাকিস্তানের সামনে মাথা নিচু করে কথা বলার সময় শেষ। আর তাছাড়া আমরা তো আগের জায়গাতে নেই। আমাদের ক্রিকেট তো এখন একটা লেভেলে অবস্থান করছি। বিপিএল নিয়ে চিন্তা ছিল সেটা আর নেই। তাই পাকিস্তানের সঙ্গে কথা বলতে এখন বিসিবি চিন্তা করবে না।”

বাপ্পি বলেন, “আমি তো টিকেট বিক্রি করে দিয়েছি। তারপরও বিশেষ বিবেচনায় বিপিএলকে সফল করতে দাম আরো কমানো ঘোষণা আজই দেব। বিপিএল যে পাকিস্তানি ক্রিকেটার ছাড়া এতোটা সফল হবে আমি ভাবতে পারিনি।”

Saturday, January 19, 2013

সহজ জয়ে এগিয়ে গেল ভারত

সহজ জয়ে এগিয়ে গেল ভারত


ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিক ভারত। মাত্র ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী। অনায়াস এই জয় দিয়ে এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।
জয়ের জন্য ১৫৬ রানের লক্ষ্যে পৌছাতে তেমন কোন কষ্টই করতে হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। তৃতীয় ওভারে ওপেনার আজিনকা রেহানের উইকেট হারিয়ে শুরুটা ভালোভাবে করতে না পারলেও চমত্কার ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে গেছেন বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে গৌতম গম্ভীরের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে জয়টা নাগালের মধ্যে নিয়ে আসেন এই ডানহাতি ব্যাটসম্যান। দলীয় ৭৮ রানের মাথায় গম্ভীর সাজঘরে ফেরার পর যুবরাজ সিংয়ের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। তৃতীয় উইকেটের এই জুটি থেকে আসে ৬৬ রান। জয়ের জন্য যখন আর ১২ রান প্রয়োজন, সেসময় সাজঘরমুখী হন যুবরাজ সিং। তাঁর ব্যাট থেকে আসে ৩০ রান। ৭৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন কোহলি।
এর আগে আজকের ম্যাচ টস জিতেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই। টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ার অধিনায়কের সিদ্ধান্তকে সম্মান দিতেই যেন যার যার মতো জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা। ভুবনেশ্বর কুমার, সামি আহমেদ, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না—ব্যবহূত ছয় বোলারই ত্রাস হয়ে উঠলেন ইংলিশ ব্যাটসম্যানদের জন্য। সবাইকে ছাপিয়ে অবশ্য ইংলিশদের জন্য একটু বেশিই ভয়ংকর হয়ে উঠলেন রবীন্দ্র জাদেজা। অসাধারণ বোলিংয়ে ১৯ রানের বিনিময়ে জাদেজার তুলে নেওয়া ৩টি উইকেটই মূলত ইংলিশদের মেরুদণ্ড ভেঙে গুঁড়িয়ে দেয়। জাদেজার ৩ উইকেটের পাশাপাশি ইশান্ত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন—উভয়ের দুটি করে উইকেট ইংলিশদের আর মাথা তুলতে দেয়নি। নিজেদের মধ্যে এই তিন বোলার ভাগাভাগি করেন সাতটি উࢇে। ঠকী তিনটর উঃকেट ঝুলিতে पো৐ࣇন বࣁবনেশ্বর কুমার, সাঢ আমেআ ও সুরেশ ࠰া৓নাत0/div>
ব্যাটিয়ে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছিল বেশ ধীরগতির। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতনের পর কেভিন পিটারসেন ও ইয়ান বেল ইনিংস মেরামত শুরু করেছিলেন। কিন্তু ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধোনির বিতর্কিত এক ক্যাচে পরিণত হন তিনি। পিটারসেন আউট হওয়ার পর ইয়ান বেলও প্যাভিলিয়নের পথ ধরেন স্কোরবোর্ডকে ওই চেহারায় রেখেই।
কুক, পিটারসেন ও বেলের বিদায়ের পরপরই আসা-যাওয়ার মিছিল শুরু হয় ইংলিশ শিবিরে। জো রুটের ব্যাট থেকে এসময় ৩৯ রান আর টিম ব্রেসনান ২৫ রানের এক ইনিংস না খেললে ইংলিশদের স্কোর শতরানের কোটাও পার হয় না। মিডল অর্ডারে ক্রেইগ কিসওয়েটার ও সামিত প্যাটেল শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে গেলে আরও বেড়ে যায় ইংলিশদের দুঃস্বপ্নের মাত্রা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৫৫ (৪২.২ ওভার)
জো রুট ৩৯, পিটারসেন ২৫, ব্রেসনান ২৫
রবীন্দ্র জাদেজা ৩/১৯, ইশান্ত শর্মা ২/২৯. অশ্বিন ২/৩৭
ভারত ১৫৭/৩ (২৮.১ ওভার)
বিরাট কোহলি ৭৭*, যুবরাজ সিং ৩০, গৌতম গম্ভীর ৩৩
জেমস ট্রেডওয়েল ২/২৯, স্টিভেন ফিন ১/৫০

পিপার স্প্রে নিয়ে কথা বলার অধিকার কারো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

পিপার স্প্রে নিয়ে কথা বলার অধিকার কারো নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দাবি করেছেন, “অবৈধ সমাবেশ দমনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে, পিপার স্প্রে সেগুলোর একটি। কাজেই এ উপকরণ সম্পর্কে কারো কোনো মত দেয়ার অধিকার নেই।”

শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে পিপার স্প্রে ব্যবহার প্রসঙ্গে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “যখন নৈরাজ্য বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে তখন তারা ফুলের মালা নিয়ে যাবে না, নৈরাজ্য দমন করার উদ্দেশ্যেই যাবে।”

মন্ত্রী দাবি করেন, “মনে রাখতে হবে, ভাঙচুর ও নৈরাজ্য বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয়।”

মন্ত্রী কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ ও স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থীর নবীনবরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। পরে মন্ত্রী চাঁদপুর শহরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারীর বাবার স্মরণে আয়োজিত এক মিলাদ মাহফিলে যোগ দেন। এছাড়া তিনি আশ্রাফপুর স্কুল মাঠ ও জগতপুর বাজারে শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিরাপত্তা বাহিনীর লোকজন পিপার স্প্রে ব্যবস্থা নিয়ে সমালোচনা হচ্ছে। এতে বলা হচ্ছে, ক্ষতিকর পিপার স্প্রে বিশ্বের অনেক দেশেই নিষিদ্ধ করা হয়েছে। আর এটি স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। তাই বাংলাদেশেও পিপার স্প্রে বন্ধের জোরালো দাবি উঠেছে। মানবাধিকার সংগঠনগুলোও এই নিয়ে প্রশ্ন তুলেছে।

গোয়েন্দা জালে...

গোয়েন্দা জালে...

 গোয়েন্দা নজরদারিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। গত কয়েক দিন ধরে তাকে ঘিরে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তার গতিবিধি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাসা থেকে অফিস অথবা অন্য কোন কর্মস্থলে গেলেও তাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা অনুসরণ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক। ডাকসু’র সাবেক ভিপি মান্না বর্তমানে আওয়ামী লীগের কোন পদে নেই। কথিত সংস্কারবাদী বলে পরিচিত এ নেতা স্পষ্ট ভাষায় দল এবং সরকারের সমালোচনা করছেন বিভিন্ন সভা-সেমিনারে। টিভি টকশো এবং লেখনীতেও তিনি সরকারের কর্মকাণ্ডের সমালোচনায় মুখর। সরকারের সমালোচনা করার কারণেই তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে মান্নার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন। এক সময়ের তুখোড় এই ছাত্রনেতা দলীয় পদ হারালেও সামপ্রতিক সময়ে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে নতুন করে আলোচনায় আসেন। আলোচনা ছিল দলীয় সমর্থন না পেলেও নাগরিক ঐক্যের ব্যানারে ডিসিসি’র মেয়র পদে তিনি নির্বাচন করবেন। সমপ্রতি সারা দেশে নাগরিক ঐক্যের ব্যানারে জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক এই ছাত্রনেতা। এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, নির্বাচনে নাগরিক ঐক্য সব আসনে প্রার্থী দেয়ার চিন্তা করছে।
২০০২ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে মাহমুদুর রহমান মান্না দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ২০০৯ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে অনুষ্ঠিত কাউন্সিলে মান্নাসহ সংস্কারপন্থি বলে খ্যাত নেতারা দলের কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়েন। অপেক্ষাকৃত তরুণ নেতারা তাদের জায়গা দখল করেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বাদ পড়ার পর সুশীল সমাজের প্ল্যাটফর্মে কাজ করছেন তিনি। বিশিষ্ট নাগরিকদের নিয়ে গড়া নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কর্মসূচিও পালন করছেন। এসব কর্মসূচিতে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করছেন অতিথিরা। মাহমুদুর রহমান মান্না এর আগে স্যাটেলাইট টিভি বাংলাভিশন ও এটিএন নিউজের দুটি অনুষ্ঠান উপস্থাপনা করেন। সরকার বিরোধী বক্তব্য আসায় এটিএন নিউজ কর্তৃপক্ষ মান্নার ওই টকশো বন্ধ করে দেয়। সামপ্রতিক সময়ে চ্যানেল টোয়েন্টি ফোরের একটি টকশো উপস্থাপনা করছেন মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে বিভিন্ন পত্রিকায় সমসাময়িক ঘটনা নিয়ে কলামও লিখছেন তিনি।

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রী-এমপিরা

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে মন্ত্রী-এমপিরা


মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন এমপি-মন্ত্রীরা।শুধু প্রতিপক্ষ নয়, নিজ দলের মন্ত্রী-এমপিদের এ ধরনের অঘটন সরকারকে চরমভাবে বিব্রতকর অবস্থায় ফেলছে। মহাজোট সরকারের মেয়াদকালেই অন্তত অর্ধডজন মন্ত্রী-প্রতিমন্ত্রী নানাভাবে বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়েছেন।এছাড়াও বহু সংসদ সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনাও ঘটেছে।

বিশিষ্টজনেরা মনে করছেন, তাদের এ বির্তকিত কর্মকাণ্ডের জন্য মহাজোট তথা আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে মাশুল দিতে হবে।

এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান নতুন বার্তা ডটকমকে বলেন, “সরকারের মন্ত্রী-এমপিরা এ ধরনের যে সব কাজ করছেন তা বেআইনি। এজন্য সরকারি দলকে অবশ্যই আগামী নির্বাচনে মাশুল দিতে হবে। কারণ এ সকল কর্মকাণ্ড জনগণ ভালো ভাবে নেয় না, কখনো নেবেও না।”

২০০৯ সালের ৬ ডিসেম্বর মহাজোট সরকার শপথ নেয়ার পর থেকেই এমপি-মন্ত্রীরা নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তারমধ্য অর্থ কেলেঙ্কারি, ধর্ম নিয়ে কটাক্ষ, অস্ত্র উঁচিয়ে জনতার ওপর গুলি, এবং নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা নিজ এলাকায় নিয়ন্ত্রণ, টেন্ডার পাইয়ে দেয়াসহ নানা অভিযোগ।

সর্বশেষ গত বৃহ্পতিবার ময়মনসিংহ-১০ আসনের এমপি গিয়াস উদ্দিন আহমেদ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন এবং তাদের গালিগালাজ করেছেন।পরে তিনি কর্মকতাদের বিরুদ্ধে মন্ত্রীর কাছে নালিশ করেন। এক পর্যায়ে এমপি গিয়াস মন্ত্রীকে বলেন, “আপনি জানেন আমি মেজর জিয়াকে হত্যা করেছি, আমি ফাঁসির আসামি, কাউকে ভয় পাই না। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিতে হবে।”

এমপি গিয়াস উদ্দিনের ক্ষেত্রে এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও তিনি তার নিজ এলাকায় লাইসেন্স করা পিস্তল উঁচিয়ে জনগণের ওপর গুলিও করেন।

বায়তুল মোকাররম মসজিদ এলাকায় নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান ইসলামী রাজনীতি নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ায় মুসল্লিরা মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন।

‘ইসলামে ধর্মভিত্তিক রাজনীতির কোনো স্থান নেই, কোরআনে এ সম্পর্কে কোনো আয়াত নেই, রাসূল (সা.) ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করতেন না, তিনি এ কাজ কখনো করেননি’- মন্ত্রীর এমন বক্তব্যের পর মঞ্চের সামনে বসা মুসল্লিদের মধ্য থেকে একজন হঠাৎ দাঁড়িয়ে চিৎকার করে জানতে চান, মুসলমান হিসেবে মন্ত্রী কেন তাহলে রাজনীতি করছেন? এক পর্যায়ে কয়েকজন মুসল্লি দাঁড়িয়ে যান এবং মন্ত্রীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করতে থাকেন। পরে নিরাপত্তা কর্মীরা মন্ত্রীকে মঞ্চ থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে যান।

এর আগেও একটি বেসরকারি টিভি চ্যালেনের টকশোতে আওয়ামী লীগের ওই মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে চোখ তুলে নেয়ার হুমকি দেন।

এছাড়া সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ এবং রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের বিরুদ্ধে রেলে নিয়োগের নামে অবৈধ অর্থ কেলেঙ্কারির ঘটনা চরম বিব্রতকর অবস্থায় ফেলে সরকারকে।

অন্যদিকে, মহাজোট সরকারের চার বছরে নির্বাচিত এলাকাতেই অবাঞ্ছিত হয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী-এমপি। বেশ কয়েকজন মন্ত্রীর বাসা-বাড়িতেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগি্নসংযোগ করা হয়েছে। অবাঞ্ছিত হয়ে কোনো কোনো মন্ত্রী আবার নিজ এলাকায় দীর্ঘদিন ঢুকতেও পারেননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতায় থাকাকালে দলের অনেক মন্ত্রীই নির্বাচনী এলাকার সঙ্গে সম্পর্ক রাখছেন না বলে অভিযোগ রয়েছে। নিজ দলীয় নেতাকর্মীরাও তাদের সাক্ষাৎ পান না। ফলে অনেকেই নিজেদের স্থানীয় নেতা-কর্মীদের বিচ্ছিন্ন হামলার শিকার হচ্ছেন।

ঠাকুরগাঁওয়ে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের বাড়িতে জনতা হামলা চালায়। গত ১৫ অক্টোবর ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নকে বিভক্ত করে নতুন করে গেজেট সংশোধন করার প্রতিবাদে এ হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। তারা রাস্তায় কাঠ ও টায়ার জ্বালিয়ে দুই ঘণ্টা বিক্ষোভও করে।

নিজ এলাকা নরসিংদীতে অবাঞ্ছিত হন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। দলীয় লোকেরাই মন্ত্রীকে নিজ এলাকায় প্রবেশে বাধা দেয়। দীর্ঘ ১১ মাস এলাকা ছাড়া থাকার পর গত ১৫ সেপ্টেম্বর নিজ এলাকায় কড়া নিরাপত্তায় প্রবেশ করেন তিনি। আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র লোকমান হত্যার ঘটনাকে ঘিরে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হন রাজিউদ্দিন আহম্মেদ রাজু। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন নিজ এলাকায় লাঞ্ছিত হন দলীয় লোকজনের হাতে।

টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও নিয়োগের ক্ষেত্রে অনিয়মের কারণে নির্বাচিত এলাকার বহু এমপি হামলার শিকার হয়েছেন।বর্তমান সরকারের মেয়াদে সরকারদলীয় সংসদ সদস্যদের মধ্যে প্রথম ২০১০ সালের ২৩ সেপ্টেম্বর আক্রমণের শিকার হন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি মনিরুল ইসলাম মনি। একই বছরের ১৪ নভেম্বর নিজ বাড়িতে হামলার শিকার হন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি আফাজউদ্দিন আহম্মেদ। এছাড়া লাঞ্ছিত হন সরকারের শরিক জাতীয় পার্টির রংপুরের গঙ্গাচরার এমপি, এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মণ্ডলকে অতিথি না করায় তার হাতে দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রানী সরদার লাঞ্ছিত হন। এ ঘটনায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মী ও এলাকাবাসী সংসদ সদস্যকে লাঞ্ছিত করেন।

Friday, January 18, 2013

টপলেস বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তঃসত্ত্বা শাকিরা

টপলেস বয়ফ্রেন্ডের সঙ্গে অন্তঃসত্ত্বা শাকিরা


নিজের অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে টপলেস বযফ্রেন্ডের সঙ্গে ক্যামেরার সামনে এবার হাজির হয়েছেন প্যারাগুয়ের সংগীত তারকা শাকিরা। সাদাকালো এ ছবিটি গতকাল ভক্তদের জন্য শাকিরা প্রকাশ করেছেন। ফেইসবুক এবং টুইটারে ছবিটি প্রকাশ করে এক বার্তায় ৩৫ বছরের শাকিরা লিখেছেন, আমাদের প্রথম সন্তানের আসন্ন আগমনের আনন্দকে আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ইউনিসিফের শিশুদের চ্যারিটির জন্য শাকিরা দম্পতি যে ভার্চুয়াল বেবি শোয়ার তৈরি করেছেন, এরই অংশ হিসেবে ক্রিস্টমাসের আগে তারা ছবিটি তুলেছিলেন। বিশ্বের অভাবগ্রস্ত শিশুদের সাহায্যের লক্ষ্যে শাকিরা ভক্তদের ভার্চুয়াল লিভিং রুম থেকে বিভিন্ন শিশুতোষ পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। এর ওয়েবসাইটে দেয়া বিভিন্ন পণ্যের মধ্যে রযেছে মশারি, পোলিও টিকা এবং শিশুদের ওজন মাপার যন্ত্র।

এবার মন্ত্রীর দপ্তরে এমপি গিয়াসের গুলির হুমকি

এবার মন্ত্রীর দপ্তরে এমপি গিয়াসের গুলির হুমকি


ময়মনসিংহের গফরগাঁও এলাকার সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) গিয়াস উদ্দিন আহমেদ এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং তার একান্ত সচিবের কম্পিউটার অপারেটরকে গালাগাল ও গুলি করার হুমকি দিয়েছেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে একটি কাগজের ফটোকপি দিতে দেরি হওয়ায় এমপি তাদের গালাগাল ও হুমকি দেন বলে জানিয়েছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা। বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন। মন্ত্রীর দপ্তর সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে বারোটার দিকে দপ্তরি নিয়োগের তদবির নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিনের দপ্তরে যান ময়মনসিংহ-১০ আসনের এমপি গিয়াস উদ্দিন। ওই সময় মন্ত্রীকে না পেয়ে ফিরে যান তিনি। এরপর দুপুর দেড়টায় আবার মন্ত্রীর কাছে ডিও লেটারটি নিয়ে যান। এতে সুপারিশ করে দেন মন্ত্রী। মন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফকে ডিও লেটারের কপিটির ফটোকপি দিতে বলেন। তখন বলা হয়, এখানে কোন ফটোকপি মেশিন নেই। তাই ফটোকপি করা যাচ্ছে না। পরে তিনি মন্ত্রীর পিএস রূপন কান্তির রুমে যান। সেখানে কম্পিউটার অপারেটর মাইনুদ্দিন ভূঁইয়াকে বলেন ফটোকপি করে দেয়ার জন্য। এসময় ফটোকপি করতে দেরি হওয়ায় গিয়াস উদ্দিন রেগে যান এবং কর্মকর্তাদের গালিগালাজ করেন। এক পর্যায়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দুর্নীতিবাজও বলেন। শেষ পর্যায়ে সবাইকে গুলি করে হত্যার হুমকি দেন। এরপর মন্ত্রীর রুমে কম্পিউটার অপারেটর মাইনুদ্দিনকে নিয়ে ঢোকেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নালিশ করেন মন্ত্রীর কাছে। এক পর্যায়ে বলেন, আপনি জানেন আমি মেজর জিয়াকে হত্যা করেছি, আমি ফাঁসির আসামি, কাউকে ভয় পাই না। আমি আসার সঙ্গে সঙ্গে আমার কাজ করে দিতে হবে। এ কথা বলে চলে যান এমপি। ঘটনার বিবরণ এমপি’র কাছ থেকে মন্ত্রী শুনতে চাইলে তিনি কিছু জানাতে রাজি হননি। পরে মন্ত্রী তার দপ্তরে কর্মকর্তা ও কম্পিউটার অপারেটর মাইনুলের কাছ থেকে সব বিষয় জানেন। তবে মন্ত্রীর দপ্তরে গিয়ে গুলি করার হুমকির বিষয়টি অস্বীকার করেছেন গিয়াস উদ্দিন আহমেদ। তিনি বলেন, এক কর্মকর্তা আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমি মন্ত্রীর কাছে অভিযোগ করেছি, আমি তাকে হুমকি দেইনি। মন্ত্রীর দপ্তরে গিয়ে আমি হুমকি দেবো, আমি কি পাগল? এ ব্যাপারে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন জানিয়েছেন, ভুল বোঝাবুঝি হয়েছিল, মিটমাট হয়ে গেছে। এর আগে নিজ নির্বাচনী এলাকায় সাধারণ জনগণকে গুলি করার জন্য পিস্তল তাক করে সারা দেশে আলোচনার ঝড় তোলেন এমপি গিয়াস। গতকালের ঘটনার মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিলেন এই এমপি। এর আগে ২০১২ সালের ১৯শে মে গফরগাঁওয়ে স্থানীয় জনতাকে লক্ষ্য করে সরকার দলীয় এই এমপি গুলিবর্ষণ করেন। ‘টক অব দ্য কান্ট্রি’ হয়েছিলেন তখন। সর্বত্র আলোচনার ঝড় তুলেছিলেন।